লেখক: ই-কমার্স বার্তা

মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর গ্রাহকেরা এখন সহজে দেশের প্রায় সব ইনসিওরেন্স কোম্পানির প্রিমিয়াম জমা দিতে পারবেন। সম্প্রতি গার্ডিয়ান লাইফ, রূপালী লাইফ ও চার্টার্ড লাইফ ইনসিওরেন্সের সঙ্গে চুক্তি করেছে নগদ। এর আগে নগদ জীবন বীমা করপােরেশন ও মেটলাইফ ইনসিওরেন্সসহ অন্তত ২৭টি বীমা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। যার ফলে গ্রাহকেরা খুব সহজে তাদের প্রিমিয়াম সেবা ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করতে পারছেন। সম্প্রতি ঢাকার গুলশানে গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নগদ এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান ও গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রাকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।…

Read More

দেশের প্রথম বি টু বি অনলাইন শপ সিন্দাবাদ ডটকমে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম- সিন্দাবাদ ডটকম পদের নাম- সিনিয়র এক্সিকিউটিভ পদের সংখ্যা- ৩ কাজের ধরন- পূর্ণকালীন কর্মস্থল- ঢাকার যেকোন স্থান বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাঃ আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা : ১-৩ বছর বয়স : উল্লেখ নেই আবেদনের প্রক্রিয়া : প্রার্থীকে অনলাইনে ইমেইল ambition@sindabad.com এর মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য সিন্দাবাদ ডটকম দেশের প্রথম বি টু বি অনলাইন শপ। যেখান থেকে অফিস, ফ্যাক্টরি সহ যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি খুব সহজে এবং ঝামেলামুক্ত ভাবে…

Read More

অনুষ্ঠিত হলো ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২১’-এর উদ্বোধনী পর্ব। ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ২০১৯ এবং ২০২০ সালের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো এই সন্মাননা আয়োজনের উদ্বোধন ঘোষণা করলো আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং দৈনিক প্রথম আলো। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী পর্দার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম এবং ধন্যবাদ বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য ড. চৌধুরী মোফিজুর রহমান; নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিক ইসলাম; এবং ইউনিভার্সিটি…

Read More

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সঙ্গে ভাতা বিতরণবিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে এখন থেকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও অন্যান্য ভাতাভোগীরা ‘নগদ’-এর মাধ্যমে তাদের ভাতা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে এ সম্পর্কিত একটি চুক্তি সম্পাদিত হয়। এ সময় ‘নগদ’-এর পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ডা. দিলীপ কুমার ঘোষ এ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপপরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস, ‘নগদ’-এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লেফটেন্যান্ট কর্নেল কাওসার সওকত আলী (অব.)…

Read More

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের কাছে গ্রাহকের পাওনা ২৫০ কোটি টাকা এবং পাশাপাশি পেমেন্ট গেটওয়েতে তাদের ৩৯৭ কোটি টাকা আটকে থাকার কথা তথ্য জানা যায়। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার এ তথ্য জানান। ডিবি প্রধান জানান, কিউকম মূলত মোটরসাইকেলকে প্রাধান্য দিয়ে ব্যবসার প্রসার ঘটায়। ক্রেতাকে আকৃষ্ট করার জন্য তারা ‘বিজয় আওয়ার’, ‘স্বাধীনতা আওয়ার’, ‘বিগ বিলিয়ন’ ইত্যাদি অফার দিয়ে অনেক কম দামে মোটরসাইকেল বিক্রির কথা বলত। ১ লাখ ৬৭ হাজার টাকার মোটরসাইকেল ১ লাখ ২০ হাজার টাকায় পাওয়ার অফার পেয়ে ক্রেতারা নগদ টাকা পরিশোধের মাধ্যমে মোটরসাইকেল অর্ডার করেন। কিন্তু সময়মত পণ্য না পেয়ে ক্রেতারা…

Read More

“উই”শুধু দুইটা শব্দ নয় বা একটি নাম নয়, উই হলো উদ্যোক্তাদের স্বপ্নপূরণের একটি প্লাটফর্ম, যার হাত ধরে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে হাজার হাজার নারী। যে নারীরা কখনো নিজেদের কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কল্পনাও করতে পারেনি তারা ই আজ খুব গর্বের সাথে বলতে পারে তারা এক একজন সফল উদ্যোক্তা। উইমেন অ্যান্ড ই কমার্স সব সময় নারী উদ্যোক্তাদের কে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ভিন্নধর্মী সকল কাজ করে গেছেন।মাস্টারক্লাস,ওয়ার্কশপ,BSM মিটিং এবং বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সকল কোর্স করার মাধ্যমে উদ্যোক্তাদের করে তুলেছে আরো স্বাবলম্বী। উইমেন অ্যান্ড ই কমার্স এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা এই প্ল্যাটফর্ম টির মাধ্যমে নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ থেকে…

Read More

রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার (৪ অক্টোবর) রিপন মিয়াকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এক ভুক্তভোগী কিউকমের মালিক মো. রিপন মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেন রাজধানীর পল্টন থানায়। সেই…

Read More

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপে সার্ভিস এক্সপার্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম- ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম- সার্ভিস এক্সপার্ট পদের সংখ্যা- উল্লেখ নেই কাজের ধরন- পূর্ণকালীন কর্মস্থল- যে কোন স্থান বেতনঃ আলোচনা সাপেক্ষে * বয়সসীমা ২২ বছর। আবেদনের যোগ্যতাঃ ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স অভিজ্ঞতাঃ * কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য সুযোগ সুবিধাঃ * মধ্যাহ্নভোজ সুবিধা * উৎসব ভাতাঃ২ আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=994869 এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

Read More

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তিসহ সাত দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মার্চেন্ট ও ভোক্তারা। ৩ অক্টোবর ২০২১ তারিখে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (‌ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এসব দা‌বি জানানো হয়। ইভ্যালি মার্চেন্ট এবং ভোক্তাদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সমন্বয়ক মো. নাসির উদ্দিন এবং কো-সমন্বয়ক সাকিব হাসান। দাবীগুলো হলঃ ১. ইভ্যালির সিইও মো: রাসেল সাহেবকে মুক্তি দিতে হবে। তাকে সরকারের কঠোর নজরদারিতে রেখে ই-কমার্স নীতিমালা মেনে ব্যাবসা করার সুযোগ দিতে হবে। ২. কোন ই-কমার্স প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি দিতে ব্যর্থ হয়, তাহলে ৩/৪…

Read More

ই-কমার্সের নামে এমএলএম ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আল আমিন প্রধান গ্রেফতার করেছে পুলিশ। সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান ৩ অক্টোবর ২০২১ তারিখে বিষয়টি নিশ্চিত করেছেন। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে’র বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রাহকের জমানো টাকা দিচ্ছে না প্রতিষ্ঠানটি। ভুক্তভোগী গ্রাহকরা জানান, বিভিন্ন উপায়ে এসপিসির মাধ্যমে আয় করা টাকাগুলো তাদের ওয়ালেটে জমা রয়েছে। কিন্তু তারা কোনোভাবেই এ টাকা ক্যাশ আউট করতে পারছেন না। গত তিন-চার মাস ধরে তাদের সব গ্রাহকের একই অবস্থা। নিজেদের ই-কমার্স প্রতিষ্ঠান দাবি করলেও এসপিসি মূলত একটি বহু স্তরভিত্তিক বিপণন ব্যবসা (মাল্টি লেভেল…

Read More