লেখক: ই-কমার্স বার্তা

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে নিজস্ব ব্র্যান্ডের টিভি আনার কথা ভাবছে অ্যামাজন। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, এই পরিকল্পনা নিয়ে দুই বছর ধরে কাজ চলছে। অ্যামাজন ডিভাইসেস ও ল্যাব১২৬ বিভাগ এর সঙ্গে জড়িত। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন আরো বলছে, টিভি নিজেদের কারখানায় তৈরি করবে না অ্যামাজন, এর নকশা ও তৈরির দায়িত্ব পালন করবে তৃতীয় পক্ষরা। এদের মধ্যে টিসিএল অন্যতম একটি প্রতিষ্ঠান। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নিজস্ব ব্র্যান্ডের টিভি আনার মধ্য দিয়ে অ্যাপলের মতো ইকোসিস্টেম তৈরির দিকে এগিয়ে যেতে পারে অ্যামাজন। প্রতিষ্ঠানটির ডিভাইস ও সেবার মাধ্যমে তৈরি ওই ইকোসিস্টেমে থাকতে পারে অ্যালেক্সা, অ্যামাজন প্রাইম ভিডিও’র মতো সেবাগুলো। জানা…

Read More

সিরাজগঞ্জ শপ এবং আলাদিনের প্রদীপসহ কয়েকটি ই-কমার্সের রিফান্ড কার্যক্রমের টাকা নগদ একাউন্টের মাধ্যমে ফেরত আসার পর ওই একাউন্টগুলো স্থগিত করা হয়েছে বলে জানান অসংখ্য গ্রাহক। এতে করে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করবে বলেও জানা গেছে। নগদ থেকে গ্রাহকদের ফোনে আসা এসএমএস এ জানানো হয়- কতিপয় অসাধু ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হওয়ায় আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থা ও যথাযথ কর্তৃপক্ষের তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে, পরবর্তী পদক্ষেপ আপনাকে অবহিত করা হবে। এ বিষয়ে নগদের পক্ষ থেকে জানানো হয়, গত…

Read More

দেশীয় স্টার্টআপ শপআপ ৭৪.৪ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে যা প্রায় ছয়শত তেত্রিশ কোটি টাকার সমমান। গতকাল একাউন্টিং এন্ড কর্পোরেট রেগুলেটরি অথরিটি (ACRA) সূত্র অনুযায়ী জানা যায় এই রাউন্ডে প্রধান বিনিয়োগকারী ভেলার ভেঞ্চার। বাংলাদেশের ইতিহাসে স্টার্টআপে সবচেয়ে বড় বিনিয়োগ এটি। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো উদ্যোগ এত বড় বিনিয়োগ পাচ্ছে। এটি শপআপের দ্বিতীয় সিরিজ-এ বিনিয়োগ। এর আগেও সর্বশেষ সিরিজ এ তে সর্বোচ্চ ২২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পায় স্টার্টআপ শপআপ। নতুন কোনো উদ্যোগ যখন প্রাথমিক পুঁজি নিয়ে বাজারে ভালো ফল দেখায়, তাদের ক্ষেত্রে সিরিজ এ শ্রেণির বিনিয়োগ করা হয়। এর আগে আরো কয়েকবার বিনিয়োগ পায় শপআপ। ২০১৮ সালে সীড রাউন্ডে…

Read More

গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে দেশীয় ই-কমার্স ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে ইসতিয়াক হোসেন টিটু নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলার বাকি আসামিরা হলেন- ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, প্রতিষ্ঠানটির সিওও আমান উল্লাহ, নাজনিন নাহার বিথি, কাওসার, কামরুল হাসান, আব্দুল কাদের, নূরজাহান ইসলাম সোনিয়া ও রুবেল খান। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা ই-অরেঞ্জ নামক প্রতিষ্ঠানের মালিক, কর্মচারী ও সহযোগী। তারা ই-অরেঞ্জ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ ও বিক্রি করেন। মামলার বাদী ও সাক্ষীরা…

Read More

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) সদস্যরা কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেছেন। বিস্তারিত আসছে…

Read More

শিশু-কিশোরদের ওপর থেকে আসক্তি কাটাতে অনলাইন গেম খেলার সময় আরও কমিয়ে আনলো চীন। এখন থেকে ১৮ বছরের কম বয়সীরা কেবল শুক্রবার, সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য ছুটির দিনগুলোতে মাত্র এক ঘণ্টা অনলাইন গেম খেলতে পারবেন, সেটিও নির্দিষ্ট একটি সময়ে। রাষ্ট্র পরিচালিত চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জাতীয় প্রেস এবং পাবলিকেশন প্রশাসন বলেছে, শুক্রবার, সাপ্তাহিক ছুটি এবং অন্যান্য ছুটির দিনগুলোতে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত অনলাইন গেম খেলার সুযোগ পাবেন ১৮ বছরের কম বয়সীরা। একই সঙ্গে প্রতিষ্ঠানটি গেমিং সংস্থাগুলোকে এই সময়ে শিশুদের বাইরে খেলতে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে চীনের রাষ্ট্রীয় একটি মিডিয়া আউটলেট অনলাইন গেমকে আফিমের নেশার…

Read More

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের টিকিট ‘নগদ’ ওয়ালেট থেকে ক্রয়ের পেমেন্ট করলেই গ্রাহকেরা ১০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। সম্প্রতি দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান এবং নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ‘নগদ’-এর গ্রাহকেরা ০১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মূল ভাড়া থেকে ১০ শতাংশ ছাড়ের এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এই চুক্তি সম্পর্কে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, এই চুক্তির মধ্য দিয়ে যাত্রীরা কম খরচে বিমানে যাতায়াত করতে পারবেন। তিনি…

Read More

‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন টিভির বড় রপ্তানি বাজার ইউরোপ মহাদেশ। ইউরোপের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিনকে ঘিরে সেখানকার কয়েকটি দেশে একদিনে ২.৪৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের টিভি রপ্তানির চুড়ান্ত আদেশ পেল ওয়ালটন। দেশের টেলিভিশন রপ্তানি খাতে ওয়ালটনের এক নতুন রেকর্ড এবং তা চলতি মাসেই রপ্তানি করা হবে বলে জানিয়েছে ওয়ালটন। এই উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘ইউরোপে একদিনে ২.৪৪ মিলিয়ন মার্কিন ডলারের টিভি রপ্তানি’ শীর্ষক এক সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করে ওয়ালটন। এতে জানানো হয়, বড়দিনের উৎসবকে ঘিরে সেপ্টেম্বরের ১ তারিখে জার্মানি, গ্রিস, ক্রোয়েশিয়া, রোমানিয়া ও পোল্যান্ডে ২.৪৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের টেলিভিশন রপ্তানির…

Read More

ই-অরেঞ্জের মূল প্রতিষ্ঠান অরেঞ্জ বাংলাদেশের একজন পরিচালক হলেন রাজধানীর বনানী থানায় কর্মরত পুলিশ কর্মকতা সোহেল রানা। সম্প্রতি একটি বেসরকারি ব্যাংক থেকে ই-অরেঞ্জের বিপুল পরিমান টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তার উপর। তবে এই পুলিশ কর্মকতা প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন এবং টাকা তুলে নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে কোনো সাড়া দেন নি। জানা যায়, একটি বেসরকারি ব্যাংকে ই-অরেঞ্জের হিসাবে গত এক বছরে ৬শ ৩০ কোটি টাকা জমা হয়েছে। তার ১ কোটি টাকা রেখে পুরোটাই তুলে নেয়া হয়েছে। এর মধ্যে গত নভেম্বর থেকে ছয় মাসে ২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৫শ টাকা তুলে নেন পুলিশ পরিদর্শক শেখ সোহেল…

Read More

মালা খন্দকার এবং মিরর ম্যাগাজিনের আয়োজনে ‘রিয়েল হিরো এওয়ার্ড’ এ বেস্ট ইনফ্লুয়েন্সার হিসেবে স্বীকৃতি পেলেন নারীদের প্ল্যাটফর্ম পপ অফ কালার এর প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম। গতকাল পহেলা সেপ্টেম্বর রোজ বুধবার সন্ধায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিভিন্ন খাতে অবদান রাখায় প্রায় ৩০ জন ব্যক্তি ও সংগঠনকে এ রিয়েল হিরো এওয়ার্ড প্রদান করা হয়। করোনাকালীন সময়ে পপ অফ কালার কমিউনিটি থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল তার স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া হয় টিঙ্কার জান্নাত মীমকে। এই স্বীকৃতি সম্পর্কে তিনি বলেন, করোনাকালীন সময়ে আমরা আমাদের সদস্যদের ব্যবসা চালিয়ে সেবার জন্য প্রমোশনসহ অন্যান্য যে সাপোর্ট দরকার ছিল সেটা দেওয়ার চেষ্টা করেছি। সেইসাথে আর্থিকভাবে এবং মানসিক…

Read More