লেখক: ই-কমার্স বার্তা

ইভ্যালির সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তর থেকে বিরত থাকতে কোম্পানিটিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইভ্যালির অবসায়ন চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। ইভ্যালির গ্রাহক ফরহাদ হোসেন ওই আবেদন করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম মাছুম ও সৈয়দ মাহসিব হোসেন। পরে আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ইভ্যালি থেকে পণ্য অর্ডার করে গ্রাহকেরা তা পাচ্ছিলেন না। এ ছাড়া টাকাও পাননি তাঁরা। এ অবস্থায় ইভ্যালি কোম্পানির অবসায়ন চেয়ে ওই গ্রাহক আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করেছেন। কোম্পানি কেন অবসায়ন করা হবে না, এ মর্মে নোটিশ ইস্যু…

Read More

বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংসের অঙ্গসংস্থা আলেশা মার্ট। দেশের বৃহৎ এই ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট (aleshamart.com) নিয়ে এসেছে এক অবিশ্বাস অফার। আলেশা মার্ট থেকে কম্পিউটার এবং এক্সেসরিজ পন্য কিনলে থাকছে ৪৪% পর্যন্ত ছাড়। তবে এই অফার চলবে স্টক থাকা অবধি এবং কিছু শর্ত প্রযোজ্য। আলেশা মার্ট জনিয়েছে, “অফিসের কাজ বা গেমিংয়ে কোনোটাতেই হবে না আর কম্প্রোমাইজ! কারন আলেশা মার্ট – এ পাচ্ছেন কম্পিউটার এবং এক্সেসরিজ -এ ৪৪% পর্যন্ত ছাড়!”

Read More

আলিবাবা গ্রুপের অঙ্গসংগঠন ও অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ আসছে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পন্যে ৭০% পর্যন্ত ছাড় দিচ্ছে। তাদের অফিশিয়াল ফেসবুক পেজে তারা এই তথ্য জানিয়েছে।।

Read More

চলতি বছর থেকেই ই-কমার্সের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে আগাম ব্যবস্থা নিতে শতভাগ কমপ্লায়েন্স ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ইউনিক বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (ইউবিআইএন) দেবে বাণিজ্য মন্ত্রণালয়। ফেসবুক কেন্দ্রিক ই-কমার্সগুলোও এর আওতায় আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান মো. হাফিজুর রহমান জানান বলেন, ই-কমার্স বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করা ও গ্রাহক প্রতারণা বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এটি অনুমোদন করেছে। চলতি বছরের মধ্যেই ইউবিআইএন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা সম্ভব হবে বলে আশা করছি। এক্ষেত্রে যেসব ই-কমার্স প্রতিষ্ঠান ইউবিআইএন নম্বর পাবে না, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর মাধ্যমে সেগুলো বন্ধ করে দেবে বাণিজ্য মন্ত্রণালয়। আরো জানা যায়, ইউবিআইএন পাওয়ার…

Read More

ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তির হারের দিক থেকে দেশে চালু থাকা জাতীয় ও আন্তর্জাতিক ই-কমার্স কোম্পানির মধ্যে আবারো শীর্ষস্থান দখল করেছে পাঠাও লিমিটেড। দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানটির অভিযোগ নিষ্পত্তির হার শতকরা ৯৯.২৫%। এরপরেই অবস্থান করছে আন্তর্জাতিক রাইডশেয়ারিং প্রতিষ্ঠান- উবার ডটকম, যাদের অভিযোগ নিষ্পত্তির হার ৯৭.৬৬ শতাংশ। সম্প্রতি সরকারি প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভোক্তা অধিদপ্তরের রিপোর্টে দেখা যায়, ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়কালে উবার, ফুডপান্ডা-সহ ২১টি জাতীয় ও আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গ্রাহকগণ জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে সর্বমোট ১৯ হাজার ৩০৪টি অভিযোগ উত্থাপন করেন। এর মধ্যে সংশ্লিষ্ট…

Read More

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে মুক্তির দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চত্বরে মানববন্ধন করেছে গ্রাহকরা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে রাসেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর তার স্ত্রীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Read More

ধানমন্ডি থানায় করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে রাসেলের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ আদেশ দেন।

Read More

কয়েক দফা যাচাই-বাছাই এবং পরীক্ষা-নিরীক্ষার পর সন্তোষজনকভাবে ত্রুটিপূর্ণ রিফান্ডের পেছনে জড়িত থাকা ৮টি অ্যাকাউন্ট বাদে অসমাঞ্জস্যপূর্ণ লেনদেনের ফলে স্বয়ংক্রিয়ভাবে হোল্ড হওয়া সকল ‘নগদ’ অ্যাকাউন্ট বুধবার পুনঃসচল করা হয়েছে বলে জানায় নগদ। যাচাই বাছাইয়ের পর সিরাজগঞ্জশপ ডটকমের সিইও জুয়েল রানার অ্যাকাউন্ট ছাড়াও তার পরিবারের সদস্য, ব্যবসায়ীক সহযোগী এবং কর্মচারীদের নামে থাকা ‘নগদ’ অ্যাকাউন্টকে এক্ষেত্রে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নগদ। ইতিমধ্যে পুনরায় সচল হওয়া সকল ‘নগদ’ গ্রাহকরা সহজেই স্বাভাবিকভাবে লেনদেন করাসহ ‘নগদ’-এর সকল সেবা ব্যাবহার করছেন। নগদ আরও জানিযেছে, হোল্ড হওয়া অ্যাকাউন্টগুলো থেকে কোনো গ্রাহকের একটি টাকাও খোয়া যায়নি। এর আগে ‘নগদ’ ঘোষণা করেছিল ২৩ সেপ্টেম্বরের…

Read More

নিয়মিত কার্যক্রমের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর  রোজ রবিবার থেকে পুনরায় খুলছে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম এর অফিস। কিউকমের হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন হুমায়ুন কবির নিরব এর বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিরব বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কিউকমের তেজগাঁওসহ সকল অফিস আগামী রবিবার থেকে খুলছে। তিনি আরও জানান, গ্রাহকদের পাশে সবসময়ই আছে কিউকম।

Read More

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে ধানমন্ডি থানায় করা আরেক মামলায় গ্রেফতার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এই মামলার বাদী আব্দুর রহমান নামে এক ব্যক্তি। তিনি গত ২১ সেপ্টেম্বর ধানমন্ডি থানার মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাদের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদন বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

Read More