লেখক: ই-কমার্স বার্তা
বিশ্ব পানি দিবস ২০২৪ -এ প্রবাহের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশের উপকূলীয় অঞ্চলে সম্প্রতি ‘প্রবাহ’-এর স্থাপন করা ছয়টিপরিশোধন প্ল্যান্টের মাধ্যমে নিরাপদ ও সুপেয় পানি পাচ্ছেন ২০ হাজারেরও বেশি মানুষ। এরমধ্য দিয়ে, ২৩টি জেলায় প্রবাহ উদ্যোগের অধীনে এ ধরনের প্ল্যান্টের সংখ্যা দাঁড়ালো১২১টিতে। এ উদ্যোগের সুবিধাভোগী প্রায় তিন লাখ মানুষ, যারা আগে বিভিন্নভাবে পানিরসংকটে ভুগেছেন।বিশ্ব পানি দিবস ২০২৪-এ বেসরকারি খাত পরিচালিত উদ্যোগ প্রবাহ’র ১৫তমপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন প্ল্যান্টগুলো উদ্বোধন করা হবে।জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৬ষ্ঠ লক্ষ্যের সাথে সঙ্গতি রেখেপ্রান্তিক জনগোষ্ঠী; বিশেষ করে লবণাক্ততাপ্রবণ দক্ষিণাঞ্চলের জনগোষ্ঠীর মাঝেনিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।এ বিষয়ে প্রবাহ প্রতিনিধি আহমেদ রায়হান আহসানউল্লাহ্ বলেন, “প্রবাহের…
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপের উদ্যোগে একটি সংবাদ সম্মেলনে আর্চেলিক-এর সহযোগিতায় নিজেদের রূপকল্প ‘ট্রান্সফর্ম ফর গ্রোথ’ বা ‘উন্নতির লক্ষ্যে রূপান্তর’-এর উন্মোচন করেছে। সংবাদ সম্মেলনে আর্চেলিক-এর চিফ কমার্শিয়াল অফিসার জেমাল জান ডিনচার, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, এম.এইচ.এম ফাইরোজ এবং আর্চেলিক-এর ডিরেক্টর সাউথ এশিয়া রিজিওনাল মার্কেটিং, বিজনেস ট্রান্সফর্মেশন অ্যান্ড গ্রোথ, মিস হান্দান আব্দুর রহমানোউলু সিঙ্গার বাংলাদেশ-এর উল্লেখযোগ্য রূপান্তরের ঘোষণা দেন। নতুন উদ্যোগের অংশ হিসেবে সিঙ্গার বেশ কয়েকটি পরিবর্তন করবে; যার মধ্যে রয়েছে কনজ্যুমার ডিউরেবলস ইন্ডাস্ট্রিতে অনন্য একটি কনসেপ্ট স্টোর, বিশ্বমানের একটি কর্মস্থলে প্রধান কার্যালয় স্থানান্তর এবং একটি অত্যাধুনিক উৎপাদন কারখানা চালু করা। সিঙ্গার বাংলাদেশের লক্ষ্য কচ গ্রুপ…
চাকরির পেছনে না ছুটে নামমাত্র পুঁজিতে ডিজিটাল মাধ্যমে ব্যবসা শুরু করে স্বাবলম্বী হচ্ছেন তরুণ ই-কমার্স উদ্যোক্তারা। তরুণ উদ্যোক্তাদের এমন সুযোগ করে দিচ্ছে পোশাক ও খাদ্যদ্রব্য প্রস্তুতকারী দেশিয় প্রতিষ্ঠান বিলিভার্স সাইন। বিলিভার্স সাইনের অ্যাফিলিয়েট হিসেবে কাজ করে লাখ টাকা ইনকাম করছেন তরুণ উদ্যোক্তারা। সম্প্রতি শীর্ষ তিন অ্যাফিলিয়েটকে মোটরবাইক উপহার দিল বিলিভার্স সাইন। বাংলাদেশের বাজারে ই-কমার্সের পরিধি ক্রমেই বাড়ছে। ডিজিটাল মাধ্যমে কেনাকাটা করার অভ্যাস দিনকে দিন বাড়ছে। সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর এক গবেষণার হিসেবে বলা হয়েছে- বাংলাদেশে ২০২২ সাল শেষে ই-কমার্সের বাজারের আকার ছিল ৬৬০ কোটি ডলার। ২০২৬ সাল নাগাদ এই বাজার বেড়ে দাঁড়াতে পারে ১…
হুয়াওয়ে সম্প্রতি বার্ষিক ডেটা সেন্টার সিরিমনি ২০২৪ আয়োজন করেছে। হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে ডেটা সেন্টারখাতে প্রতিষ্ঠানটির বিশেষ অর্জন তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সহযোগীদের স্বীকৃতি দেওয়া হয়। একইসাথে অনুষ্ঠানে উপস্থিত সহযোগীরা হুয়াওয়ে ডেটা সেন্টারের পণ্য এবং পরিষেবা নিয়ে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। ২০২৩ সালে হুয়াওয়ে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে উন্নত ডেটা সেন্টার প্রযুক্তি প্রয়োগ করেছে। বিভিন্ন শিল্পের বিশেষ প্রয়োজন অনুসারে উদ্ভাবনী সমাধান প্রদানে দক্ষতা প্রদর্শনেও সক্ষম হয়েছে হুয়াওয়ে। এরকম একটি উদ্যোগ হলো আকিজ সিরামিকসের জন্য লিথিয়াম ব্যাটারি সলিউশনসহ একটি যুগান্তকারী ২.৮ মেগাওয়াট ইউপিএস স্থাপন। এছাড়া হুয়াওয়ে নিয়ে এসেছে ফিউশনমডিউল ৮০০ মডুলার ডেটা সেন্টার, যাতে রয়েছে স্বল্প স্থানে ব্যবহারের…
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনে ১৪তম গ্রেডে ‘উচ্চমান সহকারী’ পদে নিয়োগের জন্য ২৩ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ বীমা করপোরেশনে ১৪তম গ্রেডে ‘উচ্চমান সহকারী’ পদে নিয়োগের জন্য গত ২৫ জুন বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই বিজ্ঞপ্তির আলোকে আবেদনকারী প্রার্থীদের বাছাইপ্রক্রিয়া সম্পন্ন করে ২৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রাক্-পরিচিতি ও পূর্বকার্যকলাপ–সম্পর্কিত পুলিশ বিভাগের সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি ও প্রযোজ্য ক্ষেত্রে অন্য দলিলাদি যাচাই ও সরকারি অন্যান্য বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা…
আসন্ন ঈদ উপলক্ষে ‘বোনাস এর উপর বোনাস’ শীর্ষক এক ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং। চমৎকার এ ক্যাম্পেইন ক্রেতাদের আনন্দ ও সন্তুষ্টিতে নতুন মাত্রা যোগ করবে। এ ক্যাম্পেইনে, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ে ক্রেতারা পাবেন আকর্ষণীয় অফার। ইতোমধ্যে চালু হয়ে যাওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত (স্টক থাকা সাপেক্ষে)। অফারটির অংশ হিসেবে এখন নির্দিষ্ট মডেলের কিউএলইডি টিভি কেনার ক্ষেত্রে ক্রেতারা পাবেন ৬০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং নির্দিষ্ট ফোরকে ইউএইচডি টিভি কেনায় উপভোগ করবেন সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। যেমন: এ ক্যাম্পেইনে ৫৫ ইঞ্চি নিও কিউএলইডি টিভি (৫৫কিউএন৮৫সি) কেনা যাবে ২১৯,৯০০ টাকায় এবং ৪৩ ইঞ্চি…
তরুণদের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি রমজান মাস উপলক্ষে ব্র্যান্ডের জনপ্রিয় দুটি স্মার্টফোন- রিয়েলমি সি৩৩ ও নারজো ৫০এ প্রাইমের ওপর আকর্ষণীয় ছাড়ের ঘোষণা দিয়েছে। পবিত্র রমজান মাস চলাকালীন, রিয়েলমি সি৩৩ ডিভাইসে স্মার্টফোনপ্রেমীরা পাচ্ছেন ২,৫০০ টাকার ক্যাশব্যাক অফার। অর্থ্যাৎ পূর্বের ১৬,৪৯৯ টাকা থেকে কমে স্মার্টফোনটির বর্তমান মূল্য এখন দাঁড়িয়েছে ১৩,৯৯৯ টাকায়। একইসঙ্গে, নারজো ৫০এ প্রাইম ডিভাইসে স্মার্টফোন ব্যবহারকারীরা পাচ্ছেন ৩ হাজার টাকার ক্যাশব্যাক অফার। ফলে ১৬,৯৯৯ টাকার ডিভাইসটি এখন পাচ্ছেন মাত্র ১৩,৯৯৯ টাকায়। ব্র্যান্ডের গুণগতমান, নির্ভরযোগ্যতা ও পারফরম্যান্সের প্রতিশ্রুতির প্রতিফলন হলো রিয়েলমির অনন্য ফিচার-সমৃদ্ধ এই দুটি স্মার্টফোন। রিয়েলমি সি৩৩ ডিভাইসটিতে রয়েছে একটি ৫০ এমপি রিয়ার ক্যামেরা, যা ৩০ এফপিএস (ফ্রেমস্ পার সেকেন্ড)- এ ১০৮০ পিক্সেল ভিডিও ধারণ…
আধুনিক সময়ে প্রায় সবার হাতেই একটি করে স্মার্টফোন রয়েছে। ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই অনেকে অর্থ উপার্জন করছেন। আবার অনেকেই ইনকাম করার সুযোগের অপেক্ষায় আছেন। আর এই সুযোগ নিয়ে প্রতারণার জাল বিস্তার করছে একটি চক্র। ঘরে বসে পার্ট টাইম চাকরির অফার দিয়েই শুরু হয় তাদের কাজ। চটকদার সব বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করে সবাইকে। তাদের চটকদার এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সর্বস্বান্ত হন অনেকে।এ বিষয়ে সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। এক ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে এই স্ক্যাম সম্পর্কে সচেতন করে সিটিটিসি। জানা যায়, টেলিগ্রাম অ্যাপসভিত্তিক চাইনিজ প্রতারক চক্র বাংলাদেশি কিছু প্রতারকের সহায়তায় জাল বিস্তার করছে। এরা ফোনে বা হোয়াটসঅ্যাপে…
দেশের তৈরি পোশাক খাতের প্রকৃত রপ্তানি সামান্য বেড়েছে। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে পোশাক খাতের প্রকৃত রপ্তানি ছিল ৭১ দশমিক ৩৫ শতাংশ। তার আগের প্রান্তিকে ছিল ৭০ দশমিক ৭৮ শতাংশ। সেই হিসাবে তিন মাসের ব্যবধানে প্রকৃত রপ্তানি বেড়েছে দশমিক ৫৭ শতাংশীয় পয়েন্ট। বাংলাদেশ ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মোট রপ্তানি থেকে কাঁচামাল আমদানি বাদ দিয়ে প্রকৃত রপ্তানি বের করে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি প্রান্তিকের তথ্য দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। গত ২০২১-২২ অর্থবছরে প্রকৃত পোশাক রপ্তানি ছিল মোট পোশাক রপ্তানির ৫৪ দশমিক ৩৮ শতাংশ। তারপরের ২০২২-২৩ অর্থবছর এক লাফে প্রকৃত রপ্তানি বেড়ে ৬৬ শতাংশ হয়। যদিও গত অর্থবছরের…
সম্প্রতি, মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র সঙ্গে যৌথ উদ্যোগে চালু করেছে দেশের প্রথম এমএফএস কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড। এই কার্ডের মাধ্যমে উপায় এমএফএস গ্রাহকদের জন্য উম্মুক্ত করেছে সুযোগ-সুবিধার নতুন দুনিয়া। রমজান মাস এবং ঈদুল ফিতরের আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলতে উপায় নিয়ে এসেছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার, সাথে থাকছে আকর্ষণীয় ছাড়। এখন সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত; আর কেনাকাটা মানেই খাওয়া-দাওয়া, সাথে হালকা ঘোরাঘুরি। ঈদের এই মৌসুমে মানুষ তাদের প্রিয়জনদের জন্য কেনাকাটা করে আনন্দ ভাগাভাগি করতে ভালোবাসে। আনন্দ ভাগাভাগি করার মাঝেই নিহিত আছে প্রকৃত সুখ। এই ঐতিহ্যের অংশ হতে উপায় গ্রাহকদের জন্য ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার…

