লেখক: ই-কমার্স বার্তা
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন নতুন সেবা যুক্ত করার লক্ষ্য নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর সাথে সমঝোতা করেছে। ২৭ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কার্যালয়ে এক অনাড়ম্বর সভার মাধ্যমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ডা. বিকর্ণ কুমার ঘোষ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। এই সমঝোতার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারিদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করার…
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপে এক্সপোর্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম- ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম- এক্সপোর্ট ম্যানেজার পদের সংখ্যা- ২টি কাজের ধরন- পূর্ণকালীন কর্মস্থল- ঢাকা বেতনঃ আলোচনা সাপেক্ষে আবেদনের যোগ্যতাঃ বিবিএ/বিএসসি (ইঞ্জিনিয়ারিং) অভিজ্ঞতাঃ * কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে * আগ্রহী প্রার্থীকে মার্কেটিং ম্যানেজমেন্ট এবং প্ল্যানিং, সেলস এবং মার্কেটিং এবং সেলস প্ল্যানিং এর উপর অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য যোগ্যতাঃ * বয়সসীমা ২৫-৪০ বছর। * বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে পটু হতে হবে। * ফ্রেঞ্চ ও আফ্রিকান ভাষায় সাবলীল…
বিটিআরসি ও র্যাবের যৌথ অভিযানে রাজধানীর ফকিরাপুল গরম পানির গলি এলাকার প্রিন্টিং প্রেস এঅভিযান পরিচালনা করে কলিংকার্ডসহ অবৈধ ডিওআইপি ব্যবসা চক্রের চার সদস্য গ্রেফতার হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধনী ২০১০) এর ৩৫/৭৩/৭৪ ধারা এর পলাতক আসামী এবং অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িতদের আন্তর্জাতিক কলিং কার্ডসহ গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের নাম ১। মোহাম্মদ আমির হামজা (৩৩) ২। আলমগীর হোসেন (৪৫) ৩। শামীম মিয়া (২৯) ও ৪। সাগর মিয়া (২৭) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত ০২টি সিপিইউ, ০২ টি মনিটর, ০১টি মাউস, ০১ টি কিবোর্ড, ০২ টি প্রিন্টার, ০২টি স্ক্যানার, ০১টি পেপার কাটার মেশিন, ০১টি ডিজিটাল…
সম্প্রতি দুটি ই-কমার্স প্রতিষ্ঠান সিরাজগঞ্জ শপ ও আলাদিনের প্রদিপের রিফান্ড ইস্যুতে ‘নগদ’-এর গ্রাহকদের কাছে ঘটনার ব্যাখ্যা এবং ধন্যবাদ জানিয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিও বার্তায় তিনি জানান সেই ১৮ হাজার নগদ গ্রাহকের কাছে একটি ছোট্ট উপহার তাদের একাউন্টে পৌঁছে গেছে। এ সময় তিনি বলেন,” ‘নগদ’-এর কাছে গ্রাহক স্বার্থ সবার ওপরে। সম্প্রতি ই-কমার্স খাতের অপ্রত্যাশিত ঘটনাগুলোয় দিন শেষে গ্রাহকেরই ক্ষতি হয়েছে।কিন্তু ‘নগদ’ই একমাত্র যারা কারো অপেক্ষায় না থেকে নিঃসঙ্কোচে গ্রাহকের পাশে দাঁড়ায়। এই ভরসার নামই ‘নগদ’।” তিনি আরো বলেন, আপনাদের আস্থায় ভালোবাসায় নগদ আজ সাড়ে ৫ কোটি মানুষের বিশাল পরিবার নিয়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয়…
আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ দারাজ বাংলাদেশে চলছে ফ্যাশন স্টোরি নামে একটি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ফ্যাশন পণ্য গুলোতে থাকছে অবিশ্বাস ছাড়। দারাজ থেকে টি-শার্ট,প্যান্ট, টপস, ওয়ালেট সহ সকল ধরনের ফ্যাশন পণ্য কিনলে থাকছে সর্বোচ্চ ৭২% পর্যন্ত ছাড় ও দ্রুত হোম ডেলিভারির নিশ্চয়তা। ক্যাম্পেইনটির জন্য ভিজিট করতে হবে দারাজের অ্যাপ এবং ওয়েবসাইট।
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশে সাফফোলার সকল পণ্যে চলছে ছাড়। দারাজ থেকে সাফফোলার যে কোনো পন্য কিনলে থাকছে ২০% পর্যন্ত মূল্যছাড় এবং দ্রুত ডেলিভারির নিশ্চয়তা। সাফফোলা মধু,খাবার তেল,মাথার তেল,গাড়ির তেল সহ বিভিন্ন পন্যে থাকছে এই মুল্য ছাড়। আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ।
ইন্টারনেট নির্ভরতা যতো বেশি তৈরি হচ্ছে, ডিজিটাল অপরাধ ততো বেশি বাড়ছে। যা প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ অপরিহার্য। ডিজিটাল অপরাধ শনাক্ত ও তা দমন করার জন্য ডিজিটাল প্রযুক্তিই ব্যবহার করতে হবে, প্রচলিত পদ্ধতিতে ডিজিটাল অপরাধ মোকাবেলা করা সম্ভব নয়। এব্যাপারে সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভাবে কাজ করার পাশাপাশি- জনগণের মধ্যে ডিজিটাল নিরাপত্তা নিয়ে ব্যাপক সচেতনতা তৈরির বিকল্প নেই। বুধবার (২২ সেপ্টেম্বর) রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে আইইবি সদর দফতরের কাউন্সিল সম্মেলন কক্ষে “নিরাপদ ইন্টারনেট : চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় টেলিযোগাযোগ মন্ত্রী এসব কথা বলেন। মোস্তাফা জব্বার বলেন, দেশে এখন ১১ কোটি…
ধরুন, আপনার একজন প্রিয় ব্যাক্তির আজ জন্মদিন। কিন্তু সারাদিন অফিসের ব্যস্ততার মাঝে আপনি ভুলে গেছেন! আবার ধরুন ঠিক ঐ দিন কোন জরুরি কাজে দেশের বাহিরে অথবা শহরের বাহিরে গিয়েছেন, তাহলেও আপনি কিন্তু আপনার প্রিয় ব্যাক্তির জন্মদিন উদযাপন করে তাকে চমকে দিতে পারছেন না। এমন পরিস্থিতিতে আপনার গিফট কেনার বা যথা সময়ে গিফট পৌঁছে দেবার জন্য রয়েছে একটি বিশেষায়িত ই-কমার্স প্ল্যাটফর্ম স্টাইজেন.গিফট। জন্মদিন, বিবাহ অনুষ্টান, বিবাহবার্ষিকী বা যেকোনো উপলক্ষে প্রিয়জনকে গিফট পাঠানোর ই-কমার্স প্ল্যাটফর্ম স্টাইজেন ডট গিফট। দেশের সব চেয়ে বড় ই-কমার্স গিফট মার্কেট প্লেস স্টাইজেন যেখানে পাওয়া যাবে সকল ধরণের উপহার সামগ্রী। ফুল, কেক, গিফট কার্ড, চকলেট এর বিভিন্ন সংগ্রহের…
আইটি সেক্টরে বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহের সফটওয়্যার টেকনোলজি পার্কে স্পেসের ব্যাপক চাহিদা পূরণ এবং ব্র্যান্ডিংয়ের উপযুক্ত ইকোসিস্টেম গড়ে তোলার জন্য কাওরান বাজারে আরো একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হবে। ১ লক্ষ ২০ হাজার বর্গফুট স্পেস বিশিষ্ট ১২ তলা এই গ্রিন বিল্ডিং তৈরিতে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হবে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ভিশন ২০২১ টাওয়ার-২ সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্দকৃত জমি হস্তান্তর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কাওরান বাজারে ভিশন ২০২১ টাওয়ার-১ সফটওয়্যার টেকনোলজি পার্ক (সাবেক জনতা টাওয়ার)-এ হস্তান্তর অনুষ্ঠানে…
দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট (aleshamart.com) এ চলছে ফ্যান কালেকশন অফার। চলমান ফ্যান কালেকশনে আলেশা মার্ট থেকে ফ্যান কিনলে থাকছে ৩৫% পর্যন্ত ছাড়। তবে এই অফার চলবে স্টক থাকা অবধি এবং কিছু শর্ত প্রযোজ্য। আলেশা মার্ট জানায়, “এই গরমে স্বস্তি পেতে চান? তাহলে দেরি না করে ফ্যান অর্ডার করুন আলেশা মার্ট থেকে! কারণ, ফ্যান কালেকশন-এ আলেশা মার্ট-এ চলছে ৩৫% পর্যন্ত ছাড়!” উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান আলেশা মার্ট।

