লেখক: ই-কমার্স বার্তা
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘এ যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে’। স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাইডেন এ আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিন পর্যায়ের নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ রয়েছে। এখণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেন, ‘হামাস সবসময় বলে থাকে, তারা যুদ্ধবিরতি চায়। এখন হামাসের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে যে, তারা আসলেই এটা চায় কিনা’। কিন্তু ইসরায়েলের নতুন প্রস্তাবে কী আছে? আসুন জেনে নেই— বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি তিনটি পর্যায়ে বাস্তবায়ন করার কথা…
জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) কে সদস্য রাষ্ট্রগুলোর জন্য একটি অত্যন্ত শক্তিশালী আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) গভর্নেন্স এজেন্সি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই এজেন্সির অধীনে সকল সদস্য রাষ্ট্র এবং অংশীদারদের অংশগ্রহণে এই সংস্থার অধীনে এমন একটি উপদেষ্টা বোর্ড থাকা উচিত বলে মত দিয়েছেন তিনি। পলকের প্রস্তাব এই বোর্ডে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, প্রকৌশলী এবং নাগরিক প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। পাশপাশি তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন, এখন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কৃত্রিমবুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পাঠদান শুরু করা হবে অনতিবিলম্বে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটির (ডবিলউএসআইএস)+২০ সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত সুশাসনের জন্য এআই শীর্ষক টেবিল আলোচনায় এই প্রস্তাব…
দেশজুড়ে মাসব্যাপী জ্যাক সার্ভিস ক্যাম্পেইন চালু করলো এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি (ইপিজিপিএলসি)। সম্প্রতি (২৮ মে) ঢাকার মিরপুরে জ্যাক সার্ভিস সেন্টারে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতনকর্মকর্তাদের উপস্থিতিতে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনটি চালু করা হয়।জ্যাক সার্ভিস ক্যাম্পেইনে গ্রাহকরা পুরো গাড়ি ফ্রি চেকআপ করানোর সুযোগ পাবেন। একইসাথে, খুচরা যন্ত্রাংশে ও স্পেয়ার পার্টসে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি, ক্যাম্পেইন চলাকালে আগামী ৩০ দিনের জন্য সার্ভিস বুকিং কুপন পাওয়া যাবে, যেখানে থাকছে স্পেয়ার পার্টস ও সার্ভিস চার্জের ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়ার সুবর্ণ সুযোগ। এছাড়া, ক্যাম্পেইন থেকে যেকোনো সেবা নেয়া গ্রাহকের জন্য থাকছে বিশেষ পুরস্কার ও অন্যান্য আকর্ষণীয়অফার। আকর্ষণীয় এই ক্যাম্পেইনটির উন্মোচন করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র…
গত (৩০মে ২০২৪) নারায়ণগঞ্জ জেলার নিউ বাঁধন কমিউনিটি সেন্টারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র উদ্যোগে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যখাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে জেলার ৫টি উপজেলার মোট প্রায় ১৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন বিটিভির জনপ্রিয় কৃষিবিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষ-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বলেন, বাণিজ্যিক কৃষি বিকাশের লক্ষ্যে সারা দেশে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও সহজ শর্তে ঋণ-সহায়তা দেওয়া নিশ্চিত করতে ইউসিবি ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের মাধ্যমে কাজ করছে।…
তরুণদেরজনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার ৪৫ ওয়াট চার্জিং ক্যাপ্টেন এবং ভেগান লেদার কভার সমৃদ্ধ ডিভাইস সি৬৩ নিয়ে হাজির হতে যাচ্ছে। আইসিসি টি২০ বিশ্বকাপকে সামনে রেখে চলতি বছরের ৩ জুন ফোনটি উন্মোচন করবে রিয়েলমি। স্মার্টফোনপ্রেমীদের মাল্টিমিডিয়ার ব্যবহার এবং দীর্ঘ সময় জুড়ে ফোনে কথা বলার অবাধ স্বাধীনতা দিতে এ প্রাইস সেগমেন্টে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতার ফোন উপহার দিতে যাচ্ছে রিয়েলমি। মাত্র ৩০ মিনিটেই ৫০% পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব এ ফোনে। অসাধারণ এ ফোন মাত্র ১ মিনিটের ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ব্যবহারকারীকে দেয় ১ ঘণ্টা পর্যন্ত কথা বলার দারুণ সুযোগ। এছাড়াও, ফোনের সর্বোচ্চ নিরাপত্তা এবং টেস্টিং স্ট্যান্ডার্ড নিশ্চিত করে সেগমেন্টের প্রথম ‘টিইউভি রেইনল্যান্ড সেফ…
অনলাইন সোশ্যাল মিডিয়ার এই সময়ে চারদিকে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড়। এই দৌড়ে নিজের উদ্ভাবনী ধারণাকে ব্যবহার করে উদ্যোক্তাদের ব্যবসায় প্রবৃদ্ধির কৌশল শেখাতে রাজধানীর মোহাম্মাদপুর থানার অন্তর্গত বর্ধিত শহরতলী বসিলায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী কর্মশালা। কর্মশালায় গাইবান্ধা, গাজীপুরের কাপাসিয়াসহ ঢাকার বাহিরের অনেকগুলো জেলা থেকেও এই প্রোগ্রামে অংশগ্রহন করেছে কয়েকজন উদ্যোক্তা। প্রশিক্ষণার্থীদের চাহিদার কারণে আগামী মাস থেকে একাধিক কর্মশালা অনুষ্ঠানের আভাস মিলেছে আয়োজকদের পক্ষ থেকে। কনটেন্ট কিং এবং হেল্পারবিডির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালাটিতে অংশ নেন প্রায় শতাধিক অনলাইন উদ্যোক্তা ”Behind The Sales Growth” শীর্ষক এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কনটেন্ট কিং প্রতিষ্ঠাতা মো: ইকরাম। প্রশিক্ষণ বিষয়ে তিনি বলেছেন, উদ্যোক্তাদের সেলস নিয়ে বর্তমানে…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্টের আয়োজন করেছে বিশ্বের অন্যতম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে অনুষ্ঠিত এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্প্রতি এ রিক্রুটমেন্ট সম্পন্ন করা হয়। চুয়েটের সিএসই, ইইই ও ইটিই বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়ের সাথে কাজ করার সুযোগ পাবে। এই ইভেন্ট পরিচালনা করেন হুয়াওয়ে সাউথ এশিয়ার সিনিয়র এইচআর ম্যানেজার মো. ফারা নেওয়াজ, এইচআর ম্যানেজার ইফতেখার রহমান ও এইচআর এক্সিকিউটিভ মো. খালিদ হুসাইন। এ সময় চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ উপস্থিত ছিলেন। এ বিষয়ে মো. ফারা নেওয়াজ বলেন,বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী এবং তাদের মেধার সঠিক পরিচর্যা করা প্রয়োজন। এ কারণেই প্রয়োজনীয় দক্ষতা, উপযুক্ত কর্মপরিবেশ ও সুযোগ সুবিধা দেয়ার মাধ্যমে তাদের মেধাকে সমৃদ্ধ করার জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে হুয়াওয়ে প্রতিজ্ঞাবদ্ধ। সম্পূর্ণভাবে সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়ার যে লক্ষ্য হুয়াওয়ের রয়েছে, সেটিকে এগিয়ে নিতে এসব শিক্ষার্থীদের মাঝে যে আগ্রহ রয়েছে, তা প্রশংসনীয়। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এই ধরনের কাজের ধারাবাহিক সুযোগ তৈরি ও এটিকে আরো সম্প্রসারণ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ বলেন “হুয়াওয়ের এই ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করলো। এর মধ্যে দিয়ে আমাদের যেসব শিক্ষার্থীর নতুন কিছু করার উচ্চাকাঙ্খা আছে, তারা স্বপ্ন পূরণের জন্য উপযুক্ত পরিবেশ পাবে। আমি হুয়াওয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।” দেশের আইসিটি খাতে মেধার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে কর্মক্ষেত্রে শিক্ষার্থীদেরকে বিভিন্ন সুযোগ দিয়ে আসছে।দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও নিয়মিত এই ধরনের ক্যাম্পাস রিক্রুটমেন্টের আয়োজন করে হুয়াওয়ে। এ বছর ইতোমধ্যে বুয়েট, কুয়েট, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আবিপ্রবি) এবং রুয়েটে ক্যাম্পাস রিক্রুটমেন্টের আয়োজন করেছে হুয়াওয়ে।
সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর গ্রাহকদের কাছে বিভিন্ন বীমা পণ্য ও সেবা বিক্রি করার লক্ষ্যে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে একটি ব্যাঙ্কাসুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। ইউসিবি’র কর্পোরেট হেড অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) পক্ষ থেকে এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) সৈয়দ ফরিদুল ইসলাম; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস; করপোরেট ব্যাংকিং বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড আলমগীর কবির; উপ-ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মইনুল কবির; বিডিসিইউ-এর হেড ও এসইভিপি মো: সেকান্দার-ই-আজম; প্রধান ব্যাঙ্কাসুরেন্স অফিসার এটিএম তাজমিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জনতা…
ভারতীয় ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টের শেয়ার কিনতে চলেছে গুগল। এজন্য ৩০০ থেকে ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে প্রযুক্তি জায়ান্টটি। খবরটি সামনে এনেছে ফ্লিপকার্টের মালিকানা কোম্পানি ওয়ালমার্ট। খবরে বলা হয়, ‘ওয়ালমার্টের নেতৃত্বাধীন ফ্লিপকার্ট, গুগলকে ছোট বিনিয়োগকারী হিসেবে পেতে চাইছে। প্রথাগত অনুমতির উপর ভিত্তি করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ গুগলের বিনিয়োগ পেলে ব্যবসা সম্প্রসারণের কাজ শুরু করবে ফ্লিপকার্ট। শুধু তাই নয়, ডিজিটাল পরিকাঠামোকে আরও বেশি সুসংবদ্ধ ও আধুনিক করবে এই ই-কমার্স সংস্থা। যা ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি করেছে। ‘গুগলের প্রস্তাবিত বিনিয়োগ ও ক্লাউড সহযোগিতা এলে আমরা ব্যবসাকে আরও প্রসারিত করব। সারা দেশের গ্রাহকদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ডিজিটাল…
স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক (এসবিএন) ইক্যুয়াল বাংলাদেশ ক্যাম্পেইন, সাইটসেভারস, এটুআই, আইডিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর সাথে যৌথভাবে “পরিবর্তনের ক্ষমতায়ন: স্মার্ট বাংলাদেশে প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তির জন্য ককাসের ভূমিকা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভা আয়োজন করে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত এই ইভেন্টে, ২০৪১ সালের মধ্যে জাতীয় স্মার্ট বাংলাদেশ এজেন্ডায় প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করার জন্য প্রধান অংশীদাররা একত্রিত হন। “পরিবর্তনের ক্ষমতায়ন: স্মার্ট বাংলাদেশে প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তির জন্য ককাসের ভূমিকা” নীতিনির্ধারণী সভা একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল, কারণ এটি দেশের উচ্চাভিলাষী ২০৪১ ভিশনের জন্য অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিল। বাংলাদেশ স্মার্ট জাতিতে রূপান্তরিত হওয়ার সাথে সাথে, প্রতিবন্ধী ব্যক্তিদের পেছনে না ফেলে এগিয়ে নিয়ে…

