লেখক: ই-কমার্স বার্তা
বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যার প্রেক্ষাপটে দেশের মানুষ যে অসাধারণ সংহতি এবং সহানুভূতি প্রদর্শন করছে, তা নতুন এক অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। বন্যাকবলিত এলাকাগুলোতে দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছে দেশের প্রতিটি ধর্ম-বর্ণের মানুষ। তাদের এই একত্রিত প্রচেষ্টা প্রমাণ করেছে, বাংলাদেশে ধর্মের পার্থক্য মানুষকে আলাদা করে না, বরং সংকটে একত্রিত করে।গতকাল রাজধানী ঢাকার টিএসসি এলাকা ছিল ব্যস্ত, তবে এই ব্যস্ততা কোনো সাধারণ যানজটের জন্য নয়। রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো ভর্তি ছিল ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ সামগ্রীতে। দেশের বিভিন্ন জায়গা থেকে নৌকা, ট্রাক, পিক-আপ ভ্যানে করে খাদ্য সামগ্রী, ওষুধ, নিরাপদ পানি এবং অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বন্যাদুর্গতদের কাছে। অনেক মানুষ তাদের…
কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর ভাঙনে দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত পানিবন্দী আছে অন্তত ৫০ হাজার মানুষ। খোলা আকাশের নিচে রাত কাটানো বানভাসি মানুষেরা আজ শনিবার সকালে দেখল ঝলমলে রোদ। টানা বৃষ্টির পর এমন রোদ দেখে বাড়ি ছাড়তে বাধ্য হওয়া বানভাসি মানুষেরা ঘরে ফেরার প্রহর গুনতে শুরু করেছেন। একই সঙ্গে তাঁদের দাবি, পানি না কমা পর্যন্ত পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করার। গোমতীর ভাঙনের ফলে নতুন করে বুড়িচং উপজেলার বাকশিমূল, রাজাপুর ইউনিয়নের আরও ১০টি গ্রামে পানি ঢুকেছে। এ নিয়ে অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। তীব্র স্রোতের কারণে নিরাপদ স্থানে যেতে পারছে না অনেকে। বাকশিমূল ইউনিয়নের…
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, নগদের অর্থপাচার ও অনিয়ম নিয়ে অডিট করবে বাংলাদেশ ব্যাংক আর স্থগিত থাকবে নগদ ডিজিটাল ব্যাংক কার্যক্রম। বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ডাক বিভাগের নাম করে কিছু ব্যক্তি নগদ প্রতিষ্ঠানটিকে নিজেদের মতো করে পরিচালনা করে আসছিলেন। জনস্বার্থে সরকার এটি অধিগ্রহণ করেছে। নগদ এখন সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান। ডাক বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এটি পরিচালনা করবে। আগের সব ধরনের গ্রাহক সুবিধা বহাল থাকবে, তাই গ্রাহকদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বরং এখন নগদ আরো স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।…
রুপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৫ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার ব্যাংকটির বিতর্কিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছিল। এর আগে বুধবার (২১ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হবে জানিয়ে গভর্নর বলেন, ‘ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক।’ উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার…
চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদীসংলগ্ন কয়েকটি ইউনিয়নে বন্যার পানি কমছে না। এসব ইউনিয়নের মধ্যে করেরহাট, ধুম ও হিঙ্গুলীর অনেক বাসিন্দা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রশাসনের সঙ্গে পানিবন্দী মানুষকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মিরসরাই উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের বন্যায় উপজেলার করেরহাট, ধুম, হিঙ্গুলী, ওচমানপুর, কাটাছড়া, ইছাখালী, খৈয়াছড়া ও মায়ানী ইউনিয়ন সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য খোলা হয়েছে ৭৯টি আশ্রয়কেন্দ্র। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত এসব আশ্রয়কেন্দ্রে অন্তত ছয় হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ করা হচ্ছে। পানিবন্দী মানুষকে উদ্ধার ও চিকিৎসাসেবা দিতে উপজেলার জোরারগঞ্জ ও…
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআই প্রোগ্রামের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরামর্শককে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। এই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত চলায় এই নির্দেশনা জারি করা হয়েছে বলে গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ পাওয়া কর্মকর্তারা হলেন এটুআইয়ের নীতিমালা উপদেষ্টা আনির চৌধুরী, ই-গভর্নমেন্ট অ্যানালিস্ট মো. ফরহাদ জাহিদ শেখ, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মাজেদুল ইসলাম, এইচডি মিডিয়ার প্রজেক্ট এনালিস্ট পূরবী মতিন, টেকনোলজি অ্যানালিস্ট মো. হাফিজুর রহমান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, রিসোর্স মবিলাইজেশন স্পেশালিস্ট মো. নাসের মিয়া, ডিএফএস স্পেশালিস্ট…
মোবাইলে আর্থিক সেবা ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিচালনায় ছয় কর্মকর্তাকে ‘সহায়ক কর্মকর্তা’ নিয়োগ দেয়া হয়েছে। ‘নগদ’-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। বুধবার (২১ আগস্ট) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে চট্টগ্রাম অফিস থেকে প্রধান কার্যালয়ে বদলিপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো। এছাড়াও প্রশাসকের সার্বিক কার্যক্রমে…
মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক বাড়ছে। কাছের কিছু দেশে এসে গেছে এই ভাইরাস। অনেকেই মাঙ্কিপক্সকে চিকেনপক্স ভেবে ভুল করছেন। দুটি আলাদা সংক্রামক রোগ। ইতিমধ্যে মাঙ্কিপক্স নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি হয়েছে। মাঙ্কিপক্স বিশেষ ধরনের বসন্ত রোগ, যা প্রাণীর মাধ্যমে ছড়ায়। বিশেষ করে ইঁদুরের মাধ্যমে এই ভাইরাস দ্রুত ছড়ায়। মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও সংক্রমণের আশঙ্কা থাকে। শ্বাসনালি, শরীরের কোনো ক্ষত, নাক কিংবা চোখের মাধ্যমেও অন্যের দেহে এই ভাইরাস ঢোকে। এমনকি আক্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক থেকেও মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। রোগনির্ণয় রক্ত ও লালারসের নমুনা পরীক্ষা করলেই শরীরে মাঙ্কিপক্স ভাইরাসের উপস্থিতি বোঝা সম্ভব। কীভাবে বুঝবেন এই ভাইরাসে আক্রান্ত হলে শুরুতে কাঁপুনি…
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবর বাড়ল। এবার ভরিতে দেড় হাজার টাকা বাড়ছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে সোয়া লাখ টাকার কাছাকাছি। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। সমিতি বলছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ বুধবার থেকে কার্যকর হবে। সর্বশেষ গত সোমবার সোনার দাম বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তখন ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯০৪ টাকা বাড়ানো হয়। এ নিয়ে তিন দিনের ব্যবধানে দেশে দুই দফায় সোনার দাম ভরিতে ৪…
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২০ আগস্ট) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার বাংলাদেশ ইস্যুতে কথা বলেন। এ দিন তাকে প্রশ্ন করা হয়, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কীভাবে দেখে? এই ক্রান্তিকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা বা যোগাযোগ আছে কি? জবাবে প্যাট রাইডার বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। আমরা আমাদের পারস্পরিক মূল্যবোধ ও স্বার্থ রক্ষায় উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক ইস্যু সামনে রেখে কাজ করতে চাই। তিনি আরও বলেন,…

