লেখক: ই-কমার্স বার্তা

রাজধানীর গুলশান থেকে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (২ অক্টোবর) সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে। গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, রিং আইডিতে প্রতারিত হয়ে একজন ব্যাক্তি সম্প্রতি ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে রিং আইডির ১০ জনের নাম উল্লেখ করে ও ১০-১৫ জনকে অজ্ঞাতপরিচয়দের আসামি করেন। এ মামলাটির তদন্তের…

Read More

ভ্যালির মত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেবার দাবী জানিয়েছেন গ্রাহকরা। ই-কমার্স প্রতিষ্টান ইভ্যালির ব্যবসায়িক কার্যক্রম চালু রাখার দাবিতে দেওয়া এক স্বারকলিপিতে এ দাবী জানান তারা। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) কাছে স্বাক্ষরসহ স্মারকলিপি দিয়ে তারা এই দাবি জানান তারা। ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার দুপুরে ইক্যাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। ই-ক্যাব জানায়, ইভ্যালির বকার্যক্রম চালু রাখার দাবিতে গ্রাহকের স্বাক্ষরের কপি এবং একটি স্মারকলিপি দিয়েছেন তারা। যেখানে তারা সাত দফা দাবি তুলে ধরেছেন। ইভ্যালির ক্রেতা ও মার্চেন্টদের সমন্বয়ক নাসির উদ্দিন ও কো-সমন্বয়ক সাকিব হাসান স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা ইভ্যালির সঙ্গে প্রায় ৭৪ লাখ গ্রাহক ও প্রায় ৩৫ হাজারের বেশি…

Read More

২৯ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ই-ক্যাবের সদস্যভূক্ত ৪ টি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিতের ঘোষণা দেয় ই-ক্যাব। প্রতিষ্ঠানগুলো হলো, ইভ্যালী ডট কম লিমিটেড, ধামাকা শপিং(ইনভেরিয়েন্ট টেলিকম লি:), সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড। বিগত ২৮ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের সভায় প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত গৃহিত হয়। ইতিপূর্বে বিগত ১৮ আগষ্ট ২০২১ ইং তারিখে ৪টি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে অভিযোগ ও নজরদারীর ভিত্তিতে ই-ক্যাব বিভিন্ন অভিযোগে ৮টি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে। বিগত ২৮ আগষ্ট ২০২১ ইং তারিখে অন্যান্য অভিযুক্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ই-ক্যাব ১১ সদস্যের একটি কমপ্লায়েন্স এ্যাডভাইজারি কমিটি…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ অবলম্বনে ‘মুজিব আমার পিতা’ এনিমেটেড চলচ্চিত্র মুক্তি পেলো। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ২০২১) সন্ধ্যায় রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রদর্শনী উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রযোজিত এবং সোহেল রানা পরিচালিত এনিমেটেড মুভি ‘মুজিব আমার পিতা’ প্রদর্শন উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিবশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড.কামাল আব্দুল নাসের চৌধুরী, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর ড. নজরুল ইসলাম খান প্রমুখ। তথ্যমন্ত্রী ড. হাছান এসময় চলচ্চিত্রটি নির্মাণের সাথে যুক্ত সকলকে…

Read More

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত ২৬শে সেপ্টেম্বর ১১ লাখ টাকার প্রতারণার অভিযোগে ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গি পশ্চিম থানায় মামলা করেন শামীম খান নামের একজন ব্যবসায়ী। মামলায় তিনি অভিযোগ করেন যে, ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করা হবে, এমন প্রতিশ্রুতিতে তিনি ১১ লাখ ৫৫ হাজার টাকার পণ্যের অর্ডার দিয়েছিলেন। এরপর তাকে টাকা ফেরতের চেক দেয়া হলেও একাউন্টে কোন টাকা ছিল না। পরবর্তীতে তিনি অফিসে গিয়ে সেটি বন্ধ দেখতে পান। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে আহ সকালে র‌্যাবের…

Read More

দেশে ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে রোবট বিষয়ে হাতে-কলমে শিক্ষা দিতে এবং এই স্কুলগুলো আগামী ২০২২ সাল থেকে চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ভার্চুয়াল এ অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ঢাবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ…

Read More

আন্তর্জাতিক কফি দিবস উপলক্ষে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন আয়োজন করেছে ‘কফি কার্নিভ্যাল, ঢাকা’ নামের বাংলাদেশের প্রথম কফি কার্নিভ্যাল প্রেজেন্টেড বাই ড্যান কেক এবং পাওয়ার্ড বাই নেসক্যাফে। বাংলাদেশের কফি প্রেমীদের একই প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে এই আয়োজন করছে ব্র্যান্ডমিথ কমিউনিকেশন। এই কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবরে। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) এর ২ নম্বর হল পুস্পশুচ্ছতে। কার্নিভ্যালের মূল আয়োজন শুরু হবে বিকাল ৪ টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত। তবে ইভেন্টের জন্য দুপুর ১টা ৩০ মিনিটেই গেট খুলে দেয়া হবে । এই আয়োজনে নানা ব্র্যান্ডের কফির পাশাপাশি কফি প্রেমীদের জন্য থাকবে কনসার্ট। কনসার্টে পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, নেমেসিস, অ্যাভোয়েড রাফা, স্যাভেজারি, এনকোর…

Read More

অমর একুশে বইমেলায় বিকাশ পেমেন্টে সর্বোচ্চ বই বিক্রেতা প্রকাশনা সংস্থা তাম্রলিপি, বাতিঘর ও অমরাবতীকে পুরস্কৃত করেছে বিকাশ। বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে তিন ক্যাটাগরিতে সেরা বিক্রেতা হিসেবে এই প্রকাশনাগুলোকে পুরস্কৃত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গ্রহণ করে প্রথম পুরস্কার হিসেবে আইফোন জিতেছে তাম্রলিপি। আর স্টল ক্যাটাগরিতে বাতিঘর ও অমরাবতী জিতে নিয়েছে স্যামসাংয়ের দুই মডেলের দুটি মোবাইল ফোন। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম রনি, বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ এবং অমরাবতীর প্রকাশক এম এ মতিন পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিকাশের চিফ কমার্শিয়াল…

Read More

দেশের শীর্ষস্থানীয় অনলাইন পণ্য বিপণন প্রতিষ্ঠান দারাজে রাইডার/ ডেলিভারি ম্যান পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম- দারাজ গ্রুপ পদের নাম- রাইডার/ ডেলিভারি ম্যান পদের সংখ্যা- ৩০০ টি কাজের ধরন- পূর্ণকালীন কর্মস্থল- কক্সবাজার, কুষ্টিয়া, খুলনা, গাজীপুর, চট্টগ্রাম, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, মাদারীপুর, রাজশাহী, সিলেট, ঢাকা (সাভার) বেতনঃ ৮৫০০-১২০০০ (মাসিক) শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম অষ্টম শ্রেণি পাশ অন্যান্য যোগ্যতাঃ আগ্রহী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছর হতে হবে। • শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। •কার্য ঘণ্টা – ৯ ঘণ্টা, কার্য দিবস- সপ্তাহে ৬ দিন। সাপ্তাহিক ছুটি ১ দিন। আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=991276 এই ওয়েবসাইট…

Read More

আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ও সম্মাননা প্রোগ্রাম “গ্লোবাল মিউজিক এওয়ার্ড” এ সম্মাননা পেলেন সাব্বির নাসির। গ্লোবাল মিউজিক এওয়ার্ড ২০২১ এ “মেইল ভোকালিস্ট” হিসেবে ব্রোঞ্জ মেডেল জিতেন তিনি। ২০২১ সালে গাওয়া “আধা” গানটির জন্য এ ম্বীকৃতি পান সাব্বির নাসির। একই সাথে, আধা গানটির অসাধারন ভিডিওগ্রাফির জন্য মিউজিক ভিডিও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল ব্রোঞ্জ মেডেল পান। উল্লেখ্য, “গ্লোবাল মিউজিক এওয়ার্ড” একটি আন্তর্জাতিক স্বীকৃত সংগীত প্রতিযোগিতা ও সম্মাননা আয়োজন যা ২০১১ সালে প্রতিষ্ঠা করেন থমাস বেকার। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান মিউজিশিয়ানদের সম্মাননা দেওয়া হয়। গ্লোবাল মিউজিক এওয়ার্ডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির শিল্পীগণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন।

Read More