লেখক: ই-কমার্স বার্তা

নেভার লেট গো অব ইউর নিডস’ স্লোগানকে সামনে রেখে বিজনেস টু কাস্টমার (বিটুবি) মডেল নিয়ে দেশের বাজারে আসতে যাচ্ছে নতুন ই-কমার্স সাইট ‘লেট’স গো মার্ট’। এরই প্রেক্ষিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ‘লেট’স গো মার্ট’ -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এ সশয় উপস্থিত ছিলেন, ‘লেট’স গো মার্ট’-এর চেয়ারম্যান মেজর (অব.) মো রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক এসএম আসাদুজ্জামান, পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকর্তা সৈয়দ আশরাফ-উস-সালেহীনসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকতা (সিওও) সৈয়দ আশরাফ-উস-সালেহীন বলেন, দেশের…

Read More

২০২২ সালে তুরস্কে ৩ লাখ কম্প্রেসর রপ্তানি করবে বাংলাদেশি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটন। এজন্য দেশটির অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও আমদানিকারক প্রতিষ্ঠান কার্গি সগুতমা ইসিতমা স্যান. ভি টিক. লিমিটেড এসটিআই.-এর সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। ইতোমধ্যেই কার্গির মাধ্যমে তুরস্কে ২ লাখ ওয়ালটন কম্প্রেসর রপ্তানি হয়েছে। সব মিলিয়ে ২০২৩ সালের মধ্যে দেশটিতে ১ মিলিয়ন বা ১০ লাখ কম্প্রেসর রপ্তানির টার্গেট নিয়েছে ওয়ালটন। গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তুরস্কের বৃহত্তম শহর ও প্রধান সমুদ্রবন্দর ইস্তাম্বুলের আইএসকে সোডেক্স আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন ও কার্গির মধ্যে ওই চুক্তি সই হয়। ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং কার্গি’র ব্যবস্থাপনা পরিচালক এমিন কার্গি নিজ…

Read More

বিশ্বব্যাপী পরিচালিত সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবরের কর্মসূচি সরকারিভাবে বাংলাদেশে উদযাপনের ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (১ অক্টোবর ২০২১) রাত ৯টায় মন্ত্রণালয়ের কন্ট্রোলার অব সার্টিফাইং অথোরিটি (সিসিএ) আয়োজিত ‘টেকসই উন্নয়নে সাইবার নিরাপত্তা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন প্রতিমন্ত্রী। ওয়েবিনারে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমীনের সভাপতিত্বে ‘টুয়ার্ডস অ্যা সিকিউর ডিজিটাল ন্যাশান’ শীর্ষক পাওয়ারপয়েন্ট উপস্থাপনা দেন প্রতিমন্ত্রী পলক। তিনি বলেন, ‘স্প্যাম, র‌্যানসমওয়্যার, ফিশিং, ম্যালওয়্যার, ইনফরমেশন লিকেজ, ইনসাইডার থ্রেট, আইডেন্টিটি থ্রেডসহ ১৪ ধরনের সাইবার ঝুঁকি নির্ণয় করেছে সরকার। এগুলো মোকাবেলার জন্যও কাজ চলছে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাইবার সিকিউরিটি ইনডেক্সে ২৭…

Read More

রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম ২ দিনের রিমান্ডে সর্বজনীন সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে (৪১) ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। শনিবার (২ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসানের আদালত এ অনুমতি দেন। এর আগে, সাইফুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক সোহেল রানা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিমান্ডের আদেশ দেন। শনিবার দুপুরে সাইফুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। তিনি বলেন, শুক্রবার রাজধানীর গুলশান থেকে…

Read More

মাত্র তিন মাসে ‘কমিউনিটি জবস’-এর নামে ২১২ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছে সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘রিং আইডি’। শনিবার (২ অক্টোবর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, কমিউনিটি জবসের নামে রিং আইডি গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ এবং জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকাসহ মোট ২১২ কোটি ৪৫ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে। ‘আইনি প্রক্রিয়া চলাকালে জনগণের কাছ থেকে নেওয়া এ টাকা যাতে…

Read More

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। দেশের আকাশ উন্মুক্ত রয়েছে। বিজ্ঞাপনমুক্ত বা ক্লিনফিড প্রদর্শনের আইন মানা বিদেশি চ্যানেলগুলোর যেমন দায়িত্ব, একইসাথে যারা সেগুলো এখানে সম্প্রচার করে, তাদেরও দায়িত্ব। শনিবার (০২ অক্টোবর ২০২১) দুপুরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদান শেষে সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে বছরের পর বছর ধরে আমদের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনসহ সম্প্রচার করছে। এর প্রেক্ষিতে দেশ প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণে…

Read More

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে এলো লাভ ক্যালকুলেটর। ‘নগদ’ গ্রাহক অথবা যার ‘নগদ’ অ্যাকাউন্ট নেই, যে কেউই লাভ ক্যালকুলেটরের মাধ্যমে অন্যান্য অপারেটরের তুলনায় ‘নগদ’ ব্যবহার করে লাভের হিসাব করতে পারবেন। সম্প্রতি ‘নগদ’-এর ওয়েবসাইটে লাভ ক্যালকুলেটর সংযুক্ত করা হয়। যেখানে একজন ব্যক্তি কয়েকটি ধাপ অনুসরণ করে বাৎসরিক ‘নগদ’ ব্যবহারে কত লাভ হয় তা হিসাব করতে পারবেন। সেন্ড মানি, মোবাইল রিচার্জ অথবা ক্যাশ আউটসহ যে লেনদেনই হোক না কেন, গ্রাহক ‘নগদ’ ব্যবহারে বেশি লাভ পেয়ে থাকেন। ক্যালকুলেটরে গ্রাহক তার মাসিক লেনদেনের তথ্য দিলে পুরো এক বছরে কত বেশি লাভ হবে, তা দেখিয়ে দেয়। ‘নগদ’-এর প্রদেয় সার্ভিস এবং অফারের ভিত্তিতে এই…

Read More

মোবাইল ব্যাংকিং সেবায় (এমএফএস) সার্ভিস চার্জ আরো কমিয়ে যাতে জনগণের সাধ্য ও সামর্থের মধ্যে আনতে প্রতিযোগিতা কমিশন কাজ করবে বলে জানিয়েছে সংস্থাটির চেয়ারপার্সন মোঃ মফিজুল ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন কর্তৃক মোবাইল ব্যাংকিং সেবায় বাজার প্রতিযোগিতা সৃষ্টিতে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।ইসলাম বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় যেহেতু এ খাতে রেগুলেটরি তাই তাদেরকেই এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করা দরকার। তিনি আরো বলেন, আমরা অনেক ভালো কাজ করি। কিন্তু বিষয়গুলি সবার নজরে আসে না। যেমন ইভ্যালির বিরুদ্ধে আমরা গত ৮ মাস আগে স্বপ্রণদিত হয়ে মামলা করেছি। অল্প সময়ের মধ্যেই…

Read More

ই-কমার্স গ্রাহকদের একটি সংগঠন বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ই-কমার্সে চলমান অস্থিরতা নিরসন এবং নিরাপদ ই-কমার্স বিনির্মানে ৭ দফা দাবি পেশ করা হয়েছে। জুবায়ের আহমেদ হৃদয়; সভাপতি বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন এবং সাকিব হাসান; সাধারণ সম্পাদক, বাংলাদেশ ই-কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবীগুলো পেশ করেন তারা। দাবীগুলো হলঃ ১. ইভ্যালির সিইও মো: রাসেল সাহেবকে মুক্তি দিতে হবে। তাকে সরকারের কঠোর নজরদারিতে রেখে ই-কমার্স নীতিমালা মেনে ব্যাবসা করার সুযোগ দিতে হবে। ২. কোন ই-কমার্স প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হয়, তাহলে ৩/৪ কার্যদিবসের মধ্যে গ্রাহকের পেমেন্টকৃত টাকা ফেরত দিতে হবে। (এক্ষেত্রে পেমেন্ট…

Read More

দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক লেনদেন সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশে কম খরচে ক্যাশ আউট করতে পারবে গ্রাহক। প্রতিমাসে ১৪.৯০ টাকা খরচে একটি প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট করতে পারবেন গ্রাহক। ২৫ হাজার টাকা পর্যন্ত কম খরচে ক্যাশ আউট করতে পারবেন বিকাশ গ্রাহক । এক দশক পূর্তিতে গ্রাহকের জন্য এই সাশ্রয়ী ক্যাশ আউট চার্জ নিয়ে এসেছে বিকাশ । সেবাটি পেতে গ্রাহক ক্যালেন্ডার মাস অনুযায়ী একজন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করে নিতে পারবেন। আবার পরিবর্তনও করতে পারবেন। প্রতিমাসে ২৫ হাজার টাকার চেয়ে বেশি ক্যাশ আউট করার ক্ষেত্রে হাজারে ১৮.৫০টাকা ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ…

Read More