লেখক: ই-কমার্স বার্তা
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত থাকা বিষয়ের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার যমুনা নিউজকে এই সিদ্ধান্তের কথা জানান। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে বাকি থাকা এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আসে। এ নিয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, অনেক পরীক্ষার্থী আহত, চিকিৎসাধীন আছে। তাই অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। পরীক্ষার ফলাফলে মূল্যায়ন কীভাবে হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। এইচএসসির অবশিষ্ট পরীক্ষায় না দেয়ার দাবিতে আজ দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারও পরীক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থী না দেয়ার দাবি তোলেন তারা। এরইমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে,…
বাংলাদেশে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনকে এগিয়ে নিতে বাংলাদেশে পাঁচটি আধুনিক পণ্য ও সেবা নিয়ে এসেছে হুয়াওয়ে। ঢাকাস্থ হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে হুয়াওয়ের ডিজিটাল পাওয়ার বিভাগের শীর্ষ কর্মকর্তারা ও ইপিসি (ইঞ্জিনিয়ারিং, প্রকিওরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন) সহযোগীরা উপস্থিত ছিলেন। আধুনিক পণ্য ও সেবাগুলোর মধ্যে রয়েছে দুইটি ইনভার্টার, দুইটি এনার্জি স্টোরেজ সিস্টেম ও একটি এআই-চালিত এনার্জি ম্যানেজমেন্ট অ্যাসিস্টেন্ট। এগুলোর ব্যবহার বাংলাদেশকে এর নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করবে। হুয়াওয়ের নতুন ইনভার্টারগুলো হলো সান২০০০-১৫০কে-এমজি০ ও সান২০০০-১২-২৫কেটিএল-এমবি০ এবং ইনার্জি স্টোরেজ সিস্টেমগুলো হলো ২এমডব্লিউএইচ ইএসএস ও এলইউএনএ২০০০-৭/১৪/২১-এস১। এছাড়া সর্বাধুনিক এআই-চালিত এনার্জি ম্যানেজমেন্ট অ্যাসিস্টেন্ট হিসেবে এসেছে ইএমএমএ-এ০২। উক্ত অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর নিক্সিয়াওপেং বলেন, “আমাদের সহযোগী ও…
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতের সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আগামীকাল মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। ৯ আগস্ট ভোরে হাসপাতালটির চারতলার সেমিনার কক্ষে নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। পরে জানা যায়, তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। রাতের পালায় হাসপাতালে দায়িত্ব পালন শেষে এই নারী চিকিৎসক সেমিনার কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন।নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ পুরো রাজ্যে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। চিকিৎসকদের…
উদ্যোক্তাদের ব্যাবসা বৃদ্ধির জন্য ই-কমার্স ও ডিজিটাল বিজনেসের ট্রিক্স ও টিপস ট্রেনিং সেশন এর আয়োজন করেছিল অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ। গতকাল ক্লাবের ধানমন্ডির হলরুমে প্রায় ৬০ জন উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ট্রেনিং কর্মশালা। ক্লাবের গভর্নিং কমিটির চেয়ার ও মেডিস্টোর এর সিইও কামরুল হাসান বলেন আমাদের ক্লাবের উদ্যোক্তাদের জন্য সব সময় আমরা নলেজ বেইজড ট্রেনিং দেওয়ার চেষ্টা করি এবং এই ধরনের একটি ট্রেনিং করতে উদ্যোক্তাদের যাতে অতিরিক্ত খরচ না হয় সেজন্য এই ধরনের ট্রেনিং বেশিরভাগই আমরা ফ্রি আয়োজন করে থাকি। এখানে শুধুমাত্র ক্লাবের নিবন্ধিত সদস্যরা অংশগ্রহণ করতে পারে। ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ রাহুল বলেন, এখন আর এনালগ বিজনেস বলে…
বিশ্বব্যাপী মিথ্যা তথ্য এবং বিভ্রান্তি ছড়ানোর সমস্যা আজকের দিনে একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এই সমস্যাটি সমাজের বিভিন্ন স্তরে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ভুল সিদ্ধান্ত গ্রহণের দিকে নিয়ে যাচ্ছে। মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর সংবাদ সমাজে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা রাজনৈতিক, সামাজিক, এবং ধর্মীয় সহিংসতার মূল উৎস হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারতের মিডিয়া এবং সামাজিক মাধ্যমে এমন কিছু বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে, যা ধর্মীয় সহিংসতা এবং সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে প্রচারিত হয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে, ১,৪৯০ জন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে ভারত মিথ্যা তথ্য এবং বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। এই…
আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট সারা দেশে সংঘাত, সহিংসতায় আহত আরও চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁদের সবাই ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে একজন গতকাল শুক্রবার ভোরে, অন্য তিনজন গত বৃহস্পতিবার মারা গেছেন। এ নিয়ে ৫ আগস্ট সরকার পতনের পর থেকে গতকাল পর্যন্ত ২৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। আর কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সংঘাত ও সহিংসতায় ৩৫৪ জন মারা গেছেন। এ নিয়ে গত ৩২ দিনে সারা দেশে মোট ৬২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। গতকাল পর্যন্ত ৫৮৩ জনের মৃত্যুর খবর ছাপা হয়েছিল। এর সঙ্গে…
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ আগস্ট) ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেন ড. ইউনূস। এদিকে শুক্রবার (১৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. ইউনূসকে ফোন করে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। ফোনালাপে দুই নেতার মধ্যে সংখ্যালঘু ইস্যুসহ পারস্পরিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসকে শনিবার নয়াদিল্লিতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিতব্য তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এ সময় প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত…
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বৃহস্পতিবার টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই টুইটে তিনি লিখেছিলেন, ‘শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’এরপর শুক্রবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপে কথা হয় উভয়ের মধ্যে। সেই কথোপকথনের খবরও শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন মোদি। মোদি বলেন, ‘অধ্যাপক মুহম্মদ ইউনূসের টেলিফোন কল পেয়েছি। বিরাজমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে মতবিনিময় হয়েছে।’ তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি।’ এছাড়া বাংলাদেশের হিন্দু সম্প্রদায়সহ সব সংখ্যালঘুদের…
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব এর সংস্কার এবং কার্যনির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত চেয়ে আবেদন জমা পড়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগে। ই-ক্যাবের বর্তমান নির্বাহী পরিষদের তিন সদস্যের পদত্যাগ, বিগত ৬ বছরের অডিট করা, ভোটার তালিকা পুনঃপ্রণয়ন করা এবং নির্বাচনের আগের তপশিল বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছে ‘বৈষম্যবিরোধী ই-ক্যাব’ নামক এক গোষ্ঠী। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য সংগঠনের অনুবিভাগের মহাপরিচালক বরাবর লিখিতভাবে এসব দাবি জানানো হয় এই গোষ্ঠীর পক্ষ থেকে।‘বৈষম্যবিরোধী ই-ক্যাব’ এর ছয় সমন্বয়কদের একজন মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ই-ক্যাবের বর্তমান নেতারা দীর্ঘদিন ই-ক্যাবকে নিজেদের মুঠোয় রেখেছেন। তারা আওয়ামী লীগ সরকারের সঙ্গে লিয়াজোঁ রেখে ই-কমার্স খাতে নিজেদের আধিপত্য রাখত। তাই…
মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠের বেশ গভীরে পানির অস্তিত্ব রয়েছে বলে জানিয়েছে নাসার পাঠানো রোবটযান ‘মার্স ইনসাইট ল্যান্ডার’। আর তাই মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ খনন করতে চায় নাসা। এ জন্য ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) সঙ্গে একটি চুক্তিও করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি। চুক্তির আওতায় বিপির বিশেষায়িত প্রযুক্তি ব্যবহার করে যৌথভাবে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ খনন করবে নাসা।বিপি ১০০ বছরের বেশি সময় ধরে পৃথিবীর নানা প্রান্তে ভিন্ন ভিন্ন পরিবেশে তেল ও গ্যাস অনুসন্ধানে কাজ করছে। ভূপৃষ্ঠ খননে বেশ পারদর্শী প্রতিষ্ঠানটি। আর অন্যদিকে মহাকাশ যান তৈরি বা মহাকাশ অভিযানে সফল হলেও অন্য গ্রহের পৃষ্ঠ খননের দক্ষতা নেই নাসার। আর তাই বিপির প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে মঙ্গল গ্রহের…

