লেখক: ই-কমার্স বার্তা
শাবানার (ছদ্মনাম) প্রাত্যহিক জীবনের সবচেয়ে আকর্ষণীয় কাজ প্রতিদিন ইংরেজি শিখতে যাওয়া। রাজধানী কাবুল থেকে বন্ধুদের সঙ্গে বাসে করে একটি প্রাইভেট কোর্স করতে যায় সে। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আর হাসতে হাসতে, প্রতিদিন এক ঘণ্টা নতুন কিছু শেখে। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর শাবানার জীবনে যে শূন্যতা গ্রাস করেছে, ইংরেজি শিখতে যাওয়া কিছু সময়ের জন্য তা থেকে তাঁকে মুক্তি এনে দেয়। অন্য কোনো দেশে থাকলে শাবানা হয়তো আগামী বছর উচ্চমাধ্যমিক পাস করত, ব্যবসা প্রশাসনে উচ্চতর ডিগ্রি অর্জনের যে স্বপ্ন দেখে, সে পথে আরেকটু অগ্রসর হতে পারত। আফগানিস্তানে শাবানা এবং তার মতো অন্য সব কিশোরী গত তিন বছর ধরে সাধারণ…
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’–এর অনিয়ম ধরতে ফরেনসিক নিরীক্ষা হবে। প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক এ ব্যাপারে অনুরোধ জানিয়ে ডাক অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছেন। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাক অধিদপ্তরের আলোচনা হয়েছে। এতেই ফরেনসিক নিরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী ডাক অধিদপ্তর কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত কোনো নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিয়োগ দেবে, যারা নগদের প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত সব কাজের ফরেনসিক নিরীক্ষা করবে। ফরেনসিক নিরীক্ষা হলো, কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিস্তারিত খতিয়ে দেখা, যার মাধ্যমে যেকোনো জালিয়াতি ও অনিয়ম খুঁজে বের করা সম্ভব। সাধারণত এই নিরীক্ষায় কোনো অনিয়ম ধরা পড়লে তা আইনি পদক্ষেপ গ্রহণে ব্যবহার করা হয়। বাংলাদেশের…
ছাত্র-জনতা অভ্যুত্থানের সময় গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। পাঁচ দিনের মাথায় ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয়। আর ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। খাজা টাওয়ারে আগুন নাটক সাজিয়ে সরকারের টেলিকম-আইএসপিএবি’র যোগসাজশে ৫ দিনের ইন্টারনেট ব্লাকআউটে ডিজিটাল লেনদেন সেবাও কার্যত বন্ধ হয়ে যায়। এতে অচল হয়ে পড়ে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকার এটিএম বুথ। ব্যাপক হারে কমে যায় ক্রেডিট কার্ডের লেনদেনও। ফলে জুলাই মাসে এটিএম, পস, সিএআরএম ও ই-কমার্সে প্রায় ৫০ হাজার কোটি টাকা এবং এটিএম কার্ডে ২১ শতাংশ লেনদেন…
বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড বা তিন ভাঁজের স্মার্টফোন ‘হুয়াওয়ে মেট এক্সটি’ উন্মোচন করলো চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। আর এর মাধ্যমে কয়েক ঘন্টা আগেই উন্মোচিত হওয়া আইফোন ১৬ এর সাথে তীব্র প্রতিযোগিতা শুরু হলো। নতুন আইফোন উন্মোচনের কয়েক ঘন্টা পর মঙ্গলবার হুয়াওয়ের ফোনটি উন্মোচন করা হলেও গত শনিবার থেকে প্রি-অর্ডার নেয়া শুরু হয়। ইতিমধ্যে ৩৭ লাখের অধিক প্রি-অর্ডার করা হয়েছে বলে জানা গেছে। হুয়াওয়ের কনজিউমার বিজনেসের চেয়ারম্যান রিচার্ড ইউ উন্মোচন অনুষ্ঠানে বলেন, “স্মার্টফোনটি বিকাশে পাঁচ বছর সময় লেগেছে, যা স্ক্রিন এবং হিঞ্জ প্রযুক্তিতে নতুন ‘মাইলফলক’ সৃষ্টি করেছে। হুয়াওয়ে মেট এক্সটি বিশ্বের প্রথম ট্রাই–ফোল্ড স্মার্টফোন এবং বিশ্বের সবচেয়ে বড় ও পাতলা ফোল্ডেবল হ্যান্ডসেট”।…
গণমাধ্যমের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আলোচিত ‘সাইবার সিকিউরিটি আইন’ নিয়ে তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। একইসঙ্গে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোম্পানি মেটা, গুগল, মাইক্রোসফট, ওরাকলের বিনিয়োগ বিষয়েও অন্তবর্তী সরকারের দৃষ্টিভঙ্গি নিয়েও আলাপ হয়েছে। জবাবে উপদেষ্টা নাহিদ দৃঢ়তার সঙ্গে বলেছেন, “আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন রাখা হবে না। জাতীয় স্বার্থরক্ষা করে যেকোনো বিনিয়োগকে সরকার সাধুবাদ জানাবে। পাশাপাশি দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর ও অনমনীয় থাকবে।” মঙ্গলবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে। বৈঠকে…
সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য ব্যাংক, বিমা, উৎপাদনসহ ১৩টি খাতের ২২টি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ—এ তিন শ্রেণিতে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্যসচিব মো. সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন।…
মন্ত্রিসভার এক সদস্যসহ একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগে মানবাধিকারমন্ত্রী সিলভিও আলমেইডাকে বরখাস্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। লুলার কার্যালয় থেকে গতকাল শুক্রবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ওই মন্ত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির এমন সব অভিযোগ উঠেছে যে প্রেসিডেন্ট মনে করছেন, তাঁকে আর দায়িত্বে রাখা নৈতিকভাবে উচিত হবে না।’ আলমেইডার বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন আলমেইডা। তিনি তাঁদের আইনি সুরক্ষা পেতে সহায়তা করেন। বরখাস্ত হওয়ার পর এক বিবৃতিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন, তিনি নিজেই প্রেসিডেন্ট লুলাকে বলেছেন তাঁকে বরখাস্ত করতে, যাতে ‘স্বাধীন’ তদন্ত নিশ্চিত করা যায়। বিবৃতিতে…
যেসব শিশু দিনে সাত ঘণ্টারও বেশি সময় স্মার্টফোন বা ভিডিও গেমস খেলে তাদের মস্তিষ্কের বহিরাবরণ অকালে পাতলা হয়ে যেতে পারে। নতুন একটি চলমান গবেষণায় একথা বলা হয়েছে। মার্কিন ন্যাশনাল ইনন্সিটিউট অব হেলথ (এনআইএইচ) এর আর্থিক সহায়তায় গবেষণাটি করা হচ্ছে।শিশুর মস্তিষ্কের ওপর এসব ডিভাইসের বিরূপ প্রভাব নিয়ে এক দশক ধরে ১১ হাজারেরও বেশি শিশু কিশোরের ওপর সমীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। তবে ইতোমধ্যেই গবেষণাটির প্রথম ফলাফল পাওয়া গেছে। চার হাজার ৫০০ জনের মস্তিষ্ক স্ক্যান করে গবেষকরা এ তথ্য দিয়েছেন। এতে দেখা গেছে যেসব শিশু দিনে সাত ঘন্টারও বেশি সময় স্মার্টফোন, ট্যাবলেট ও ভিডিও গেমস খেলে তাদের মস্তিষ্কের স্বেত পদার্থের বহিরাবরণ পাতলা হয়ে…
কোটা সংস্কার আন্দোলন, কারফিউ জারি ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তন এবং ভয়াবহ বন্যার পরও চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে পণ্য রপ্তানি কিছুটা বেড়েছে। এর মধ্যে জুলাইয়ে প্রায় ৩ শতাংশ ও আগস্টে প্রায় সাড়ে ৫ শতাংশ বেড়েছে রপ্তানি। এ দুই মাসে মোট ৭৮৯ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩২ কোটি ডলার বেশি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে পণ্য রপ্তানির এমন তথ্যই পাওয়া গেছে। এই হিসাবের মধ্যে অবশ্য রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রচ্ছন্ন রপ্তানি এবং স্যাম্পল বা নমুনা রপ্তানির তথ্যও সংযুক্ত আছে। যদিও পরিমাণটি কম। এনবিআরের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস…
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত ও সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নিপু আহাম্মেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মালামাল নিজ জিম্মায় সংরক্ষণ করে ব্যাবসায়িক সুবিধা দিয়ে যাচ্ছে। বারবার মৌখিকভাবে নিষেধ করা সত্ত্বেও শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে অন্যান্যদেরকেও উৎসাহিত করছে। এসব অভিযোগের প্রমাণ থাকায় জেলা বিএনপি মানিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে দলীয় পদ এবং দলের প্রাথমিক সদস্য…

