লেখক: ই-কমার্স বার্তা

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সাংহাই ২০২৪-এ আয়োজিত ‘ফাইভজি এডভান্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ গোলটেবিল বৈঠকে হুয়াওয়ে ওয়্যারলেস সল্যুশনের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ মার্কেটিং অফিসার এরিক ঝাও বক্তব্য রেখেছেন। এই বক্তব্যে তিনি নেটওয়ার্কে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহারের পরিকল্পনা তুলে ধরেন। প্রথম পর্যায়ে আগামী ছয় মাসের মধ্যে হাংঝো, গুয়াংঝো, ব্যাংকক, জিনান এবং শেনজেনে ১,০০০ সাইট ইঞ্জিনিয়ার ও ১০,০০০ সাইটকে এর আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিন বছরের নিরন্তর প্রচেষ্টার পর টেলিকম খাতে ফাইভজি-এ (এডভান্স) পরিকল্পনার পর্যায় থেকে বাস্তবে রূপ পেয়েছে। ২০২৪ সালকে বাণিজ্যিকভাবে ফাইভজি-এ-এর প্রথম বছর হিসেবে গণ্য করা হচ্ছে। এখন পর্যন্ত নেটওয়ার্ক, ব্যবসা ও ডিভাইস ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফাইভজি-এ উল্লেখযোগ্য সক্ষমতা প্রদর্শন করেছে। বর্তমানে মোবাইল নেটওয়ার্ক জটিল কার্যক্রম…

Read More

বাংলাদেশে টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি খাতে মালয়েশিয়া বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসার পরিসর বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান পলক। সাক্ষাৎকালে হাইকমিশনার এ আগ্রহের কথা ব‌্যক্ত করেন। তবে সেক্ষেত্রে কিছু চ‌্যালেঞ্জের কথাও এ সময় তুলে ধরা হয় বলে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন পলক। বৈঠক শেষে পলক সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বেশ কিছু মালয়েশিয়ান প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। মালয়েশিয়ার সরকার-বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও বৃদ্ধি করতে চায় এবং ব্যবসার পরিসর বাড়াতে চায়। সেক্ষেত্রে রাজস্বসহ অন্যান্য কিছু বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। এ সময়…

Read More

গত ১৫ মে সকাল। স্পেনের কার্টাগেনা বন্দরের অদূরে থামে পণ্যবাহী জাহাজ বোরকুম। এ সময় ফিলিস্তিনের পতাকা হাতে সেই বন্দরে অবস্থান নিয়েছিলেন বেশ কিছু বিক্ষোভকারী। জাহাজটি ভিড়তে দেওয়ার আগে কর্তৃপক্ষকে তা পরিদর্শনের অনুরোধ জানান তাঁরা। বিক্ষোভকারীদের কাছে তথ্য ছিল, ওই জাহাজটিতে বিপুল অস্ত্র আছে। অস্ত্রগুলো যাবে ইসরায়েলে, যা ব্যবহৃত হবে ফিলিস্তিনের গাজায়। এটা নজরে আসে ইউরোপিয়ান পার্লামেন্টের একজন বামপন্থী সদস্যের। তিনি এ নিয়ে চিঠি দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজকে। অনুরোধ করেন, জাহাজটি যেন বন্দরে ভিড়তে দেওয়া না হয়। তবে স্পেনের সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই জাহাজটি কার্টাগেনা বন্দরে নোঙর করার পরিকল্পনা বাতিল করে। এই ঘটনার পরে জাহাজটি নোঙর করে স্লোভেনিয়ার কোপার…

Read More

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হওয়ার পরপরই এনভিডিয়ার শেয়ার ছেড়ে দিতে শুরু করেছিলেন বিনিয়োগকারীরা। এর জেরে শীর্ষস্থান হারায় তারা। তবে গতকাল মঙ্গলবার আবার শেয়ারের দাম বেড়েছে এই চিপ নির্মাতা কোম্পানির। গতকাল এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে ৭ শতাংশ, যদিও এর আগে টানা তিন দিন এই কোম্পানির শেয়ারের দাম কমেছে। সিএনএন জানায়, তিন দিন ধরে শেয়ারের দাম কমার কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল। সেটা হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবে এনভিডিয়া কোম্পানি যে নেতৃত্বস্থানীয় আসনে ছিল, সেই জায়গা তারা হারাতে বসেছে কি না। ডয়েশ ব্যাংকের গবেষণা কৌশলবিদ জিম রিড এক নোটে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, ভবিষ্যৎ যুগ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার; কিন্তু গত…

Read More

ছাগল-কাণ্ডে আলোচিত মতিউর রহমান এখন থেকে ১৭ বছর আগে রাজস্ব প্রশাসনের একজন মধ্যম স্তরের কর্মকর্তা হয়েও যে কতটা প্রভাবশালী ছিলেন, সে সম্পর্কে লিখেছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। তাঁর বদলি ঠেকাতে তৎপর হয়েছিলেন ১/১১–এর সময়কার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত জেনারেল মইন উ আহমেদ পর্যন্ত। এনবিআরের একজন সদস্য ছিলেন বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমান। তাঁর পদায়ন ছিল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে। পাশাপাশি তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন। এই দুই পদ থেকেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে এখন সংযুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি)। মতিউর রহমানের…

Read More

স্মার্টফোন গ্রাহকদের মধ্যে নানা ধরনের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অবশেষে বহুলআকাঙ্ক্ষিত ঈদ ক্যাম্পেইনের সমাপ্তি টানলো তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।ক্যাম্পেইনের উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে ভাগ্যবান বিজয়ীরা জিতে নিয়েছেন একটিমোটরসাইকেল, দুইটি রেফ্রিজারেটর, তিনটি টেলিভিশন এবং পাঁচটি ওভেন।রিয়েলমি’র স্মার্টফোন কিনে প্রথম পুরস্কার লুফে নিয়েছেন সাব্বির ইসলাম। তিনি পেয়েছেন দুই লাখটাকা মূল্যের একটি মোটরসাইকেল।এছাড়াও, ছয়জন বিজয়ী রিয়েলমি ডিভাইসের ওপর পেয়েছেন বিশেষ ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার।পাশাপাশি ব্র্যান্ডের প্রতিটি স্মার্টফোন কিনে গ্রাহকরা পেয়েছেন একটি ফ্রি ডেটা বান্ডেল অফার।রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেন চেন বলেন, “রিয়েলমি আয়োজিত ঈদক্যাম্পেইনটি আমাদের সম্মানিত গ্রাহকদের মধ্যে যে আনন্দের সঞ্চার করেছে, তা দেখে আমরাঅত্যন্ত খুশি। রিয়েলমিতে, আমরা শুধু গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তি…

Read More

ওয়েল সাবরা, যিনি বিএটিতে ২১ বছর ধরে কর্মরত আছেন, ১ আগস্ট ২০২৪ থেকে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হবেন। ২০০৩ সালে বিএটি-তে কর্মজীবন শুরু করে মধ্যপ্রাচ্য,আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কাজ করার মাধ্যমে ওয়েল সাবরা বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেন। এ সময় তিনি বিএটি’র গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে প্রতিষ্ঠানের অব্যাহত সাফল্যে উল্লেখযোগ্য অবদান রাখেন।২০২৩ সালের মার্চ মাস হতে, সাবরা বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদের একজন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। বর্তমানে তিনি বিএটি মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, ককেশাস এবং মধ্য এশিয়ার এরিয়া ডিরেক্টর। তিনি ইউনিভার্সিটি অব ফ্লোরিডা থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর এবং আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত থেকে…

Read More

উওর: আসসালামু আলাইকুম ,আমি তানজিলা তুলি ফাউন্ডার এবং ডিজাইনার সালমা বুটিকস্। ২০০৮ থেকে ২০২৪ দীর্ঘ ১৬ বছর ধরে সফলতার সাথে সময়ের চাহিদা অনুযায়ী দেশীয় পোশাক নিয়ে কাজ করে আসছি। আমাদের পোশাকের মূল আকর্ষণ হল বাংলাদেশের ঐতিহ্য হাতের কাজ ধরে রাখা। পাশাপাশি বাটিক, ডাই এবং ব্লক নিয়ে কাজ করি। আপনার শৈশবকাল কেমন ছিলো? উওর: শৈশবকাল এর কথা মনে করে যদি কোনো কথা বলি তাহলে আমার দুটো ক্যারেক্টার ভেসে ওঠে। আমার বাবা ছোটবেলায় মারা গেছেন। আমার ঠিক তেমন মনে নেই, তবে আমার ক্যারেক্টার দুটোর কথা মনে আছে যেমন একটা ছিলো আমি খুব দুষ্ট ছিলাম সবসময় গাছ উঠা, দেয়ালের উপর দিয়ে হেঁটে বেড়ানো,…

Read More

আপনার ছেলে বা মেয়ে বিদেশ পড়ে, প্রতি সেমিস্টারে শত শত ডলার টিউশন ফি পাঠাতে হয়। এটি বাংলাদেশ থেকে রেমিট্যান্স হিসেবে বিদেশে যায়। এমন রেমিট্যান্স বা টিউশন ফির ওপর কোনো উৎসে কর বসবে না। সাধারণত ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের টিউশন ফি পাঠানো হয়। সংশ্লিষ্ট ব্যাংক সেই অর্থ পাঠানোর সময় উৎসে কর কাটবে না। প্রস্তাবিত বাজেটে এ ধরনের সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে পড়াশোনা করে। মালয়েশিয়া ও চীনেও অনেকটা নিজের খরচে পড়তে যান অনেক শিক্ষার্থী। এ ছাড়া জাপানসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বাংলাদেশের শিক্ষার্থী আছেন। ডলার–সংকটের কারণে অনেক ব্যাংক বিদেশে টিউশন ফি বাবদ…

Read More

আপনি হয়তো কোনো প্রয়োজনে সাত থেকে আট বছর আগে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছিলেন। কিন্তু বছর শেষে আর কোনো রিটার্ন দেননি। হয়তো তখন আপনার করযোগ্য আয়ও ছিল না। কিন্তু এ বছর আপনি রিটার্ন দিতে চাইছেন। রিটার্নে সোনা, জমি, ফ্ল্যাটসহ আপনার যাবতীয় সম্পদ, আয়-ব্যয় সব দেখাতে চান। আপনার মতো এমন করদাতাদের জন্য ৩০ জুন পর্যন্ত এ সুযোগ আছে। প্রথমবারের মতো যাঁরা রিটার্ন দেবেন, তাঁরা ৩০ জুন পর্যন্ত এ সুযোগ নিতে পারেন। নতুন বাজেটে এই সময়সীমা বাড়ানো হয়নি। ফলে রিটার্ন জমা দেওয়ার জন্য আর মাত্র আট দিন সময় রয়েছে। গত ৩১ জানুয়ারি নিয়মিত করদাতাদের রিটার্ন জমার সময় শেষ হয়েছে। এরপর যাঁরা টিআইএন…

Read More