লেখক: ই-কমার্স বার্তা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে ধানমন্ডি থানা পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনের বিষয়ে দুপুর ৩টার পর শুনানি অনুষ্ঠিত হবে। আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। আজ মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। উল্লেখ্য, এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মো. রাসেল ও তার স্ত্রী শামীমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। ওই রিমান্ড সোমবার (২০ সেপ্টেম্বর) শেষ…

Read More

রিমান্ডের শেষ দিন সোমবার (২০ সেপ্টেম্বর) রাসেল ও তার স্ত্রীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে গুলশান থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানটির লেনদেনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তারা। তবে গ্রাহকদের সঙ্গে প্রতারণার বিষয়টি বরাবরের মতো অস্বীকার করেন দুজনই। রাসেল বলেন, তার ব্যবসায়িক কৌশলে কিছু ভুল ছিল। পাশাপাশি করোনাকালীন লকডাউনের কারণে তিনি কিছুটা পিছিয়ে গেছেন। তিনি বলেন, আমরা কোনো টাকা আত্মসাৎ বা কারো সঙ্গে প্রতারণা করিনি। বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার ও করোনাকালীন সময়ে লকডাউনের কারণে অনেক অর্ডার ডেলিভারি দেয়া সম্ভব হয়নি। যারা ডেলিভারি পায়নি তারা ভবিষ্যতে টাকা পেয়ে যাবে। এখানে প্রতারণার কোনো বিষয় ছিল না। সূত্রঃ আরটিভি

Read More

দেশে প্রথমবারের মত ‘ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ’ আয়োজন করেছে ইন্টার-ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট ফেস্ট-পয়েন্ট কাউন্টার-পয়েন্ট। এই বিতর্কের ফাইনাল বিতর্ক আয়োজিত হয় গত ১৮ সেপ্টেম্বর ২০২১ রাত ৯ টায়। ফাইনাল বিতর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এসএমসি লেভি স্কোয়াড টিমকে হারিয়ে বিজয়ী হয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের টিম বায! ফাইনাল বিতর্কে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন এবং প্রফেসর মীজানুর রহমান, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সৈয়দ আলমগীর, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, আকিজ ভেঞ্চার লিমিটেড। বিতর্কটি মডারেট করেন জনপ্রিয় ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স গালীব বিন মুহাম্মদ, হেড অফ মার্কেটিং, আরলা ফুডস! এই বিতর্ক উৎসবের টাইটেল স্পন্সর এসএমসি প্লাস ইলেট্রোলাইট…

Read More

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের মুক্তির দাবিতে এবার গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে গ্রাহকরা। সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির ধানমন্ডি কার্যালয়ের সামনে স্বাক্ষর গ্রহণ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেয় ই ড্রিমার্স, বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন গ্রুপ সহ ইভ্যালির গ্রাহক ও সেলাররা। এসময় তারা অতিদ্রুত সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি দাবী করেন। বাংলাদেশ ই কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন গ্রুপের সভাপতি জুবায়ের আহমেদ হৃদয় বলেন, আমরা ঢাকার বাইরের ইভ্যালি গ্রাহকদেরও স্বাক্ষর নিচ্ছি। অতিদ্রুতই আমরা গণস্বাক্ষর ও স্বারকলিপি সরকারের বিভিন্ন দপ্তরে পাঠাব। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল…

Read More

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিস-এর ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বেসিসের অব্যাহত অবদান তুলে ধরা হয়। সাথে সাথে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি জাতিকে পঞ্চম শিল্প বিপ্লবের জন্য এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। শনিবার, (১৮ সেপ্টেম্বর ২০২১)রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বেসিসের ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতিত্ব করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ বেসিসের ২০২০ সালের কার্যবিবরণী তুলে ধরেন। অপর সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান বিগত ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। পেশকৃত এসব প্রতিবেদনের উপর সভায় উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক…

Read More

ইভ্যালিসহ আরও কয়েকটি ই-কমার্স মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কীভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে সেটা আমার এখন জানা নেই। কমিটমেন্ট পূরণ না করলে আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, ‘ইভ্যালি একটা, আরও কয়েকটা (ই-কমার্স প্রতিষ্ঠান) মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কীভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে, এটা আমার এখন জানা নেই। আমরা মনে করি, তারা যে কমিটমেন্ট জনগণকে দিয়েছে, তা যদি পূরণ না করে তবে আইন অনুযায়ী আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে এবং করতেই হবে।’ সাংবাদিকদের…

Read More

ই-কমার্স প্লাটফর্ম খুলেছে বেসিস। শনিবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এই প্লাটফর্মের উদ্বোধন করা হয় , এর নাম বেসিস ডিজিটাল শপ । বেসিস ডিজিটাল শপ থেকে অনলাইনে কেনাকাটা এবং বিশেষ ছাড়ের কথা জানানো হয় সভায়। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিস-এর ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেসিস ডিজিটাল শপ উদ্বোধনের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বেসিসের অবদান তুলে ধরা হয়। সাথে সাথে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি জাতিকে পঞ্চম শিল্প বিপ্লবের জন্য এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আলমাস কবীর , তিনি বলেন, বিশ্বে এখন ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি ঘটে চলেছে। চতুর্থ…

Read More

“টিম লিডার-এফরডেবল হোম লোন” পদে জনবল নিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। আগ্রহীরা আগামী ১২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড পদের নাম: টিম লিডার-এফরডেবল হোম লোন পদসংখ্যা: উল্লেখ নেই চাকরির ধরন: ফুল টাইম অভিজ্ঞতা: ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা: অনির্ধারিত কর্মস্থল: কিশোরগঞ্জ বেতন: আলোচনা সাপেক্ষে আগ্রহীরা career@ipdcbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২১ সূত্র: বিডিজবস ডটকম

Read More

শের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট (aleshamart.com) নিয়ে এসেছে বাচ্ছাদের আকর্ষণীয় ও রঙিন পোশাকের আকর্ষণীয় অফার। আলেশা মার্টে দিচ্ছে দুরন্ত কিডসের পন্যে ৫০% ছাড় অবধি ছাড়। এছাড়াও থাকছে ১৫ দিনে ফ্রি ক্যাশ অন ডেলিভারি অফার। এক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য। উল্লেখ্য, আলেশা মার্ট- বাংলাদেশের স্বনামধন্য এবং অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংসের একটি অঙ্গসংস্থা। বাংলাদেশের এক দল দূরদর্শী এবং দক্ষ বিজনেস লিডারদের হাত ধরে ২০১৮ সালে আলেশা হোল্ডিংস যাত্রা শুরু করে।

Read More

ইউনিকর্ন ব্যাটেল এশিয়ার চূড়ান্ত পিচের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রকল্প রিটস্ ব্রাউজার। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রিটস্ ব্রাউজার এর প্রতিষ্ঠাতা এবং সিইও রাশেদুল মাজিদ। এশিয়ার ২৬৬টি স্টার্টআপ এই ইউনিকর্ন যুদ্ধে অংশ নেয়। এতে গড়ে ৩.১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে ‘রিটস্ ব্রাউজার’। এছাড়াও ৩.৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে ‘ট্যাঙ্কারওয়ালা’, ৩.৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ‘ওকে! ক্লিক এন কালেক্ট’, ৩.৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ‘হিসা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড’ এবং ৩.৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ‘অরিভিয়া ইঙ্ক’। এ বিষয়ে রিটস্ ব্রাউজার এর প্রতিষ্ঠাতা এবং সিইও রাশেদুল মাজিদ বলেন, আমাদের এই যাত্রায় ধারাবাহিক সহায়তার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। এশিয়ার…

Read More