লেখক: ই-কমার্স বার্তা

প্রিয়জনের সাথে যোগাযোগ আরও অর্থবহ এবং চমকপ্রদ করতে প্রথমবারের মতো টুকে রেজুলেশনের এইচডি ভিডিও কলিং সুবিধা নিয়ে এসেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট কমিউনিকেশন প্লাটফর্ম ইমো। বিশ্বের প্রথম প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারকারীদের এই সুবিধা দিচ্ছে ইমো। এখন থেকে ইমো ব্যবহারকারীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত নিজেদের বন্ধু, পরিবার ও পরিচিতজনদের সাথে যোগাযোগ করার সময় চমৎকার মানের ভিডিও কলিং সুবিধা উপভোগ করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জীবনে ভিডিও কলের গুরুত্ব অনেক। পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন অথবা কোনো প্রফেশনাল সেটিংয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার সময় বাজে মানের ভিডিও (লো পিক্সেল ও নয়েজ সহ ভিডিও) বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। এই সমস্যার সমাধানে ইমো’র দক্ষ…

Read More

খুব শিগগিরই ঈদ উৎসব চলে আসছে। এমন উৎসবমুখর সময়ে টেলিভিশন এক অন্যতম অনুসঙ্গ হয়ে পড়ে। গ্রাহকদের এই চাহিদার কথা মাথায় রেখে নতুন একটি অফারের ঘোষণা দিয়েছে স্যামসাং। এই অফারের আওতায় এখন স্যামসাংয়ের ৪৩” সিইউ৭৫০০ ক্রিস্টাল ইউএইচডি স্মার্ট টিভিটি পাওয়া যাবে ১০ হাজার টাকা ছাড়ে। স্যামসাংয়ের এই টিভিটির পূর্বমূল্য ছিলো ৫৬,৯০০ টাকা। ছাড়ের পর এখন টেলিভিশনটি পওয়া যাবে ৪৬,৯০০ টাকায়। ৪৩” সিইউ৭৫০০ ক্রিস্টাল ইউএইচডি স্মার্ট টিভিতে রয়েছে ‘পারকালার’ ফিচার। এ ফিচার স্ক্রিন কালার আরও সমৃদ্ধ করে তোলার মাধ্যমে ঝকঝকে ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। বর্তমানে, বেশিরভাগ কনটেন্টই নির্মাণ করা হচ্ছে ফোরকে-তে। সেক্ষেত্রে, বাংলাদেশের দর্শকদের সুযোগ এসেছে ফোরকে কনটেন্ট উপভোগের।…

Read More

গেল কয়েক বছর ধরেই ফ্রিল্যান্সিং ও ঘরে বসে দূরের কাজ বা চাকরি (রিমোট জব) করার ধারণা সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে। ফ্রিল্যান্স কাজ ও রিমোট জবের মধ্যে কিছু পার্থক্য আছে। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে নিয়মিত কাজ দূরবর্তী কোনো জায়গা থেকে করাকে রিমোট জব বলে। এককথায় রিমোট জবে আপনি কোনো প্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ করবেন, কিন্তু নিয়মিত অফিসে যেতে হবে না। করোনা মহামারির সময়ে রিমোট জবের বিকাশ বড় আকারে দেখা যায়। যুক্তরাষ্ট্রে রিমোট জব ২০২০ সাল থেকে বর্তমানে প্রায় ২৮ শতাংশ বেড়েছে। এখন পশ্চিমা দুনিয়ায় হাইব্রিড মানে সরাসরি অফিস ও রিমোট জবের সমন্বয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের মাত্রা বেড়েছে। ইউরোপের বিভিন্ন দেশ এবং ভারত,…

Read More

বছর দুয়েক আগের কথা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে সাহ্‌রি খেয়েই লোকজন চলে আসতেন কমলাপুর রেলস্টেশনে। উপচে পড়া ভিড়ে দীর্ঘ অপেক্ষার পর মিলত টিকিট। ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রির কারণে এখন সেই চিত্র বদলেছে। তবে টিকিট পেতে এখন মানুষকে ‘যুদ্ধ’ করতে হচ্ছে অনলাইনে। টিকিট ছাড়ার প্রথম আধা ঘণ্টায় এক কোটির কাছাকাছি বার টিকিট কাটার চেষ্টা বা হিট হয়েছে। এখন বাসের অগ্রিম টিকিটও অনলাইনে কিনতে পারছেন যাত্রীরা। ফলে মানুষের ভোগান্তিও কমেছে। কিছু পরিবহনের কাউন্টারে অগ্রিম টিকিট কাটার সুযোগ থাকলেও ঢাকার বাস কাউন্টারগুলোতে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভিড় দেখা যায়নি। ঈদ উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে ৬ এপ্রিল বিশেষ লঞ্চ সার্ভিস শুরু…

Read More

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড(বিএটি বাংলাদেশ) ২০২৩ সালের জন্য শেয়ার প্রতি ১০০ শতাংশ নগদ লভ্যাংশেরঅনুমোদন দিয়েছে।বৃহস্পতিবার অনলাইন মাধ্যমে প্রতিষ্ঠানটির ৫১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এই সাধারণসভায় লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়।সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের আর্থিক বিবরণীর অনুমোদন,২০২৩ সালের জন্য শেয়ার প্রতি ১০০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন, পরিচালনাপর্ষদের নির্বাচন, সংবিধিবদ্ধ নিরীক্ষক ও কর্পোরেট গভর্নেন্স অডিটর নিয়োগেরঅনুমোদন প্রদান করা হয়।বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের সভাপতিত্বে অনলাইনে এএজিএম অনুষ্ঠিত হয়। দেশ ও বিদেশ থেকে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা বিএটিবাংলাদেশের এজিএম পোর্টালের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন।২০২৩ সালে বিএটি বাংলাদেশ মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক এবং অন্যান্য করহিসেবে জাতীয় কোষাগারে…

Read More

ভারতের আপত্তি অগ্রাহ্য করে যুক্তরাষ্ট্র আবার কেজরিওয়াল প্রসঙ্গে কথা বলেছে। শুধু তা–ই নয়, যুক্তরাষ্ট্র এবার কংগ্রেসের ব্যাংক হিসাব ‘জব্দ’ করা নিয়েও প্রশ্ন তুলল। দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার ও বিচার নিয়ে বিদেশে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম মন্তব্য করেছিল জার্মানি। এরপর যুক্তরাষ্ট্র। ভারত দুই দেশের ক্ষেত্রেই আপত্তি জানায়। দুই দেশের কূটনীতিকদের তলব করে জানিয়ে দেয়, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য অনভিপ্রেত। কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এ কথাও জানায়, এই প্রবণতা বন্ধ না হলে অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। ভারত প্রথমে ডেকেছিল দিল্লিতে জার্মান দূতাবাসের শীর্ষ কূটনীতিক জর্জ এঞ্জওয়াইরাকে, গত বুধবার তলব করে যুক্তরাষ্ট্রের অস্থায়ী প্রধান গ্লোরিয়া…

Read More

ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় তাক লাগাতে এবার স্যামসাং বাংলাদেশে নিয়ে এলো গ্যালাক্সি এ১৫ ৫জি। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও সুপার অ্যামোলেড ডিসপ্লের মাধ্যমে এ অসাম ডিভাইস নিশ্চিত করবে দিনভর গেমিং ও স্ট্রিমিংয়ের দারুণ অভিজ্ঞতা! এ বিষয়ে স্যামসাং ইন্ডিয়া ইলেক্ট্রনিকস প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “দেশে গ্যালাক্সি এ১৫ ৫জি আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি এই ডিভাইস ব্যবহারকারীদের জীবন আরও আনন্দদায়ক করে তুলবে। এ১৫ এর শক্তিশালী ক্যামেরায় প্রিয়জনদের সাথে অথবা পছন্দের জায়গাগুলোর ছবি তোলা যাবে, যত ইচ্ছা তত। সাথে, এর সুবিশাল ব্যটারি ফোনটিকে দিনভর চালু রেখে আপনার জীবনের রোমাঞ্চকর মুহূর্তগুলোকে করে তুলবে…

Read More

তরুণদের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি এবার হাজির হলো ‘রমজান অফলাইন ক্যাম্পেইন’ নিয়ে।সম্প্রতি ‘ঈদের খুশি, রিয়েলমিতে বেশি’- শীর্ষক বিশেষ এই ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছেস্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।রিয়েলমি’র সঙ্গে ঈদের খুশিকে আরও বাড়িয়ে তুলতে স্মার্টফোনপ্রেমীদের জন্য ‘রমজান অফলাইনক্যাম্পেইন’টি শুরু হয়েছে গত ২০ মার্চ থেকে, চলবে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত। এইক্যাম্পেইনে অংশ নিয়ে রিয়েলমি গ্রাহকরা পাচ্ছেন এক্সক্লুসিভ অফার গ্রহণের দারুণ সুযোগ!ক্যাম্পেইনে অংশহগ্রহণকারী প্রত্যেকে বাংলাদেশে রিয়েলমি’র সকল আউটলেটে বিশেষ এসব সুযোগ-সুবিধা পাচ্ছেন।এবারের রমজানকে আরও স্মৃতিমধুর করে তুলতে, স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান রিয়েলমিগ্রাহকদের দিচ্ছে ২ লাখ টাকা মূল্যের অবিস্মরণীয় ফ্যামিলি ট্রিপের সুযোগ!এছাড়াও, ব্র্যান্ডের জনপ্রিয় সি৫৫, সি৫৩, সি৫১, সি৬৭ ও নোট ৫০ সহ নির্দিষ্ট কিছু ডিভাইসকিনলেই পাচ্ছেন বোগো…

Read More

৪৪তম বিসিএসে প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের দেখা খাতায় দেওয়া নম্বরের পার্থক্য ২০ শতাংশ বা এর বেশি এমন খাতা দেখছেন তৃতীয় পরীক্ষক। এর মধ্যে খাতা জমা দেওয়ার কথাও ছিল কিন্তু প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের মতো তৃতীয় পরীক্ষকের মধ্যে কিছু পরীক্ষক খাতা দেখে জমা দিতে গড়িমসি করছেন। এতেই বিপাকে পড়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন লিখিত পরীক্ষার ফল দিতেও দেরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সব মিলে এই পরীক্ষকদের কারণে একধরনের বিব্রত হচ্ছে পিএসসি। পিএসসি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। জানতে চাইলে পিএসসি সূত্র জানায়, ৪৪তম বিসিএসের ৯ হাজারের বেশি খাতা তৃতীয় পরীক্ষকের কাছে দেখতে দেওয়া হয়েছে। বেশির…

Read More

টিকিট কালোবাজারির অভিযোগে অভিযুক্ত ট্রেনের অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকম। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার দফা অভিযানে প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তার নাম বেরিয়ে আসে। তাদের সঙ্গে যুক্ত রয়েছে রেলের লোকজনও। এমন বাস্তবতায় ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির দায়িত্ব বিতর্কিত প্রতিষ্ঠান সহজের হাতেই রয়ে গেল। সাত দিনে ঢাকা থেকে ২ লাখ ৩৪ হাজার ৫০০ টিকিট বিক্রি করার দায়িত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে। যদিও কালোবাজারি প্রতিরোধে রেলের পক্ষ থেকে নেই প্রযুক্তিগত কোনো ব্যবস্থা। নেই নজরদারিও। সব মিলিয়ে সহজের কাছে অসহায় রেলওয়ে কর্তৃপক্ষ। জানা গেছে, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি সহজের সঙ্গে চুক্তি করে রেল। শর্ত অনুযায়ী পাঁচ বছরে ২০ কোটি টিকিট বিক্রি করে ৫…

Read More