লেখক: ই-কমার্স বার্তা
কনফিডেন্স গ্রুপ, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এর মধ্যে ১৮ ই মার্চ ২০২৪ তারিখে ঢাকার ওয়েস্টিন হোটেলে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একটি অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান তিনটি, কনফিডেন্স গ্রুপের ইক্যুইটি পরামর্শ ও ইক্যুইটি মূলধন আয়োজনের জন্য এ সমঝোতা স্মারক স্বাক্ষর করে। অনুষ্ঠানে কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ভাইস-চেয়ারম্যান ইমরান করিম, ডিরেক্টর সালমান করিম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আরিফ কাদরী এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর, প্রাইম ব্যাংক পিএলসি-র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম ওমর তৈয়বসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের…
বিশ্ববাজারে কমছে সোনার দাম। গত সপ্তাহজুড়েই বিশ্ববাজারে সোনার দামের পতন হয়েছে। এতে প্রতি আউন্স সোনার দাম প্রায় ২৩ ডলার বা ১ শতাংশ কমে গেছে। অবশ্য এরপরও এখনো প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ১৫০ ডলারের ওপরে রয়েছে। বিশ্ববাজারে সোনার দামে এমন উত্থান-পতন হলেও গত এক সপ্তাহে দেশের বাজারে সোনার দামে কোনো হেরফের হয়নি। গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে সোনার দাম কমলেও তার আগের সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ে দামি এ ধাতুটির। এতে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ১৯৩ ডলার পর্যন্ত উঠে যায়। অবশ্য সপ্তাহের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ১৭৮ দশমকি ৬৪ ডলারে থিতু হয়। এর মাধ্যমে…
স্মার্টফোনের ক্যামেরা র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেছে আলটিমেট ক্যামেরা ফোন হিসেবে পরিচিত অপো ফাইন্ড এক্স৭ আল্ট্রা। এর স্বীকৃতি হিসেবে ফোনটিকে ‘গোল্ড ক্যামেরা অ্যাওয়ার্ড’ প্রদান করেছে ফ্রান্সের প্যারিসভিত্তিক কমার্শিয়াল ওয়েবসাইট ডিএক্সওমার্ক।অপো’র শক্তিশালী হাইপারটোন ক্যামেরা সিস্টেম, অত্যাধুনিক কম্পিউটেশনাল ফটোগ্রাফি এবং প্রো-গ্রেড হ্যাসেলব্লাড টিউনিংয়ের সঙ্গে প্রথমবারের মতো ক্যামেরা হার্ডওয়্যারে উন্নত প্রযুক্তি ব্যবহারের সমন্বয়ে, ফাইন্ড এক্স৭ আল্ট্রা পেয়েছে ১৫৭ ক্যামেরা স্কোর, যা ডিভাইসটির ক্যামেরাকে দিয়েছে সেরার স্বীকৃতি। এটি বোকেহ এর জন্য রেকর্ড করার মতো সাব-স্কোর পেয়েছে। একইসঙ্গে, যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে সর্বোচ্চ ভিডিও সাব-স্কোর পেয়ে একটি অনন্য রেকর্ড গড়েছে। সব পরিস্থিতিতে দেয় অসাধারণ ক্যামেরার অভিজ্ঞতাফাইন্ড এক্স৭ আল্ট্রার অনন্য ক্যামেরা সিস্টেম অনেক রিয়েল-ওয়ার্ল্ড সিনারিওতে…
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার সাংবাদিক ইসমাইল আলগৌলকে ইসরায়েলি বাহিনী মারধর করে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে গণমাধ্যমটি। আজ সোমবার গাজার সবচেয়ে বড় হাসপাতালে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে বলে দাবি করে তারা দ্রুত সহকর্মীর মুক্তি চায়। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, তারা আল–শিফা হাসপাতালে হামাস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, সেখানে বিমান হামলা হচ্ছিল এবং হাসপাতালের অদূরে ইসরায়েলি বাহিনীর ট্যাংক দেখা গেছে। সে সময় হাসপাতালে অনেক রোগী ও বাস্তুচ্যুত লোকজনের ভিড় ছিল। আজ সকালে আল-শিফা হাসপাতালে দখলদার বাহিনীর অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসমাইল আলগৌলসহ বেশ কয়েকজন সাংবাদিক গ্রেপ্তার হন। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ইসমাইলকে ব্যাপক মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া…
ঐতিহ্যবাহী ও বিখ্যাত রেস্তোরাঁগুলোর অংশগ্রহণে ঢাকার বনানী ও ধানমন্ডিতে ‘গ্র্যান্ড ইফতার বাজার’ আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইনভিত্তিক খাবার ও মুদিপণ্য বিতরণ প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। দ্বিতীয়বারের মতো এ আয়োজনে পবিত্র রমজান মাসজুড়েই ধানমন্ডি-বনানী ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকেরা ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে খাবারের ক্রয়াদেশ দিতে পারবেন। বনানীর সোয়াট ফিল্ড ও ধানমন্ডির সীমান্ত স্কয়ারে সম্প্রতি এ আয়োজন শুরু হয়, যা শেষ রমজান পর্যন্ত চলবে। ফুডপ্যান্ডার এ উদ্যোগে সহযোগী হিসেবে রয়েছে সিটি ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) এবং মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। ফুডপ্যান্ডা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে বলা হয়, এ আয়োজনে ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন রেস্তোরাঁর ইফতারসামগ্রীর পাশাপাশি জনপ্রিয়…
ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপ বা টেকনোজিয়ান এর বাংলাদেশ পর্বের আঞ্চলিক প্রতিযোগিতা শেষ হলো। গত ৮-৯ মার্চ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ক্যাম্পাসে অনুষ্ঠানটি আয়োজিত হয়। ৯ মার্চ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর উপ-উপচার্য অধ্যাপক ডঃ মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক বিশ^বিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ডঃ শহীদুল ইসলাম খান, ব্রেইনস্টেশনের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামলুক সাবির আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইন্সটিটিউট এর পরিচালক অধ্যাপক ডঃ বি এম মায়নুল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইন্সটিটিউট এর অধ্যাপক ডঃ এম…
জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ও নিসান বৈদ্যুতিক গাড়ি (ইলেকট্রিক ভেহিকেল বা ইভি) নিয়ে চীনা গাড়ি নির্মাতাদের সঙ্গে নতুন এক লড়াইয়ে নামছে। ইভির মাধ্যমে নতুন উদ্ভাবনকে গ্রাহকের কাছে পৌঁছে দিতে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলেছে প্রতিষ্ঠান দুটি। সহযোগিতার লক্ষ্য হিসেবে গাড়ির উপাদান ও নতুন সফটওয়্যার তৈরিতে কাজ করবে হোন্ডা ও নিসান। চীনা বৈদ্যুতিক গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে জাপানের এই দুই গাড়ি নির্মাতা হোন্ডা ও নিসান কৌশলগত অংশীদারত্ব গঠন করেছে। জাপানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান দুটি গাড়ি তৈরিতে খরচ কমাতে ও বাজারে প্রভাব বাড়াতে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে। বিওয়াইডি এবং লি অটোর মতো চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গত…
গরম শুরু হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে এয়ার কন্ডিশনার বা এসি বিক্রির প্রধান মৌসুম। এবছর গরমের শুরুতেই দেশে প্রথম বিএসটিআই’র ৬ স্টার এনার্জি রেটিং সনদপ্রাপ্ত এসি বাজারে আনল ওয়ালটন। যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি। বাংলাদেশে একমাত্র ওয়ালটন এসি বিএসটিআই’র ৬ স্টার এনার্জি রেটিং সনদ অর্জন করেছে। এছাড়া বিশ্বে একমাত্র ওয়ালটন এসিতেই রয়েছে সর্বাধিক ফিচার। ওয়ালটনের নতুন মডেলের এই এসিতে রয়েছে ৫ ইঞ্চি টিএফটি কালার ডিসপ্লে; যেখানে এসির রানিং ডাটা, পারফরম্যান্স, টাইমিং, ইনডোর ও আউটডোরের টেম্পারেচারসহ প্রয়োজনীয় সব ইনফরমেশন দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়! ‘স্মার্ট অ্যাপস সল্যুউশন ফাংশন’ অ্যাপের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মোবাইল ফোনের মাধ্যমে…
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৭ মার্চ) সকালে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছান। এসময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল অনার গার্ড প্রদান করেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে…
বিভিন্ন কাজে অনেকেই নিয়মিত সোশ্যাল মিডিয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার (বর্তমানে এক্স) এবং ইনস্টাগ্রামের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন। ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দিন দিন বেড়েই চলেছে প্রতারণা এবং জালিয়াতির ঘটনা। ব্যবহারকারীদের বোকা বানানোর জন্য প্রতারকেরা নতুন নতুন কৌশল ব্যবহার করছে। আসুন জেনে নিন সোশ্যাল মিডিয়ার প্রতারণা থেকে প্রতিকার পাবার কয়েকটি কৌশল – ১. অনেক সময় অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ঘরে বসেই চাকরির প্রস্তাব দেওয়া হয়। এতে অল্প সময় কাজ করলেই মোটা অঙ্কের বেতন মিলবে। এমন লোভনীয় প্রস্তাবে অনেকেই সাড়া দিয়ে থাকেন, কিন্তু সাড়া দিলেই বিপদ। এক্ষেত্রে মেসেজ কিংবা ফোন করে প্রথমে কিছু টাকা জমা দিতে বলা হয়।…

