লেখক: ই-কমার্স বার্তা
ইউসিবি এগ্রো সিএসআর প্রকল্পের আওতায় নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করতে জৈব বালাইনাশকের উপযোগিতা পরীক্ষা করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের কীটতত্ব বিভাগের বিজ্ঞানীরা। তাঁরা বগুড়া, রংপুরের কৃষকদের মাঠে এ প্রায়োগিক গবেষণা পরিচালনা করে। গবেষক দলে আছেন ড নির্মল চন্দ্র, মুস্তাফিজুর রহমান, হারুন অর রশিদ প্রমুখ। এর আওতায় কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী, মাঠদিবসে মাধ্যমে প্রযুক্তির যথার্থতা তুলে ধরা হয়। রংপুরের মিঠাপুকুরে মাঠদিবস পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের কীটতত্ব বিভাগের বিজ্ঞানীরা ছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রোজাউল করিম সিদ্দিকসহ সংশ্লিষ্ট কৃষি উদ্যোক্তারা। উল্লেখ্য, খাদ্যনিরাপত্তার…
বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের ওয়াই-ফাই ৭ অ্যাকসেস পয়েন্ট পণ্য নিয়ে এসেছে হুয়াওয়ে। দেশে এই প্রথমবারের মতো ওয়াই-ফাই ৭ ব্যবহার উপযোগী অ্যাকসেস পয়েন্ট পণ্য উন্মোচন করা হয়েছে। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সর্বাধুনিক ফিচারের এই ওয়াই-ফাই পণ্যগুলো নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সরবরাহের মাধ্যমে সর্বোচ্চমানের সংযোগ দিতে সক্ষম। বাংলাদেশে নানা ব্যবসায়িক প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে সম্প্রতি এক অনুষ্ঠানে ছয়টি ভিন্ন ধরনের ওয়াই-ফাই পণ্য উন্মোচন করে হুয়াওয়ে। কক্সবাজারে আয়োজিত এই অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ভাইস প্রসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর অ্যালেন লিউ, হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের নেটওয়ার্ক সিটিও ও প্রিন্সিপাল অ্যার্কিটেক্ট ভিক্টর লাপিয়ান, হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সলিউশন সেলসের ডিরেক্টর ম্যানফ্রেড কাই এবং হুয়াওয়ে সাউথ…
৫ই জুন মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে রায় দেন মহামান্য হাইকোর্ট। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় কোটা বিরোধীদের প্রতিবাদ। জানা যায় কোটা ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়ে কটূক্তি ও ট্রল। মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফুঁসে উঠছে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার বর্গও। এসবের ব্যবস্থা নিতে তারা সাইবার আইনের আশ্রয় নিচ্ছেন। অভিযোগকারীর বরাতে জানা যায়, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মান ক্ষুন্ন করে স্ট্যাটাস দেওয়ায় গাজীপুরের জয়দেব পুর থানায় ইমাম আহমেদ নোমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন একই উপজেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ জাহাঙ্গীর আলম। অভিযোগকারী জাহাঙ্গীর আলমের কাছে কেন অভিযোগ করেছেন জানতে…
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, ‘মুক্তিযোদ্ধার সন্তানদের চেতনাকে জাগ্রত করতে হবে,গর্জরে উঠতে হবে। আমাদের সন্তানদের কি দায়িত্ব নাই? অন্যরা কোটা নিয়ে কথা বললে, আমাদেরও কথা বলতে হবে? শুধু কাগজে–কলমে কোটা লিখলে হবে না। সম্মানজনক হারে কোটা পুনর্বিন্যাস করে শতভাগ নিশ্চিত করতে হবে।’বৃহস্পতিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট এলাকায় মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আ. ক. ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সন্তানদের অধিকার রক্ষা করা উচিত। আপনারা বীরের সন্তান, বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা হয়ে যদি বিড়াল হয়ে যান। তাহলে কি হবে? আমরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে পেরেছি, স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু কোটা আন্দোলনের…
রিয়েলমি সি৬৫ প্রি-বুকিং ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিজয়ীকে ১ লাখ টাকা পুরস্কার দিয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। একটি আকর্ষণীয় লটারির মাধ্যমে এ অনন্য সুযোগ লুফে নিয়েছেন ভাগ্যবান বিজয়ী মোহাম্মদ আজিজুল হাকিম সামি। রিয়েলমি সি৬৫ ডিভাইসটি প্রি-বুক করার মাধ্যমে ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন সামি। রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝ্যাং ১ লাখ টাকার একটি চেক মোহাম্মদ আজিজুল হাকিম সামির হাতে তুলে দেন। এছাড়া, রিয়েলমি সি৬৫ কিনে ক্যাম্পেইনে অংশ নেওয়া অন্যান্য গ্রাহকদের মধ্যে লটারির মাধ্যমে আরও পাঁচ জন ভাগ্যবান বিজয়ীকে নির্বাাচিত করা হয়। এসব বিজয়ী গ্রাহকরা পুরস্কার হিসেবে পেয়েছেন ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার। বাংলাদেশে রিয়েলমি সি৬৫ উন্মোচনের সময়, একটি আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করে স্মার্টফোন ব্র্যান্ড…
দেশের ৪০টি জেলার নারী উদ্যোক্তাদের ব্যবসা উন্নয়ন, প্রশিক্ষণ, পণ্য ও সেবার মান উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প। বুধবার রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এক অনুষ্ঠানে অনুদান পাওয়া নির্বাচিত তিন উদ্যোক্তা মুমতাহিনা কেয়া, তৃষ্ণা দিও ও সাদিয়া আলমের হাতে অনুদানের চেক তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই), উইমেন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ (ওয়াইফাই) ও তৃষ্ণা আইটি ইনস্টিটিউটের ২৩২ জন নারী উদ্যোক্তা এ অনুদান পেয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, বর্তমানে…
পবিত্র ঈদ-উল-আযহার মৌসুমে অনলাইনের মাধ্যমে কোরবানির পশু কেনা-বেচা শুরু করেছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও বিশ্বস্ত মার্কেটপ্লেস বিক্রয়। এ লক্ষ্যে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের সাথে শুরু করেছে ‘বিরাট হাট ২০২৪’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় বিক্রয়ের প্ল্যাটফর্মে কোরবানির পশু কেনা-বেচা শুরু হয়েছে। এছাড়াও এই ক্যাম্পেইনে একটি অনলাইন কনটেস্টের মাধ্যমে সর্বোচ্চ দুই লক্ষ টাকা মূল্যের আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকবে। ঢাকাস্থ মহাখালীতে বিক্রয়ের হেড অফিসে সম্প্রতি বিক্রয় ও মিনিস্টারের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ক্যাম্পেইনটি শুরু হয়। বিক্রয়ের সিইও ঈশিতা শারমিন এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি. কিবরিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অষ্টমবারের মতো…
বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বাংলাদেশের এনআরইএন) এবং হুয়াওয়ে যৌথভাবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগিতায় সম্প্রতি একটি দুইদিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে। “ফর্টিফায়িং দ্য ফিউচার: বিল্ডিং এ সিকিউর অ্যান্ড স্মার্ট ক্যাম্পাস” শীর্ষক এই কর্মশালায় বাংলাদেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় থেকে আইটি প্রধান, বিভাগীয় প্রধান ও নেটওয়ার্ক প্রকৌশলীরা যোগদান করেন। পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের ন্যাশনাল রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত এই কর্মশালার লক্ষ্য ছিল স্মার্ট বাংলাদেশ ২০৪১ রূপকল্পের অংশ হিসেবে স্মার্ট শিক্ষার রূপান্তরকে ত্বরান্বিত করা। হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের নেটওয়ার্ক বিভাগের চীফ টেকনোলজি অফিসার ও প্রিন্সিপাল আর্কিটেক্ট ভিক্টর ল্যাপিয়ান এই কর্মশালায় শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে একাধিক সেশন পরিচালনা…
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগ্নেয়াস্ত্র মামলায় ছেলে হান্টারকে দোষী সাব্যস্ত করে জুরিবোর্ডর দেওয়া সিদ্ধান্তের প্রতি তিনি শ্রদ্ধা বজায় রাখবেন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বাইডেন এ কথা বলেছেন। বাইডেন–পুত্রের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন। নিজের মাদকাসক্তির কথা গোপন করেছিলেন তিনি। এ ঘটনায় হান্টার বাইডেনের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন সরকারি কৌঁসুলিরা। প্রথম অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেন হান্টার বাইডেন। দ্বিতীয় অভিযোগ, অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন তিনি। আর তৃতীয় অভিযোগ হলো, হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজের…
বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) নবনিযুক্ত সভাপতি হুমায়ুন রশীদ। এ সময় তার সাথে ছিলেন সংগঠনটির সহসভাপতি ইমরান আহমেদ। সোমবার ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাসে এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক চলাকালে, নতুন নির্বাচিত কমিটির পক্ষ থেকে হুমায়ুন রশীদ ও ইমরান আহমেদ বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাথে দেখা করে কার্যকরী বাণিজ্য কৌশলসহ দুই দেশের মধ্যে ব্যবসায়ের সম্ভাব্য সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে বিপিসিসিআই সভাপতি ও সহসভাপতি ২০২৪ ও ২০২৫ সালে সংগঠনের লক্ষ্য তুলে ধরেন এবং বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে সংগঠনের প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন। ফলপ্রসূ…

