লেখক: ই-কমার্স বার্তা
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জে বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন টাঙ্গাইলের একই গ্রামের দুই শতাধিক গ্রাহক। অর্ধেক দামে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রাম থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই কোম্পানিটি। এতে ওই গ্রামের ভুক্তভোগী ১০০ জন গ্রাহক ই-অরেঞ্জের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ইছাদিঘী গ্রামের কৃষক, দিনমজুর, ভ্যান চালক, প্রবাসী, প্রবাসীর স্ত্রী, দোকানদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার কমপক্ষে দুই শত গ্রাহক ই-অরেঞ্জে বিনিয়োগ করেছেন। সবমিলিয়ে তাদের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। ভুক্তভোগীরা আরো জানান, সাধারন মানুষদের অর্ধেক দামে পণ্য দেবার কথা বলে অনলাইন গেটওয়ে (এসএসএল…
‘এবার খেলা জমবে মাঠে, আর খাওয়া জমবে হাংরিনাকির সাথে’ স্লোগানে দারাজ বাংলাদেশের সহযোগী অ্যাপ-ভিত্তিক ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হাংরিনাকি আনছে ‘ক্রিকেট ম্যানিয়া’ শীর্ষক নতুন ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে চলমান বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন সময়ে ক্রিকেটপ্রেমীরা বিভিন্ন ডিসকাউন্ট ও অফারে খাবার উপভোগ করতে পারবেন। হাংরিনাকি টিমের পক্ষ থেকে জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন কোড ব্যবহার করে খাদ্য প্রেমীরা ভাউচার ও রেস্টুরেন্ট অফার উপভোগ করতে পারবেন। বিভিন্ন কোড HN45(১৩০ টাকার অর্ডারে ৪৫ টাকা ছাড়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত), HN100 (৪৫০ টাকার অর্ডারে ১০০ টাকা ছাড়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) এবং SHAKIB75 (৩৫০ টাকার অর্ডারে…
‘দ্য এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কার জিতেছে দেশের অন্যতম বৃহৎ চেইন সুপারশপ স্বপ্ন। এটি এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০ নামেও স্বীকৃত। এএমএফ এর জুরিবোর্ডের সদস্যগণ কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে বিজয়ী নির্বাচিত করে ‘স্বপ্ন’কে। রবিবার (৫ সেপ্টেম্বর) তেজগাঁও এলাকায় স্বপ্ন এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের হাতে তুলে দেন এএমএফের বাংলাদেশের প্রতিনিধি মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি) এর সভাপতি আশরাফ বিন তাজ এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) এর নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্ন এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, অপারেশন ডিরেক্টর আবু নাসের, স্বপ্ন’র হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল, মানবসম্পদ…
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করছে যমুনা গ্রুপ। যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস এন্ড অপারেশনস) ডক্টর মোহাম্মদ আলমগীর আলম আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগ করার ইভ্যালির আমন্ত্রণ জানানোর পর শুরুতে যমুনা গ্রুপ আগ্রহী হলেও পরবর্তীতে ইভ্যালির দায়-দেনা, ব্যবসায়িক কৌশল, বিক্রয় ও বিপণন কৌশল গভীরভাবে পর্যালোচনা ও বিচার বিশ্লেষণ করে যমুনা গ্রুপ বিনিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছে। তিনি বলেন, অন্য কোন কোম্পানির কোন অভ্যন্তরীণ বিষয়ে যমুনা গ্রুপ কোন দায় অতীতেও নেয় নি, ভবিষ্যতেও নেবে না। উল্লেখ্য, সম্প্রতি ই-কমার্স প্রতিষ্ঠান ইভালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেয় যমুনা গ্রুপ। তবে নানাবিধ আলোচনার পর যমুনা গ্রুপের…
সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাইবার জগত এর কনটেন্ট মনিটরিং ও ব্যবস্থাপনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তে নতুন করে ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। সোমবার বিকেলে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন এসব কথা জানানো হয়। উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সচিব জনাব মো: আফজাল হোসেন। স্বাগত বক্তব্যে কমিশনের ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, প্রযুক্তির প্রসারের সাথে সাথে সাইবার জগতে অপ্রীতিকর ঘটনা বাড়ছে, এতে…
সোশ্যাল মিডিয়ার কনটেন্ট অপসারণ করার ক্ষমতা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নেই বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সামাজিক যোগাযোগ মাধ্যম, কনটেন্ট ও আনুষাঙ্গিক বিষয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মন্ত্রী। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদারে সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন অনলাইনে যুক্ত ছিলেন। এছাড়া বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, সংস্থার মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বক্তব্য দেন। টেলিযোগাযোগমন্ত্রী বলেন, কেবলমাত্র টেলিফোন বা আইএসপি দিয়ে অপরাধ হয় না। ডার্ক ওয়েভে অপরাধের প্রবণতা বাড়ছে। এখন সবচেয়ে বেশি অপরাধের মাধ্যম ইন্টানেট। এক্ষেত্রে অসহায়…
দেশের অনলাইনভিত্তিক মাল্টি ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি গ্রাম বাংলা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের নাম: গ্রাম বাংলা পদের নাম: এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) বিভাগঃ ই-কমার্স বেতন: আলোচনা সাপেক্ষে কর্মস্থল: ঢাকা আবেদনের শেষ সময়ঃ ২৭ সেপ্টেম্বর ২০২১ চাকরির ধরণঃ পূর্ণ সময় অভিজ্ঞতাঃ *৪ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: * কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম),ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স অপারেশন ও ই-কমার্স সাপ্লাই চেইনের ব্যাপারে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। * আগ্রহী প্রার্থীকে ধার্মিক,সৎ এবং নীতিবান হতে হবে। অন্যান্য সুবিধাঃ * টি/এ, মোবাইল বিল * উৎসব ভাতাঃ ২ আগ্রহী প্রার্থীরা Bdjobs.com ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
দেশে বর্তমানে ব্যবহৃত ইন্টারনেটের অর্ধেকই খরচ হচ্ছে অসামাজিক কাজে। যার মূলে আছে পর্নোগ্রাফি, টিকটক, ফ্রি-ফায়ার কিংবা পাবজি। জাতীয় প্রেসক্লাবে নিরাপদ ইন্টারনেট বিষয়ক এক অনুষ্ঠানে উঠে আসে উদ্বেগজনক এমন তথ্য। শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি সাধারণ সম্পাদক এমদাদুল হক দাবি করলেন, বর্তমানে দেশে ব্যবহৃত ২৬শ’ জিবিপিএস ব্যান্ডউইথের অর্ধেকই ব্যয় হচ্ছে ভার্চুয়াল গেম, পাবজি, টিকটক, লাইকি ও পর্নোগ্রাফি দেখার পেছনে। তিনি বলেন, শতকরা ৫০ শতাংশই ব্যবহার হচ্ছে পর্ন, গেমিং ও সাইবার বুলিংয়ে। দেশে নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতে নতুন আইন করার তাগিদ মুঠোফোন অপারেটরদের। চিন্তাভাবনা চলছে বলে জানালেন বিটিআরসির শীর্ষ কর্মকর্তা। তারা বলেন, চতুর্থ শ্রেণী থেকে সপ্তম…
‘ইচ্ছেরা সব হাতের মুঠোয়’-স্লোগান নিয়ে সম্প্রতি বাজারে আসা আলেশা কার্ড চুক্তি স্বাক্ষর করেছে প্লাটিনাম হোটেল এর সাথে। রবিবার ৫ই সেপ্টেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আলেশা কার্ড হোল্ডাররা প্লাটিনাম হোটেল এর রুম এবং ব্যাংকুয়েট বুকিংয়ে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। এছাড়াও খাবারে এবং ফিটনেস সেন্টারে ৪০% পর্যন্ত ডিস্কাউন্ট পাবেন আলেশা কার্ড হোল্ডাররা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আলেশা কার্ড লিঃ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাহার, হেড অব কার্ড মোঃ সোহরাব হোসেন, ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ রিফাত হোসেন, উইং হেড মো: সাগীর আলী, এবং ব্র্যান্ড এন্ড মার্কেটিং ম্যানেজার মোঃ তারিক আজিজ। এছাড়াও প্লাটিনাম হোটেল এর পক্ষ থেকে…
কয়েকটি ই-কমার্স সাইটের রিফান্ড কার্যক্রম নগদ একাউন্টের মাধ্যমে পরিচালিত হওয়ার পর ওই একাউন্টগুলো স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা জানান, সিরাজগঞ্জ শপের রিফান্ডের টাকা নগদ একাউন্টের মাধ্যমে ফেরত আসার পর পরই তাতের একাউন্ট স্থগিত করে নগদ। এতে নগদ একাউন্টে প্রয়োজনীয় লেনদেন করতে না পারায় নগদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন গ্রাহকরা। ভুক্তভোগীরা বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করবেন বলেও জানান। এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে লিখেন, গণহারে নগদের নামে মামলা করে উচিত শিক্ষা দেয়া দরকার। আমরা যখন পেমেন্ট করেছি তখন সমস্যা হয়নি, এখন আমার টাকা আমাকে ফেরত দেয়ার সময় হয়রানি কেন? আরেকজন গ্রাহক বলেন, হঠাৎ করে এভাবে কাস্টমারদের একাউন্ট সাসপেন্ড করতে পারে…

