লেখক: ই-কমার্স বার্তা

গত বছরের জুন মাসে নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এআর (অগমেন্টেড রিয়েলিটি) এবং ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির সংমিশ্রণে তৈরি ‘ভিশন প্রো’ হেডসেট প্রদর্শন করে অ্যাপল। এরপর দীর্ঘ সময় পার হলেও হেডসেটটি উন্মুক্ত করেনি প্রতিষ্ঠানটি। আর তাই দীর্ঘদিন ধরেই এআর-ভিআর প্রযুক্তির হেডসেটটির জন্য অপেক্ষা করছেন অ্যাপলপ্রেমীরা। এবার হেডসেটটির জন্য অপেক্ষার দিন শেষ হতে চলেছে। অ্যাপল জানিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে হেডসেটটি। ২ ফেব্রুয়ারি বাজারে আসলেও ক্রেতারা ১৯ জানুয়ারি থেকে হেডসেটটি কেনার জন্য অগ্রিম ফরমাশ দিতে পারবেন। ৩ হাজার ৪৯৯ ডলার মূল্যের হেডসেটটির সঙ্গে চাইলে নিজেদের প্রয়োজনমতো লেন্সও যুক্ত করে দেবে অ্যাপল। তবে এ জন্য অতিরিক্ত ৯৯…

Read More

২০২৩ সালে সবচেয়ে বেশি স্মার্টফোন বাজারজাত করা প্রতিষ্ঠান হিসেবে স্যামসাংকে পেছনে ফেলেছে অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী, বছরজুড়ে সারা বিশ্বে ২৩ কোটি ৪৬ লাখ স্মার্টফোন বিক্রি করেছে অ্যাপল। অপর দিকে স্যামসাং বিক্রি করেছে ২২ কোটি ৬৬ লাখ স্মার্টফোন। আইডিসির তথ্যমতে, গত বছর বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি আগের বছরের তুলনায় ৩.২ শতাংশ কমেছে। কিন্তু উন্নয়নশীল বিভিন্ন দেশে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় আইফোনের চাহিদা বেড়েছে। ফলে আইফোনের বিক্রি বেশি হওয়ায় বর্তমানে বিশ্বের স্মার্টফোন বাজারের ২০ দশমিক ১ শতাংশ রয়েছে অ্যাপলের দখলে। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের দখলে রয়েছে ১৯ দশমিক ৪ শতাংশ বাজার ২০২৩ সালে সবচেয়ে বেশি স্মার্টফোন বাজারজাত করা…

Read More

উচ্চ মূল্যস্ফীতি রোধে ঋণের সুদহার আরও বাড়ানোর উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ডলারের দাম নির্ধারণে চালু হতে পারে ‘ক্রলিং পেগ’পদ্ধতি। আজ জানুয়ারি-জুন মেয়াদের জন্য নতুন মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক এই ঘোষণা দেবে বলে জানা গেছে। বেলা ৩টায় গভর্নর আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতি ঘোষণা করবেন বলে কথা রয়েছে। মার্কিন ডলারের পাশাপাশি স্থানীয় টাকার সংকট, বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা এবং ব্যাংক খাতে নিয়ন্ত্রণহীনতা—মোটাদাগে এগুলো হচ্ছে এখন দেশের আর্থিক খাতের প্রধান সমস্যা। এসব সমাধানের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। তবে অভিযোগ রয়েছে, প্রভাবশালীদের চাপের কারণে ব্যাংক খাত তদারকিতে পুরো ভূমিকা রাখতে পারছে না নিয়ন্ত্রক সংস্থাটি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। গত ডিসেম্বরে মূল্যস্ফীতি ৮…

Read More

ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন নিয়ে নোঙর করা ফেরি রজনীগন্ধা ডুবে গেছে। আজ বুধবার সকাল সোয়া আটটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরিটি ডুবতে শুরু করে। মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার প্রথম আলোকে বলেন, ফেরিডুবির ঘটনায় ১০ জন উদ্ধার হয়েছেন। এর মধ্যে চারজন সাঁতরে কূলে আসেন; আর ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। আজ সকালে নৌ চলাচল শুরু হয়নি। এমন অবস্থায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি…

Read More

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুল তথ্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে কাজ করেছে ‘টিকটক’। জাতীয় সব উদ্যোগের জরুরি সময়ে নিরাপদ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য বজায় রাখতে কাজ করছে এ প্ল্যাটফর্ম। ভুল তথ্য শনাক্তকরণে সারাবিশ্বে সর্বাধিক ব্যবহৃত কাঠামোর ওপর ভিত্তি করে টিকটক আইএফসিএন স্বীকৃত ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘নিউজচেকার’-এর সঙ্গে মিলে বিশেষভাবে বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপট পর্যালোচনায় সহযোগিতা করছে। যার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মটি নিবন্ধনকারীদের সঙ্গে সম্ভাব্য ভুল তথ্য শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া ও নির্বাচন সম্পর্কিত জরুরি সব ঘটনা বিশ্লেষণ করে সঠিক তথ্য শেয়ার করার সক্ষমতা অর্জন করেছে। প্ল্যাটফর্মটির ফ্যাক্ট-চেকিং পার্টনারশিপ সংস্থা সরাসরিভাবে সব কনটেন্ট নিয়ন্ত্রণ করে না। তবে তাদের পরামর্শে নির্ভরযোগ্য ইনপুট কমিউনিটি…

Read More

মাস দুয়েক আগে নিম্ন ও মধ্যবিত্তদের কিছুটা স্বস্তি দিয়েছিল গরুর মাংস। প্রতি কেজির দর ৭৫০ থেকে কমে ৬০০ টাকায় নেমেছিল। মাংসের দর কমার কারণে সবজির বাজারে দামেও স্বল্প সময়ের জন্য কিছুটা প্রভাব পড়ে। তবে ব্যবসায়ীরা অভিযোগ করে যাচ্ছিল, এই দামে মাংস বিক্রি করে তারা লোকসান গুনছে। তারপরও সংসদ নির্বাচনের দিন পর্যন্ত মাংসের দাম ৬৫০ টাকার মধ্যেই স্থিতিশীল ছিল। কিন্তু নির্বাচনের পরদিন থেকে লোকসান পুষিয়ে নেওয়ার অজুহাতে আবার গরুর মাংসের দর কেজিতে এক লাফে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। তাদের দাবি, অসুস্থ প্রতিযোগিতা শুরু হওয়ায় এবং বিভিন্ন মহলের চাপ থাকায় দুই মাস তাদের হাজার হাজার টাকা লোকসান হয়েছে।…

Read More

ইউএস ডলার প্রিমিয়াম ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার বাড়িয়েছে সরকার। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের তথ্যানুসারে, ইউএস ডলার প্রিমিয়ার বন্ডের সুদহার যেভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে, তা নিম্নরূপ—১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছরান্তে ৬ দশমিক ৫০ শতাংশ, দ্বিতীয় বছরান্তে ৭ ও তৃতীয় বছরান্তে ৭ দশমিক ৫০ শতাংশ। ১ লাখ ১ ডলার থেকে ৫ লাখ ডলার পর্যন্ত প্রথম বছরান্তে ৫ শতাংশ, দ্বিতীয় বছরান্তে ৫ দশমিক ৫০ শতাংশ ও তৃতীয় বছরান্তে ৬ শতাংশ। এরপর ৫ লাখ ১ ডলার থেকে তদূর্ধ্ব বিনিয়োগের ক্ষেত্রে প্রথম বছরান্তে ৪ শতাংশ, দ্বিতীয় বছরান্তে ৪ দশমিক ৫০ শতাংশ…

Read More

পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে চালের দাম। গত সপ্তাহে খুচরা পর্যায়ে যে মিনিকেট চালের দাম ছিল ৬৫ টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সদ্য শেষ হওয়া বছরে আমন ধানের রেকর্ড উৎপাদন হয়েছে। দাম বাড়ার কোনো কারণ নেই। সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে। গতকাল শনিবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ব্রি ২৮ চাল ৫৫ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮০ টাকা, দেশি মোটা চাল ৫০ টাকা, পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। এছাড়া সব ধরনের চালে বস্তাপ্রতি দাম বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা।…

Read More

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সৃষ্ট ভুল তথ্য বৈশ্বিক অর্থনীতির জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সর্বশেষ গ্লোবাল রিস্কস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে চাটজিপিটিসহ অন্যান্য এআই প্রযুক্তির অগ্রগতির কারণে বর্তমানে ঝুঁকি আরো বেড়েছে। খবর এপি। সুইজার‍ল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক শীর্ষ সম্মেলনের আগে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। আগামী সপ্তাহে দাভোসের সম্মেলনে এআই খাতের পক্ষ থেকে ওপেনএআই সিইও স্যাম আল্টম্যান, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ও মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। প্রায় ১ হাজার ৫০০ এআই বিশেষজ্ঞ,শিল্প নেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে করা জরিপের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি…

Read More

চলতি মাস (জানুয়ারি) থেকেই গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি।  শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে ইভ্যালির প্রধান কার্যালয় থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল। এছাড়া আগামী মে মাস থেকে চেকসহ পুরাতন সকল দেনার টাকা পরিশোধ করা শুরু করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাসেল বলেন, আমরা প্রথম দিন থেকেই গ্রাহক ও মার্চেন্ট থেকে ব্যাপক সাড়া পেয়েছি। প্রথম ক্যাম্পেইনে আমরা ৮০ হাজার অর্ডারের বিপরীতে দুই লক্ষাধিক পণ্যের অর্ডার পেয়েছি। প্রথম ক্যাম্পেইন থেকেই আমরা মুনাফা করতে শুরু করেছি। আমরা চলতি মাসে গেটওয়েতে থাকা গ্রাহকের…

Read More