লেখক: ই-কমার্স বার্তা
অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে ই-ক্লাব ঈদ পুনর্মিলনী ও বৈশাখী আড্ডা ২০২৪ রাজধানীর রুপায়ন ট্রেড সেন্টারের ওয়াটারফল কনভেনশন সেন্টারে উদযাপন করা হয়। ক্লাবের ইসি কমিটির সভাপতি প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং অফিস সেক্রেটারি মো: সোলায়মান আহমেদ জীসান এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করে বাংলাদেশকে সম্মান জানানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি ই-ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান বলেন ই-ক্লাব পরিবার এখন অনেক বড়। আমরা ক্লাবের পরিধি বাড়িয়ে পৃথিবীর কয়েকটি দেশে চ্যাপ্টার ওপেন করতে যাচ্ছি এবং বাংলাদেশের কয়েকটি জেলায় চ্যাপ্টার ওপেন প্রক্রিয়াধীন। আমরা ভিন্নতা, প্রসার, গল্পের শুরু যেখানেই, নেটওয়ার্ক বাস্কেট, ই-শপ সহ বিভিন্ন প্রজেক্টের যাত্রা শুরু…
ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত রকমের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে, তবে ইরান এর তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে। গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির এ হুঁশিয়ারি দেন। হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, ‘ইসরায়েল যদি আরেকবার দুঃসাহসিকতা দেখায় ও ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তবে আমাদের পরবর্তী সাড়া হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের।’ গতকাল ইরানে ইসরায়েলের হামলা চালানোর খবরের প্রতিক্রিয়ায় ইরানের মন্ত্রী এ সতর্কবাণী উচ্চারণ করেন। এদিকে তেহরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের আগে গত বুধবার ইরানের সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দোলরহিম মৌসাভি বলেছেন, ইরানের…
বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ন্যাশনাল ওয়াশ কনসালট্যান্ট–প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিককর্মস্থল: ইউনিসেফ–ঢাকাবেতন: মাসিক বেতন ২,২৫,০০০ টাকা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিংকে ফরম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৪।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশের নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসাবে তৈরিতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীনফোন। তিনি বলেন প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট সিটিজেন, স্মার্ট নাগরিক, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গ্রামীনফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিমন্ত্রী রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দেশের শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারী গ্রামীণফোন দেশের প্রথম ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ মার্কেটপ্লেস “অ্যাপসিটি” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রামীণফোন লিমিটেডের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান পেটার-বরে ফারবার্গ, গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির আজমান। প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী পলক…
যাঁরা কথা বলতে কিংবা শুনতে পান না, তাঁদের যোগাযোগের একমাত্র মাধ্যম ইশারা ভাষা (সাইন ল্যাঙ্গুয়েজ)। ইশারা ভাষা ব্যবহার করেই বাক্ ও শ্রবণপ্রতিবন্ধীরা নিজেদের মনের ভাব আদান-প্রদান করেন। আর তাই এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে (এআই) ইশারা ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছেন নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যানোলিস ফ্র্যাগকাইডাকিস। ম্যানোলিস ফ্র্যাগকাইডাকিস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে (এলএলএম) ইশারা ভাষা শেখাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ইশারা ভাষা অন্য ভাষার চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়। একক ইশারা ভাষা তৈরি করা বেশ কঠিন। আমরা ইশারা ভাষার অভিধান তৈরির জন্য একটি টুল তৈরি করেছি। টুলটির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ইশারা ভাষা ব্যবহারকারীদের হাতের নড়াচড়া শনাক্ত করে তাদের মনের…
ইরানে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুটি মার্কিন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই ঘটনার পর বেশ কয়েকটি শহরে বিমান চলাচল বাতিল করার কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।শনিবারে ইসরায়েলে হামলা চালানোর পর থেকেই উচ্চ সতর্কতায় ছিলো ইরান। ইরানের ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। শুক্রবার সকালে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফার্স নিউজ স্থানীয় বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর দিলেও কোনো বিস্তারিত তথ্য দেয়নি। এরই মধ্যে বেশ কয়েকটি ইরানি প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।
ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হওয়ার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ ক্ষেত্রে নীতিনির্ধারণী পর্যায়ে কঠোরতা কমিয়ে আনা গেলে ই-কমার্স খাতে প্রবৃদ্ধি আরও বহুগুণ বৃদ্ধি পাবে। রাজধানীর একটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ’–এর শেষ দিনের প্যানেল আলোচনায় সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) সক্ষমতা বাড়ানো, প্রযুক্তি খাতে অবকাঠামোগত সহায়তা, সচেতনতা তৈরিসহ বিদ্যমান বিভিন্ন নিয়মনীতি প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। প্যানেল আলোচনায় ই-কমার্স খাতের সমস্যা ও অপার সম্ভাবনা প্রসঙ্গে আরও বিভিন্ন দিক উঠে আসে। ফুডপান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আম্বারীন রেজার সঞ্চালনায় প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক, সিন্দাবাদ ডটকমের…
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন। ভারতের ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ৯৬ কোটি মানুষ ভোটার। এক মাস ধরে চলবে এই ভোট উৎসব। ধারণা করা হচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার নির্বাচিত হতে যাচ্ছেন—ঘটনাটি বিরল। এক প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত ২১ শতকের অর্থনৈতিক পরাশক্তি হতে যাচ্ছে। তারা এখন প্রকৃত অর্থেই চীনের বিকল্প হতে চাইছে। বিভিন্ন কারণে পশ্চিমা ব্র্যান্ডগুলোর চীন ছাড়ার যে হিড়িক শুরু হয়েছে, তাদেরকে বিনিয়োগের বিকল্প ক্ষেত্র দেওয়ার চেষ্টা করছে দেশটি। পশ্চিমের সঙ্গে চীনের সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে, যদিও ভারতের সঙ্গে বিশ্বের প্রায় সব বড় অর্থনীতির সম্পর্ক ভালো। দেশটি আগ্রাসীভাবে বিশ্বের বড় সব…
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এদের মধ্য স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে অনলাইনে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ৯ মে পর্যন্ত। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন আবেদনকারীরা। যেভাবে আবেদন করা যাবেঅনলাইনে আবেদন ফি দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে এবং এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া হয়েছে।…
ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় মুক্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কোনো ধরনের প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই সহজে ওয়েবসাইট তৈরি করা যায়। বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা হয়েছে, যার মধ্যে বিভিন্ন ই-কমার্স সাইটও রয়েছে। আর তাই ভুয়া প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে তৈরি ই-কমার্স সাইটগুলো থেকে ব্যবহারকারীদের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করতে সাইবার হামলা চালাচ্ছে একদল হ্যাকার। ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সুকুরি এ তথ্য জানিয়েছে। সুকুরির তথ্যমতে, ই-কমার্স ওয়েবসাইট লক্ষ্য করে এই সাইবার হামলা চালানো হচ্ছে। এ জন্য প্রথমে ভুয়া ওয়ার্ডপ্রেস প্লাগইনের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটে নকল প্রশাসক (অ্যাডমিনিস্ট্রেটর) আইডি তৈরি করে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড যুক্ত করে…

