লেখক: ই-কমার্স বার্তা
ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড বা আইএমএফের নতুন এক বিশ্লেষণ অনুযায়ী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা সব ধরণের চাকরির প্রায় ৪০ শতাংশকে প্রভাবিত করবে। আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, “বেশির ভাগ পরিস্থিতিতে এআই সম্ভবত সামগ্রিকভাবে বৈষম্যকে আরো ভয়াবহ করবে। ” মিস জর্জিয়েভা আরো যোগ করেন, প্রযুক্তিকে প্রতিরোধ করতে নীতি নির্ধারকদের উচিত এই ‘সংকটজনক প্রবণতা’ নিয়ে আলোচনা করা। এআই-এর বিস্তারের সুবিধা এবং ঝুঁকিগুলোকে এর কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। আইএমএফ বলছে, এআই উন্নত অর্থনীতির একটা বৃহৎ অংশের চাকরিতে প্রভাব ফেলবে।এটা প্রায় ৬০ শতাংশের মতো। এর অর্ধেক ক্ষেত্রে, কর্মীরা এআই-এর একাগ্রতা থেকে সুবিধা পাওয়ার আশা করতে পারে, যা তাদের উৎপাদনশীলতাকে সমৃদ্ধ করবে। অন্য ভাবে…
ওয়ালমার্ট মঙ্গলবার সকালে তার ছুটির ত্রৈমাসিক ফলাফল রিপোর্ট করবে, কারণ বিনিয়োগকারীরা খুচরা বিক্রেতা এবং মার্কিন অর্থনীতির জন্য সামনের বছরটি কী ধারণ করে তার একটি পরিষ্কার চিত্র পাওয়ার চেষ্টা করে। ওয়াল স্ট্রিট বিশ্লেষকরা এলএসইজির একটি জরিপ অনুসারে যা প্রত্যাশা করেন তা এখানে, পূর্বে রেফিনিটিভ নামে পরিচিত: দেশের বৃহত্তম খুচরা বিক্রেতা এবং বেসরকারী নিয়োগকর্তা হিসাবে, ওয়ালমার্ট প্রায়শই গ্রাহকরা তাদের আর্থিক সম্পর্কে কীভাবে অনুভব করেন এবং কীভাবে তারা উচ্চতর মুদি দামের মতো চ্যালেঞ্জগুলি পরিচালনা করছেন তার জন্য একটি ব্যারোমিটার হিসাবে কাজ করে। সংস্থাটি খুচরা শিল্পের জন্য প্রধান উপার্জনের মরসুমও শুরু করবে। ওয়ালমার্ট নভেম্বরে বলেছিল যে এটি পুরো বছরের সমন্বিত শেয়ার প্রতি আয় 6.40 ডলার…
সামি তথ্যপ্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি এডভাইজার হিসেবে কাজ করছিলেন। এরআগে তিনি এই প্রকল্পে কম্পোনেন্ট লিডার ছিলেন। বুধবার তিনি স্টার্টআপ বাংলাদেশের এমডি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পান। সামি আহমেদের আগে কোম্পানিটির এমডি ছিলেন টিনা এফ জাবিন। সামি আহমেদ ২০১২ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (বর্তমানে ইনোভেট ফর অল)- এটুআই এর টেকনোলজি এক্সপার্ট হিসেবে যোগ দিয়ে এক বছর ৮ মাস কাজ করেন। এটুআই হতে ২০১৪ সালে সফটওয়্যার রফতানিকারকদের সংগঠন বেসিসের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন। তিনি ইউনিভার্সাল আইটি লিমিটেডের হেড অব অপারেশন, রেজ সিস্টেমসের আইটি কনসালটেন্ট ছিলেন। এছাড়া ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের বোস্টনে নাজ এন্টারপ্রাইজের ম্যানেজার হিসেবে যোগ দিয়ে কাজ করেছেন…
সরকারি মালিকানাধীন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড প্রথমবারের মতো সাতটি দেশীয় উদ্যোক্তা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) অধীন কোম্পানিটি এ দফায় ১৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ‘শতবর্ষে শত আশা’ শিরোনামে মুজিব শতবর্ষ উপলক্ষে বিনিয়োগ ঘোষণা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করে। সেখানে পাঠাও লিমিটেড, সেবা এক্সওয়াইজেড, চালডাল ডটকম, ইনটেলিজেন্স মেশিন, ঢাকা কাস্ট, এডু হাইভ এবং মনের বন্ধুকে ১৫ কোটি টাকা দেওয়া হয়। ২০১৯ সালে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের অনুমোদন দেয় সরকার। এর মূলধন ৫০০ কোটি টাকা। এখন থেকে এ বছর ৫০ জন উদ্যোক্তাকে ১০০ কোটি টাকা দেওয়া হবে। আইসিটি…
অনলাইনে উপহারসামগ্রী বিক্রির উদ্দেশ্যে দেশের প্রথম ই–কমার্স ওয়েবসাইট মুন্সিজি ডট কম চালু হয়। এ সাইটের উদ্যোক্তা মুনশী মো. গিয়াসউদ্দিন। বাংলাদেশের প্রথম ই–কমার্স সাইট মুন্সিজি চালুঅনলাইনে উপহারসামগ্রী বিক্রির উদ্দেশ্যে দেশের প্রথম ই–কমার্স ওয়েবসাইট মুন্সিজি ডট কম (www.munshigi.com) চালু হয়। এ সাইটের উদ্যোক্তা মুনশী মো. গিয়াসউদ্দিন ২০০০ সালের সেই সময়ে রাজধানীর বনানীতে একটি আবাসন প্রতিষ্ঠানে চাকরি করতেন। যখন তিনি মুন্সিজি চালু করেন, তখন দেখে ই–কমার্স সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। ইন্টারনেটের ব্যবহারও ছিল কম।গতকাল মঙ্গলবার প্রথম আলোকে মুনশী মো. গিয়াসউদ্দিন বলেন, ‘প্রথম আলোসহ কিছু পত্রিকায় তখন ই–কমার্সের সংবাদ দেখে মনে হয়েছিল, বাংলাদেশে এটি নতুন ধরনের একটি ব্যবসা হতে পারে। সেই ইচ্ছা…
৫৩১ কোটি টাকার মধ্যে দুই বছরে ৩৮৭ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। এখনো ১৪৪ কোটি টাকার জন্য ঘুরছেন গ্রাহকেরা। আলোচিত ইভ্যালিসহ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গ্রাহকদের টাকা ফেরত এনে দেওয়ার কাজে গতি কমে গেছে। প্রথম এক বছরে টাকা ফেরত দেওয়ার যে গতি ছিল, সেভাবে চললে এত দিনে হয়তো সব গ্রাহকই তাঁদের পাওনা ফেরত পেয়ে যেতেন। দ্বিতীয় বছরে প্রথম বছরের ২৫ শতাংশের মতো টাকা ফেরত দেওয়া হয়েছে। ২০২২ সালের জানুয়ারি মাসে টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়। তার আগে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বহুপক্ষীয় বৈঠক হয়। বাংলাদেশ ব্যাংক, ই-কমার্স প্রতিষ্ঠান এবং গেটওয়ে প্রতিষ্ঠানের যৌথ তালিকা অনুযায়ী টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করে বাণিজ্য…
‘স্টাটআপ বাংলাদেশ সামিট ২০২৩’- এ ভারত-বাংলাদেশ স্টাটআপ ব্রিজ অনলাইন পোর্টালের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ভারত থেকে আসা ১২টি স্টার্টআপ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে মতবিনিময় করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। গতকাল শনিবার (২৯ জুলাই) হোটেল ইন্টারকন্টিনেন্টালের রবি হলে মতবিনিময় সভায় বাংলাদেশ-ভারত স্টার্টআপ এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং ভার্চুয়াল পোর্টাল ‘ব্রিজ’ এর কার্যক্রম ও সুযোগ আরও এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেছেন উভয় দেশের প্রতিনিধিরা। বৈঠকে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে দক্ষতা উন্নয়ন, জ্ঞান, ধারণা ও অভিজ্ঞতা এবং পারস্পরিক তথ্য বিনিময়ে ‘ব্রিজ’ পোর্টালকে আরও কার্যকর করার উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে ভারতের প্রাইমারি হেলথ কেয়ারের সিইও সাহিল…
আজ ৬ জুলাই ২০২৪ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যৌথ আয়োজনে সদ্য প্রকাশিত “ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২৪ ” বিষয়ে এক সাংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়। জুম অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি, এমপি। বাণিজ্য মন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী বলেন, সদ্যঘোষিত ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা বিক্রেতা ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষন করবে। এই নির্দেশিকা প্রতিপালনের মাধ্যমে ই-কমার্স খাতে শৃংখলা প্রতিষ্ঠিত হবে। বাণিজ্য মন্ত্রণালয় সরকারী এবং বেসরকারী সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের মতামত নিয়ে একাধিকবার আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করেছে। তিনি বলেন এটা একটা আইনগত প্রক্রিয়ার সূচনা। প্রয়োজনে সকলের মতামত নিয়ে ভবিষ্যতে…
১৬ই আগস্ট ২০২১, আয়কর বিভাগের (কর অঞ্চল-১৫) অতিরিক্ত কর কমিশনার মোঃ সিরাজুল করিম এবং উপ কর কমিশনার মোঃ নাসিম হক পলাশ এর সাথে ই-ক্যাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু’র নেতৃত্বে “ই-কমার্স খাতের কর ব্যবস্থাপনা” নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ই-ক্যাবের প্রতিনিধিদল ই-কমার্স খাতের কর ব্যবস্থাপনা, আইনি জটিলতাসহ আরোও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। কর ব্যবস্থাপনায় ই-ক্যাব সদস্যরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সে নিয়েও বিস্তারিত আলোচনা হয়। অতিরিক্ত কর কমিশনার মোঃ সিরাজুল করিম ই-ক্যাব প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন, সেটি তারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন এবং ভবিষ্যতে কর অঞ্চল-১৫ এবং ই-ক্যাব যৌথভাবে সেমিনার আয়োজন করবে। সভায় উপস্থিত ছিলেন, ডিরেক্টর…
গুগল অ্যাকাউন্টে প্রচলিত পাসওয়ার্ডের বদলে ‘পাসকি’ ব্যবহার করেও প্রবেশ করা যায়। সহজে এ সুবিধা ব্যবহারের সুযোগ দিতে গুগল অ্যাকাউন্টে পাসকি পদ্ধতি ডিফল্ট হিসেবে যুক্ত করেছে গুগল। পাসকি পদ্ধতিতে ব্যবহারকারীর আঙুলের ছাপ ক্লাউডের মাধ্যমে সব যন্ত্রে সংযুক্ত থাকে। ফলে আঙুলের ছাপ ব্যবহার করে সহজে যন্ত্র আনলক এবং ওয়েবসাইট ও অ্যাপে সাইনইন করা সম্ভব। গুগল অ্যাকাউন্টে পাসকি তৈরির জন্য স্মার্টফোন বা ল্যাপটপে অবশ্যই আঙুলের ছাপ শনাক্তকরণের সুবিধা থাকতে হবে। পাসকি তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক। গুগল অ্যাকাউন্টে পাসকি পদ্ধতি চালুর জন্য প্রথমে গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর পাসকি ম্যানেজারের ওয়েবসাইটে গিয়ে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখতে হবে। এবার পরের পৃষ্ঠায় ‘ক্রিয়েট এ…

