লেখক: ই-কমার্স বার্তা

গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার কৃষি খাতের উন্নয়নে ৭ কোটি ১০ লাখ ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বাজারদরে এর পরিমাণ ৭৮০ কোটি টাকা। মূলত, জলবায়ু পরিবর্তনসহিষ্ণু কৃষি খাত গড়ে তোলার লক্ষ্যে ঋণের অর্থ খরচ করা হবে। আজ বুধবার ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এডিবির বোর্ড সভায় এই ঋণের অনুমোদন দেওয়া হয়। এডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমন্বিত পানি ব্যবস্থাপনার পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পে এডিবির এই ঋণের অর্থ খরচ করা হবে। এই অর্থ ব্যবহার করে ওই দুই জেলার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থাপনা এবং পানিসম্পদ ব্যবস্থাপনার উন্নতি করা হবে। এই প্রকল্প কৃষি খাতকে জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবিলা…

Read More

যদি ফেডারেল রিজার্ভ এই বছরের শেষের দিকে সুদের হার কমিয়ে দেয়, তবে এটি সম্ভবত আরেকটি বিরতি দ্বারা অনুসরণ করা হতে পারে, আমি বিনিয়োগকারীদের সতর্ক করছি। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানো শুরু করার আত্মবিশ্বাস থেকে “দূরে নয়” বলে সতর্কতাটি এসেছে, এর চেয়ার জেরোম পাওয়েল বলেছেন, আশা করা হচ্ছে যে এটি আগামী মাসগুলিতে ঋণ নেওয়ার খরচ কমাতে সক্ষম হবে৷ “আমরা আরও আত্মবিশ্বাসী হওয়ার জন্য অপেক্ষা করছি যে মুদ্রাস্ফীতি টেকসইভাবে 2% এ চলে যাচ্ছে,” ফেড চেয়ার কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল মুদ্রাস্ফীতির লক্ষ্য উল্লেখ করে বলেছেন। “এবং যখন আমরা সেই আত্মবিশ্বাসটি পাই, এবং আমরা এটি থেকে দূরে নই, তখন সীমাবদ্ধতার স্তরটি ডায়াল করা উপযুক্ত…

Read More

Infibeam Avenues Ltd, একটি তালিকাভুক্ত এআই-চালিত ফিনটেক কোম্পানি, বুধবার ঘোষণা করেছে যে তার আন্তর্জাতিক সহায়ক প্রতিষ্ঠান Infibeam Avenues সৌদি আরব পেমেন্ট প্রসেসর (PTSP – অর্থপ্রদান প্রযুক্তিগত পরিষেবা প্রদানকারী) সৌদি আরব রাজ্যে (KSA)। “ সৌদি আরবের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে ট্যাপ করার কৌশলগত পদক্ষেপে , Infibeam Avenues এখন বাজারের সূচকীয় বৃদ্ধির সম্ভাবনাকে পুঁজি করার জন্য প্রস্তুত হয়েছে । সৌদি আরব বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি এবং সরকারের 2030 ভিশন এবং বছরে 130 মিলিয়ন পর্যটক প্রাপ্তির লক্ষ্যের সাথে ডিজিটাল অর্থনীতি এখন দ্রুত বৃদ্ধির পথে রয়েছে, “কোম্পানি একটি বিবৃতিতে বলেছে। সার্টিফিকেশন-পরবর্তী, কোম্পানির ফ্ল্যাগশিপ পেমেন্ট ব্র্যান্ড – CCAvenue সৌদি আরবের বাজারে ডিজিটাল লেনদেনের জন্য…

Read More

নায়িকাদের সৌন্দর্যে মুগ্ধ ৮ থেকে ৮০। উজ্জ্বল ত্বক আর ঝলমলে চুল তাদের সৌন্দর্যকে করে তোলে আরও মোহনীয়। অনেকের ধারণা, এই সবকিছু প্রসাধনের কারসাজি। আসলে তা নয়। নায়িকাদের এই মনমাতানো সৌন্দর্যের পেছনে নানান রহস্য লুকিয়ে আছে। এই যেমন ঢালিউডের তরুণ প্রজন্মের অভিনেত্রী শিরিন শিলা তার সৌন্দর্যের রহস্য নিয়ে বলেন, ‘আমাদের নায়িকাদের সৌন্দর্যের পিছনে অবশ্যই একটি রহস্য থাকে। তবে ফর্সা হতে চাওয়াকে সৌন্দর্য বলা হয় না। স্বাস্থ্যসম্মত স্কিনই হলো সৌন্দর্যের প্রথম ধাপ। আর হারবাল প্রোডাক্টের কোন বিকল্প নেই।’ এজন্যই গত সোমবার রাজধানীর ধানমণ্ডিতে আমলকি ফেসওয়াশ উদ্বোধন করেন এই অভিনেত্রী। আমলকি হারবাল কোম্পানির মেইড ইন বাংলাদেশ পণ্য ‘আমলকি ফেইস ওয়াশ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে…

Read More

নারী বলতে সাধারণ আমরা কি বুঝি? নারী মানে একজন কন্যা সন্তান, কখনো কারো সহধর্মীনী, কখনো কারো বোন বা কখনো কারো মা। কিন্তু এতেই কি একজন নারীর আসল পরিচয়? এ সম্পর্কগুলো ছাড়াও নারীর আরও অনেক পরিচয় আছে। একজন নারী কখনো কঠোর পরিশ্রমী ব্যক্তি, কখনো সবার সাথে তাল মিলিয়ে নিজেকে প্রমাণ করে সফল হিসেবে, একজন নারী চেষ্টা করলে সব অর্জন করতে পারে, আবার কখনো নিজের পুরো জীবনটাই বিসর্জন দেয় আপনজনদের ভালো রাখার জন্য। নারী তার জীবনে বিভিন্ন রুপে বিভিন্ন দায়িত্ব পালন করেন। তাই ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, গত ৯ই মার্চ ২০২৪- এ বিকেল ৪ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, তোপখানা…

Read More

দেশের আউটসোর্সিং খাতের প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি পদে ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ওয়াহিদুর রহমান শরীফ ও সাধারণ সম্পাদক পদে ফিফোটেকের তৌহিদ হোসেন নির্বাচিত হয়েছেন। ২০২৪-২৬ মেয়াদে তারা বাক্কোকে নেতৃত্ব দেবেন। আগের কমিটিতেও এই দুজনেই বাক্কোর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছিলেন। সম্প্রতি বাক্কোর নির্বাচন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪-২০২৬ মেয়াদের জন্য নির্বাচিত বাক্কো কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে নির্বাচন বোর্ড নির্বাচনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাক্কোর নতুন কমিটি নির্বাচিত করেছে। নতুন কমিটি দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতে উজ্জ্বল ভূমিকা রাখতে বলে প্রত্যাশা করেছে নির্বাচন বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী বাক্কোর…

Read More

বাংলাদেশে ই-কমার্স একটি নতুন খাত। অল্পসময়ে এ খাতের সাফল্য ও প্রয়োজনীয়তা অনুধাবন করা গেলেও ব্যবসা পরিচালনায় বেশকিছু বাধার সম্মুখীন হন উদ্যোক্তারা। এ খাতের টেকসই উন্নয়নে কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট দপ্তরের অটোমেশন ও লজিস্টিক খাতের উন্নয়ন জরুরি বলে মনে করেন উদ্যোক্তারা। সোমবার গ্লোবাল ই-কমার্স বিষয়ক এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এ বিষয়ে আলোকপাত করেন উদ্যোক্তারা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম। সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, ই-কমার্স খাতের অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবুও এ খাতের বাইরে চলা প্রায় অসম্ভব। তবে কাস্টমস, এনবিআর, ভ্যাট-ট্যাক্স ইত্যাদির অটোমেশনসহ…

Read More

এখন থেকে বিকাশ অ্যাপে ভিসা কার্ড দিয়েও পেমেন্ট করা যাবে সরাসরি। ফলে, বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও, ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্টের মাধ্যমে কেনাকাটার সুযোগ তৈরি হলো। তাই গ্রাহকরা এখন বিকাশ অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে দেশজুড়ে প্রায় ৬ লাখ মার্চেন্ট শপে ইনস্ট্যান্ট বিকাশ পেমেন্ট করার সুবিধা পাচ্ছেন। ডিজিটাল পেমেন্টকে আরো সহজলভ্য, ঝামেলাহীন ও নিরাপদ করতে এই সুবিধা যুক্ত হলো বিকাশ অ্যাপে। এভাবেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নততর প্রযুক্তিকে কাজে লাগিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো যৌথভাবে বৃহত্তর গ্রাহকগোষ্ঠীকে তাদের দৈনন্দিন লেনদেনে আরো সক্ষমতা ও স্বাধীনতা আনার সুযোগ পেলো।। পাশাপাশি, দেশের জন্য স্মার্ট অর্থনীতি বাস্তবায়ন করারলক্ষ্যে ক্যাশবিহীন ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকে আরো শক্তিশালী…

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি এর অধীনে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ ‘স্কুট লিমিটেড’ রংপুরে যাত্রা করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে। এরই আলোকে রংপুরে ই-বাইক শেয়ার সেবা প্রদানের লক্ষ্যে ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠাকে কেন্দ্র করে স্টার্টআপ ‘স্কুট লিমিটেড’ এবং স্কুট রংপুর ফ্রাঞ্চাইজি এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। রাজধানী ঢাকার আগারগাঁও আইসিটি টাওয়ারের আইডিয়া ফ্লোরে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে স্কুট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ এবং স্কুট রংপুর ফ্রাঞ্চাইজি এর প্রধান জেনিথ লিংকন মজুমদার স্বাক্ষর করেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস, ল্যাব অপারেশন বিষয়ক পরামর্শক আবুল কালাম এহসানুল কালাম…

Read More

হুয়াওয়ে সাউথ এশিয়া আজ আন্তর্জাতিক নারী দিবস পালনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির নারী কর্মীদের জন্য একটি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে। হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে প্রখ্যাত অনকোলজি বিশেষজ্ঞ ডা. সামিয়া ওয়াহিদ মুনার সঞ্চালনায় এটি অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের উদ্দেশ্য ছিলো স্তন ও জরায়ুর ক্যান্সার সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতনতা বৃদ্ধি করা এবারের নারী দিবসের থিম “ইন্সপায়ার ইনক্লিউশন: এমপাওয়ারিং চেঞ্জ”-এর উপর ভিত্তি করে হুয়াওয়ে বিশেষ এই দিবস পালন করে। প্রতিষ্ঠানিকভাবে লিঙ্গ বৈষম্য মোকাবেলা ও নারী কর্মীদের সমান সুযোগ প্রদানের মাধ্যমে অন্তর্ভুক্তির বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। এছাড়া নারী কর্মীদের পেশাগত উন্নতি নিয়েও এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। কর্মীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে হুয়াওয়ে আজকের স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিটি আয়োজন করে। স্তন ও জরায়ুর ক্যান্সার প্রতিরোধে আগে থেকেই নারীদের যেসব পদক্ষেপ ও নিয়ম কানুন অনুসরণ করা প্রয়োজন, সেগুলি নিয়ে ডা. সামিয়া ওয়াহিদ মুনা আলোচনা করেন। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা রোগ দুইটি প্রতিরোধ করার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। এই বিষয়ে হুয়াওয়ে সাউথ এশিয়ার হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর লিন শাও বলেন, “হুয়াওয়ে নারী কর্মীদের জন্য সমান সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আইসিটি খাতে আরও বেশি নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সবসময় কাজ করে যাচ্ছে। লৈঙ্গিক সমতা ও অন্তর্ভুক্তি নিশ্চিতে আমাদের দৃঢ় প্রতিশ্রুতির অংশ হিসেবে নারী কর্মীদের ক্ষমতায়নে দীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছি। এর পাশাপাশি আমরা সিডস ফর দ্য ফিউচার ও আইসিটি স্কিলস কম্পিটিশনসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পরিচালনা করে আসছি, যেগুলিতে বিশ্ববিদ্যালয়ের নারী…

Read More