লেখক: ই-কমার্স বার্তা

পরিবেশবান্ধব প্রযুক্তির ক্ষেত্রে চীন গত জুলাই মাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। ওই মাসে দেশটিতে যত তেলচালিত গাড়ি বিক্রি হয়েছে, তার চেয়ে বেশি বিক্রি হয়েছে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি। চীনের বাজারে এসব গাড়ি নতুন জ্বালানির গাড়ি হিসেবে পরিচিত। চীনের সরকারি পরিসংখ্যান বলছে, জুলাই মাসে দেশটির বাজারে যত গাড়ি বিক্রি হয়েছে, তার ৫১ শতাংশই ছিল বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি। অথচ ২০২১ সালের একই সময়ে দেশটির বাজারে এ ধরনের গাড়ি বিক্রি হয়েছিল মোট গাড়ির মাত্র ৭ শতাংশ। এখানেই শেষ নয়, আগস্ট মাসেও দেশটির বাজারে এই নতুন জ্বালানিভিত্তিক গাড়ি বিক্রিতে চাঙাভাব বজায় ছিল। চলতি বছরে ইউরোপ ও আমেরিকার বাজারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি কমেছে।…

Read More

চলতি বছর যে যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির জন্য সুখকর নয় তা নেটওয়ার্ক বিভ্রাট ও তথ্য ফাঁসের কয়েকটি ঘটনা থেকে আঁচ করা যায়। গত সপ্তাহে কয়েকজন গ্রাহক নেটওয়ার্ক বিভ্রাটের অভিযোগ করে বলেন যে, তারা জরুরি পরিস্থিতিতে ৯১১-এ যোগাযোগ করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। যদিও কয়েক ঘণ্টার মধ্যে এর সমাধান করা হয় এবং কারণ হিসেবে সফটওয়্যার ইস্যু উল্লেখ করা হয়। ফেব্রুয়ারিতে এটিঅ্যান্ডটির নেটওয়ার্ক ১১ ঘণ্টা ডাউন ছিল। তখন যুক্তরাষ্ট্রের অনেক গ্রাহক কল, মেসেজ ও ইন্টারনেট ব্যবহার করতে বাধার সম্মুখীন হন। তখন অবশ্য প্রতিষ্ঠানটি জানায় যে, বিভ্রাটের কারণ অভ্যন্তরীণ, কোনো সাইবার হামলা নয়। মার্চের শেষের দিকে এসে সাবেক ও বর্তমান ৭ কোটি ৩০…

Read More

টানা ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে ভারতের গুজরাট রাজ্যের কয়েকটি এলাকা। বন্যায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।টানা ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে ভারতের গুজরাট রাজ্যের কয়েকটি এলাকা। বন্যায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, গত রোববার থেকে শুরু হয় টানা বৃষ্টি। রাজ্যটিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের ১০৫ শতাংশ হয়েছে গত কয়েকদিনে। বিপৎসীমা পার করেছে ১৪০টি রিজার্ভার ও বাঁধের পানি। অজোয়া ও প্রতাপুরা রিজার্ভের পানি ছেড়ে দেয়ায় তা পড়েছে বিশ্বমিত্রি নদীতে। এর ফলে তলিয়ে গেছে আশপাশের গ্রাম ও শহরগুলো। ১০ থেকে ১২ ফুট পানির…

Read More

বন্যার পর থেকে ফেনীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। সরকারি–বেসরকারি হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। অনেকে ঘরেও চিকিৎসা নিচ্ছে। তবে আক্রান্ত রোগীর ৯০ ভাগই শিশু বলে জানান চিকিৎসকেরা। ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে মোট শয্যা ১৮টি; কিন্তু গতকাল শুক্রবার বেলা একটা পর্যন্ত এখানে ডায়রিয়ার রোগী ছিল ১৫৬ জন। অর্থাৎ শয্যার আট গুণ বেশি ডায়রিয়ার রোগী। এমনকি হাসপাতালের নার্সরাও আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায়। গতকাল হাসপাতালে ডায়রিয়াসহ মোট রোগী ছিল ৪৬৮ জন। হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, বন্যা–পরবর্তী ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে। খাওয়ার পানি ও খাবার থেকে মূলত এটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ডায়রিয়া রোগীদের…

Read More

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তিন দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল। গাজায় পোলিওর ভয়াবহ সংক্রমণের ফলে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য বিরতিতে সম্মত হয়েছে তারা। শুক্রবার (৩০ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার ডব্লিউএইচওর এক সিনিয়র কর্মকর্তা বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধারা তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ সময়ে প্রথম দফায় গাজার ছয় লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়া হবে। ফিলিস্তিনের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র কর্মকর্তা রিক পিপারকর্ন বলেন, রোববার (০১ সেপ্টেম্বর) থেকে গাজায় পোলিওর টিকা দেওয়া শুরু হবে। এ তিন দিন স্থানীয় সময় সকাল ৬টা থেকে…

Read More

ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাকবলিত ১১ জেলার নেটওয়ার্ক ব্যবস্থা অচল হয়ে পড়েছিল। তবে পানি কমার সঙ্গে সঙ্গে সচল হতে শুরু করেছে এসব অঞ্চলের মোবাইল টাওয়ার। বর্তমানে বন্যাকবলিত এলাকা প্রায় ৯৮ শতাংশ টাওয়ারই সচল হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অস্থায়ী পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল ৫টা পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুসারে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় এখনও টেলিযোগাযোগ পরিষেবা ব্যাহত হচ্ছে। জেলাগুলো হলো নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ও কক্সবাজার। প্রাপ্ত তথ্যানুসারে, এসব জেলার মধ্যে নোয়াখালীতে ৭১টি, লক্ষ্মীপুরে ২০টি, ফেনীতে ৭৩টি, কুমিল্লায়…

Read More

কানাডা সরকার চীন থেকে বৈদ্যুতিক যানের আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য পশ্চিমা দেশগুলোর অনুরূপ পদক্ষেপের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। কানাডা ইতিমধ্যেই চীনা বৈদ্যুতিক যানের আমদানিতে ৬ শতাংশের বেশি শুল্ক আরোপ করেছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এর বৃদ্ধির পরিকল্পনার রূপরেখা দিয়েছেন। ট্রুডো বলেন, “চীনের মতো দেশগুলো আমাদের গুরুত্বপূর্ণ ও গুরুতর শিল্পের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দেয়ার পাশাপাশি কানাডার গাড়ি ও ধাতুশিল্পের কর্মীদের কর্মচ্যুত করে বিশ্ব বাজারে নিজেদেরকে অন্যায্য সুবিধা প্রদানের পথ বেছে নিয়েছে।” ট্রুডো চীন থেকে আমদানি করা ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরেও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এই পদক্ষেপগুলো অক্টোবর থেকে কার্যকর হবে। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন…

Read More

চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, প্রসেসরসহ সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। ক্রেতাদের সংখ্যা বেশি থাকায় প্রায় সব ধরনের প্রযুক্তিপণ্যই বেশ ভালো পরিমাণে বিক্রি হচ্ছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো। প্রসেসর ইন্টেল: কোর আই-৯ ৬.০০ গিগাহার্টজ (গি.হা.) ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই-৯ ৫.৮০ গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আই-৫ ৫.৩০ গি.হা. ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই-৫ ৪.৬০ গি.হা. ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০…

Read More

রাশিয়ার কুরস্ক অঞ্চলের যে অংশ ইউক্রেনের সেনাদের দখলে গেছে, তা পুনরুদ্ধারচেষ্টায় পাল্টা আক্রমণ চালাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তা করতে গিয়ে রুশ বাহিনী একটি কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর উপপরিচালক ডেভিড কোহেন গতকাল বুধবার এসব কথা বলেছেন। জাতীয় নিরাপত্তা শিল্পসংক্রান্ত এক সম্মেলনে কোহেন বলেন, রাশিয়ার ভেতরের প্রায় ৭৭৭ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে ইউক্রেন। রাশিয়ার ভেতরে ইউক্রেনের এই অভিযানের তাৎপর্য কী, তা দেখার বাকি আছে। তবে কিয়েভের দাবি, ইউক্রেনের সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের ১ হাজার ২০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী ৬ আগস্ট রাশিয়ার পশ্চিম সীমান্ত দিয়ে দেশটির কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে। অতর্কিত…

Read More

শেয়ারবাজারের চার কোম্পানির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর আগামীকাল বৃহস্পতিবার থেকে উঠে যাচ্ছে। কোম্পানি চারটি হলো খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম। আজ বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেয়ারবাজারে আজ বুধবার পর্যন্ত মোট ছয়টি কোম্পানির ওপর ফ্লোর প্রাইস আরোপ ছিল। উল্লিখিত চারটি কোম্পানি ছাড়া বাকি দুটি হচ্ছে বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক। এই ছয় কোম্পানির মধ্য থেকে বেক্সিমকো ও ইসলামী ব্যাংক বাদে বাকি চারটির ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। বিএসইসি জানিয়েছে, ফ্লোর প্রাইস তুলে নেওয়ার এ সিদ্ধান্ত অবিলম্বে…

Read More