লেখক: ই-কমার্স বার্তা
সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের জন্য আলাদা পাসওয়ার্ড ও ইউজার নেম ব্যবহার করতে হয়। প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাদা হওয়ায় পাসওয়ার্ড মনে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করে রাখা জরুরি। গুগল পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে অনলাইনে যে কোনো অ্যাকাউন্ট ও পাসওয়ার্ডের তথ্য নিরাপদে সংরক্ষণ করা যায়। এর ফলে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে থাকা অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড কাজে লাগিয়ে পরে নির্দিষ্ট ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করা সম্ভব। ক্রোম ব্রাউজার থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক। গুগল পাসওয়ার্ড ম্যানেজারে অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড যোগ করার জন্য প্রথমে কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে গুগল অ্যাকাউন্টে…
গুগল ক্যালেন্ডারে স্বয়ংক্রিয়ভাবে গুগল মিটের মাধ্যমে অনলাইন বৈঠকের আমন্ত্রণ পাঠানো যায়। তবে যাঁরা গুগল মিট ব্যবহার করেন না, তাঁরা চাইলে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে জুম বৈঠকের আমন্ত্রণ পাঠাতে পারেন। গুগল ক্যালেন্ডারে জুম লিংক যুক্ত করে অনলাইন বৈঠকের আমন্ত্রণ পাঠানোর পদ্ধতি দেখে নেওয়া যাক। গুগল ক্যালেন্ডারে জুম লিংক যুক্ত করে সভার আমন্ত্রণ পাঠানোর জন্য প্রথমেই কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজারের মাধ্যমে জিমেইলে প্রবেশ করতে হবে। একই সঙ্গে জুমের ওয়েবসাইটে গিয়েও একই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করতে হবে। এরপর ঠিকানার ওয়েবসাইটে গিয়ে ইনস্টল বাটনে ক্লিক করে গুগল ওয়ার্কস্পেসে জুম অ্যাপ যুক্ত করতে হবে। এবার পপআপ বক্সে ‘গেট রেডি টু ইনস্টল’ বার্তা দেখা যাওয়ার পর…
ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন জহির উদ্দিন মুহম্মদ বাবর। ১৪৯৪ খ্রিস্টাব্দে মাত্র ১১ বছর বয়সে পিতৃ সিংহাসনে আরোহন করেন তিনি। পরবর্তীতে তিনি ১৫০৪ খ্রিস্টাব্দে কাবুল নিয়ন্ত্রণে নেন। এরপর কয়েকটি পর্যবেক্ষণমূলক অভিযানে সফলতা লাভের পর ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের সর্বশেষ সুলতান ইবরাহিম লোদিকে পরাজিত করে দিল্লি সালতানাতের স্থলে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্য ছিল দক্ষিণ এশিয়ার একটি প্রাথমিক আধুনিক সাম্রাজ্য। প্রায় দুই শতাব্দী ধরে পশ্চিমে সিন্ধু অববাহিকার বাইরের প্রান্ত থেকে, উত্তর-পশ্চিমে উত্তর আফগানিস্তান এবং উত্তরে কাশ্মীর, পূর্বে বর্তমান আসাম ও বাংলাদেশের উচ্চভূমি এবং এর উচ্চভূমি পর্যন্ত বিস্তৃত ছিল। দক্ষিণ ভারতের দাক্ষিণাত্যের মালভূমি। বাবরি মসজিদ…
কুষ্টিয়ায় মোকামে প্রতি কেজি সরু চালের দাম সর্বোচ্চ ৬২ টাকা হবে বলে নির্ধারণ করা হয়েছে। যা খুচরা বাজারে ৬৪ টাকায় বিক্রি হবে। গতকাল বোরবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চালকলমালিক, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভা করা হয়। সভায় পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদসহ জেলার শীর্ষ মিলমালিকেরা উপস্থিত ছিলেন।…
নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)। বাজারেরও প্রত্যাশা ছিল যে নীতি সুদহার অপরিবর্তিত রাখা হবে, কারণ, ইউয়ান নিম্নমুখী থাকায় মুদ্রানীতির রাশ আলগা করার অবকাশ ছিল না চীনা কেন্দ্রীয় ব্যাংকের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে গত সপ্তাহে পিবিওসি বাজারকে বিস্মিত করে মধ্যমেয়াদি ঋণের সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়। চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার অসম হওয়া ও মূল্যহ্রাসের চাপ থাকার কারণে ঋণের প্রকৃত ব্যয় বেড়ে যাওয়া সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংক নিজের অবস্থানে অবিচল। গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের চীনবিষয়ক প্রধান অর্থনীতিবিদ জুলিয়ান ইভান্স পিচার্ড ইউয়ানের বিষয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন। তিনি মনে করেন, এ পরিস্থিতিতে নীতি সুদহার কমানো হলে ইউয়ানের দর…
আগামী অর্থবছরে ব্যবসাবান্ধব বাজেট প্রণয়ন এবং আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি। এ সময় ডলার সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও সরবরাহ ব্যবস্থায় যাতে কোনো বিঘ্নের সৃষ্টি না হয় সে জন্য অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান মাহবুবুল আলম। পাশাপাশি এলসি খোলার ক্ষেত্রে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও যাতে এলসি খুলতে পারে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক…
কম্পিউটার উৎপাদনে এবার আগাম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্থানীয়ভাবে কম্পিউটার উৎপাদন শিল্পকে এগিয়ে নিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি এসআরও জারি করে সংস্থাটি। এর আগে কম্পিউটার উৎপাদনে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছিল এনবিআর। দেশী উৎপাদকদের আগাম কর রিফান্ড দেয়ার জটিলতা এড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এনবিআর সূত্রে জানা যায়, ২০২১ সালে একটি এসআরও জারি করে প্রায় ২৬টি এইচএস কোডের আওতায় উৎপাদন পর্যায়ে কম্পিউটারের বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করে সংস্থাটি। দেশে কম্পিউটার উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে ও স্থানীয়ভাবে এ শিল্পকে এগিয়ে নিতে এ সুবিধা দেয়া হয়। পরে…
ঢাকায় চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ সোমবার (২২ জানুয়ারি)। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার রাজধানীতে তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর জেলা ও নঁওগার বদলগাছীতে। সেখানে ৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সর্বোচ্চ ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ হিসেবে বিস্তারলাভ করতে পারে। আবহাওয়াবিদ মনোয়ার…
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে। একসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে ছয় হাজার ৩৩১ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে ১…
অন্যান্য বছর শীতকালে সব ধরনের সবজির দাম তুলনামূলক কম থাকলেও এবার এর চিত্র পুরোটাই উল্টো। শীতের ভরা মৌসুমেও সবজির বাজার যাচ্ছে চড়া। বাজারে এমন কোনো সবজি নেই যার দাম বাড়তি নয়। এদিকে, ভরা মৌসুমে সবজির পাশাপাশি সব ধরনের মাছ, মাংস, মুরগির দামও অনেক বেশি। এছাড়া, সরকার গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করলেও কে শোনে কার কথা! ইচ্ছামতো দাম বাড়িয়ে বর্তমানে ৭৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছেন দোকানিরা। বাজারে সবকিছুর এমন চড়া দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। আর ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। তাদের দাবি, মৌসুমের শুরুতে আকস্মিক বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়েছে। এছাড়া, কয়েকদিনের অতিরিক্ত শীতে কৃষক ফসল তুলতে পারেনি,…

