লেখক: ই-কমার্স বার্তা

স্থায়ীভাবে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবে রাজি হয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনটি আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, প্রস্তাবটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহায়তা করতে সম্মত তারা। হামাসের বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোকে স্বাগত জানায় হামাস। ওই প্রস্তাবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া, বন্দিবিনিময়, গাজা পুনর্গঠন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের এলাকায় ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে গত ৩১ মে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির ওই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। ওই প্রস্তাবের ওপর গতকাল সোমবার ভোটাভুটি হয়। প্রস্তাবের…

Read More

উদ্যোক্তাদের ইকোসিস্টেম তৈরীতে কাজ করার প্রতিজ্ঞা নিয়ে অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ফাউন্ডারস মেম্বারদের যাত্রা শুরু গত ৮ই জুন ২০২৪ সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেল এ এক অনাড়ম্বর পরিবেশনের মাধ্যমে অনট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ তাদের প্রথম ৬৬ জন ফাউন্ডার্স মেম্বারদের বরণ করে নেয়। ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান এবং গভর্নিং বডির চেয়ার কামরুল হাসানের সভাপতিত্বে আয়োজনটি তত্ত্বাবধায়ন করেন মডেল ও উদ্যোক্তা , পেন্টাগন গ্রূপের সিইও এবং অনট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশের সিনিয়র ভাই প্রেসিডেন্ট অন্তু করিম ও ইভেন্ট সিটি গ্রূপের সিইও ও ফাউন্ডার মেম্বার মোঃ হাসান একরাম আহমেদ। প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা হয়। পরবর্তীতে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা…

Read More

আসাম ভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম মাসডো কর্তৃক আয়োজিত আজ ১০ই জুন ২০২৪ তারিখে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হলো এই মহা শিক্ষা সম্মেলন। পূর্ব ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত করা, শিক্ষাক্ষেত্রে একটি মজবুত সেতু নির্মাণ এবং সমাজ, সংস্কৃতি ও অর্থনীতির গভীর বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্য এই কনক্লেভের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত কনক্লেভ-২০২৪ এ ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, এম.পি মহোদয় এবং উপস্থিত ছিলেন গুয়াহাটির বাংলাদেশের সহকারী হাইকমিশনার ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর। গেস্ট অফ অনার এবং প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ড. ফরহাদ জাহিদ শেখ, চীফ ই-গভর্ন্যান্স,…

Read More

বাংলাদেশের বৃহত্তম ও সবচেয়ে বিশ্বস্ত মার্কেটপ্লেস বিক্রয় মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এর সাথে শুরু করেছে ‘বিরাট হাট ২০২৪’ ক্যাম্পেইন। ঈদ-উল-আযহার মৌসুমে কোরবানির পশু বিক্রয় এর প্ল্যাটফর্মে কেনা-বেচা শুরু হয়েছে। এছাড়াও ক্যাম্পেইনে একটি অনলাইন কনটেস্টের মাধ্যমে সর্বোচ্চ দুই লক্ষ টাকা মূল্যের আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকবে। ঢাকাস্থ মহাখালীতে বিক্রয় এর হেড অফিসে বিক্রয় ও মিনিস্টার এর মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ক্যাম্পেইনটি শুরু হয়। বিক্রয়-এর সিইও ঈশিতা শারমিন এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড -এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে.এম.জি. কিবরিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিক্রয়-এর হেড অব মার্কেটিং মোঃ আরিফিন হোসাইন, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর-বিজনেস ডেভেলপমেন্ট…

Read More

বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে দেশজুড়ে ৫০ লাখ চারা বিতরণ করবে দেশের বেসরকারিখাতের সবচেয়ে বড় বৃক্ষরোপণ কর্মসূচি ‘বনায়ন’। গত ৪৪ বছর ধরে পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণঅবদান রেখে চলেছে এ উদ্যোগ।জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মোকাবিলা করছে বাংলাদেশ। বাড়ছে ঘূর্ণিঝড়, বন্যা, তাপপ্রবাহ ওমরুকরণের মতো প্রাকৃতিক দুর্যোগ। গাছের সংখ্যা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে আনতেগুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং পরিবেশ রক্ষা ও বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির ভূমিকাঅপরিসীম। এক্ষেত্রে, ‘বনায়ন’ কর্মসূচি গত চার দশকেরও বেশি সময় ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নেতৃত্বে পরিবেশ নিয়ে সবচেয়ে বড় আন্তর্জাতিক আয়োজন হিসেবেবিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে সরকার ও অন্যান্য…

Read More

‘উইমেন ইন টেক’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে হুয়াওয়ে। এই প্রতিযোগিতা বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়, যার প্রতিপাদ্য ছিল ‘টেক ফর হার, টেক বাই হার, টেক উইথ হার’। এই উদ্যোগে হুয়াওয়ের কৌশলগত সহযোগী হিসেবে কাজ করছে ইউনেস্কো। প্রতিযোগিতাটির লক্ষ্য স্থানীয় আইসিটি খাতে নারীদের অংশগ্রহণ ও প্রতিভা বিকাশ। এই প্রতিযোগিতায় ৭৫০ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে চূড়ান্ত পর্যায়ে ১৮ জনকে বাছাই করা হয়। এই পর্যায়ে একক ও দলীয় – দুই রকম প্রতিযোগিতা ছিল। আইসিটি-কে কাজে লাগিয়ে কীভাবে নতুন সমাধান সম্ভব এবং এর ব্যবসায়িক সফলতার সম্ভাবনার উপর ভিত্তি করে দলভিত্তিক আইডিয়াগুলোকে নির্বাচিত করা হয়। বিজয়ী দলগুলিকে একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয়। এর মধ্যে…

Read More

স্মার্ট বাংলাদেশের রুপকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়সমূহের ট্রান্সফরমেশনে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসরগণের উপস্থিতিতে বক্তব্য রাখলেন ড. ফরহাদ জাহিদ শেখ। ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬০ জন সিনিয়র প্রফেসর (ভিসি/প্রো-ভিসি/ট্রেজারার/ডীন) এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ১০টি বিভাগের পরিচালকগনের উপস্থিতিতে এবং ড. মোঃ ফখরুল ইসলাম, পরিচালক, আরএসপি ডিভিশন, ইউজিসি এর সভাপতিত্বে ও ইনোভেশন কমিটি এর আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা আজ ০৬ জুন ২০২৪ তারিখে ইউজিসির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মাননীয় সদস্য, ইউজিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ফেরদৌস জামান, সচিব, ইউজিসি এবং বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূর-ই-আলম,…

Read More

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। কোটা সংস্কারে একদল শিক্ষার্থীদের আন্দোলনের পর পাঁচ বছর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই পরিপত্র জারি করেছিল। আদালতের রায়ে তা বাতিল হওয়ায় মুক্তিযোদ্ধা কোটা এখন আগের মতো পুনর্বহাল হলো। তার আগে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ। কোটা থাকায় মেধাবীরা বঞ্চিত হচ্ছে- এই দাবি তুলে কোটাবিরোধী আন্দোলন শুরুর পর ২০১৮ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে সব কোটা…

Read More

ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু আজ বুধবার নয়াদিল্লি যাচ্ছেন। সেখানে তাঁরা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠকে যোগ দেবেন। লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার এক দিন পরই এই বৈঠক হতে যাচ্ছে। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সব কটি বুথফেরত জরিপে আভাস দেওয়া হয়েছিল যে এনডিএ জোটের সবচেয়ে বড় দল বিজেপি এককভাবে ৩০০টির বেশি আসন পাবে। বিজেপিও দলগতভাবে নিজেদের লক্ষ্য ঠিক করেছিল ৩৭০ আসন। আর জোটবদ্ধভাবে ৪০০টির বেশি আসনে জয়ের লক্ষ্য ঠিক করা হয়েছিল। নির্বাচনের ফলাফলে এনডিএ জোট সবচেয়ে বেশি আসন পেয়েছে। কিন্তু বুথফেরত জরিপের আভাস অনুযায়ী তারা আসন পায়নি। ভারতের…

Read More

আগামী জুলাইয়ের মধ্যে কীভাবে রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগাযোগ কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), টেলিটক বাংলাদেশ লিমিটেড, টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) ও ডাক অধিদপ্তরকে কত অংশীদারত্বের ভিত্তিতে এবং কোন পদ্ধতিতে বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে তা নির্ধারণ করা হবে। বুধবার (৪ জুন) রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত ‘উইমেন ইন টেক’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, এই চার প্রতিষ্ঠানের পেছনে সরকারের প্রতি বছর হাজার কোটি টাকার ওপর লোকসান হচ্ছে। অথচ হাজার হাজার লোকবল আছে। স্থায়ী সম্পদ আছে। এবং চাহিদা অনুযায়ী সেবাও আছে। কিন্তু গত ১৫ মাসের পর্যবেক্ষণে বুঝতে…

Read More