লেখক: ই-কমার্স বার্তা
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন। তবে আদালত তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কয়েকটি নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে যেকোনো তিনদিন আসামিদের রিমান্ড হবে, রিমান্ডের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা মানতে হবে এবং রাসেলের স্ত্রী অর্থাৎ শামীমা নাসরিনকে জিজ্ঞাসাবাদের সময় নারী পুলিশের উপস্থিতি থাকতে হবে। আদালতে, আসামিপক্ষের শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এম. মনিরুজ্জামান আসাদ ও আইনজীবী জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক…
ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের সেলাররা ২০০ কোটি টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
মালিক গ্রেপ্তারের পর হাজার হাজার পাওনাদারের উৎকণ্ঠার মধ্যে ইভ্যালির অফিস আবার বন্ধ হল। প্রতিষ্ঠানের কর্মীরা এখন বাসায় থেকে অফিসের কাজ করবেন বলে শনিবার ই-কমার্স প্রতিষ্ঠানটির ফেইসবুক পাতায় ঘোষণা দেওয়া হয়েছে। তবে গ্রাহকদের আশ্বস্ত করতে ইভ্যালি বলেছে, ‘হোম অফিস’র মধ্যেও তাদের সব কার্যক্রম ‘স্বাভাবিক’ সময়ের মতো চলবে। লোক ঠকানোর বহু অভিযোগের পর গ্রাহকের করা মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে বৃহস্পতিবার গ্রাহকের করা প্রতারণায় গ্রেপ্তার করে র্যাব। তারপর থেকে ইভ্যালির হাজার হাজার গ্রাহক উৎকণ্ঠায় রয়েছেন তাদের পণ্য পাওয়া নিয়ে, যার জন্য মূল্য পরিশোধ তারা আগেই করেছেন। ইভ্যালির ফেইসবুক পাতায় বলা হয়, ১৮ সেপ্টেম্বর ২০২১…
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষের হয়ে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এম. মনিরুজ্জামান আসাদ ও আইনজীবী জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ইভ্যালির বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার মামলা করা হয়েছে, তবে এ অভিযোগগুলো ঠিক নয়। কারণ প্রতিষ্ঠানটি কোনো গ্রাহকের টাকা নিয়ে চলে যায়নি। ইভ্যালি বলেছে তারা টাকা দিয়ে দেবে। তবে কিছু সময় লাগবে। তারা বলেন,…
গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল থানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারও গুলশান থানায় নেওয়া হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম। তিনি বলেন, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেলের বড় কোনো সমস্যা হয়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানিয়েছেন, গত দুইদিনে সামান্য অনিয়মের কারণে তার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারও থানায়…
গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়। প্রধান কর্তাদের অনুপস্থিতেই বন্ধ হতে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। ইতোমধ্যে সেলারদের রেগুলার বিল দিতে না পারায় ‘ইভ্যালি টি-টেন’ অফারের অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টা ১৮ মিনিটে ইভ্যালির ফেসবুক পেজে এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে ইভ্যালি জানায়, ‘১৭ সেপ্টেম্বর ২০২১-এর টি-টেন-এ আপনাদের রেসপন্সে আমরা অভিভূত। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রধান দুজন সিগনেটরি- সিইও এবং চেয়ারম্যানের অনুপস্থিতিতে, আমাদের সেলারদের রেগুলার বিল দিতে পারছি না। এজন্য আমাদের…
আদালতের ভেতরে-বাইরে নির্বাক ছিলেন রাসেল। আদালতে নির্বাক ছিলেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল। আদালতে উঠার পর থেকেই কারো সঙ্গে কথা বলতে দেখা যায়নি তাকে। রিমান্ডের নির্দেশনা দেওয়ার পর যখন রাসেলকে গাড়িতে নেওয়া হচ্ছিল তখন সাংবাদিকরা ঘিরে ধরেছিলেন তাকে। একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনার সাথে কি ইনজাস্টিস (অবিচার) হচ্ছে ?’ একই প্রশ্ন ৪-৫ বার করার পরেও উত্তর দেননি রাসেল।
মালিক গ্রেফতার, তবুও চলছে ইভ্যালির অফার। গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার। শুক্রবার আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইভ্যালির প্রতিষ্ঠাতার যখন এ অবস্থা, তখনও থেমে নেই প্রতিষ্ঠানটির চটকদার অফার। গ্রাহকদের একাংশ বলছেন, ইভ্যালির কার্যক্রম অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত৷ ইভ্যালির ফেসবুক পেজে শুক্রবার সকাল থেকে নতুন ‘ইভ্যালি টি-টেন, নামে অফার চালুর কথা বলা হয়েছে। এ অফারের অধীনে মাম পানি, স্মার্ট টিভি, এয়ার কন্ডিশনার, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৬, আখতার ফার্নিচারের সোফা, বৈদ্যুতিক ফ্যান, মসলিন সালোয়ার কামিজ, হ্যান্ডওয়াশ, বাইকসহ নানা পণ্যের বিজ্ঞাপন দেখা…
গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তাকে গুলশান থানা থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। গুলশান থানার ডিউটি অফিসার এএসআই অলিন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, শুক্রবার রাত ৯টার দিকে রাসেল অসুস্থ বোধ করছেন বলে আমাদের জানান। পরে তাকে রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশের একটি গাড়ি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন বলে আমরা জানতে পেরেছি।
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা। গত ১৫ মে যোগ দেন তিনি। যদিও ইভ্যালিতে যোগ দেওয়ার পর প্রতিষ্ঠানটির বিতর্কিত কর্মকাণ্ড ও লেনদেনে অসঙ্গতির কারণে সরে যান তারা। মিথিলা জানান, গত ১৫ মে ইভ্যালিতে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেওয়ার দিনই তাহসানের সঙ্গে ইভ্যালির একটি বিশেষ লাইভে অংশ নেন তিনি। এর দুই মাস পর মিথিলা ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেন। মিথিলা গণমাধ্যমকে বলেন, আমি জয়েন করার দুই মাসের মধ্যে দেখি নানা জটিলতা। আগে তো এত কিছু টের পাইনি। তবে আমি চাই না এই সময়ে ইভ্যালি রিলেটেড কোনো খবরে আসতে। আমার আরও অনেক কাজ…

