লেখক: ই-কমার্স বার্তা
লালমনিরহাটের হরিণছাড়ায় প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষি সহায়তামূলক প্রকল্পের অধীনে রংপুরের আরডিআরএস মিলনায়তনে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে,ইউসিবি’র অর্থায়নে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার চর উন্নয়ন গবেষণা কেন্দ্র (সিডিআরসি) কর্তৃক বাস্তবায়নাধীন কর্মসূচিসমূহের অগ্রগতি পরিদর্শনে যান কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন আড়াই শ জন কৃষি উদ্যোক্তা। কৃষি ও খাদ্য উদ্যোক্তাদের চিহ্নিত করার মাধ্যমে তাদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্য নিয়ে ৩৯তম জেলা হিসেবে রংপুরে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে ইউসিবির সহযোগী হিসেবে রয়েছে বিএসএএফই ফাউন্ডেশন। প্রশিক্ষণ…
দেশের তথ্যপ্রযুক্তি (আইসিটি) এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা (আইটিইএস) খাতে ২০৩১ সাল পর্যন্ত কর অব্যাহতি চান খাত সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনগুলো। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর কাওরানবাজারে বেসিস কার্যালয়ে এই খাতের ৫টি সংগঠন এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (ই-ক্যাব) নেতারা অংশ নেন। বেসিস সভাপতি রাসেলটি আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতকে যদি করের আওতায় আনা হয়, সেটা মোট রাজস্ব আয়ের ১ শতাংশও হবে না। এসময়ে শুধু সরকারের এই অল্প আয়ের জন্য একটা…
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য স্মার্ট শিক্ষার সুযোগ ত্বরান্বিত করতে কৌশলগত একসাথে কাজ করবে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন)। এ সহযোগিতার বিষয়ে সম্প্রতি উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এ সমঝোতা স্মারক বাংলাদেশে স্মার্ট ক্যাম্পাস ও স্মার্ট ক্লাসরুমসহ স্মার্ট শিক্ষার সকল উদ্যোগকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে হুয়াওয়ের প্রতিশ্রুতিরই একটি প্রতিফলন। হাই পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি), ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইত্যাদির মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন সুযোগ এবং সম্ভাবনা তৈরির জন্য যৌথভাবে কাজ করবে হুয়াওয়ে এবং বিডিআরইএন। এই প্রক্রিয়ায়, হুয়াওয়ে, বিডিআরইএন-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানকে উচ্চ-গতির ইন্টারনেট/ডেটা সংযোগ হার্ডওয়্যার এবং অন্যান্য সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার সরবরাহ করবে। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয়…
প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে একসঙ্গে কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং জয়তুন বিজনেস সলিউশনস লিমিটেড স্মার্ট বাংলাদেশের লক্ষ্যপূরণে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক সাক্ষরতা বাড়াতে এবং সর্বনিম্ন খরচে আর্থিক সেবা গ্রহণের সুযোগ বাড়ানোর মাধ্যমে গ্রামীণ অঞ্চলে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে একটি যুগান্তকারী অংশীদারত্বের (ডিজিটাল কলাবোরেশন) ঘোষণা দিয়েছে ইউসিবি পিএলসি ও জয়তুন বিজনেস সলিউশনস। রাজধানী ঢাকায় অবস্থিত ইউসিবি করপোরেট অফিসে (০৪ এপ্রিল) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং জয়তুন বিজনেস সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান আরফান আলী। এ বিষয়ে আরিফ কাদরী বলেন, “স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন এই অংশীদারত্ব। ডিজিটাল উদ্ভাবনের…
বিএটি বাংলাদেশের হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শাবাব আহমেদ চৌধুরীকে।গত ১ এপ্রিল থেকে এ পদে দায়িত্ব পালন করেন তিনি। বিএটি গ্রুপে কাজকরার ক্ষেত্রে সম্প্রতি ১৫ বছর পূর্ণ করেছেন শাবাব। এ সময়কালে তিনি বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি ওযুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। সম্প্রতি, তিনিযুক্তরাজ্যে ডিবিএস -এ হেড অব কমার্শিয়াল ফাইন্যান্স হিসেবে সফলভাবেদায়িত্ব পালন করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক সম্পন্নকরেন শাবাব। ২০০৯ সালে ফাইন্যান্স ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে বিএটিবাংলাদেশে যোগদানের মাধ্যমে এ প্রতিষ্ঠানে তার পথচলা শুরু হয়। নতুন দায়িত্ব পাওয়া নিয়ে দেয়া এক বার্তায় শাবাব আহমেদ চৌধুরী বলেন,“লিডারশিপ টিমের সদস্য হিসেবে…
চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে ক্রেতাদের উপস্থিতি বেশ কম দেখা গেছে। বাজারে সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম স্থিতিশীল থাকলেও বিক্রি হচ্ছে কম। একাধিক বিক্রেতা জানিয়েছেন, আর কয়েক দিন পর ঈদ হওয়ায় এ সপ্তাহে ক্রেতারা কম এসেছেন। ফলে কম্পিউটার যন্ত্রাংশের বিক্রিও বেশ কম হয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশগুলোর দাম সংগ্রহ করেছেন তাসনিম মাহফুজ। প্রসেসর ইন্টেল: কোর আই ৯ (৬.০০ গিগাহার্টজ (গি. হা.) ১৪ প্রজন্ম ৭৩ হাজার ৫০০ টাকা, কোর আই ৯ (৫.৮০ (গি. হা.) ১৩ প্রজন্ম ৬৭ হাজার টাকা, কোর আই ৭ (৫.৬০ গি.হা.) ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই ৭ (৫.৪০ গি. হা.)…
পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতার ভাগাভাগি করার অনন্য এক উদ্যোগনিয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। অলাভজনক প্রতিষ্ঠান ‘টুগেদার ফরবাংলাদেশ’- এর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ‘‘সবার জন্য ইফতার, সবাই মিলে ইফতার” শীর্ষক এইক্যাম্পেইনের উদ্যোগ নেয়া হয়েছে।রোজার দ্বিতীয় শুক্রবার অন্তত ৪০০ জন অসহায় ব্যক্তির ইফতারের ব্যবস্থা করেছে রিয়েলমি।ক্যাম্পেইনের প্রথম ধাপে রাজধানীর ধানমন্ডি এলাকায় এই ইফতারের আয়োজন করা হয়।এই মহৎ উদ্যোগ গ্রহণের ধারবাহিকতায় রোজার তৃতীয় শুক্রবার রিয়েলমি আরও অন্তত ৫০০জনের জন্য ইফতারের ব্যবস্থা করেছে। রাজধানী ঢাকায় অবস্থিত লিডো পিস হোম নামক একটিএতিমখানায় এই ইফতারের আয়োজন করা হয়। রোজার শেষ শুক্রবারেও আরও কিছু সুবিধাবঞ্চিতমানুষকে ইফতার করানোর পরিকল্পনা রয়েছে স্মার্টফোন ব্র্যান্ডটির।সমাজে একটি সত্যিকারের পার্থক্য…
অদ্য ৩১.০৩.২০২৪ইং তারিখ রোজ রবিবার বিকেল ৩.০০ ঘটিকায় জনাব মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে “মক্কা টাওয়ার” , ১৫ নং এ.সি রায় রোড আরমানীটোলা , ঢাকা- ১১০০ এ “ঢাকাস্থ পাবনা বণিক সমিতি” এর এক পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে দো’আ ও ইফতারের আয়োজন করা হয়। উক্ত সভায় বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারি মার্চেন্ট এ্যাসোসিয়েশন এর সম্মানিত সাধারন সম্পাদক জনাব মোঃ শফিকুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ মজনু শাহ এবং পরিচালক জনাব মোঃ মোজাম্মেল হোসেন লিটন সহ আরও অনেকেই উপস্থিত থেকে উক্ত সভাকে সম্মৃদ্ধ করেন। উক্ত সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে নিম্নরূপ সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। ১।গত ১৬.০৩. ২০২৪…
নিজেদের মূল প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সহযোগিতায় দেশে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের জন্য ‘ইউসিবি অ্যাসেট প্রিভিলেজ’ নামে একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। পুঁজিবাজারে এমন পরিষেবা এটাই প্রথম, যা ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের নির্বাচিত বিনিয়োগকারীদের জন্য বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে। ‘ইউসিবি অ্যাসেট প্রিভিলেজ’ -এর মাধ্যমে বিনিয়োগকারীরা ভ্রমণের সময় এয়ারপোর্টে ইউসিবির অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক লাউঞ্জে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী আরিফ কাদরী ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সম্মানিত বিনিয়োগকারী সজল দত্ত গুপ্তের কাছে কার্ডটি হস্তান্তরের মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শেখ…
স্মার্ট বেসিস গঠনের লক্ষ্য টিম স্মার্টেরস্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বেসিস গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নির্বাচনের মাঠে থাকা প্যানেল ‘টিম স্মার্ট’। বেসিসে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যও তাদের। পূর্ণ প্যানেলে রায় পেলে তারা দেশের তথ্যপ্রযুক্তি খাতের সঠিক ও পূর্ণাঙ্গ ডাটা সংগ্রহেও বিভিন্ন পদক্ষেপ নেবে। মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্যানেলের নেতারা এমনসব প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন। বেসিস নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে পূর্ণ প্যানেল গঠন করে মাঠে রয়েছে টিম স্মার্ট। এডভান্সড ইআরপি বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়া এই প্যানেলে এক…

