লেখক: ই-কমার্স বার্তা
অ্যাপভিত্তিক দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ডিজিটাল রাইড চালক এবং গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ অফার। এতে চালকদের পাশাপাশি গ্রাহকরাও পাবেন বড় অঙ্কের ডিসকাউন্ট। ডিজিটাল রাইড কর্তৃপক্ষ জানায়, একজন বাইক রাইডার অফার চলাকালীন সময়ে প্রতিদিন ১০ ঘন্টা অনলাইনে থাকলে এবং তিনটি বাইক রাইড গ্রহন করলে মাস শেষে পাবেন বাড়তি ১ হাজার টাকা বোনাস। কার রাইডাররা অফার চলাকালীন সময়ে প্রতিদিন ১০ ঘন্টা অনলাইনে থাকলে এবং ২টি করে রাইড করলে মাস শেষে পাবেন ১৫শ টাকা বোনাস। এরমধ্যে যদি কোন রাইডার (বাইক এবং কার) কল না পেলেও যদি তিনি ডিজিটাল রাইডের অ্যাপ ওপেন করে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোন সময়ের মধ্যে ১০…
অ্যাপভিত্তিক ট্রাক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ট্রাক লাগবে’ ৪০ লাখ ডলারের ‘এ সিরিজ’ বা ইক্যুইটিভিত্তিক বিনিয়োগ পেয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় যা ৩৪ কোটি ১০ লাখ টাকা (১ ডলার= ৮৫ দশমিক ২৫ টাকা হিসাবে)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। আরো জানান, নতুন বিনিয়োগ দিয়ে ট্রাক লাগবে সারা দেশে অন্তত ২২টি জেলায় সেবাকেন্দ্র তৈরির পরিকল্পনা করছে।এসব কেন্দ্র হতে ট্রাক চালকদের ট্রাক লাগবে প্ল্যাটফর্মে যুক্ত হতে সহায়তা করা হবে। চালকদের প্রশিক্ষণও দেওয়া হবে। এ বিষয়ে ট্রাক লাগবের প্রধান পরিচালন কর্মকর্তা এনায়েত রশিদ বলেন, ‘আমরা দেশের ৬৪টি জেলায় ব্যবসা পরিচালনা করলেও শুধু বিভাগীয় শহর পর্যায়ে ট্রাকচালকদের প্রশিক্ষণ দিয়েছি। নতুন প্রশিক্ষণের পর আগামী এক…
স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত কন্টেন্টসমূহ ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া হলো Internet Protocol Television (IPTV)। বিটিআরসি কেবলমাত্র লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানসমূহকে আইপি ভিত্তিক ডাটা সার্ভিস (যেমনঃ Streaming Service, IP-TV, Video-on-Demand) এর অনুমোদন প্রদান করে থাকে। বিটিআরসি কর্তৃক IPTV সার্ভিসের অনুমোদন প্রাপ্ত আইএসপি অপারেটরগণ ইন্টারনেটের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত স্যাটেলাইট টিভি চ্যানেল সমূহের সম্প্রচার শুধুমাত্র তাদের গ্রাহকদেরকেই প্রদর্শন করতে পারবে। তবে প্রতিটি চ্যানেল বা প্রোগ্রাম বা কন্টেন্ট প্রচারে প্রয়োজনীয় চুক্তি/অনুমোদন/ছাড়পত্র সংশ্লিষ্ট প্রদানকারী প্রতিষ্ঠান হতে গ্রহণ করতে হবে। সাম্প্রতিক কালে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন ক্রয়/ফেইসবুক/ইউটিউব চ্যানেল এর মাধ্যমে জনগণকে IPTV প্রদর্শন করছে যার কোন বৈধ…
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার ২১ সেপ্টেম্বর দুপুরে যশোর সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত চৌগাছা অঞ্চলে এ মামলা করেন জেলার চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের তরফদার মো. মোশাহেদুর রহমান। মামলার অভিযোগে বলা হয়, ইভ্যালির এমডি পণ্য দেয়ার কথা বলে টাকা নিয়ে পণ্য না দেয়ায় পরবর্তীতে গত ২৫ জুলাই মো. মোশাহেদুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের ১ লাখ ৭৭ হাজার টাকার চেক প্রদান করেন। ব্যাংকে একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। মামলার আইনজীবী এম এম জয়নাল আবেদীন বলেন, ১৩৮-১৪০ ধারার অপরাধ আমলে নিয়ে মামলাটি গ্রহণ করে আদালত এবং আগামী ৩ নভেম্বর আসামিকে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ…
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। তবে রাসেলের স্ত্রী শামীমা নাসরিনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শামীমা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। #সৌজন্যেঃ প্রথম আলো
ডাক বিভাগের সাথে সংযুক্ত মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ২০২০-২১ অর্থ বছরে তাদের আয় থেকে ডাক বিভাগের অংশ হিসেবে ৩ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৮৭৭ টাকার রাজস্ব বুঝিয়ে দিয়েছে। সম্প্রতি ডাক ও টেলিযােগাযােগ বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে ‘নগদ’ কর্তৃপক্ষ ডাক বিভাগের প্রাপ্য অংশের চেক হস্তান্তর করে। ডাক ও টেলিযােগাযােগ সচিব মাে. আফজাল হােসেন ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মাে. সাফায়েত আলমের হাত থেকে চেকটি গ্রহণ করেন। এ সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক মাে. সিরাজ উদ্দিনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুসারে, ‘নগদ’-এর সেবা থেকে মােট আয়ের ৫১ শতাংশ ডাক বিভাগের প্রাপ্য। বাকি ৪৯ শতাংশ পায় ‘নগদ’ লিমিটেড। এর আগে ২০১৯-২০ অর্থ বছর…
দেশের বৃহৎ অনলাইন শপিং মল আলেশা মার্ট(aleshamart.com) স্যামসাং ইলেক্ট্রা পন্য ক্রয়ে দিয়েছে বিশেষ ছাড়। আলেশা মার্ট থেকে স্যামসাং এর আধুনিক সব টিভি, ফ্রিজ, এসি, ওয়াসিং মেশিন সহ অন্যান্য ইলেকট্রনিকস পণ্য ও কিচেন অ্যাপ্লায়েন্স কিনলে থাকছে ১৮.৫% পর্যন্ত ছাড়। এক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য এবং এ ছাড় স্টক থাকা পর্যন্ত। এছাড়াও আলেশা মার্টে গ্রোসারি, ইলেকট্রনিকস সহ বিভিন্ন ধরনের পন্যে বিশেষ ছাড় ও ফ্রি ডেলিভারির অফার চলছে।
দেশের জনপ্রিয় ইকমার্স সাইট ‘অথবা ডটকম’ (www.othoba.com) নিয়ে এসেছে এক অবিশ্বাস অফার। অথবা ডট কম থেকে জুয়েলারি কিনলে থাকছে ১২% পর্যন্ত মুল্য ছাড়। এছাড়াও, অথবা ডট কমে ক্রেতাদের জন্য ফ্রি ডেলিভারিসহ বিভিন্ন পণ্যে মূল্যছাড় ও একাধিক অফার চলছে।
নতুন চারটি বিক্রয়োত্তর সেবা কেন্দ্র চালু করেছে শাওমি। ফরিদপুর, সাভার, নোয়াখালী ও দিনাজপুরে চালু হলো নতুন সার্ভিস সেন্টারগুলো। নতুন চারটিসহ দেশে এখন শাওমির সার্ভিস সেন্টারের সংখ্যা ২৩টি। এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘সেবা দেওয়ার সেই অংশ হিসেবেই আমাদের নতুন এই চারটি সার্ভিস সেন্টারের সংযোজন। অপেক্ষাকৃত দূরবর্তী এলাকাতে এসব সার্ভিস সেন্টার খোলার মাধ্যমে গ্রাহকরা আরো উন্নত সেবা পাবেন।’ শাওমির নতুন সার্ভিস সেন্টারগুলো ফরিদপুর সদরের জনতার মোড়ের সামসুদ্দিন টাওয়ার, নোয়াখালীর চৌমহনীর করিমপুর রোডে মোরশেদ আলম কমপ্লেক্সে, সাভারের শিমুলতলীর এমকে টাওয়ার এবং দিনাজপুর স্টেশন রোডে গুলশান ট্রেড সেন্টারে অবস্থিত। এসব সেন্টার থেকে গ্রাহকরা শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে সকাল…
স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি ও দেশের ডিজিটালাইজেশন যাত্রা ত্বরান্বিত করার লক্ষ্যে জিপি অ্যাকসেলেরেটর ৩.০ শুরু হয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্টার্টআপ, ডেভেলপার এবং উদ্ভাবকদের প্রয়োজনীয় রিসোর্স দিয়ে সহযোগিতার মাধ্যমে তাদের উদ্ভাবন, প্রবৃদ্ধি ও সম্ভাবনা উন্মোচনের উদ্দেশ্যে ২০১৫ সালে গ্রামীণফোন প্রথম ‘জিপি অ্যাকসেলেরেটর’ উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “এখন পর্যন্ত ৬টি ব্যাচ জিপি অ্যাকসেলেরেটর প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তারা সবাই নিজ নিজ জায়গা থেকে দেশের এবং সমগ্র ইকোসিস্টেমের উন্নয়নে অবদান রাখছে। “আমার দৃঢ় বিশ্বাস, এই প্রোগ্রামের মাধ্যমে দেশের সম্ভাবনাময় তরুণরা উদ্ভাবনী স্টার্টআপ তৈরি এবং ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এর প্রতিষ্ঠায়…

