লেখক: ই-কমার্স বার্তা
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-অপপ্রচার রোধে এক লাখ অনলাইন এক্টিভিস্ট’র সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে আওয়ামী লীগ। দলটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি এই লক্ষ্যে সারাদেশে অনলাইন এক্টিভিস্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবে। আজ শনিবার এ প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত থানাগুলোর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকদের নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ’র (আইইবি) কাউন্সিল হলে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কৌশল’ শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করে আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি…
সারাদেশে ফোরজি নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সম্প্রসারিত হওয়ায় খুব সহসাই দেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা শতকরা ৮৫ থেকে ৯০ শতাংশে উন্নীত হবে বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার (১১ সেপ্টেম্বর) বিসিএস কম্পিউটার সিটির ২২ বছরে পদার্পণ উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটি আয়োজিত চার দিনব্যাপী আয়োজনের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মোস্তাফা জব্বার বলেন, ২০০৮ সালে দেশে মাত্র ৮ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহার হতো। বর্তমানে তা সাড়ে ২৬শ’ জিবিপিএসে উন্নীত হয়েছে। আমরা এ বছরেই ফাইভজি যুগে প্রবেশ করছি। আর প্রযুক্তির এ আধুনিক ভার্সনটি হবে ইন্ডাস্ট্রিয়াল পণ্য। তিনি আরো বলেন, ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে…
এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে ফাইভ জি প্রযুক্তির স্মার্টফোন বাজারজাতকরণে শীর্ষ অবস্থানে উঠে এসেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের সেরা স্মার্টফোন কোম্পানিগুলোর চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকের ডাটা বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্যাসিফিক অঞ্চলে ফাইভ জি স্মার্টফোনের বাজারে ভিভোর প্রবৃদ্ধি ২০ শতাংশ। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ভিভোর প্রবৃদ্ধি ছিল ১৩.৩ শতাংশ। গত বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারজাতকরণে ভিভোর প্রবৃদ্ধির হার ২১৫ শতাংশ। বাজারে আসা প্রতি পাঁচটি স্মার্টফোনের একটি ভিভো। আর এই প্রবৃদ্ধি নিয়ে এবারই প্রথম কোন…
অনলাইন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলে রাজধানীর বনানী ও গুলশান জোনে নারীদের নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নামঃ আজকের ডিল পদের নামঃ ফিমেল বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বিভাগ:সেলস কর্মস্থল: গুলশান ও বনানী জোন খালি পদ: ৫ কর্মক্ষেত্র:বাসায় বসে কাজ করা যাবে শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ চাকরির ধরণ: পূর্ণ সময় অভিজ্ঞতা: *কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। *নবীনদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য আবেদন যোগ্যতা: *আগ্রহী প্রার্থীর বয়স ২৩ থেকে ২৭ বছর হতে হবে *শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন *ই-কমার্সে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে *আগ্রহী প্রার্থীকে সেলস,মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্টে অভিজ্ঞ হতে হবে *প্রতিদিন ৭-১০ জন বিক্রেতাকে পরিদর্শন করতে হবে বেতনঃ ৯০০০-১০০০০ (মাসিক) অন্যান্য সুবিধা:…
কোভিড-১৯ সংক্রমণ কমে আসায় আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বিশ্ব এক্সপো-২০২০ দুবাই’। দুবাই এক্সপো থেকে এবার তিন খাতে বিদেশী বিনিয়োগ প্রত্যাশা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ খাতগুলো হলো খাদ্য ও কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্প, মেডিকেল ডিভাইস ও স্বাস্থ্যসেবা খাত এবং অটোমোবাইল ও খুচরা যন্ত্রাংশ উৎপাদন। সম্প্রতি বিডা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিডার পরিচালক মো. আশরাফুল ইসলাম মুকুট স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী অক্টোবর থেকে মার্চ ২০২২ পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্ব এক্সপো-২০২০ দুবাইয়ে বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। এ এক্সপোতে তিনটি সেমিনারের আয়োজন করেছে বিডা। যেখানে বাংলাদেশে উৎপাদিত খাদ্য ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্যসেবা ও মেডিকেল ডিভাইস…
‘ইওর শপিং রিওয়ার্ড’ ট্যাগলাইনকে ধারণ করে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশে শুরু করেছে ‘ডি-কয়েনস’ নামের লয়্যালিটি ও রিওয়ার্ড প্রোগ্রাম। গত ৬ সেপ্টেম্বর থেকে এ প্রোগ্রামটি চালু করা হয়। এ প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা সহজে শপিং ভাউচার সংগ্রহ করে নিজেদের পছন্দের পণ্যে ছাড় উপভোগ করতে পারবেন। দারাজ অ্যাপ থেকে তিনটি উপায়ে গ্রাহকরা কয়েন সংগ্রহ করে বিভিন্ন ভাউচার পাবেন। প্রতিদিন অ্যাপের কয়েনস পেইজ ভিজিট এবং কয়েনস ক্লেইম করার মাধ্যমে গ্রাহকরা নির্দিষ্ট সংখ্যক কয়েন সংগ্রহ করতে পারবেন এবং কয়েনগুলো দিয়ে বিভিন্ন ধরনের ভাউচার সংগ্রহ করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা তাদের পছন্দের মিশনটি সম্পূর্ণ করে কয়েন সংগ্রহ এবং কয়েনগুলো দিয়ে বিভিন্ন শপিং ভাউচার সংগ্রহ করতে পারবেন। পণ্য…
দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট (aleshamart.com), তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ অফার। আলেশা মার্টে ওয়ালটনের ইলেকট্রনিকস পন্য কিনলে থাকছে ৩২% ছাড়। এছাড়াও থাকছে ১৫ দিনে ফ্রি ক্যাশ অন ডেলিভারি অফার। তবে শর্ত প্রযোজ্য ও স্টক থাকা পর্যন্ত। আলেশা মার্ট- বাংলাদেশের স্বনামধন্য এবং অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংসের একটি অঙ্গসংস্থা। বাংলাদেশের এক দল দূরদর্শী এবং দক্ষ বিজনেস লিডারদের হাত ধরে ২০১৮ সালে আলেশা হোল্ডিংস যাত্রা শুরু করে।
বিকাশ অ্যাপ রেফার করলেই ১০০ টাকা পর্যন্ত বোনাস পাওয়া যাবে বলে জানিয়েছে বিকাশ। এক্ষেত্রে কোনো গ্রাহকের রেফার করা লিংক থেকে কেউ বিকাশ অ্যাপ ডাউনলোড এবং লগ ইন করে লেনদেন করলেই পাওয়া ১০০ টাকা বোনাস। অফারের সময়সীমা: সেপ্টেম্বর ৩০, ২০২১ পর্যন্ত অফারের বিস্তারিত: ১। গ্রাহকের রেফার করা লিংক থেকে নতুন গ্রাহক বিকাশ অ্যাপ ডাউনলোড এবং লগ ইন করে লেনদেন করলেই পাওয়া যাবে ১০০ টাকা বোনাস। ২। এজন্য গ্রাহকের বিকাশ অ্যাপ থেকে সম্ভাব্য নতুন গ্রাহককে রেফারেল লিংক পাঠাতে পারবেন (Menu>Refer bKash App)। রেফারকারী ব্যক্তি এসএমএস, সোশ্যাল মিডিয়া, চ্যাট ইত্যাদি মাধ্যমে রেফারেল লিংক শেয়ার করতে পারবেন। এবং এই লিংক থেকে সফল লগ ইন…
বুধবার ৮ই সেপ্টেম্বর ২০২১ আলেশা কার্ড লিমিটেড এর সাথে চুক্তিবদ্ধ হলাে ঢাকার লেকশাের হােটেল। এ চুক্তির মাধ্যমে সকল আলেশা কার্ড হােল্ডারগণ লেকশাের হােটেল এর রুম, জিম, সুইমিং পুল, কার রেন্টাল, খাবার এবং ব্যাংকুয়েট হল বুকিংয়ে ৪০ শতাংশ পর্যন্ত ডিস্কাউন্ট সুবিধা পাবেন। আলেশা কার্ড এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানাে হয়, আলেশা কার্ড এর গ্রাহকদের বিশেষায়িত সুবিধা নিশ্চিত করতে লেকশাের হােটেল এর সাথে এই পার্টনারশিপ গ্রাহকসেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে আরও নিত্য নতুন পার্টনারদের থেকে আলেশা কার্ডহােল্ডারগণের বিশেষায়িত সুবিধা প্রাপ্তির এমন ধারা অব্যাহত থাকবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আলেশা কার্ড লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন…
সর্বাধিক জনপ্রিয় মেসেজিং এপ ও ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল পরিষেবা হোয়াটসঅ্যাপকে ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা বিধি লঙ্ঘন করায় দুই হাজার ২৭৭ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা (২২৫ মিলিয়ন ইউরো/১৯৩ মিলিয়ন পাউন্ড) জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হোয়াটসঅ্যাপকে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মেনে চলার পাশাপাশি সংস্থাটিকে ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ ‘ নেওয়ার নির্দেশ দিয়েছে তথ্য সুরক্ষা কমিশন। হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ জানিয়েছে, ব্যয়বহুল এই জরিমানার বিষয়ে ও তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। এর আগে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামে পরিচিত ইউরোপীয় ইউনিয়নের নিয়মগুলো কার্যকর হওয়ার পর ২০১৮ সালের ডিসেম্বরে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ জরিমানা জিডিআরপি আইনের অধীনে দ্বিতীয় সর্বোচ্চ…

