লেখক: ই-কমার্স বার্তা
আইসিসি মেন’স টি-২০ বিশ্বকাপের এই রোমাঞ্চকর সময়ে তরুণদের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশের স্মার্টফোন মার্কেটে কাঙিক্ষত ‘রিয়েলমি সি৬৩’ মোবাইল ডিভাইসটি নিয়ে এসেছে; আকর্ষণীয় এই ফোনে রয়েছে অসাধারণ সক্ষমতার ৪৫ ওয়াট ফাস্ট চার্জ ফিচার, যার মাধ্যমে মাত্র ৩মিনিট চার্জের মাধ্যমে ১ ঘণ্টাব্যাপী ক্রিকেট ম্যাচ উপভোগ করা যাবে। সর্বাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনে আরো রয়েছে- ৫০০০এমএএইচ ব্যাটারি। এটি ১০ মিনিটেই ২০ শতাংশ, ৩০ মিনিটে ৫০ শতাংশ এবং মাত্র ৭৯ মিনিটে ১০০% অর্থ্যাৎ পূর্ণ চার্জ লাভ করে। এছাড়া, ৬০-সেকেন্ড চার্জে ব্যবহারকারীরা ফোনে কথা বলতে ৬০ মিনিট সময় ধরে। ‘রিয়েলমি সি৬৩’ একমাত্র ফোন যেটি এই সেগমেন্টে প্রথম ‘টিইউভি রেইনল্যান্ড সেফ ফাস্ট-চার্জ সিস্টেম সার্টিফিকেশন’ অর্জন করেছে; এই সার্টিফিকেশন চার্জিং প্রক্রিয়ার নিরাপত্তার…
দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে চূড়ান্ত লাইসেন্স পেয়েছে নগদ। আইনে বিশেষ ছাড় দিয়ে ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশে ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২। ব্যাংক কোম্পানি আইনে একক ব্যক্তি, পরিবার বা কোম্পানির কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণে যে বিধিনিষেধ রয়েছে, সেটিতেই ছাড় দেওয়া হয়েছে নগদকে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (বিআরপিডি) শাহরিয়ার সিদ্দিকী আজ সোমবার নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তানভীর এ মিশুকের হাতে ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’-এর লাইসেন্স তুলে দেন। এদিকে বাংলাদেশ ব্যাংক আজ এ বিষয়ে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসিকে ৩…
আমাদের ভূমি, আমাদের ভবিষ্যত আমরাই হলাম পুনরুদ্ধারের প্রজন্ম বিশ্ব পরিবেশ দিবসের এ বছরের থিমকে সামনে রেখে বৈশ্বিক প্রকৃতি ও প্রতিবেশ পুনরুদ্ধারে আসুন ভিন্ন একটি সপ্তাহ তৈরি করি এই আহ্বানকে সাথে নিয়ে ১-৯ জুন তারিখ পর্যন্ত প্রকৃতি ও পরিবেশ পুনরুদ্ধার সপ্তাহের অংশ হিসেবে বাংলাদেশে প্রভা অরোরা দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা গ্রহণ করে। দিনব্যাপী এ সকল অনুষ্ঠান গত ১ জুন, শনিবার সেফরন হল, ২২/১৬ ঢাকার মোহাম্মদপুরের খিলজী রোডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকালের অধিবেশনে কিশোর-তরুণদের চিন্তায় প্রকৃতি ও পরিবেশ পুনরুদ্ধার শীর্ষক বিশেষ প্রজেক্টসমূহের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এটি ইকো-স্কুলস্-বাংলাদেশ, প্রভা অরোরা এবং আগামী এডুকেশন ফাউন্ডেশনের বিজ্ঞান ভিত্তিক উদ্যোগ লাইফ ইজ ফান এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত…
কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে, সেমিকন সাউথইস্ট এশিয়া ২০২৪ সামিটের উদ্বোধন করেন। সেমিকন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তব্যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন যে, তাঁর সরকার মালয়েশিয়াকে সেমিকন্ডাক্টর শিল্পে গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এজন্য তিনি বিশ্বখ্যাত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুসংহত গবেষণা পদ্ধতি এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত গবেষণা কেন্দ্রগুলোর সমন্বয়ে একটি কৌশলগত কাঠামো গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর মতে একটি শক্তিশালী বহুজাতিক সেমিকন্ডাক্টর উৎপাদন খাত মানব সভ্যতার ভবিষ্যতের জন্য অত্যাবশ্যক হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, স্থানীয় সেমিকন্ডাক্টর শিল্পকে প্রসারিত ও গতিশীল করার লক্ষ্যে…
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ও এর সকল সদস্য রাষ্ট্র এবং অংশীদারদের কাছে একটি অত্যন্ত শক্তিশালী আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) গভর্নেন্স এজেন্সি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, এই সংস্থার অধীনে একটি উপদেষ্টা বোর্ড থাকা উচিত, যাতে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, প্রকৌশলী এবং আমাদের নাগরিকও অন্তর্ভুক্ত থাকবে। আমাদের আরও উচিত একাডেমিয়ায় এআই শিক্ষা চালু করা। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (WSIS)+২০ সামিটে AI for Good Governance অনুষ্ঠানে টেবিল ডিসকাশনে এই প্রস্তাব জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘উই’ মানে সরকার, বেসরকারি খাত, এনজিও, আইএনজিও এবং শিল্প, বিজ্ঞানী, একাডেমিয়া একসাথে এবং আমরা সম্মেলিতভাবে কীভাবে এআই…
সার্কভুক্ত সাত দেশ থেকে বাংলাদেশের পণ্য আমদানির তুলনায় রপ্তানি কম। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য আমদানির ১৫ শতাংশ এসেছে এসব দেশ থেকে। এর বিপরীতে মোট পণ্য রপ্তানির মাত্র ৪ দশমিক ৪০ শতাংশ গেছে এই দেশগুলোতে। অবশ্য গত অর্থবছরে এসব দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি ও রপ্তানি দুটোই কমেছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে আমদানি-রপ্তানির পাশাপাশি প্রবাসী আয়ের গতিপ্রকৃতিও তুলে ধরা হয়েছে। তাতে দেখা যায়, দেশে আসা মোট প্রবাসী আয়ের ১ শতাংশেরও কম এসেছে সার্কভুক্ত দেশ থেকে। ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান—এই সাত দেশ থেকে গত অর্থবছরে ১ হাজার ৩৩ কোটি ৫৯ লাখ ডলারের…
বেড়াতে যাওয়া আমাদের পারিবারিক আবহ। যেহেতু বাচ্চাদের পরীক্ষা সামনে তাই খুবই বিধিনিষেধ ও কড়াকড়ির মধ্য দিয়ে সময় যাচ্ছিল। সেইসময় বন্ধু বিথীর আহ্বানে সাড়া দেয়া। “গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ” আমরা হলাম সওয়ার। রেবেকা বিথী ও তাঁর পতিদেব সিদ্দিক ভাই এবং আমরা-আমি, মাহবুব ও আমার তিন কন্যা। কুয়াশা ঢাকা ভোরে-যখন ঢাকা চাদোয়ায় ঢাকা ঠিক তখনি আমরা রওয়ানা করি। সকাল আট ঘটিকায় রেডী হয়ে আমরা হাজির হলাম বন্ধুর বাসার দোড়গোড়ায়। বন্ধুকে ফোনে জানালাম “বান্দা হাজির”, উনি কি বললেন” কাপের শেষ চুমুকটুকু দিয়ে নামছি”- সত্যি কথা আমারও ইচ্ছে হচ্ছিল ১ কাপ চা খাই যদি বন্ধু আহ্বান করেছিল তবু সকাল সকাল ইচ্ছে করছিল না কাউকে ডিস্ট্রাব…
ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের ১৩৯ ভরি স্বর্ণ চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। গত ২৯ মে দুপুরে ঘটনাটি জানাজানি হলেও এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ বা গ্রাহক মামলা দায়ের করেননি। নগরের বেভারলি হিল এলাকার বাসিন্দা ও ইসলামী ব্যাংকের গ্রাহক রোকেয়া বারী ব্যাংকের একটি লকারে ওই গয়না রেখেছিলেন। ব্যাংকটির গ্রাহক রোকেয়া আক্তার বারী জানান, তিনি ১৭ বছর ধরে ইসলামী ব্যাংক চকবাজার শাখায় লকার ব্যবহার এবং অ্যাকাউন্ট পরিচালনা করে আসছিলেন। ২৯ মে দুপুর দেড়টায় ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় কিছু স্বর্ণালংকার আনার জন্য যান তিনি। লকারের দায়িত্বে থাকা অফিসার তাকে নিয়ে লকার খুলতে গেলে বরাদ্দকৃত লকারটি খোলা দেখতে পান। তিনি আরো…
ব্যবসা এবং সমাজসেবায় “নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড- ২০২৪” পেয়েছেন ই-ক্লাবের ফাউন্ডিং মেম্বার ও ইভেন্ট সিটি কোম্পানির সিইও মোঃ হাসান একরাম আহমেদ। বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়নের জনপ্রিয় ও অন্যতম সংগঠন অনট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (E-Club) এর ফাউন্ডিং মেম্বার এবং স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক, হাসান একরাম, গত ৩০শে মে ২০২৪ তারিখে নেপালে প্রধান অতিথি হিট বাহাদুর তামাং, নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। তিনি এই সন্মাননা সকল উদ্যোক্তাদের জন্য উৎসর্গ করে বলেন, যে কোন সম্মাননা সবাইকে কাজের প্রতি অনুপ্রাণিত করে, তবে সেটা যদি বিদেশের মাটিতে হয় তবে সেটা দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার পাশাপাশি নিজেকে…
১৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদফতর নির্মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৫৯টি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা অবকাঠামো উন্নয়নখাতে বর্তমান সরকারের তিন মেয়াদে গত ১৫ বছরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ নভেম্বর সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদফতর নির্মিত দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৫৯টি ভবন একযোগে উদ্বোধন করবেন। এসব ভবনের ১১ হাজার ২৩১টি শ্রেণিকক্ষে ৫ লাখ ৬১ হাজার ৫৫০ জন শিক্ষার্থীর আধুনিক ও উন্নত পরিবেশে পাঠ গ্রহণের…

