লেখক: ই-কমার্স বার্তা

স্বনামধন্য মেরিটাইম (সমুদ্রবিষয়ক) শিক্ষাপ্রতিষ্ঠান ওশেন মেরিটাইম একাডেমির সাথে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এই চুক্তির আওতায় টিউশন ফি সংগ্রহ, পে-রোল (বেতন) ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সহ ব্যাংকিং সেবার বিভিন্ন দিক অন্তর্ভুক্ত। দুই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে ইউসিবি’র করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউসিবি ও ওশেন মেরিটাইম একাডেমির মধ্যে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ওশেন মেরিটাইম একাডেমির পক্ষে উপস্থিত ছিলেন এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মারুফ মুহাম্মদ জহিরুল ইসলাম, হেড অব মার্কেটিং আব্দুল মান্নান ও প্রজেক্ট ম্যানেজার নূর মোহাম্মদ। এছাড়া, ইউসিবি’র পক্ষ থেকে এর এসইভিপি ও…

Read More

সম্প্রতি, মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান উপায় ঘরে বসেই অগ্রিম বাসের টিকিট বুক করার সুবিধার্থে ‘ঈদ যাত্রা’ শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করেছে। ঈদের সময় মানুষ নিজ শহর বা গ্রামে ছুটে যায়। এই মৌসুমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার সময় বিভিন্ন রকম হেনস্তার শিকার হয় সাধারণ মানুষ। মানুষের এই ভোগান্তির সমাধান এবং ঈদ যাত্রাকে আরও আনন্দময় করে তুলতে উপায় নিয়ে এসেছে অ্যাপের মাধ্যমে ঝামেলাহীনভাবে বাসের টিকিট কেনার সুযোগ। সাথে থাকছে বিশেষ ছাড়। এই ক্যাম্পেইনটি চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহীরা নির্বাচিত কিছু রুটের (ঢাকা থেকে চট্টগ্রাম/খুলনা/রংপুর/রাজশাহী/বরিশাল) জন্য শ্যামলী এনআর ট্রাভেলসের (নন এ/সি) টিকিট কিনতে পারবেন সরাসরি উপায় অ্যাপের মাধ্যমে। টিকিট নিশ্চিত হওয়ার…

Read More

সমাজ ও কমিউনিটির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রচেষ্টার অংশ হিসেবেরাজধানীর সোলমাইদ স্কুল, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন (বিএসসিএফ) ও ফ্যামিলিজ ফরচিলড্রেনের (এফএফসি) শিশুদের জন্য তহবিল সংগ্রহ, সহযোগিতামূলক কার্যক্রম ও ইফতারের আয়োজনকরেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) শিক্ষার্থীরা। স্কুলের সার্ভিস ডে প্রোগ্রামে এ আয়োজনকরে আইএসডি’র শিক্ষার্থীরা। সম্প্রতি আইএসডি ক্যাম্পাসে আয়োজিত এই প্রোগ্রামে আইএসডিশিক্ষার্থীদসহ সোলমাইদ, বিএসসিএফ ও এফএফসি থেকে মোট ১৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েটের (আইবি) শিক্ষাকার্যক্রমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বারোপ করেসমাজ ও কমিউনিটির কল্যাণে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করা হয়। এ কারিকুলামে শিক্ষার্থীদের বিশ্ব-নাগরিককরে গড়ে তোলা হয়। আইবি লার্নার প্রোফাইলে শিক্ষার্থীদের ‘কেয়ারিং,’ অর্থাৎ যত্নশীল বা সহানুভূতিশীলহয়ে ওঠার ওপর গুরুত্ব দেয়া হয়েছে, যাতে…

Read More

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় একটি বিশেষ যন্ত্র উদ্ভাবন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২৯ মার্চের নিয়োগ পরীক্ষায় ‘সুরক্ষা’ নামে এই যন্ত্র পরীক্ষামূলকভাবে কয়েকটি জেলায় ব্যবহার করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আজকের লিখিত (২৯ মার্চ) পরীক্ষায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় এ সিস্টেমের সহজ ও কার্যকর ব্যবহার নিশ্চিত হয়েছে। লিখিত পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, প্রথম…

Read More

কৃত্রিম বুদ্ধিমত্তা ২০২৩ সালের বেশিরভাগ সময় ব্যবসা ও শিল্পে ঝড় তুলেছিল। এর দ্রুত বৃদ্ধি বিপণনের শিরোনামগুলিতে আধিপত্য বিস্তার করেছিল এবং কর্মক্ষেত্রে উত্পাদনশীলতা এবং অটোমেশনের জন্য বহুমুখী সরঞ্জাম হিসাবে অনুকূল হওয়ার কোনও লক্ষণ দেখায়নি। যাইহোক, সমস্ত বিপণনকারীরা সম্পূর্ণরূপে খুচরা সরঞ্জাম এবং সর্বদা পরিবর্তিত গ্রাহক অভিজ্ঞতা ডোমেন উন্নত করার সমাধান হিসাবে এআই এর গ্রহণকে আলিঙ্গন করে না। পরিবর্তে, তারা এআই আতঙ্ক এবং রাজস্ব উল্লাসের মধ্যে দোদুল্যমান প্রতিক্রিয়াগুলির সাথে লড়াই করে। এটি পছন্দ করুন বা না করুন, বেশিরভাগ সংস্থাগুলি অনিচ্ছাকৃতভাবে এআই ব্যবহারে নিজেকে টেনে আনে। তারা গ্রাহক এবং কর্মচারীদের অভিজ্ঞতা উন্নত করতে এআইয়ের সম্ভাব্যতা সনাক্ত করতে পারে, তবুও তারা বিভিন্ন এআই প্রযুক্তি সংহত…

Read More

খুব বেশি দিন আগের কথা নয়, মানুষের আর্থিক লেনদেন ছিল কঠিন কাজ। সময়, শ্রম ও অর্থ ব্যয়ের কথা মাথায় আসত প্রথমেই। সময়টা বদলে গেছে, এখন মুহূর্তেই লেনদেন হচ্ছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মানুষ এখন ডিজিটাল জীবনযাপনে অভ্যস্ত। লেনদেনের ডিজিটালাইজেশনও হয়েছে সেই সূত্র মেনে। অন্যদিকে আবার টাকা লেনদেনের গতির সঙ্গে সমানুপাতিক হারে অর্থনীতির চাকাও ঘুরছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, দেশে এখন ২৫ শতাংশ মানুষের ব্যাংক হিসাব রয়েছে। এর মধ্যে সব ধরন মিলিয়ে কার্ডের সংখ্যা তিন কোটির মতো। ইন্টারনেট ব্যাংকিংও গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। এরপরেও দেখা যাচ্ছে অ্যাপের চাহিদাই বেশি। পরিবর্তিত এই পরিস্থিতিতে অনেককেই নড়েচড়ে বসতে হচ্ছে এবং সময়ের চাহিদা…

Read More

বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ ও ক্যাশলেস অর্থনীতি বিনির্মাণের অংশ হিসেবে অন্যান্য সেবা খাতের পাশাপাশি আর্থিক সেবাও দ্রুতগতিতে ডিজিটাল হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সেবাগুলো ডিজিটাল করার পাশাপাশি নিরাপদ ও ঝুঁকিহীন করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। যার ফলে গ্রাহকদের ভেতর এই সেবা গ্রহণের প্রবণতা ও আস্থা বেড়েছে অনেকাংশে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপভিত্তিক ব্যাংকিং, এটিএম/সিআরএমের মাধ্যমে নগদ উত্তোলন ও জমা, কার্ডভিত্তিক পিওএস/বাংলা কিউআরের পাশাপাশি অনলাইন কেনাকাটা গ্রাহককে ডিজিটাল আর্থিক সেবা গ্রহণে প্রতিনিয়ত আগ্রহী করে তুলছে। বাজারে প্রাইম ব্যাংকের কার্ডের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গত তিন বছরে, আমাদের ব্যাংকের কার্ডের ব্যবহার আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে, যা গ্রাহকদের ব্যাংকের ওপর আস্থা ও ডিজিটাল পেমেন্ট…

Read More

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে এনেছে।অবিশ্বাস্য যে, উন্মোচনের মাত্র ২৭ মিনিটের মধ্যে কোম্পানিটি ৫০ হাজারের বেশি গাড়ির অর্ডার পেয়েছে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে শাওমির প্রধান নির্বাহী লেই জুন বলেন, গাড়িটির স্ট্যান্ডার্ড ‘সু৭’ মডেলের দাম ২ লাখ ১৫ হাজার ৯০০ ইউয়ান বা ২৯ হাজার ৮৭২ ডলার। ম্যাক্স সংস্করণের দাম ঠিক করা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৯০ ইউয়ান। কোম্পানিটি আরও জানিয়েছে, উন্মোচনের মাত্র ২৭ মিনিটের মধ্যে তারা ৫০ হাজারের বেশি গাড়ির অর্ডার পেয়েছে। শাওমি দাবি করছে, নতুন গাড়িতে সুপার ইলেকট্রিক মোটর প্রযুক্তি রয়েছে। যেটি টেসলা ও অন্যান্য প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ির চেয়ে বেশি গতি দিতে পারবে। এছাড়া…

Read More

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স এসোসিয়েশন – বিডকোয়া’র গ্রান্ড ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ, ২০২৪) ‘বিডকোয়ার’ আহ্বায়ক মোহাম্মদ আলী ভুঁইয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান সজীবের পরিচালনায় ও ইন্জিনিয়ার ফরহাদুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মো: সাবিত হোসেনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিডকোয়া’র সিনিয়র সহ সভাপতি এস এম রেজাউল হক, সহ-সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান, সহ সভাপতি, সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) আবদুল্লাহ আল মামুন,…

Read More

অতি সম্প্রতি জনাব মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস পাবনা জেলার সম্মানিত ব্যাবসায়ীদের উপস্থিতিতে ” ঢাকাস্থ পাবনা বণিক সমিতি ” এর এক অর্গানাইজিং মিটিং ১০৩ শরৎ চন্দ্র চক্রবর্তী রোড, আরমানীটোলা পোস্ট- বাবু বাজার , থানা- বংশাল, ঢাকা -১১০০ এর দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।উক্ত সভায় নিম্নরূপ সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।সিদ্ধান্ত সমূহঃ-১। প্রস্তাবিত কয়েকটি নাম সর্বসম্মতিক্রমে “ঢাকাস্থ পাবনা বণিক সমিতি” নামটি গৃহীত হয়।২। ৪০ সদস্যের একটি পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠিত হয়। যাহার তালিকাটি নিচে দেওয়া হলো।কমিটির তালিকা নিম্নরূপউপদেষ্টা পরিষদঃপ্রধান উপদেষ্টা- হাজী মোঃ আসাদ উল্লাহ ধানমন্ডি , ঢাকা )উপদেষ্টা-হাজী মোঃ আব্দুর রহমান ( আরমানীটোলা , ঢাকা )হাজী মোঃ রইচ উদ্দিন।…

Read More