লেখক: ই-কমার্স বার্তা
আর্থিক লেনদেনের ক্ষেত্রে দেশের ডিজিটাল ক্ষেত্র শক্তিশালীকরণের যৌথ লক্ষ্যের প্রতিফলন হিসেবে পেমেন্ট গেটওয়ে সেবা নিয়ে কৌশলগত অংশীদারিত্বের জন্য চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম বৃহৎ ফার্স্ট-জেনারেশন ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও কম্পিউটার রিটেইলে জনপ্রিয় প্রতিষ্ঠান রায়ানস কম্পিউটারস। দুই প্রতিষ্ঠানের এ কৌশলগত অংশীদারিত্বের ফলে রায়ানস কম্পিউটারস থেকে পণ্য কেনাকাটায় গ্রাহকরা ইউসিবির অত্যাধুনিক ও নিরবচ্ছিন্ন পেমেন্ট গেটওয়ে সেবার অধীনে আরও স্বাচ্ছন্দ্যে পণ্যের দাম পরিশোধ করতে পারবেন। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইউসিবির হেড অব রিটেইল বিজনেস ডিভিশন মোহাম্মদ শফিকুর রহমান এবং রায়ানস কম্পিউটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান। সম্প্রতি, ইউসিবির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর…
মাইন্ডশেপার বাংলাদেশের দ্রুত বর্ধনশীল সাইকোলজিক্যাল (মেন্টাল হেলথ কাউন্সেলিং) সার্ভিসগুলোর মধ্যে একটি। মাইন্ডশেপারের লক্ষ্য হল সাইকোলজিক্যাল/মানসিক/কাউন্সেলিং সার্ভিসগুলোকে সহজলভ্য এবং সুবিধাজনক করা৷ বর্তমান সময়ে মানুষের মধ্যে বিশেষ করে ইয়াং জেনারেশনদের মাঝে বিভিন্ন কারণে হতাশা, দুশ্চিন্তা, আত্মহত্যার প্রবণতা ও বিভিন্ন মানসিক সমস্যা বৃদ্ধি পেয়েছে।তাই, গত ২ অক্টোবর, ২০২২ সাল থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মনোসামাজিক এবং মানসিক সুস্থতার জন্য পরামর্শক হিসেবে কাজ করে যাচ্ছে মাইন্ডশেপার। এই সুবাদে, গত ২০ই মার্চ ২০২৪ এ মাইন্ডশেপার “সাইকাইয়াট্রিস্ট মেখলা সরকার” এর সাথে পার্টনারশিপের মাধ্যমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করে। ওয়ার্কশপটির টাইটেল ছিল “Mental Wellbeing Hack for Personal, Academic, and Career Growth”। ওয়ার্কশপটির মূল…
অপো বিশ্বব্যাপী ২০ বছর পূর্তি উদযাপনের পাশাপাশি অপো বাংলাদেশের ১০বছর পূর্তির ঘোষণা দিয়েছে। এই উদযাপনের মাধ্যমে স্মার্টফোন শিল্পে প্রতিষ্ঠানটির এক দশকের নিরলসউদ্ভাবন, সৃজনশীলতা ও উৎকর্ষ প্রতিফলিত হয়। অপোর উদ্দেশ্য হলো এই উদযাপনের মাধ্যমে আনন্দ ছড়িয়েদেওয়া ও পারিবারিক আবহে মজবুত বন্ধন গড়ে তোলা।এই প্রতিশ্রুতির অংশ হিসেবে অপো এ৩৮ (৪জিবি)-এর একই দামে বেশি ফিচারের এ৩৮ (৬জিবি) মাত্র ১৫,৯৯০টাকায় নিয়ে এসেছে। এর ফলে ব্যবহারকারীরা বাড়তি কোনো খরচ ছাড়াই আরও উন্নত সব সুবিধা উপভোগ করতেপারবেন। এই উদ্যোগের লক্ষ্য হলো ৬জিবি সংস্করণের মূল্য বৃদ্ধি ছাড়াই গ্রাহকদেরকে এর প্রযুক্তিগতউৎকর্ষের অভিজ্ঞতা দেওয়া। অপো ভবিষ্যতে খুশির আবহ ছড়িয়ে দিতে আরও চমক নিয়ে আসার প্রতিশ্রুতিদিচ্ছে। অপো এ৩৮ (৬জিবি)-এর মাধ্যমে…
হঠাৎ করেই মাথার উপর ভেঙে পড়েছে ভারতের দীর্ঘতম সড়কসেতু। ভারতীয় গণমাধ্যমের খবরে ভারতের বিহার রাজ্যে নির্মাণাধীন এই সেতুকে হাইপ্রোফাইল সেতু বলেও অভিহিত করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) এ সেতুর ৫০, ৫১ ও ৫২ নম্বর পিলারের গার্ডার ভেঙে অন্তত একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বিহার রাজ্যের সুপৌল জেলায় কোশি নদীর উপরে সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সুপৌল জেলার বকৌর থেকে মধুবনী জেলার ভেজার মধ্যেকার এই সেতুটি হতে যাচ্ছিল ভারতের দীর্ঘতম সড়কসেতু। ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় এক হাজার কোটি রুপি মূল্যে ১০ দশমিক ২ কিলোমিটারের সেতুটি নির্মাণ করছে গ্যামন ইন্ডিয়া এবং ট্রান্স রেল লাইটিং লিমিটেড। প্রাথমিকভাবে ২০২৩ সালেই…
ফ্রিল্যান্সারদের বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করতে কুষ্টিয়ায় একটি ফ্রিল্যান্সার সামিটের আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। কুষ্টিয়ার শিল্পকলা একাডেমিতে এই সামিট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) চেয়ারম্যান ড. তানজিবা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবি ও উপায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কুষ্টিয়া অঞ্চলের প্রায় ২২০জনেরও বেশি ফ্রিল্যান্সার এই মিটআপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তারা তাদের কষ্টার্জিত অর্থ দেশে নিয়ে আসতে যেসব সমস্যার সম্মুখীন হন সেগুলো তুলে ধরেন। বক্তারা সেসব সমস্যার সম্ভাব্য সমাধানের ওপর আলোকপাত করেন। রেমিট্যান্স…
কানাডার ভ্যাঙ্কুভার শহরে অনুষ্ঠিত ‘পন২ওন ভ্যাঙ্কুভার ২০২৪’ হ্যাকার সম্মেলনে ফায়ারফক্স ব্রাউজারে থাকা দুটি জিরো ডে ত্রুটি শনাক্ত করে ১ লাখ ডলার বা ১ কোটি ১০ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময়মূল্য ১১০ টাকা ধরে) পুরস্কার পেয়েছেন ম্যনফ্রেড পল নামের এক হ্যাকার। ত্রুটিগুলো শনাক্ত হওয়ার পরপরই ব্যবহারকারীদের নিরাপদ রাখতে তড়িঘড়ি করে ফায়ারফক্স ব্রাউজারের নিরাপত্তা হালনাগাদ করেছে মজিলা। গত বুধবার ‘পন২ওন ভ্যাঙ্কুভার ২০২৪’ হ্যাকিং সম্মেলন শুরু হয়। তিন দিনব্যাপী চলা হ্যাকিং সম্মেলনের দ্বিতীয় দিনে ফায়ারফক্স ব্রাউজারে থাকা জিরো ডে ত্রুটিগুলো শনাক্ত করেন ম্যনফ্রেড পল। ‘সিভিই-২০২৪-২৯৯৪৩’ ও ‘সিভিই-২০২৪-২৯৯৪৪’ নামের ত্রুটিগুলো কাজে লাগিয়ে দূর থেকে ব্রাউজারে কোড যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য চুরি করা…
দেশে নিজস্ব কারখানায় উন্নত প্রযুক্তির ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রিক ফ্যান বা বৈদ্যুতিক পাখা তৈরি করছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন ফ্যানের গুণগতমান অনেক ভালো হওয়ায় দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে ভারতের ওয়েস্ট-বেঙ্গল বা পশ্চিমবঙ্গে ৫০ লাখ টাকা মূল্যের ফ্যান রপ্তানি করছে ওয়ালটন। এর মধ্য দিয়ে ভারতের বাজারে ওয়ালটন পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণে আরেকটি নতুন মাইলফলক অর্জন করেছে ওয়ালটন। ওয়ালটন ফ্যানের গ্লোবাল বিজনেস অপারেশন বিভাগের প্রধান আব্দুল লতিফ জানান, ২০২২ সাল থেকে ওয়েস্ট বেঙ্গলে ফ্যান রপ্তানি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় চলতি মাসে পশ্চিমবঙ্গে মোট ৫০ লাখ টাকার ফ্যান রপ্তানি করেছে ওয়ালটন।…
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের দরিগাও এলাকায় মাশরুম চাষ করে সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তা মো. কাইয়ুম। প্রায় পাঁচ বছর আগে মাশরুম চাষ সম্পর্কে অনলাইনের মাধ্যমে জানতে পারেন। কাইয়ুম বলেন, লেখাপড়ার পাশাপাশি আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনেকটা নিজের শখের বসে গড়ে তোলা মাশরুম চাষে সফলতা পেয়েছি৷ বেকারত্ব থেকে মুক্তির প্রত্যয় নিয়ে মাসরুম চাষ শুরু করি। বর্তমানে কাইয়ুমের খামারে ৮০০টির অধিক মাশরুমের স্পন প্যাকেট রয়েছে। এর থেকে তিনি প্রায় ৪০০-৫০০ কেজির মতো মাশরুম উত্তোলনের লক্ষমাত্রা নিয়েছেন। তিনি জানান, দুই মাস আগে চাষ শুরু করার প্রায় এক মাস পর থেকে ফলন দেওয়া শুরু হয়। প্রতি প্যাকেট থেকে এক মাস অনবরত ফলন পাওয়া যায়। খামারে তিন…
নতুন মডেলের সারফেস কম্পিউটার ও ল্যাপটপ আনার পাশাপাশি নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার চ্যাটবট ‘কোপাইলট’-এ নতুন সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রাসফট। অনলাইনে আয়োজিত সারফেস ইভেন্টে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। বিশেষ এ আয়োজনের উল্লেখযোগ্য দিকগুলো জেনে নেওয়া যাক। কোপাইলটে নতুন সুবিধামাইক্রোসফটের এআই চ্যাটবট কোপাইলটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরির পাশাপাশি এক্সেলে বিভিন্ন টেবিল তৈরি করা যায়। শুধু তা-ই নয়, ছবি তৈরির পাশাপাশি লিখিত প্রম্পটের মাধ্যমে আউটলুকে আসা ই-মেইলের উত্তর লেখাসহ বৈঠকের আলোচনার বিষয়বস্তুর সারাংশ তৈরি করা সম্ভব। এবার কোপাইলট ব্যবহার করে কম্পিউটারের ওয়ালপেপার পরিবর্তন, ব্যাটারি সেভার মোড চালুসহ ড্রাইভের জায়গা খালি করার নির্দেশনাও দেওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। পাশাপাশি…
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কুষ্টিয়া জেলার ৬টি উপজেলার প্রায় ২৫০জন নির্বাচিত কৃষিউদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো: টিপু সুলতান, জেলা ভেটেরিনারি সার্জন ডা. কিশোর কুমার কুন্ডু, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শরীফ হাসান সোহাগ, ইউসিবির এমএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো মোহসিনুর রহমান, বিভাগীয় প্রধান মো. মোল্লা মাসুদ পারভেজ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ইউসিবির শাখা…

