লেখক: ই-কমার্স বার্তা
বাজারে চলে এসেছে সেকেন্ড ব্রেন! জানা গেছে, এই সেকেন্ড ব্রেন মাথার উপর চাপ কমাবে। সেকেন্ড ব্রেন কোনও চিপ নয়। অপারেশন করেও একে শরীরে বসাতে হবে না। এটা আসলে এক ডিজিটাল নথি। যা কোনও ডকুমেন্ট বা ছবি স্টোর করে রাখত পারে অন্তত ৫০০ বছরের জন্য। এত কিছু মাথায় রাখা সম্ভব! দিনে হয়তো বেশ কয়েকবার আমরা এ কথা বলে থাকি। জন্মদিন, ফোন নম্বর, বিবাহ-বার্ষিকী, বাজারের লিস্ট, গুচ্ছের পাসওয়ার্ড, অফিস ওয়ার্ক, তালিকা তো বিরাট লম্বা। এত কিছু মাথায় রাখা সত্যিই সম্ভব নয়। মাথা হাল ছাড়লে মনও হাল ছেড়ে দেয়। ফল, মাথা থেকে অনেক কিছুই হারিয়ে যায়। সেকেন্ড ব্রেন সেসবই সেভ করে রাখবে। চাইলেই…
গত দুই বছরের মতো এ বছরও মার্চ থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় গরম অসহনীয় হয়ে উঠেছে। দিনের তীব্র খরতাপের পর বিকেলে দমকা হাওয়া বা কালবৈশাখী হলেও তা গরমের কষ্ট খুব বেশি কমাতে পারছে না। গবেষকেরা বলছেন, গত ছয় দশকে শুধু ঢাকায় তীব্র এবং অসহনীয় গরমের দিনের সংখ্যা তিন গুণ বেড়েছে। ঢাকার বাইরের বড় শহরগুলোতেও আরামদায়ক দিন কমে, তীব্র কষ্টকর গরমের দিন সাত গুণ পর্যন্ত বেড়েছে। বিশ্বের চারটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন তথ্য সামনে এনেছেন। যদি কোনো একটি এলাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকে, এমন অবস্থাকে আবহাওয়াবিদেরা…
মানুষের হাতে সময় কমে আসায় অনেকের মার্কেটে যাওয়ার ফুরসত কম। ইদানীং তরুণ-তরুণী ও চাকরিজীবীদের মধ্যে অনলাইনে কেনাকাটার আগ্রহ বেশ বেড়েছে। সুতা থেকে শুরু করে ঘরের এসি পর্যন্ত অনেকে কিনছেন অনলাইনে। ইলেক্ট্র্রনিক-কমার্সের (ই-কমার্স) যুগে পণ্য কিনে ঠকেছেন বা মান খারাপ এমন অভিযোগও অহরহ আছে। ক্রেতাদের ভাষ্য, দেখেশুনে একটু বুঝে অর্ডার করলে ঠকার সম্ভাবনাও কম। অনেকের মতে, দিন যত যাচ্ছে, সেবার মানও ভালো হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের মোট বাজারের পাঁচ শতাংশ কেনাবেচা হয় অনলাইনে। ঈদের মতো এমন বড় উপলক্ষ এলেই তা দ্বিগুণ হয়। তবে এবার মোট বেচাকেনার ২৫ শতাংশ হতে পারে ই-কমার্সের মাধ্যমে। যার মধ্যে ফেসবুকভিত্তিক এফ-কমার্সেরও বড় একটি বাজার দখলে রয়েছে।করোনা…
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি এর অধীনে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ “স্কুট লিমিটেড” রংপুরে যাত্রা করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে। এরই আলোকে, রংপুরে ই-বাইক শেয়ার সেবা প্রদানের লক্ষ্যে ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠাকে কেন্দ্র করে স্টার্টআপ ‘স্কুট লিমিটেড’ এবং স্কুট রংপুর ফ্রাঞ্চাইজি এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। বিকেলে রাজধানী ঢাকার আগারগাঁও আইসিটি টাওয়ারের আইডিয়া ফ্লোরে এই স্বাক্ষর হয়। এতে স্কুট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ এবং স্কুট রংপুর ফ্রাঞ্চাইজি এর প্রধান জেনিথ লিংকন মজুমদার স্বাক্ষর করেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস, ল্যাব অপারেশন বিষয়ক পরামর্শক আবুল কালাম এহসানুল কালাম…
ই-কমার্স বিজনেস জায়ান্ট আলিবাবার চ্যানেল ব্যাবহার করে দেশীয় ম্যানুফ্যাকচারার এবং উদ্যোক্তাদের পন্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে ক্রস বর্ডার ই-কমার্স বিজনেস এবং রপ্তানী বিষয়ক একটি ওয়ার্কশপ আয়োজিত হয়েছে।রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে “ট্রেডিং বিয়ুন্ড বর্ডার” শিরোনামের এই ওয়ার্কশপ আয়োজিত হয়। আলিবাবার বাংলাদেশ চ্যানেল পার্টনার স্কাইটেক সলিউশনস এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজন করে এই ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে ২৫০ জন ই-কমার্স উদ্যোক্তা ও ম্যানুফ্যাকচারগন অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর পরিচালক সাইদুর রহমান। দেশীয় ই-কমার্স উদ্যোক্তাদের পণ্যগুলো দেশের বাইরে রপ্তানী করে রেমিটেন্স আনার সুযোগ এবং ক্রস বর্ডার ই-কমার্স পলিসি বিষয়ে আলোচনা করেন তিনি। এরপর লোকাল টু গ্লোবাল বিজনেস সম্প্রসারন বিষয়ে…
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে খুদে বার্তা আদান-প্রদানের জন্য গুগলের মেসেজেস অ্যাপ খুবই জনপ্রিয়। কিন্তু প্রতিদিন বেশি বার্তা আদান-প্রদান করা হলে প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পেতে বেশ সমস্যা হয়। তবে চাইলেই গুরুত্বপূর্ণ বার্তাগুলো মেসেজেস অ্যাপে আলাদাভাবে সংরক্ষণ করা যায়। মেসেজেস অ্যাপে প্রয়োজনীয় খুদে বার্তা সংরক্ষণের পদ্ধতি দেখে নেওয়া যাক। প্রয়োজনীয় খুদে বার্তা সংরক্ষণের জন্য প্রথমেই মেসেজেস অ্যাপে প্রবেশ করে নির্দিষ্ট বার্তাটি ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর ওপরে প্রদর্শিত অপশন থেকে আর্কাইভ আইকনে ট্যাপ করলেই বার্তাটি আর্কাইভ ফোল্ডারে জমা হবে। ফলে সহজেই পরবর্তী সময় বার্তাটি খুঁজে পাওয়া যাবে প্রয়োজন শেষে চাইলে বার্তাটি আর্কাইভ থেকে মুছেও ফেলা যাবে।…
গত ৬ এপ্রিল শনিবার ইন্টারন্যাশনাল বিজনেস নেটওয়ার্ক-আইবিএনের লিমিটেডের উদ্যোগে রাজধানীর মিরপুরের গ্র্যান্ড প্রিন্স হোটেলে দোয়া ও ইফতার মাহফিল সফলতার সাথে আয়োজন করা হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও পরিচিতি পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে আইবিএনের ব্যবস্হাপনা পরিচালক ডি.এম. এমদাদুল হক শেয়ারহোল্ডারদের সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন সম্ভাব্য দিক তুলে ধরেন। তিনি শেয়ারহোল্ডারদের মধ্য থেকে নয় সদস্যের একটি পরিচালনা কমিটি ঘোষণা করেন। কমিটির মধ্যে প্রেসিডেন্ট হিসেবে মোঃ জহিরুল ইসলাম, সেক্রেটারি রেজা নূর আলম, সেক্রেটারি শেয়ার হোল্ডার মোঃ আরিফুর রহমান, সেক্রেটারি লিগেল এ্যাফেয়ারস এডভোকেট হেলাল উদ্দিন, সেক্রেটারি ইন্টান্যাশনাল এ্যাফেয়ারস সালমান হায়দার, সেক্রেটারি টুরিজম মোঃ মনিরুজ্জামান, অফিস সেক্রেটারি…
প্রি-বুক রিয়েলমি সি৬৭ ক্যাম্পেইনে অংশ নেওয়া ভাগ্যবান একজন বিজয়ীকে এক লাখ টাকা পুরস্কার প্রদান করেছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। রিয়েলমি স্মার্টফোন কিনে একটি আকর্ষণীয় লটারির মাধ্যমে এক লাখ টাকার এ অসাধারণ সুযোগ জিতে নিয়েছেন শরীফ আহমেদ। রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝ্যাং সম্প্রতি বিজয়ীর হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। এছাড়া, রিয়েলমি সি৬৭ কিনে আরও ১০ জন ভাগ্যবান ক্রেতা লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে পেয়েছেন বোগো (একটি কিনলে একটি ফ্রি) ডিলের পুরস্কার। বাংলাদেশের স্মার্টফোনের বাজারে রিয়েলমি সি৬৭ ছাড়ার সময়, ব্র্যান্ডটি তাদের গ্রাহকদের জন্য অসাধারণ এক সুযোগ নিয়ে হাজির হয়। স্মার্টফোন সিরিজটি বাজারে আসার সঙ্গে সঙ্গে রিয়েলমি’র অনুমোদিত আউটলেটগুলোতে ডিভাইসটির প্রি-বুকিং দিলে, লটারির…
আগামী ৮ মে দেশের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার সেবা খাতের অন্যতম এ সংগঠন বেসিসের ২০২৪–২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এর আগে নির্বাচনে অংশ নিতে ১১ পদে মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বলে খবর পাওয়া গিয়েছিলো। তবে অ্যাফিলিয়েট সদস্যের মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়। ফলে বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও দুই সদস্যের স্বাক্ষরিত তালিকায় ৪১ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তালিকা অনুসারে সাধারণ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন- এম আসিফ রহমান, মো. মোস্তাফিজুর রহমান সোহেল, মুহাম্মদ আমিনুল্লাহ, মুহাম্মদ রিসালাত সিদ্দিকী, সৈয়দ আলমাস কবির, লিয়াকত হোসাইন, উত্তম কুমার পাল, তামিম দাইয়ান, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, সৈয়দা…
তাপমাত্রা কমবে না বলে আবহাওয়া দপ্তর তথ্য দিয়েছে। শেষ চৈত্রে বাংলাদেশে গরম পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই গরমের সঙ্গে যদি বিদ্যুতের লোডশেডিংয়ের মাত্রাও বেড়ে যায়, মানুষের ভোগান্তির শেষ থাকে না। তা-ও রোজার দিনে। এপ্রিলের শুরুতে দেশের বিভিন্ন গ্রামাঞ্চলের কোথাও কোথাও দিনে সাত থেকে আট ঘণ্টা লোডশেডিং হচ্ছে। গরমে চাহিদা বাড়লেও জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যাচ্ছে না। দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৬ হাজার মেগাওয়াট। গত বুধবার দিনের বেলায় সর্বোচ্চ চাহিদা ছিল সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। ওই সময় সরবরাহ ঘাটতি ছিল ২ হাজার মেগাওয়াটের বেশি, যা লোডশেডিং দিয়ে পূরণ করা হয়েছে। এর পুরোটাই করা হয়েছে মূলত ঢাকার বাইরে, দেশের…

