লেখক: ই-কমার্স বার্তা
“Digital architecture transformation in local governments in Bangladesh” শীর্ষক উদ্যোগের পাইলটিং কার্যক্রম বাস্তবায়নে স্মার্ট সার্ভিস ট্রান্সফরমেশন এন্ড প্রসেস ডিজাইন ও অবহিতকরণ বিষয়ক কর্মশালা রাজশাহীতে অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম. খায়রুজ্জামান (লিটন) মহোদয়ের পরামর্শক্রমে Bill & Melinda Gates Foundation (BMGF) এর অর্থায়ন এবং এটুআই, আইসিটি ডিভিশন এর বাস্তবায়নে স্থানীয় সরকার ইনস্টিটিউটের ৫টি পাবলিক ফাইন্যানশিয়াল ম্যানেজমেন্ট (হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিভিন্ন ধরণের সনদ যেমন জাতীয়তা সনদ, রিক্সা/ভ্যান লাইসেন্স, বিদ্যুত/গ্যাসসহ বিভিন্ন ধরণের বিল)) সংক্রান্ত সেবার স্মার্ট রূপান্তরের লক্ষ্যে “Digital architecture transformation in local governments in Bangladesh” শীর্ষক উদ্যোগ রাজশাহীতে বাস্তবায়নের…
বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাওয়া পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রিয়াজ খান পদত্যাগ করেছেন। ইতিমধ্যে তাঁকে এমডি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীদের উদ্যোগে গঠিত এনআরবি ব্যাংক। অন্যদিকে স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে ছুটিতে পাঠানো এমডি মো. হাবিবুর রহমান এখনো চাকরিতে ফিরতে পারেননি। পাশাপাশি এমডি পদে নতুন মুখ পেয়েছে মেঘনা ব্যাংক। এ ছাড়া প্রিমিয়ার, এনসিসি ও বেসিক ব্যাংকের এমডি পদে নিয়োগ নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে সংকটে থাকা পদ্মা ব্যাংক। এ বিষয়ে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদ সিদ্ধান্তও নিয়েছে। বাংলাদেশ ব্যাংক এই দুটি ব্যাংকের নিরীক্ষার জন্য নিরীক্ষক…
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিতভাবে ১০৬ কোটি ৬৫ লাখ টাকা কর–পরবর্তী মুনাফা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের দ্বিতীয় বৃহত্তম মুঠোফোন অপারেটর রবি। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়ে প্রায় আড়াই গুণ হয়েছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে রবি ৪২ কোটি টাকার কর–পরবর্তী মুনাফা করেছিল। রবির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম প্রান্তিকে রবি প্রায় ২ হাজার ৫১৬ কোটি টাকা আয় করেছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেশি। এর মধ্যে ডেটা থেকে আয় বেড়েছে ২৫ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮ পয়সা থেকে বেড়ে ২০ পয়সা…
তরুণদের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি ব্র্যান্ডটির রমজান মেগা ক্যাম্পেইনে অংশ নেওয়া ভাগ্যবান বিজয়ী গ্রাহককে দুই লাখ টাকার ফ্যামিলি ট্রিপের পুরস্কার দিয়েছে। পবিত্র রমজান মাসে ‘ঈদের খুশি, রিয়েলমিতে বেশি’- শীর্ষক বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। রিয়েলমি স্মার্টফোন কিনে একটি আকর্ষণীয় লটারির মাধ্যমে দুই লাখ টাকার ফ্যামিলি ট্রিপের এ অসাধারণ সুযোগ জিতে নিয়েছেন এমরান আলী। রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেন চেন ও ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝ্যাং সম্প্রতি বিজয়ীর হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন। বোনাস হিসেবে, ব্র্যান্ডের জনপ্রিয় সি৫৫, সি৫৩, সি৫১, সি৬৭ ও নোট ৫০ সহ নির্দিষ্ট কিছু ডিভাইস কিনে গ্রাহকরা পেয়েছেন বিশেষ বোগো (একটি কিনলে একটি ফ্রি) অফার উপভোগের দারুণ সুযোগ। এছাড়া, তিন হাজারেরও বেশি ভাগ্যবান…
EDF ফাউন্ডার রুখসানা বৃষ্টি এবং EDF এডমিন প্যানেলের ভাষ্যমতে- বর্তমানে নারীরা কিছু একটা করা কিংবা স্বাবলম্বী হওয়ার নিমিত্তে উদ্যোগ গ্রহন করে থাকে। যথাযথ প্রশিক্ষন ও বিজনেস সম্পর্কে জানা শোনার অভাবে অনেকেই হারিয়ে যায়। শুরুতে কাজটি সহজ মনে করলেও ধীরে ধীরে বাস্তবসম্মত চ্যালেঞ্জ আসলে অনেকেই ওভারকাম করতে পারে না। এই ধরনের উদ্যোক্তাদের ব্যাবসায়ে টিকিয়ে রাখার জন্য প্রশিক্ষন, কাউন্সিলিং এবং প্রয়োজনে প্রচার প্রচারণায় সহায়তার জন্য ইডিএফ কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ইডিএফ সম্প্রতি উদ্যোক্তা সংলাপের নামে একটি লাইভ অনুষ্ঠান শুরু করেছে, যাতে নারীরা ঘরে বসেই সফল নারী উদ্যোক্তাদের সফলতা ও এই সফলতার পেছনে যে অনেক বাঁধা বিপত্তি আছে সে সম্পর্কে জেনে বুঝে…
বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শেহজাদ মুনীমেরস্থলাভিষিক্ত হচ্ছেন মনীষা আব্রাহাম, যা আগামী ০১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে। বিএটি বাংলাদেশের ১১৪ বছরের ইতিহাসে এবারই প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হতে যাচ্ছেন তিনি।এফএমসিজি (ফাস্ট-মুভিং কনজ্যুমার গুডস) ও তামাক সহ বিভিন্ন খাতে বিপণন ও সাধারণব্যবস্থাপনায় প্রায় ৩০ বছরের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে মনীষার।মনীষা গত বছরের মার্চ থেকে বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদে একজন অ-নির্বাহী পরিচালক(নন-এক্সিকিউটিভ ডিরেক্টর) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএটি গ্রুপের অংশ সিলনটোব্যাকো কোম্পানি পিএলসি থেকে বিএটি বাংলাদেশে যোগ দিচ্ছেন। সিলন টোব্যাকো কোম্পানিতেতিনি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।কর্মজীবনে তিনি এশিয়া প্যাসিফিক, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের একাধিক দেশে…
হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের এশিয়া প্যাসিফিক (এপিএসি) পর্বে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রদের একটি দল তৃতীয় স্থান অর্জন করেছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এপিএসি অ্যাওয়ার্ড সিরিমনিতে এই ঘোষণা দেওয়া হয়। গত বছর শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি স্নাতক পর্যায়ের শিক্ষার্থী অংশ নেয়। এই প্রতিযোগিতায় নেটওয়ার্ক ট্র্যাক, ক্লাউড ট্র্যাক, কম্পিউটিং ট্র্যাক ও ইনোভেশন ট্র্যাক এই চারটি গ্রুপে অংশ নেয়ার সুযোগ ছিল। প্রতিটি ট্র্যাক থেকে ১০ জন শিক্ষার্থীকে তাদের অধ্যয়ন ও পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বাংলাদেশ পর্বে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পরবর্তীতে তাঁদের মধ্য থেকে শীর্ষ বারোজন চারটি দলে ভাগ হয়ে এপিএসি পর্বে যোগ দেয়। রুয়েটের…
স্কুলশিক্ষিকা সোহেলী সাজিয়া ওরফে মিথিলা ব্যবসাটা শুরু করেছিলেন অনেকটা শখের বসে। প্রথম দিকে ফেসবুক পেজে আমদানি করা পণ্য বিক্রি করতেন। পরে নিজেই একটু কারখানা খুলে ডেনিম ব্যাগ ও রিসাইকেল পণ্য তৈরি শুরু করেন। ব্যবসা করতে গিয়ে তিনি সময়ে সময়ে যেমন ঠেকেছেন, তেমনি ঠকেছেনও। তবে হাল ছাড়েননি। তিনি এখন মাসে গড়ে এক লাখ টাকার পণ্য বিক্রি করেন। সোহেলী সাজিয়া সম্প্রতি রাজধানীর উত্তরায় তাঁর বিদোরা ব্যাগ অ্যান্ড হ্যান্ডিক্র্যাফটসের কার্যালয়ে বসে তাঁর উদ্যোক্তা হওয়ার গল্প শোনান। তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। সোহেলী সাজিয়া জানান, তিনি বড় হয়েছেন চট্টগ্রামের আগ্রাবাদে। সেখান থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। ২০০৮ সালে মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর…
দেশের বেশিরভাগ জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। অসহনীয় গরমে নাকাল মানুষ। তাপমাত্রা কিছুটা কমবেশি হলেও বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অনুভূত হচ্ছে বেশি। এ অবস্থা থেকে সহজে মুক্তিও মিলছে না। আগামী কয়েকদিনও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২১ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। তবে তা আগের দিন শনিবারের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। রাজধানী ঢাকার তাপমাত্রাও আজ কিছুটা কমেছে। তিনি বলেন, আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ঢাকায় আজ ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। এ…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৫৭ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২৩ সালের ১৪ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আর গত ২৯ মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মুঠোফোনে মেসেজ পাবেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময় জানানো হবে। লিখিত পরীক্ষার বিস্তারিত ফল দেখতে…

