লেখক: ই-কমার্স বার্তা

বিদ্যুৎ খাতে ভর্তুকি শূন্যে নামাতে বাল্ক মূল্যহার প্রায় ৮০ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। আগামী মাস থেকেই তা কার্যকরের প্রস্তাব করা হয়েছে। এজন্য চারটি বিকল্প প্রস্তাব বিদ্যুৎ বিভাগে জমা দেয়া হয়েছে। পাশাপাশি বাল্ক মূল্যহার বৃদ্ধির ফলে বিতরণ কোম্পনি ও সংস্থাগুলোর লোকসান শূন্যে নামাতে গ্রাহক পর্যায়েও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে পিডিবি। সম্প্রতি এ-সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত করা হয়। এতে বলা হয়েছে, বিতরণ কোম্পানি ও সংস্থাগুলোর বর্তমান গড় ট্যারিফ আট টাকা ২৫ পয়সা। তবে বিদ্যমান বাল্ক (ছয় টাকা ৭০ পয়সা) ট্যারিফে ভারিত গড়ে তারা ৫৫ পয়সা বা ছয় দশমিক ৬১ শতাংশ ঘাটতিতে রয়েছে। এর সঙ্গে বাল্ক মূল্যহার…

Read More

দেশের ব্যাংক খাত থেকে লুণ্ঠিত অর্থ তথা বেনামি ঋণকে মোট খেলাপি ঋণের পরিমাণ থেকে আলাদা করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও ব্যাংকাররা। তাঁরা বলেছেন, বেনামি ঋণ বন্ধ করতে হবে। এ ধরনের ঋণের দায় অন্য সবার ওপরে দিলে অর্থনীতি এগোবে না। আজ শনিবার ‘অর্থনীতি: নতুন সরকারের চ্যালেঞ্জ’ বিষয়ে প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ছিলেন সাবেক একজন প্রতিমন্ত্রী, পাঁচজন অর্থনীতিবিদ, দুজন ব্যবসায়ী ও একজন সাবেক ব্যাংকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন। গোলটেবিল বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মো. আলী খোকন বলেন, খেলাপি ঋণের আলোচনায় মন্দ…

Read More

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৪ এ তিন দিনের ফ্রি ট্যুর জেতার সুযোগ দিচ্ছে হুয়াওয়ে। এই অফারটি সকলের জন্য উন্মুক্ত। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শীর্ষ তিন বিজয়ী সফরে যাবেন ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি। হুয়াওয়ের পক্ষ থেকে সফরের বিমান টিকিট এবং বার্সেলোনাতে চার রাত থাকার ব্যবস্থা থাকবে। ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য প্রথম রাউন্ডে অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ব্যক্তিগত টুইটার, ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্টে হুয়াওয়ের ক্যাম্পেইন এর (https://www.facebook.com/huawei/posts/pfbid02P6DSsd6AjUQaYRunPL9toKDyCGABBhktSMw2vqEjRTQuopjbVaihiuTpZaBRWR3al) পোস্ট শেয়ার করতে হবে। সেই সাথে “এমডব্লিউসি ২০২৪ বার্সেলোনায় যাওয়ার জন্য আপনি কী কারণে সবচেয়ে বেশি উৎসাহী?” এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই পর্বে উত্তর জমা দেওয়ার শেষ তারিখ ২১ জানুয়ারী ২০২৪। দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত আটজন ফাইনালিস্ট তাদের ফেইসবুক, টুইটার…

Read More

ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (FBHRO) এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরাটন ঢাকায় গতরাতে এক “গেট-টুগেদার এন্ড সেলিব্রেশন্স” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, ইউনিক গ্রুপের চেয়ারম্যান নুর আলী, গ্লোবাল টেলিভিশনের সিইও এবং ইডিটর-ইন-চিফ সাইয়েদ ইশতিয়াক রেজা, উত্তরা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইয়াসমিন আরা লেখা, কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর এইচ এম জহিরুল হক, এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি এর বিওটি উপদেষ্টা প্রফেসর আনম মেশকাত উদ্দিন যোগদান করেন। এতে এফবিএইচআরও এর বোর্ড মেম্বারসহ অনেক মানবসম্পদ বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত…

Read More

কড়াকড়ি আরোপের ফলে গত অর্থবছর অক্টোবরে আমদানি প্রবৃদ্ধি ঋণাত্মক হয়ে পড়ে। এর পর থেকে চলতি (২০২৩-২৪) অর্থবছর নভেম্বর পর্যন্ত টানা ১৪ মাস ঋণাত্মক প্রবৃদ্ধি চলছে আমদানিতে। এর মধ্যে চলতি অর্থবছর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে আমদানি কমেছে প্রায় ২১ শতাংশ। পাশাপাশি এ সময়ে ঋণপত্র (এলসি) খোলা কমেছে ১৪ শতাংশ এবং এলসি নিষ্পত্তি কমেছে ২৭ দশমিক ৩২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, চলতি অর্থবছর প্রথম পাঁচ মাসে মোট আমদানি হয়েছে ২৭ দশমিক ৭৬২৯ বিলিয়ন ডলারের পণ্য। গত অর্থবছর একই সময়ে এর পরিমাণ ছিল ৩৫ দশমিক ১৫১৬ বিলিয়ন ডলার। অর্থাৎ পাঁচ মাসে আমদানি…

Read More

নতুন বছরের প্রথম দিনেই ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ঠেকেছে ৩০০ -তে। বায়ু দূষণের সর্বোচ্চ  মাত্রা নিয়ে এদিন বিশ্বের ১০৯টি শহরের মধ্যে শীর্ষে অবস্থান করেছিল ঢাকা। এমন দুর্যোগপূর্ণ স্কোর এ শহরের বায়ুর মানে একটি মারাত্মক পতনের ইঙ্গিত। শুধু তাই নয়, গোটা ২০২৩ জুড়ে ঢাকাবাসী মাত্র আট দিন ‘ভালো’ মানের বায়ু উপভোগ করতে পেরেছেন, যা ২০১৬ থেকে ২০২৩ এর মধ্যে ছিল মাত্র ৪৭ দিন। এই আট বছরে বাতাসের মান ‘বিপজ্জনক’ ছিল ৫৫ দিন, ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ ছিল ৫৪১ দিন এবং ‘সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর’ ছিল ৭৭৮ দিন। ঢাকায় বায়ুমানের এমন বিপজ্জনক অবনতি রুখতে দ্রুত প্রয়োজন পদক্ষেপ গ্রহণ। ঢাকার মোড়ে মোড়ে…

Read More

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি আগামী ৩০ জানুয়ারি ১০০ গ্রাহককে টাকা ফেরত দেবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ই-কমার্স ও ই-সেবা খাতে ভোক্তার অধিকার, আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে এমন আশার খবর দেন ভোক্তার মহাপরিচালক। তিনি বলেন, ভোক্তার অধিকারের উপস্থিতিতে আগামী ৩০ জানুয়ারি ইভ্যালি ১০০ গ্রাহককে টাকা ফেরত দেবে। এছাড়া ইভ্যালি কীভাবে ব্যবসা করবে, তাদের ব্যবসার নীতিমালা কী হবে এবং ই-কমার্স প্রতিষ্ঠানটি কীভাবে টাকা পরিশোধ করবে, সে বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল একটি নীতিমালা বা অ্যাকশন প্লান তৈরি করবেন…

Read More

আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ১২তম বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৪ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই মেলার আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। এবারের আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন টোয়াব সভাপতি শিবলুল আজম কোরেশী এবং বিমান এর বিপণন ও বিক্রয় পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন। গত বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী প্রধান…

Read More

বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমী মানুষের এক বছরেরও বেশি অপেক্ষার পালা ফুরিয়েছে; অবশেষে গ্যালাক্সি আনপ্যাকড ২০২৪ -এ স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবনগুলো উন্মোচন করা হয়েছে। গত ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১২টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে অনুষ্ঠিত আকর্ষণীয় এই আয়োজন থেকে স্যামসাংয়ের সর্বাধুনিক ফ্ল্যাগশিপ ডিভাইস এস২৪ সহ আরও অনেক কিছু নিয়ে আসার ঘোষণা দেয়া হয়। ফোন যেভাবে সবসময় ব্যবহৃত হয়ে আসছে সেখান থেকে রূপান্তরের প্রতিশ্রুতি সহ অনুষ্ঠানে স্যামসাংয়ের সবচেয়ে বড় আকর্ষণ – গ্যালাক্সি এআই উন্মোচন করা হয়।       গ্যালাক্সি আনপ্যাকডের আগের আয়োজনগুলোর মতো এবারও বছরের সেরা আকর্ষণ ছিলো সর্বাধুনিক ও সবচেয়ে সেরা ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস২৪, এস২৪+ ও এস২৪ আলট্রা। আগের ফোনগুলোর চেয়ে দ্রুত ও…

Read More

অনেকটা হঠাৎ বাড়তে শুরু করেছে চালের দাম। মোকামগুলোয় চালের দাম বাড়ার পর রাজধানী ঢাকাসহ সারা দেশেই এখন চালের দাম বাড়তি। এ দফায় মোটা, মাঝারি ও সরু—সব ধরনের চালের দামই বেড়েছে। বিক্রেতারা বলছেন, বছরের শুরুতে মিলমালিকেরা চালের দাম বাড়িয়েছেন। তবে মিলমালিক ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, বাজারে ধানের সরবরাহ কমায় বেড়েছে চালের দাম। ঢাকার বিভিন্ন বাজার ও দেশের চারটি প্রধান চালের মোকামে খোঁজ নিয়ে জানা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে মান ও ধরনভেদে চালের দাম কেজিতে ২ থেকে ৬ টাকা বেড়েছে। এবার আমন ধানের ফলন ভালো হলেও ধানের উৎপাদন খরচ আগের তুলনায় বেড়েছে। কিন্তু মৌসুমের এই সময়ে বাজারে চালের দাম এতটা বেড়ে যাওয়ার…

Read More