লেখক: ই-কমার্স বার্তা
নারীদের জন্য দেশের প্রথম সুপার প্রিমিয়াম ওর্য়াল্ড ক্রেডিট কার্ড আনলো মাস্টারকার্ড এবং ব্র্যাক ব্যাংক
বাংলাদেশের প্রথম সুপার প্রিমিয়াম ‘মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ চালু করছে মাস্টারকার্ড এবং ব্র্যাক ব্যাংক। নারীদের পেমেন্ট ও শপিংয়ের অভিজ্ঞতাকেও উন্নত করার পাশাপাশি পেমেন্ট সমাধানের কাজ করবে এই কার্ড। এটি হলো বাংলাদেশের প্রথম সুপার প্রিমিয়াম ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড যা শুধুমাত্র নারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ৮ই সেপ্টেম্বর একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ‘মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ চালুর করার ঘোষণা দেয়া হয়। এই কার্ডের সুবিধাগুলোর মধ্যে রয়েছে প্রথম বছর বার্ষিক ফি’র ৫০ শতাংশ মওকুফের সুবিধা, ক্যাশব্যাক, ওয়েলকাম ভাউচার, এবং লেনদেনের ক্ষেত্রে বোনাস রিওয়ার্ড পয়েন্টস। বিভিন্ন হেলথ প্যাকেজের আকর্ষণীয় সুবিধা ছাড়াও থাকছে প্রতি শনিবার গ্রোসারি কেনাকাটায় ছয় গুণ রিওয়ার্ড পয়েন্টস, পার্লারে লেনদেন…
ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডট কমের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেছে সিআইডি। বিস্তারিত আসছে…
গ্রাহকের ১১০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার পর পালিয়ে গিয়ে ভারতে আটক হওয়ায় বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ফেরত চেয়ে দিল্লিতে অবস্থিত ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশ। গত রবিবার পুলিশের এনসিবি শাখা থেকে ভারত এনসিবিকে চিঠি পাঠানো হয়। আজ আবারও অতিরিক্ত তথ্য সংযুক্ত করে চিঠি পাঠানো হচ্ছে। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রবার ভারতের দিল্লিতে অবস্থিত এনসিবিকে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। মহিউল ইসলাম আরও বলেন, যদিও আমরা এখন পর্যন্ত দিল্লি এনসিবির পক্ষ থেকে কোনো সাড়া…
আগামী ১৪ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করার ঘোষণা দিয়েছে অ্যাপল। ‘ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং’ শীর্ষক এই অনুষ্ঠানটি আগে থেকেই রেকর্ডেড থাকবে এবং একাধিক প্ল্যাটফর্মে একসাথে স্ট্রিমিং করা হবে। খবর জিএসএম এরিনা। যেহেতু এটি সেপ্টেম্বরের অনুষ্ঠান, তাই নিশ্চিতভাবে ধারণা করা করা যায় যে এই অনুষ্ঠানে অ্যাপল নতুন প্রজন্মের আইফোন উন্মোচন করতে যাচ্ছে। আর এই ফোনের নামকরণ হতে পারে ‘আইফোন ১৩’। নতুন আইফোন সম্পর্কে এখনও বিস্তারিত কিছু না জানা না গেলেও শোনা যাচ্ছে অন্তত প্রো মডেলে হাই-রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। এছাড়া থাকবে উন্নত ক্যামেরা এবং দ্রুতগতির চিপসেট। জানা গেছে, উক্ত অনুষ্ঠানে নতুন সংস্করণের অ্যাপল ওয়াচ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। গত বছরের সেপ্টেম্বরে অ্যাপল ওয়াচ…
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। “দেশের ৩২ টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের নিমিত্ত সম্ভাব্যতা যাচাই” প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক জোহরা বেগম (উপসচিব) এবং সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান শেলটেক প্রাইভেট এর পক্ষে ভাইস চেয়ারম্যান এসকে. বশির আহমেদ এই চুক্তিতে সই করেন। এসময় ই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) এন…
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সঙ্গে পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে নয়াদিল্লিকে একটি ই-মেইল পাঠিয়েছে বাংলাদেশ। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তার দেয়া তথ্য অনুযায়ী, গত রোববার ভারতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) এই চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে এখনো পর্যন্ত ই-মেইলে কোনো জবাব আসেনি। গণমাধ্যমকে তিনি বলেছেন, বনানী থানার পরিদর্শক কীভাবে কোচবিহারে গ্রেফতার হয়েছেন, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই। আমরা ইতোমধ্যে এই পুলিশ কর্মকর্তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছি। যদিও এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, যা ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে সামঞ্জস্য রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতার ওপর…
বৈধ মুদ্রা হিসেবে বিটকয়েনের মাধ্যমে আনুষ্ঠানিক লেনদেন শুরু করেছে এল সালভাদর। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে ৭ সেপ্টেম্বর থেকে দেশটিতে এই লেনদেন শুরু হয়। এর মাধ্যমে বিশ্বে আর্থিক লেনদেনের নতুন অধ্যায় যুক্ত হলো। সম্প্রতি আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েনকে স্বীকৃতি দেয় এল সালভাদর। এখন থেকে লেনদেনের জন্য বিটকয়েন গ্রহণ করতে সক্ষম এমন সব ব্যবসা প্রতিষ্ঠান এই ডিজিটাল মুদ্রা গ্রহণ করতে বাধ্য থাকবে। এই সেবা ব্যবহার করতে সরকারি ডিজিটাল ওয়ালেট অ্যাপ উন্মোচন করেছে সরকার। আশা করা যাচ্ছে, দেশটির কয়েক লাখ নাগরিক এই অ্যাপ ডাউনলোড করবেন। এই ওয়ালেট ব্যবহারে আগ্রহী করতে ওয়ালেটগুলোতে আগে থেকেই ৩০ ডলার সমমূল্যের বিটকয়েন থাকবে। বিবিসি জানিয়েছে, এল…
রি-কমার্স প্লাটফর্ম সোয়াপ এর ‘চয়েস ইজ ইয়ুর্স” (Choice is Yours) ক্যাম্পেইনে ওয়ানপ্লাস এর ব্যবহৃত ফোন বিক্রিতে বিক্রয় মূল্যের ওপর ৩০% পর্যন্ত এক্সট্রা ক্যাশ পাবেন গ্রাহকরা। অফারটি ৫ অক্টোবর পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনে বিক্রিত ফোনের দাম ৩০ কার্যদিবস পর নিলে ৩০% বা ৩০ হাজার টাকা পর্যন্ত, ১৫ কার্যদিবস পর নিলে ২০% বা ২০ হাজার টাকা পর্যন্ত ও ইনস্ট্যান্ট নিলে ১০% বা ১০ হাজার টাকা পর্যন্ত এক্সট্রা ক্যাশ পাবেন গ্রাহকরা। তবে এতে কিছু শর্ত থাকছে বলেও জানানো হয়। এই অফারে ফোন বিক্রি করতে এখনই ভিজিট করতে হবেঃ https://swap.com.bd/offer-page উল্লেখ্য, সোয়াপ দেশের একমাত্র রি-কমার্স প্লাটফর্ম এবং প্রথম সিটুবি মার্কেটপ্লেস যেখানে গ্রাহকরা তাদের পুরাতন…
গ্রাহকদের জন্য ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু করছে ই-কমার্স প্লাটফর্ম কিউকম। এই সার্ভিসে মোটরবাইক, হোম এপ্লায়েন্স, ইলেকট্রনিকস, ফ্যাশন আইটেম, স্মার্ট গ্যাজেট, ওষুধ, হোম ডেকর, বেবি কেয়ার পণ্য সহ নিত্যপ্রয়োজনীয় যে কোনও পণ্য অর্ডার করতে পারবেন গ্রাহকরা। ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পাবার পর মূল্য পরিশোধ করা যাবে। এর আগে কিউকম “বিগ ডিসকাউন্ট, বিগ সারপ্রাইজ” স্লোগানে গত ২৬ আগস্ট থেকে নতুন করে “কিউকম কুইকার” এর চতুর্থ ক্যাম্পেইন চালু করে। এই ক্যাম্পেইনে আছে বাইক এবং মোবাইল ফোন। কুইকার ক্যাম্পেইনে অর্ডারের ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে ডেলিভারির সুবিধা দিচ্ছে কিউকম। শীঘ্রই ক্যাশ অন ডেলিভেরির বিস্তারিত জানা যাবে কিউকম এর ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং…
‘সৃষ্টি সুখের উল্লাসে’ স্লোগানকে সামনে রেখে ‘ওয়ালটন রিসার্চ অ্যান্ড ইনােভেশন সামিট-২০২১’-এ এসব কথা বলেছেন বক্তারা। অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। এতে দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পে ওয়ালটনের অগ্রগতি, নতুন প্রযুক্তির ব্যবহার, গবেষণাকর্ম ও উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন এবং এসংক্রান্ত জ্ঞানের বিনিময় হয়। দেশের প্রকৌশল ও প্রযুক্তি খাতের গবেষক ও বিশেষজ্ঞসহ সম্মেলনে ওয়ালটনে কর্মরত প্রায় এক হাজার প্রকোশলী যোগ দেন। সামিটের উদ্বোধন করেন লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইজড প্রফেসর ও কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. কায়কোবাদ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম এবং…

