লেখক: ই-কমার্স বার্তা
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) প্রবৃদ্ধিতে সহায়তা করার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। সম্প্রতি, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক দুটি চুক্তি (পার্টিসিপেটরি অ্যাগ্রিমেন্ট) করেছে প্রতিষ্ঠানটি। এ চুক্তির উদ্দেশ্য নারীদের জন্য ক্ষুদ্র উদ্যোগ পুনঃঅর্থায়ন সুবিধা (স্মল এন্টারপ্রাইজ রিফাইন্যান্স স্কিম) ও কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াকরণে পুনঃঅর্থায়ন সুবিধার অধীনে সিএমএসএমই (কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি) গ্রাহকদের ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রদান করা। বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সম্প্রতি আনুষ্ঠানিক এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সিজিডি) নাহিদ রহমান এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ কাদরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের…
শুরু হয়েছে পবিত্র মাস রমজান এবং এই উপলক্ষে গ্রাহকদের সুবিধার জন্য বিশেষ অফার দিচ্ছে বিখ্যাত স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। এতে আরও নিখুঁত ও উজ্জ্বল ডিসপ্লে উপভোগ করার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। কারণ, এই অফারের ফলে অপো ব্যবহারকারীদেরকে আর ক্ষতিগ্রস্ত ডিসপ্লে ব্যবহার করতে হবে না। এই স্ক্রিন প্রোটেকশন প্ল্যানের মাধ্যমে অফার চলাকালীন অসাবধানতাবশত হাত থেকে ফোন পড়ে যাওয়া, আঁচড় লাগা ও ভেঙে যাওয়ার ফলে মোবাইল ফোনের ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হলে তা একবার পরিবর্তন করতে পারবেন। মাত্র ‘৯৯৯ টাকা’র এই স্ক্রিন প্রোটেকশন প্ল্যান অফারের মাধ্যমে ফোন কেনার এক বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত ডিসপ্লে দ্রুত ও বিনামূল্যে ঠিক করে নিতে পারবেন। তাই ফোনের স্ক্র্যাচসহ ডিসপ্লের অন্য যেকোনো…
থাকছে ১০ লাখ টাকা সমমূল্যের সুবিধা বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় এনইভি (নিউ এনার্জি ভেহিকেল) প্রতিষ্ঠান বিওয়াইডি গত ০২ মার্চ ফ্ল্যাগশিপ সেডান ‘বিওয়াইডি সিল’ উন্মোচনের মাধ্যমে দেশের বাজারে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি ওই একই দিনে রাজধানীর তেজগাঁওয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সরণির ৩৪০ হক সেন্টারে নিজেদের ফ্ল্যাগশিপ শো-রুম উদ্বোধন করে। এবার ইভি (বৈদ্যুতিক গাড়ি) প্রেমীদের গাড়ি ব্যবহারকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে বাংলাদেশে বিওয়াইডি’র পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড নিয়ে এসেছে আভঁ গার্দ স্কিম – যেখানে সম্ভাব্য ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় নানা সুবিধা। বৈদ্যুতিক গাড়িই ভবিষ্যৎ। এখনই ভবিষ্যৎ আলিঙ্গন করে এ যাত্রায় এগিয়ে থাকতে বিওয়াইডি সিলের মতো স্মার্ট ও স্টাইলিশ গাড়ি হতে পারে প্রথম পছন্দ।…
দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের কর্মীরা ইউসিবি থেকে এক্সক্লুসিভ কর্পোরেট এক্সিকিউটিভ প্যাকেজ (পেরোল ব্যাংকিং সলিউশন) উপভোগ করবেন। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: হারুনুর রশিদ মোল্লার উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ব্যাংকিং মোহাম্মদ শফিকুর রহমান ও তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মো: লুৎফুল হায়দার মাসুম ঢাকায় তিতাসের প্রধান কার্যালয়ে নিজ নিজ…
বর্তমানে বিশ্বব্যাপী ১৫০ মিলিয়ন স্টার্টআপের পাশাপাশি প্রতি বছর চালু হওয়া আরও ৫০ মিলিয়ন স্টার্টআপের উদ্ভাবন এবং সৃজনশীলতা বিভিন্ন শিল্পকে নতুন রূপ দিচ্ছে। তবে সাধারণত ৫টির মধ্যে ১টি স্টার্টআপ আর্থিক সমস্যা থেকে শুরু করে বাজারে উপযুক্ত পণ্য না আনতে পারাসহ বিভিন্ন সমস্যার কারণে প্রথম বছরে ব্যর্থ হয়। বিষয়টি বিবেচনায় এনে অপো সক্রিয়ভাবে স্টার্টআপগুলির সাথে যুক্ত হয়ে তাদের বাধাগুলি দূর করতে এবং উদ্ভাবনগুলিকে সফল করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। বিনিয়োগের সীমানা পেরিয়ে সফল হওয়ার জন্য স্টার্টআপগুলির শুধু একটি আইডিয়ার চেয়েও বেশি কিছু প্রয়োজন। মেশিন ভিশনে বিশেষায়িত প্রতিষ্ঠান আল্পসেনটেক এর অত্যাধুনিক হাইব্রিড ভিশন সেন্সর আলপিক্স-এইগার® কে এআই অ্যালগরিদমের সাথে একীভূত করতে অপোর আর্থিক…
গত বছরের অক্টোবরে টুইটার অধিগ্রহণের পর থেকে একে একে চমক দেখিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। এই চমকের সারিতে নতুন চমক হলো— তিনি নিজস্ব একটি ভিডিও স্ট্রিমিং পরিষেবা আনতে যাচ্ছেন।খুব শিগগিরই ফিচারটি আসছে বলে জানিয়েছেন মাস্ক। এনগেজেট জানায়, এক্স একটি ডেডিকেটেড অ্যাপ আনতে যাচ্ছে— যার মাধ্যমে সরাসরি স্যামসাং ও অ্যামাজনের ফায়ার টিভিতে এক্স’র লং ফর্ম ভিডিও দেখা যাবে। মাস্ক বলেন, এক্স খুব দ্রুত ‘ভিডিও-ফার্স্ট’ প্ল্যাটফর্মে পরিণত হতে যাচ্ছে। একইসঙ্গে মাস্ক আরও দাবি করেন, ১০ ভাগের ৮ ভাগই এখন এক্স’র ভিডিও দেখছে। কিন্তু সম্প্রতি একটি রিপোর্ট এক্স’র জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে। সেখানে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর এক্স সাইটের…
৩০ বছরের মধ্যে প্রথম লোকসানের মুখে পড়ল জার্মান স্পোর্টসওয়্যার জায়ান্ট অ্যাডিডাস। প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রেতাদের নিকট পণ্যের মজুদ বেশি থাকায় এবং কম চাহিদার কারণে তারা আবারও উত্তর আমেরিকায় ক্ষতির সম্মুখীন হতে পারে। ২০২২ সালের অক্টোবরে কানিয়ে ওয়েস্টের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে অ্যাডিডাস। ফলে, লাভজনক ইয়েজি স্নিকার বিক্রি বন্ধ রাখতে হয় তাদের। এতে ব্যবসায় ভাটা পড়ে অ্যাডিডাসের। বিয়র্ন গুলডেন সিইওর দায়িত্ব নিয়ে প্রথম বছরে সাম্বা ও গাজেল জুতার মতো পণ্যগুলোকে আবার জনপ্রিয় করতে শুরু করেন এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে নাইকি ও পুমাকে পেছনে ফেলে অ্যাডিডাসের শেয়ারবাজার…
দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ। কার্যনির্বাহী পরিষদের মেয়াদপূর্তির আরও কয়েকমাস বাকি রয়েছে। গতকাল বুধবার ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে পদত্যাগপত্র জমা দেন তিনি। বৈঠকে পদত্যাগপত্র গৃহীত হওয়ার পাশাপাশি সর্বসম্মতিক্রমে যুগ্ম সম্পাদক নাসিমা আক্তারকে ই–ক্যাবের নতুন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সাধারণ সম্পাদক হিসেবে পদত্যাগ করলেও মোহাম্মদ আবদুল ওয়াহেদ সংগঠনটির পরিচালক হিসেবে থাকছেন, পাশাপাশি পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করবেন। আবদুল ওয়াহেদ ২০১৪ সাল থেকে গতকাল পর্যন্ত পাঁচ মেয়াদে ই–ক্যাবের কার্যনির্বাহী পরিষদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পদত্যাগের বিষয়ে মোহাম্মদ আবদুল ওয়াহেদ আজ বৃহস্পতিবার বিকেলে বলেন,…
জিওগ্রাফ কনসাল্টিং এন্ড ডিজাইন এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি ঝমকালো ভাবে সম্পন্ন হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটান পাটিকেল বোর্ড (ভুটানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ) কোম্পানির এম.ডি শিরাব নামগাই, ডি.জি.এম (মার্কেটিং) তাশি গেল্টেশেন। বিডকোয়া সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া, বিডকোয়া সাধারণ সম্পাদক কামরুজ্জামান সজিব, সিনিয়র সহসভাপতি এস এম রেজাউল হক, সহসভাপতি ইন্জিনিয়ার ফরহাদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাবিত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, পরিচালক অরুপা দত্ত, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম সহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিওগ্রাফের ৮ বছরের অর্জন ও সাফল্য নিয়ে আলোকপাত করা হয় এবং কেক কাটা…
আন্তর্জাতিক নারী দিবস ২০২৪’ উপলক্ষ্যে গত ৮ই মার্চ (শুক্রবার) রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের অনুষ্ঠান ‘Power of Her’। ক্লাবের প্রায় সকল নারী উদ্যোক্তা মেম্বার সহ প্রায় শতাধিক উদ্যোক্তাদের নিয়ে মুখরিত হয়ে ওঠে এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে ই-ক্লাবের প্রেসিডেন্ট ড. শাহ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ রাহুল, ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন, ফাউন্ডার মোহাম্মদ শাহরিয়ার খান উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফাউন্ডার মেম্বার এবং ইসি মেম্বার গণ। এই অনুষ্ঠানের সার্বিক দ্বায়িত্বে ছিলেন অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ওমেন্স ফোরাম এর চেয়ার কানিজ ফাতেমা প্রিয়া। সাবেক ওমেন্স ফোরাম চেয়ার লাবনী আহমেদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আরম্ভ হয় । অন্ট্রাপ্রেনিওরস…

