লেখক: ই-কমার্স বার্তা
আমরা রাসেল ভাইয়ের মুক্তি চাই। রাসেল ভাইকে সময় দিতে হবে। এইখানে মানুষের সর্বোচ্চটা দেওয়া আছে, যদি এইখানে বিচার করতে আসেন তাহলে আপনাদের সমাধান দিতে হবে, বলে দিতে হবে এই টাকা কিভাবে গ্রাহকরা পাবে। এই টাকা রাসেল ভাইকে সবাই দিয়েছে, রাসেল ভাই আশ্বস্ত করেছে সবাইকে টাকা দিবে। এই টাকাটা সবাই কিভাবে পাবে সেটা এখনো কেউ বলতে পারে নাই। কিন্তু রাসেল ভাই বলেছে আমাদের টাকা ছয় মাসে ফেরত দিবে। এই টাকা যদি আগের ইতিহাসের মতো হয় তাহলে গণ-আত্মহত্যা হবে। আর এর জন্য দায় থাকবে বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কথা বলছিলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ করা একজন ব্যক্তি। শনিবার…
সম্প্রতি আলেশা কার্ড এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রাভা হেলথ বাংলাদেশ। সকল আলেশা কার্ড হােল্ডারগণ প্রাভা হেলথ এর কন্সালটেশন ফি, মেডিকেল টেস্ট, হেলথ চেক-আপ সহ ঔষধ ক্রয়ে ২০ শতাংশ পর্যন্ত ডিস্কাউন্ট সুবিধা পাবেন। আলেশা কার্ড এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানাে হয়, আলেশা কার্ড এর গ্রাহকদের বিশেষায়িত সুবিধা নিশ্চিত করতে প্রাভা হেলথ এর সাথে এই পার্টনারশিপ যা গ্রাহকসেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে আরও নিত্য নতুন পার্টনারদের থেকে আলেশা কার্ডহােল্ডারগণের বিশেষায়িত সুবিধা প্রাপ্তির এমন ধারা অব্যাহত থাকবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আলেশাকার্ড লিঃ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাহার, ন্যাশনাল সেলস ম্যানেজার মােঃ রিফাত হােসেন, উইং…
দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট (aleshamart.com) নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। আলেশা মার্টে নিটোল ইলেকট্রনিকস কিনলে থাকছে ২৮% ছাড়। এছাড়াও থাকছে ১৫ দিনে ফ্রি ক্যাশ অন ডেলিভারি অফার। এক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য। পণ্যগুলি অর্ডার করা যাবে আলেশা মার্টের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে। উল্লেখ্য, আলেশা মার্ট- বাংলাদেশের স্বনামধন্য এবং অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংসের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ২০১৮ সালে আলেশা হোল্ডিংস যাত্রা শুরু করে।
পণ্য সরবরাহ বাবদ প্রায় ২০০ কোটি টাকা ফেরত দিতে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের কর্তৃপক্ষকে পাঁচদিন সময় বেধে দিয়েছেন বিক্রেতারা। এর মধ্যে কোনো পদক্ষেপ না নিলে ধামাকার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন তারা। পাশাপাশি ধামাকা শপিং ডটকমের সঙ্গে লেনদেন বিষয়ে সৃষ্ট জটিলতার সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন তারা। শনিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বিক্রেতাদের সংগঠন ধামাকা শপিং ডটকম সেলার অ্যাসোসিয়েশন। লিখিত বক্তব্যে সংগঠনের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, মাইক্রোটেড গ্রুপের আওতাধীন ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড পরিচালিত ধামাকা শপিং ডটকমে প্রায় ৬৫০ জন সেলার বা মার্চেন্ট হিসেবে পণ্য বিনিয়োগ করেছেন। প্রায়…
রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প করপোরেশনের তত্ত্বাবধানে চালু হল নতুন অনলাইন মার্কেটপ্লেস ‘বিসিক-ইমার্কেট ডটগভ ডটবিডি’। বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান বলেন, তারা সারাদেশে উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন। তাই এ ধরনের মার্কেট প্লেস বিসিকের আরও আগেই করা দরকার ছিল। এর আগে ২০১৯ সালের অক্টোবরে এটুআইয়ের উদ্যোগে আইসিটি বিভাগের তত্ত্বাবধানে একশপ নামে একটি অনলাইন মার্কেটপ্লেস চালু করা হয়। শুরুর দিকে কিছুটা আলোচনায় থাকলেও ধীরে ধীরে একশপের আবেদন কমে এসেছে। একশপ থাকার পরও আরেকটি সরকারি প্রতিষ্ঠান কেন অনলাইন মার্কেটপ্লেস চালু করতে গেল? এ প্রশ্নের উত্তরে বিসিক চেয়ারম্যান বলেন, “আসলে বিসিকই একমাত্র দেশের প্রত্যন্ত অঞ্চলে উদ্যোক্তা তৈরি করে। তাদের প্রশিক্ষণ দেয়, ঋণের ব্যবস্থা…
ইভ্যালির মতো গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান এ কে এম হাফিজ আক্তার। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিবিপ্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘ইভ্যালি ও ই-অরেঞ্জসহ এমন আরও প্রতিষ্ঠান রয়েছে, যারা প্রতারণা করেছে। বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রির অফার দিয়ে যারা গ্রাহকদের পণ্য দেয় না, তারা মূলত প্রতারণা করছে। এসব বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘এ ধরনের প্রতারকদের বেশি বেশি ধরা হলে ধীরে ধীরে প্রতারণা কমে আসবে।’
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে এবার যশোরে মামলা করেছেন এক গ্রাহক। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে যশোরের কোতোয়ালি মডেল থানায় জাহাঙ্গীর আলম চঞ্চল নামে ওই গ্রাহক বাদী হয়ে প্রতারণার অভিযোগে এ মামলা করেন। যশোরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৯ মে ভোর রাত ৩টার দিকে ইভ্যালি থেকে এক লাখ ৩০ হাজার ১৪০ টাকা দিয়ে ভারতীয় বাজাজ কোম্পানির একটি পালসার মোটরসাইকেল কেনার জন্য টাকা দিয়েছিলেন জাহাঙ্গীর আলম চঞ্চল। টাকা পরিশোধের ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্যটি ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু…
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন এর মুক্তির দাবিতে রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ইভ্যালির ধানমন্ডি অফিসের সামনে স্মারক লিপিতে গনস্বাক্ষর প্রদান কর্মসূচীর ঘোষণা দিয়েছেন গ্রাহকরা। তারা জানান, এই স্মারকলিপি স্বরাষ্ট্র মন্ত্রনালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে প্রদান করা হবে। আগামীকাল বিকাল ৪ টায় ইভালি অফিসের সামনে সমবেত হতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে অনুরোধ করেন তারা। তারা আরও জানান, ঢাকার বাইরের ইভ্যালি সমর্থকদের স্বাক্ষরও নিবেন তারা। বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি জুবায়ের আহমেদ হৃদয় বলেন, সকল গ্রাহক,সেলার,মার্চেন্টসহ সকল ইভ্যালি সমর্থকরা গনস্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহন করুন। আমরা সবাইকে পাশে চাই।
‘আমাদের টাকার কী হবে, কার কাছে যাব আমরা ? এতদিন তো ভেবেছি, টাকা দেবে। গ্রেফতার না হলে রাসেলের বাসায় অথবা অফিসে যোগাযোগ করা যেত। কিন্তু এখন কার কাছে যাব। টাকা না পেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে।’ এভাবেই কথাগুলো বলছিলেন, ইভ্যালি থেকে অর্ডার করা এক গ্রাহক৷ শুধু তিনিই নন, তার মতো ইভ্যালির হাজারো গ্রাহকের মনে এখন এমনই উৎকণ্ঠা আর প্রশ্ন। ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) গ্রেফতার করায় গ্রাহকদের মাঝে পণ্য কেনার জন্য প্রতিষ্ঠানটিতে দেওয়া টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গ্রাহকদের দাবি, টাকা যেন ফেরত পান তারা। প্রয়োজনে রাসেলকে আরও…
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু। শুনানিকালে আদালতে তিনি বলেন, ইভ্যালি বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা নিয়েও তারা চিট করেছে। মামলার বাদী টাকা পরিশোধের সাত মাস পরেও অর্ডার দেওয়া পণ্য হাতে পাননি। পণ্য তো দিচ্ছে না টাকাও দিচ্ছে না। বরং টাকা চাইতে গেলে হুমকি দিচ্ছে। তাই তাদের রিমান্ডে এনে…

