লেখক: ই-কমার্স বার্তা

দুই যুগ আগেও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি সরকারি উচ্চবিদ্যালয় ছাড়া ভালো মানের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। সেই চিরিরবন্দরে এখন পড়ালেখা করতে আসছে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। এখানকার আবাসিক স্কুল-কলেজের পাট চুকিয়ে তারা জায়গা করে নিচ্ছে দেশের নামকরা সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, গত দুই দশকে একের পর এক ভালো মানের ‘বোর্ডিং স্কুল’ বা আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি শিক্ষানুরাগী ও শিক্ষকদের অবিরাম প্রচেষ্টার কারণে বদলে গেছে উপজেলার শিক্ষাব্যবস্থার চিত্র। কার্যকর ও সময়োপযোগী শিখন পদ্ধতি, শিক্ষকদের আন্তরিকতা, নিয়মশৃঙ্খলা ও পড়াশোনার সুন্দর পরিবেশের কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ফলে শুধু দিনাজপুরই নয়, রংপুর-রাজশাহীসহ দেশের…

Read More

লেবাননে হিজবুল্লাহর সদ্যপ্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহকে তাঁর জীবনের ঝুঁকি নিয়ে সতর্ক করে দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইসরায়েলি হামলায় নিহত হওয়ার কয়েক দিন আগে নাসরুল্লাহকে লেবানন ছেড়ে যেতে বার্তাও পাঠান খামেনি। সংশ্লিষ্ট ইরানি তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি আরও বলেছে, ইরানের সরকারের জ্যেষ্ঠ পদগুলোয় ইসরায়েল-সমর্থিত ব্যক্তিরা ঢুকে পড়েছেন কি না, সেটা নিয়েও এখন গভীর উদ্বেগ দেখা দিয়েছে। লেবাননে গত ১৭ সেপ্টেম্বর পেজার, ওয়াকিটকিসহ হিজবুল্লাহর ব্যবহৃত যোগাযোগের বিভিন্ন যন্ত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই হিজবুল্লাহপ্রধানকে একটি বার্তা পাঠান খামেনি। ওই বার্তায় হাসান নাসরুল্লাহকে দ্রুত লেবানন ছেড়ে ইরানে চলে আসতে বলেন তিনি। ইরানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা রয়টার্সকে…

Read More

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গাড়ি বিক্রিতে পতন দেখেছে জেনারেল মোটরস (জিএম)। তবে তা পূর্বাভাসের তুলনায় কিছুটা ভালো অবস্থান নির্দেশ করছে। এ সময় বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতে কোম্পানির আয় আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খবর সিএনবিসি। ডেট্রয়েটভিত্তিক এ অটোমেকার সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২ দশমিক ২ শতাংশ কম গাড়ি বিক্রি করেছে। এ সময় বিক্রি হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ৬০১ ইউনিট গাড়ি। এর আগে খাতসংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান কক্স অটোমোটিভ ও এডমন্ডস জানিয়েছিল, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জিএমের বিক্রি কমবে ৩ শতাংশ। সে তুলনায় কম পতন দেখল মার্কিন এ অটো জায়ান্ট। তবে সামগ্রিক গাড়ি শিল্পের সঙ্গে তৃতীয় প্রান্তিকে জিএমের বিক্রি সামঞ্জস্যপূর্ণ ছিল। বছরের শুরুর দিকে কক্স অটোমোটিভ ও এডমন্ডস পূর্বাভাসে বলেছিল, ২০২৪ সালে মার্কিন গাড়ির বাজার ২ শতাংশ সংকুচিত হবে। সর্বশেষ প্রান্তিকে পুরনো ধাঁচের গাড়ির বিক্রি কমলেও বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ক্ষেত্রে বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করেছে জিএম। ২০২৩ সালের একই সময়ের তুলনায় এ প্রযুক্তির গাড়ি বিক্রি ৬০ শতাংশ বেড়ে ৩২ হাজার ১০০ ইউনিটের মতো হয়েছে। এ ঊর্ধ্বগতি সত্ত্বেও জিএমের তৃতীয় প্রান্তিকের মোট আয়ের ৪ দশমিক ৯ শতাংশের প্রতিনিধিত্ব করছে ইভি। জিএমের পূর্বাভাস অনুসারে, যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে কোম্পানিটির হিস্যা ৯ দশমিক ৫ শতাংশ,যা বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় ৩ শতাংশীয় পয়েন্ট বেশি। ইভি খাতের প্রথম ধাপে বেশকিছু নতুন মডেলের ঘোষণা দিয়েছিল জিএম। কিন্তু সে লক্ষ্যের বড় অংশ থেকে পিছু হটে কোম্পানিটি। এর বদলে হাইব্রিড ধাঁচের গাড়িতে মনোযোগ বাড়ায়। তবে সাম্প্রতিক প্রান্তিকে বিদ্যুচ্চালিত গাড়ির বিক্রি বৃদ্ধি জিএমের জন্য ইতিবাচক ফলাফল নিয়ে এসেছে। ইভির বিস্তৃত বিক্রির জন্য এখনো দাম বড় বাধা হিসেবে কাজ করছে। জিএম এর ব্যতিক্রম নয়। কারণ জেনারেল মোটরসের এ ধাঁচের মডেলগুলোর সর্বনিম্ন দাম ৩৫ হাজার ডলার, আর সর্বোচ্চ ৩ লাখ ডলারের চেয়ে বেশি।

Read More

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, এসটিএস ক্যাপিটাল লিমিটেড (এসটিএস গ্রুপ) এবং মাস্টারকার্ডের সহায়তায় সম্প্রতি একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। যার মাধ্যমে এসটিএস গ্রুপের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা বিশেষ সুবিধা পাবেন। সম্প্রতি ঢাকার গুলশানে এসটিএস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) ক্যাম্পাসে কার্ড উন্মোচন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় লংকাবাংলা ফাইন্যান্সের এমডি হুমায়রা আজম বলেন, ‘এসটিএস গ্রুপের সঙ্গে কো-ব্র্যান্ডেড টাইটানিয়াম ক্রেডিট কার্ড চালু করতে পেরে আমরা আনন্দিত। এ কার্ড এসটিএস গ্রুপের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকদের আর্থিক ব্যবস্থাপনা এবং পরিকল্পনাকে আরো সহজতর করতে সহায়তা করবে।’ অনুষ্ঠানে কো-ব্র্যান্ডেড কার্ড প্রসঙ্গে এসটিএস ক্যাপিটালের সিইও মানাস সিং বলেন, ‘লংকাবাংলা…

Read More

আগামী ৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ উপলক্ষে নারী ক্রিকেট দল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। ক্রিকেটপ্রেমীদের এ উত্তেজনাকে বাড়িয়ে তুলতে এবং দর্শকদের জন্য লাইভ ক্রিকেটের সত্যিকার অভিজ্ঞতা নিশ্চিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্যাম্পেইন নিয়ে এসেছে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধনে আজ (১ অক্টোবর) রাজধানীর গুলশান-১ এ অবস্থিত টাইগার্স ডেন -এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ দল। আয়োজিত অনুষ্ঠানে একইসাথে পুরুষ দলের সাফল্য উদযাপনেও সংক্ষিপ্ত পরিসেরে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি, অনুষ্ঠানে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় শুরু হওয়া ‘ক্রিডেন্স…

Read More

২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধানমন্ডি ২৭ এর ই ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশের আলোচিত প্রজেক্ট ‘নেটওয়ার্ক বাস্কেট’ ব্যাচ-১। ‘নেটওয়ার্ক বাস্কেট’ একটি রেফারেল মার্কেটিং প্রোগ্রাম, যেখানে উদ্যোক্তারা একে অপরের পণ্য কিনতে এবং বিক্রি করতে পারেন, ফলে বিক্রয় বৃদ্ধি পায় এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে। প্রধান বক্তা ছিলেন আকিজ বশির গ্রুপের মার্কেটিং হেড শাহরিয়ার জামান। তিনি বলেন, “নেটওয়ার্ক বাস্কেটের মাধ্যমে উদ্যোক্তারা সেলস ফানেল তৈরি করে তাদের বিক্রয় বাড়াতে পারেন এবং পারস্পরিক সম্পর্ক শক্তিশালী হয়, যা সামগ্রিক অগ্রগতিতে সহায়তা করে।” ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, “নেটওয়ার্ক বাস্কেটের মাধ্যমে নতুন উদ্যোক্তারা তাদের ব্যবসা বিশ্বের সামনে তুলে ধরতে পারবেন…

Read More

ডিআইইউ ও সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে গোল-টেবিল আলোচনা অনুষ্ঠিতসোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ইং জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে একটি গোল-টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আগামীর সমৃদ্ধ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গঠনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার ও চ্যালেঞ্জিং ইস্যুসমূহ নিয়ে সভায় অংশগ্রহণ করেন বরেণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিসার্চ সেল ও বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্টেট পরিচালক প্রফেসর ডক্টর মো: শরিফুল আলম। তিনি অনুষ্ঠানটিতে একটি ভিন্ন মাত্রা যোগ করেন।অনুষ্ঠানে স্বাগত…

Read More

২০২৫ সালে বিশ্বব্যাপী পিসি বিক্রির ৪৩ শতাংশ দখল করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ব্যক্তিগত কম্পিউটার (পিসি)। এআই পিসি বিশ্বব্যাপী কম্পিউটার বাজারকে পুনরুদ্ধার করবে ও প্রযুক্তি শিল্পে প্রবৃদ্ধির একটি প্রধান চালক হবে বলে আশা করছেন প্রযুক্তিবিদরা। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গার্টনারের তথ্যানুযায়ী, আগামী বছর এআই পিসির বিক্রি পৌঁছবে প্রায় সাড়ে ১১ কোটি ইউনিটে, যা ২০২৪ সালের তুলনায় ১৬৫ দশমিক ৫ শতাংশ বেশি। তাদের পূর্বাভাস বলছে, ২০২৪ সালে এ ধরনের পিসি বিক্রি হবে চার কোটি ইউনিটের বেশি, যা গত বছরের তুলনায় ৯৯ দশমিক ৮ শতাংশ বেশি। গার্টনার এআই পিসি বলতে এমন ব্যক্তিগত কম্পিউটারকে সংজ্ঞায়িত করেছে, যার মধ্যে একটি বিশেষ চিপ নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) আছে। এ কম্পিউটারগুলো বিভিন্ন অপারেটিং সিস্টেমে চলে ও কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা রাখে। এ বিষয়ে গার্টনারের সিনিয়র ডিরেক্টর অ্যানালিস্ট রঞ্জিত আতওয়াল বলছেন, এখন আলোচনা কেবল এ বিষয়ে নয় যে কোন পিসিতে এআই কার্যকারিতা থাকবে, বরং প্রত্যাশা বেশির ভাগ পিসি শেষ পর্যন্ত এনপিইউ সক্ষমতা গ্রহণ করবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট জানিয়েছে, ২০২০ থেকে ১০ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা পিসির মোট বার্ষিক প্রবৃদ্ধির হার ৫০ শতাংশ হবে ও ২০২৬ সালের পর এগুলো বাজারে আধিপত্য করবে। এদিকে জুলাইয়ে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো জানিয়েছিল, তারা ২০২৭ সালের মধ্যে তাদের সব পিসিতে এআই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। কোম্পানির ইন্টেলিজেন্স ডিভাইসেস গ্রুপের প্রেসিডেন্ট লুকা রোসি নিক্কেই এশিয়াকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও চীনে ক্রেতারা এআইনির্ভর পিসিগুলোর প্রতি বেশি আগ্রহী। তাই লেনোভো সব পিসিতে এআই অন্তর্ভুক্ত করতে চায়। গার্টনারের বিশ্লেষকরা বলছেন, পিসি নির্মাতারা নতুন সুযোগের জন্য আগ্রহী। এআইয়ের উত্থান, বিশেষ করে জেনারেটিভ এআই তাদের ব্যবসাকে পুনরুজ্জীবিত করার চাবিকাঠি হতে পারে। এআই কম্পিউটারের সক্ষমতা বাড়ায়, জটিল কাজগুলোকে আরো কার্যকরভাবে সম্পাদন করতে সহায়তা করে। কাউন্টারপয়েন্ট বলছে, এআই পিসিগুলো শুরুতে তেমন জনপ্রিয়তা পাবে না, কিন্তু ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন অ্যাপ্লিকেশনের কারণে এগুলোর চাহিদা বাড়তে পারে। আরেক বাজার গবেষণা সংস্থা ক্যানালিসের প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী এআই সক্ষমতার পিসি বিক্রি হয়েছে ১৪ শতাংশ, যা আগের প্রান্তিকে ছিল ৭ শতাংশ। এ সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এআই সক্ষমতার কম্পিউটার বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই সঙ্গে ২০২৪ সালের এপ্রিল-জুন প্রান্তিকে উইন্ডোজ এআই পিসির বিক্রি বেড়েছে গত প্রান্তিকের তুলনায় ১২৭ শতাংশ। উইন্ডোজ ১১-এর ব্যবহার ও এআই ফিচারযুক্ত কম্পিউটারের কারণে বছরের বাকি সময় গ্রাহক পর্যায়ে চাহিদা ঊর্ধ্বমুখী থাকবে বলে আশা প্রকাশ করেছেন গবেষণা সংশ্লিষ্টরা। টেক জায়ান্ট অ্যাপল তাদের নতুন সব কম্পিউটারে এম-সিরিজ চিপ ব্যবহার করে, যেগুলো এআই কাজের জন্য ডিজাইন করা হয়েছে। ক্যানালিসের প্রতিবেদন বলছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ৮৮ লাখ এআই সক্ষমতার পিসি বিক্রি করেছে ডিভাইস নির্মাতারা। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ অ্যাপলের সিলিকন চিপসেট ব্যবহৃত এআই কম্পিউটার বিক্রি হয়েছে ৬০ শতাংশ। অন্যদিকে উইন্ডোজ পিসি বিক্রি হয়েছে ৪০ শতাংশের কিছু কম। গার্টনারের গবেষণা আরো দেখা গেছে, এআই পিসির ক্ষেত্রে ল্যাপটপের চাহিদা ডেস্কটপের চেয়ে বেশি হবে। কোম্পানিটি পূর্বাভাস দিয়েছে ২০২৬ সালের মধ্যে এআই ল্যাপটপ হবে বড় ব্যবসার জন্য একমাত্র পছন্দ। কোম্পানির নিরাপত্তা আরো উন্নত করতে তারা এ প্রযুক্তিতে বিনিয়োগ করবে।

Read More

সপ্তাহব্যাপী অনলাইন আবাসন মেলা ২০২৪ শুরু হচ্ছে আজ সোমবার। প্রথম আলো ডটকম ‘সুযোগ এসেছে আবার, ঘরে বসেই স্বপ্নের আবাস খোঁজার’ স্লোগানে সপ্তমবারের মতো এই মেলার আয়োজন করছে, যাতে গ্রাহকেরা ঘরে বসেই জমি, ফ্ল্যাট ও বাণিজ্যিক প্রকল্পগুলোর খোঁজখবর পান। মেলাটি চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক ডিবিএল সিরামিকস। এতে কৌশলগত অংশীদার হয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সহযোগিতায় রয়েছে আসবাবের ব্র্যান্ড হাতিল। এ ছাড়া ব্র্যাক ব্যাংক বিশেষ অংশীদার এবং ন্যাশনাল পলিমার (এনপলি) ও বিক্রয় ডটকম কো-স্পনসর হয়েছে। এবারের মেলায় অংশগ্রহণ করছে ঢাকাসহ সারা দেশের আবাসন খাতসংশ্লিষ্ট স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো। সেগুলোর মধ্যে…

Read More

গত ২৭ এ সেপ্টেম্বর অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর প্রয়োজনীয়তা নিয়ে “Brand & Marketing Essentials” রাজধানীর নিকেতনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় । উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামত এই ইভেন্টকে অত্যন্ত সফল ও প্রাণবন্ত করে তুলেছিলো। আয়োজক হিসেবে অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের সাথে ছিলেন বাংলাদেশের ফটোগ্রাফির ও কোরিওগ্রাফি জগতের অন্যতম জনপ্রিয় যাবে প্রতিষ্ঠান নিজল ক্রিয়েটিভিটি। উদ্যোক্তারা এই ওয়ার্কশপ এর অংশগ্রহণের মাধ্যমে মনে করেন তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান এবং গভর্নিং বডির চেয়ার কামরুল হাসান। তাদের উপস্থিতি ও উৎসাহ এই অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তুলেছে। শাহরিয়ার খান বলেন,…

Read More