লেখক: ই-কমার্স বার্তা

বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপিং মার্কেটপ্লেস আজকের ডিলে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নামঃ আজকের ডিল পদের নামঃ বিজনেস ডেভেলপমেন্ট, এক্সিকিউটিভ,সেলস কর্মস্থল: ধানমন্ডি, মোহাম্মদপুর (ঢাকা) খালি পদ: ৫ শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ চাকরির ধরণ: পূর্ণ সময় অভিজ্ঞতা: *কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। *নবীনদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য আবেদন যোগ্যতা: *আগ্রহী প্রার্থীর বয়স ২৩ থেকে ২৭ বছর হতে হবে *শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন *ই-কমার্সে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে *আগ্রহী প্রার্থীকে সেলস,মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্টে অভিজ্ঞ হতে হবে *প্রতিদিন ৭-১০ জন বিক্রেতাকে পরিদর্শন করতে হবে বেতনঃ ৯০০০-১০০০০ (মাসিক) অন্যান্য সুবিধা: *পার্ফর্মেন্স বোনাস *পরিবহন ভাড়া *মোবাইল খরচ আগ্রহী প্রার্থীরা https://hotjobs.bdjobs.com/jobs/ajkerdeal/ajkerdeal388.htm এই লিংক থেকে…

Read More

আলিবাবা গ্রুপের অঙ্গসংগঠন ও অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশে চলছে গ্রোসারি সুপার শপ। চলমান গ্রোসারি সুপার শপে থাকছে গ্রোসারি পন্যে অবিশ্বাস ছাড়। দারাজ দিচ্ছে প্রয়োজনীয় সকল ধরনের গ্রোসারি পণ্যে থাকছে ৫০% পর্যন্ত মূল্যছাড় এবং দ্রুত ডেলিভারির নিশ্চয়তা।

Read More

ই-কমার্স সেক্টরের বর্তমানে বিদ্যমান পরিস্থিতি ও সমস্যার সমাধানে করনীয় সম্পর্কে প্রস্তাবনা পেশ করেছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রস্তাবনাগুলো জানায় ই-ক্যাব। প্রস্তাবনাগুলো হলঃ ১. ডিজিটাল কমার্স সেল কার্যকর ও এর সক্ষমতা বাড়ানোঃ বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলকে একটিভ করা জরুরী। এতে লোকবল বাড়ানো এবং তথ্যপ্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানবসম্পদ নিয়োগ করতে হবে। এই সেল প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে। এখানে আলাদা ইউনিট থাকতে পারে ‘‘আটিফিসিয়াল ইন্টেলেজেন্সি ইউনিট’’ নামে। ২. ডিজিটাল কমার্স পলিসি-২০১৮ মোতাবেক কমিটি গঠনঃ ক) রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট কমিটি: জনপ্রশাসন মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্যদের সমন্বয়ে একটি রিস্ক ফ্যাক্টর…

Read More

প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলা খারিজ করে দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আলমগীর হোসেন রিগ্যান নামে একজন শিক্ষানবিশ আইনজীবী মামলাটি করেন। পরে ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেন মামলাটি খারিজ করে দেন। মামলায় ইভ্যালির ১০ জনকে আসামি করা হয়। তারা হলেন- ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, ভাইস প্রেসিডেন্ট আহমেদ জাহিদ, মেহেদী হাসান, কো-ফাউন্ডার আতিউর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল্লাহ খান, এহসান চৌধুরী, ডিরেক্টর ফিরোজ হোসেন, হেড অব কমার্শিয়াল সাজ্জাদ আলম ও চিফ অপারেটিং অফিসার তরিকুল কামরুল। মামলায় বাদী অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল তিনি ইভ্যালির ওয়েবসাইটে সাইক্লোন অফারের…

Read More

ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন বাই ডেভলপিং এন্ট্রপ্রনিউর্যাল মাইন্ডসেটস” শীর্ষক একটি অনলাইন প্যানেল ডিসকাশন-এর মাধ্যমে শেষ হলো বাংলালিংক-এর বিশেষ প্রোগ্রাম ‘লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস’-এর দ্বিতীয় আসর। এই প্রোগ্রামের মাধ্যমে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা দেশের সেরা স্টার্টআপগুলির কাছ থেকে অভিজ্ঞতা অর্জন ও কাজ করার সুযোগ পেয়ে থাকে। প্যানেল আলোচনায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি-এর ডিন ও প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি-এর ডিন অ্যান্ড ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন প্রফেসর ড. মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ প্যানেলিস্ট হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের…

Read More

অর্ডার করা পণ্য ডেলিভারি এবং টাকা ফেরতের দাবিতে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন ই-অরেঞ্জ গ্রাহকরা। এ সময় সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয় তাদের। এরপর গ্রাহকরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করলে গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ও ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০ জনের বেশি আহত হন। গ্রাহকরা জানান, লাঠিপেটা করে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তার আগে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ই-অরেঞ্জ গ্রাহকরা। সেখানে ভুক্তভোগীরা মানববন্ধন করেন ও দাবি দাওয়া তুলে ধরেন।আন্দোলনকারীরা জানান, মিছিলে পুলিশের লাঠিচার্জে তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ তাদের কয়েকজনকে আটক করে। এ বিষয়ে…

Read More

দেশের আইটি পণ্য আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অরিজিনাল স্টোর লিমিটেড ‘আগে পণ্য তারপর টাকা’ স্লোগানে চালু করলো অরিজিনাল স্টোর বিডি ডট কম নামের একটি অনলাইন প্লাটফর্ম। গতকাল দেশের সর্ববৃহৎ কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্লান সেন্টার) এ আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। তিনি বলেন, কোভিড-১৯ মহামারি দীর্ঘায়িত হওয়ায় ভোক্তাদের জীবন যাত্রা ও স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হয়েছে এবং আইটি পণ্য কেনার ক্ষেত্রে তারা অনলাইন মার্কেটের উপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ রিটেইল আইটি পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান অরিজিনাল স্টোর লিমিটেড তাদের নিজস্ব অনলাইন শপিং চ্যানেলের মাধ্যমে ভোক্তাদেরকে পণ্য কেনার সুযোগ করে দিয়েছে। উদ্বোধনী…

Read More

বাংলাদেশের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা। সেই লক্ষ্য অর্জনে গবেষণা ও উন্নয়ন খাতের পাশাপাশি প্রয়োজন ইলেকট্রনিক্স ও প্রযুক্তি শিল্পখাতের বিকাশ। আর এ খাতে ওয়ালটন বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড, ইলেকট্রনিক্স জায়ান্ট। বিশ্বের ৪০টিরও বেশি দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে। বর্তমান সরকারের দেয়া অবকাঠামোগত সুবিধা ও নীতিগত সহায়তা কাজে লাগিয়ে ওয়ালটন এখন গ্লোবাল ব্র্যান্ড। সোমবার (২০ সেপ্টেম্বর, ২০২১) সুইজারল্যান্ডের জুরিখ শহরের দি ডলডার গ্রান্ড হোটেলের বলরুমে অনুষ্ঠিত রোড শো’র প্রথম দিনের সমাপনী অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপনকালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান…

Read More

যাত্রা শুরু করলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র নিজস্ব ই-লার্নিং প্লাটফর্ম পিআইবি লার্নিং (http://pibelearning.gov.bd)। সংবাদকর্মী, সাংবাদিকতার শিক্ষার্থী ও সাংবাদিকতায় আগ্রহী তরুণদের অনলাইনে প্রশিক্ষণ সেবা দেওয়ার জন্য এ উদ্যোগ। প্লাটফর্মটি তৈরি, ব্যবস্থাপনা থেকে শুরু করে সমন্বয়ের কাজে ছিলেন পিআইবি মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক জাফর ওয়াজেদ। নিয়মিত সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণ থাকবে এই প্ল্যাটফর্মে। বিস্তারিত জানতে ভিজিট করতে হবে http://pibelearning.gov.bd/

Read More

দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম নাম আলেশা মার্ট ইতিমধ্যেই ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট গ্লোবাল ডেটাবেজের অংশ হয়েছে। ২০২১ সালের ২ সেপ্টেম্বর ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া মিডল ইস্ট লিমিটেডের কাছ থেকে এ সংক্রান্ত একটি সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি। এই সনদে উল্লেখ করা হয়, আলেশা মার্টের ডিঅ্যান্ডবি ডি-ইউ-এন-এস নম্বর ৭৩-১৭৬-০৫৫৪। জানা গেছে, আলেশা মার্ট-এর আয়-ব্যয় এবং লাভ-ক্ষতির ব্যালেন্স শিটে কোনো ধরনের অসঙ্গতি না থাকায় এই সনদ অর্জন করেছে। এর আগেও আইএসও সনদ অর্জন করেছে আলেশা মার্ট। আলেশা মার্টের পক্ষ থেকে বলা হয়, তাদের ম্যানেজমেন্ট ই-কমার্স পরিচালনা করার মতো যথেষ্ট দক্ষতাসম্পন্ন সবসময়ই ছিল, এখনও আছে। অর্ডার এবং…

Read More