লেখক: ই-কমার্স বার্তা
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলপথে পণ্য আমদানি-রপ্তানিতে বিধিনিষেধ আরোপের সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পে। একসময় যে টাঙ্গাইল শাড়ি ছিল ভারতের বাজারে নিয়মিত রপ্তানিযোগ্য একটি জনপ্রিয় পণ্য, বর্তমানে সেই রপ্তানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে টাঙ্গাইল অঞ্চলের শত শত তাঁত কারখানা ও হাজারো তাঁতশিল্পী মারাত্মক সংকটে পড়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) টাঙ্গাইলে অনুষ্ঠিত “টাঙ্গাইলের তাঁত: ঐতিহ্যের মালিকানা ও শিল্পের সম্ভাবনা” শীর্ষক এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশে ইউনেস্কো জাতীয় কমিশনের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে তাঁত শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা এবং নীতিগত করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা…
দেশের রপ্তানি ও শিল্পখাতে নতুন গতি আনতে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ আসছে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পার্ক হ্যান্ডব্যাগ বিডি এবং চীনের হুয়াজু এক্সেসরিজ যৌথভাবে এখানে প্রায় ৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে সরাসরি ও পরোক্ষভাবে ১২ হাজারের বেশি বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সঙ্গে পৃথক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। মঙ্গলবার রাজধানীর গ্রিন রোডে বেপজার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চীনা প্রতিষ্ঠান হুয়াজু এক্সেসরিজের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো.…
বাংলাদেশের আধুনিক রিটেইল ও ই–কমার্সভিত্তিক খুচরা বাজারে নতুন মাত্রা যোগ করতে আজ মঙ্গলবার থেকে দেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে আলফামার্ট। ইন্দোনেশিয়ার শীর্ষস্থানীয় রিটেইল প্রতিষ্ঠান আলফা গ্রুপ এবং জাপানের বহুজাতিক শিল্পগোষ্ঠী মিতসুবিশি করপোরেশনের সঙ্গে যৌথভাবে এ রিটেইল চেইন চালু করেছে দেশীয় শিল্পগোষ্ঠী কাজী ফার্মস লিমিটেড। রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১১৩ নম্বর রোডে অবস্থিত ডেলভিস্তা টাওয়ারে আলফামার্টের প্রথম আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। উদ্যোক্তারা জানান, চলতি বছরের মধ্যেই ঢাকা ও আশপাশের এলাকায় শতাধিক বিক্রয়কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে অফলাইন স্টোরের পাশাপাশি অনলাইন ও ওমনি-চ্যানেল রিটেইল সম্প্রসারণেরও লক্ষ্য রয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আলফামার্ট প্রকল্পে মোট বিনিয়োগ ধরা…
চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) দেশের শীর্ষ ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড উল্লেখযোগ্য মুনাফা প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময় কোম্পানিটির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৩ কোটি টাকায়, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ কোটি টাকা বা ২০ শতাংশেরও বেশি। ২০২৪–২৫ অর্থবছরের জুলাই–ডিসেম্বর সময়ে ওয়ালটনের মুনাফা ছিল ৩০৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এই প্রবৃদ্ধি কোম্পানিটির আর্থিক সক্ষমতা ও কার্যকর ব্যবস্থাপনার ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে রোববার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার…
চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে—জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত—জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখিয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় ১৪ শতাংশের বেশি বেড়েছে। তবে এই বৃদ্ধির মধ্যেও নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি রয়েছে ৬৮,৯৯৫ কোটি টাকার। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৫৭,৮৯১ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, চলতি অর্থবছরের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণই মূলত এই বড় ঘাটতির কারণ। অর্থনীতিতে প্রত্যাশিত গতি না থাকা, মাঠ পর্যায়ে কর ফাঁকি প্রতিরোধে যথেষ্ট কার্যক্রমের অভাব এবং কর্মকর্তাদের পর্যাপ্ত উদ্যম না থাকা এই ঘাটতির পেছনে ভূমিকা রেখেছে। এনবিআরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে রাজস্ব আদায় আগের বছরের একই মাসের তুলনায়…
৩ জানুয়ারি ২০২৬ই-ক্লাব উইমেন্স ফোরামের উদ্যোগে আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো “উইন্টার ফেস্টিভাল ও ওয়ান ডিস পার্টি ২০২৬”। উৎসবমুখর এই আয়োজনে নারী উদ্যোক্তা, ক্লাব সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও স্মরণীয়। অনুষ্ঠানের সূচনা হয় উইমেন্স ফোরাম টিমের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ই-ক্লাব উইমেন্স ফোরামের চেয়ারপারসন রাবেয়া খাতুন লাকি এবং কো-চেয়ারপারসন ফেরদৌসী ইসলাম।চেয়ারপারসন রাবেয়া খাতুন লাকি তার বক্তব্যে বলেন,“ই-ক্লাব উইমেন্স ফোরাম নারীদের জন্য একটি শক্তিশালী ও সহায়ক প্ল্যাটফর্ম। আমরা চাই নারী উদ্যোক্তারা এখানে একে অপরের পাশে দাঁড়াক, নিজেদের দক্ষতা বিকশিত করুক এবং ভবিষ্যতে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা…
বিশ্বব্যাপী তরুণদের নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে কাজ করা সংগঠন Junior Chamber International Bangladesh-এর অন্যতম সক্রিয় স্থানীয় চ্যাপ্টার JCI Dhaka Dynamic তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ২০২৬ সালের নেতৃত্ব নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছে। ঢাকার অল কমিউনিটি ক্লাব লিমিটেড (ACCL)-এ অনুষ্ঠিত এই সভায় নতুন নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি সংগঠনের এক বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে জেসিআই ঢাকা ডায়নামিকের সাধারণ সদস্য, সিনিয়র লিডার, প্রতিষ্ঠাতা সদস্য এবং জেসিআই বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন ও স্বচ্ছ সাংগঠনিক চর্চার কারণে এই সভাটি সদস্যদের কাছে বিশেষ গুরুত্ব পায়। বার্ষিক সাধারণ সভার প্রধান আকর্ষণ ছিল ২০২৬ সালের লোকাল বোর্ড…
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ” পেল মর্যাদাপূর্ণ “ICT & Young Leaders Development Award তরুণ প্রজন্মের মধ্যে তথ্যপ্রযুক্তি শিক্ষা জনপ্রিয়করণ ও আইসিটি দক্ষতা বিকাশে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ICT Olympiad Bangladesh পেয়েছে Leaders Forum BD কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ “ICT & Young Leaders Development Award রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত LFB Leadership Excellence Summit 2025–এ এই পুরস্কারটি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন খাতের উদ্ভাবনী নেতৃত্ব, ব্যাংকার, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও প্রযুক্তি উদ্যোক্তারা। ICT Olympiad Bangladesh-এর প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জি. মোহাম্মদ শাহরিয়ার খান প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই সম্মান আমাকে ও আমাদের ICT Olympiad Bangladesh পরিবারকে অনুপ্রেরণা যোগাবে। আগামী প্রজন্মের জন্য আইসিটি শিক্ষার গুরুত্ব আরও…
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিবন্ধিত উদ্যোক্তা প্ল্যাটফর্ম Entrepreneurs Club of Bangladesh (E-Club) তাদের সকল সদস্য, উদ্যোক্তা ও পরিবারকে নিয়ে এক অনন্য মিলনমেলা ও আনন্দ-উৎসবের আয়োজন করতে যাচ্ছে আগামী ১৪ নভেম্বর ২০২৫, রাজধানীর গুলশান সেলিব্রিটি হলে। এটি শুধু একটি অনুষ্ঠান নয় — এটি উদ্যোক্তা সমাজের এক উজ্জ্বল উদযাপন, যেখানে থাকবে হাসি, আনন্দ, শিল্প, সঙ্গীত ও সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করার প্রতিশ্রুতি। এই মহোৎসবে অংশ নিচ্ছেন দেশের ৫০০-এরও বেশি নিবন্ধিত সদস্য, স্বনামধন্য ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ।সংস্কৃতি সন্ধ্যার মূল আকর্ষণ থাকবে বাঁশির জাদু ও ফ্যাশন র্যাম্প শো — যার কোরিওগ্রাফিতে থাকছেন জনপ্রিয় ফ্যাশন ডিরেক্টর বলুবলু টুম্পা ও তার…
অ্যাপল তাদের বার্ষিক ইভেন্ট WWDC 2025-এ অনেক নতুন ফিচার দেখিয়েছে, কিন্তু একটি ফিচার ঠিক যতটা গুরুত্ব পাওয়ার কথা ছিল, তা পায়নি। সেটি হলো Adaptive Power। এই ফিচারটি iPhone-এর ব্যাটারি আরও দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। Apple জানায়, এটি AI ব্যবহার করে ফোনের ডিসপ্লের উজ্জ্বলতা কমায়, কিছু কাজকে একটু ধীরে করে চালায়, যেন ব্যাটারির উপর চাপ কম পড়ে। এমনকি যখন ব্যাটারি ২০%-এ নেমে আসে, তখন এটি Low Power Mode-ও চালু করে নেয় স্বয়ংক্রিয়ভাবে, যাতে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ থাকে এবং ব্যাটারি বেশি সময় টিকে। যে কোনো iPhone-এ (যেটিতে iOS 26 চলে) এই ফিচার ভালো কাজ করবে। তবে এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

