লেখক: ই-কমার্স বার্তা
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এর পরিচালনা পর্ষদ সভাপতি সাব্বির এ খানের নেতৃত্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়।বিএমসিসিআই সভাপতি জনাব সাব্বির এ খান মাননীয় মন্ত্রীকে তাদের সাম্প্রতিক মালয়েশিয়া সফর সম্পর্কে অবহিত করেন। সফরকালে বিএমসিসিআই প্রতিনিধিদল মালয়েশিয়া ডিজিটাল ইকোনমিক কর্পোরেশন (এমডিইসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহ বিশিষ্ট ব্যক্তিদের সাথে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে মতবিনিময় করেন। উন্নত প্রযুক্তির বিনিময় এবং কারিগরী দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিকভাবে উপকৃত হতে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ অংশীদারিত্বের…
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রার্থী হতে আবেদন করেছে ২৫ জন। শেষ বারের নির্বাচনে ৩১ জন আবেদন করলেও তিন প্যানেলে ভোটে সক্রিয় ছিলেন ২৭ জন। তবে এবার সোমবার ডেটলাইন বিকাল ৪টার মধ্যে সশরীর ও লোক প্রতিনিধির মাধ্যমে আবেদন জমা দিয়েছেন ২৫ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে এবার ৫ জন নারী প্রার্থী রয়েছেন। প্রথমবারের মতো ভোটে আসলেন ৮ জন প্রার্থী। বাকি ১২ জনই একাধিকবারে নির্বাচন করছেন। প্রার্থী সংখ্যায় এবার দুইটি প্যানেলের বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। চূড়ান্ত পর্যায়ে টিকে থাকা প্রার্থীদের মধ্যে এবার নেতা নির্বাচন করতে ভোট দিতে পারবেন ১ হাজার ৩৬৪ জন। নির্বাচন সচিবলায় থেকে প্রাপ্ত…
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন হামাস নেতা ওসামা হামদান। একই সঙ্গে স্বাধীনতাকামী এ সংগঠনের হাতে জিম্মি থাকা বাকিদের মুক্তির বিষয়টিও এখনো আলোর মুখ দেখেনি। এই জিম্মিদের মুক্তির দাবিতে গত শনিবার ইসরায়েলে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। লেবাননে এক সংবাদ সম্মেলনে আজ রোববার ওসামা হামদান বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের আলোচনায় এখনো পর্যন্ত সত্যিকার অর্থে কোনো অগ্রগতি আসেনি। স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও অর্থবহ বন্দিবিনিময় সমঝোতা নিশ্চিত করবে—এমন যেকোনো প্রস্তাব ইতিবাচকভাবে নিতে প্রস্তুত রয়েছে হামাস। গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে গত মাসেই একটি পরিকল্পনা তুলে ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিকল্পনাটি ইসরায়েলের প্রস্তাব করা বলে…
রাজধানীবাসীর কাছে ক্রমে জনপ্রিয় হয়ে ওঠা গণপরিবহন মেট্রোরেলে এখনই মূল্য সংযোজন কর বা ভ্যাট বসছে না। মেট্রোরেলের টিকিটের ওপর ধার্য করা ভ্যাট প্রত্যাহার করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, মেট্রোরেলের যাত্রীদের ওপর ভ্যাটের বোঝা শিগগিরই বসবে না—এমন ধারণা পেয়েছে তারা। মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ আছে, যার সময়সীমা আজ রোববার, ৩০ জুন পর্যন্ত শেষ হওয়ার কথা। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ভ্যাট মওকুফের সময়সীমা বাড়ানোর বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর ফলে আগামীকাল সোমবার, ১ জুলাই নতুন অর্থবছর থেকে মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসার কথা। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও…
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ জুন রোববার ২০২৪ ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান বশির আহমেদ। এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২৩ সমাপ্ত অর্থ বছরের জন্য (৩১ ডিসেম্বর পর্যন্ত) ৫% স্টক লভ্যাংশ এবং ৫% ক্যাশ লভ্যাংশ অনুমোদন করা হয়। ইউসিবির ভাইস-চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, ব্যাংকের অগ্রগতির অন্যতম পরিচায়ক হলো মূলধনের দৃঢ় ভিত্তি। ২০২৩ সালে পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ১৪,৭৬৫ মিলিয়ন টাকা। আমরা অত্যন্ত সুচারুভাবে ব্যাংকিং মূলধন প্রবৃদ্ধি ঘটাতে সক্ষম হয়েছি। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আজ দেশে ও বিদেশে বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রে পরিণত হয়েছে। ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক, সর্বোপরি সামাজিক উন্নয়নের…
ভারতের লোকসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) আসাদউদ্দিন ওয়াইসির এক আচরণে শুরু হয়েছে বিতর্ক। গত মঙ্গলবার শপথবাক্য পড়ে ওয়াইসি বলে ওঠেন ‘জয় ফিলিস্তিন’ আর এ নিয়ে শুরু হয় বিতর্ক। সংস্কৃত ভাষার ‘জয়’ শব্দটির আক্ষরিক অর্থ ‘বিজয়’। তবে অনেক ক্ষেত্রে কারও প্রতি সমর্থন বোঝাতেও এ শব্দের ব্যবহার হয়। বলা হচ্ছে, ‘জয় ফিলিস্তিন’ বলে ওয়াইসি তাঁদের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্য একটি দেশের প্রতি আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে ওয়াইসি সাংবিধানিক অঙ্গীকার লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্যরা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ওয়াইসি। সেদিন কী ঘটেছে ভারতের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার…
ইরানে গতকাল শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে পারেননি। এমন অবস্থায় আগামী ৫ জুলাই দেশটিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ শনিবার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। ২ কোটি ৫০ লাখের বেশি ভোট গণনায় দেখা গেছে, সংস্কারপন্থী আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান ১ কোটির বেশি ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন। তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি পেয়েছেন ৯৪ লাখের বেশি ভোট। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ফলাফল থেকে এমন তথ্য জানা গেছে। নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি ন্যূনতম ৫০ শতাংশ ভোট না পান, তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।…
‘অ্যাডভান্সিং দ্য ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সাংহাই ২০২৪-এ ফাইভজি অ্যাডভান্সের বাণিজ্যিক ব্যবহারের অভিজ্ঞতা দিচ্ছে হুয়াওয়ে। এই কংগ্রেসে হুয়াওয়ের বুথে বাণিজ্যিকভাবে কমার্শিয়াল ফাইভজি-এ (অ্যাডভান্স) ব্যবহার ও মোবাইলের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) যুগের জন্য প্রয়োজনীয় ডিভাইস প্রদর্শিত হচ্ছে। হুয়াওয়ে আরও ঘোষণা করেছে যে, প্রতিষ্ঠানটি সারা বিশ্বের অগ্রগামী ফাইভজি-এ অপারেটরদের সাথে পৃথক ছয়টি সমঝোতা করেছে। এছাড়া এআই যুগে উন্নত মানের মোবাইল ভিডিও ডেভেলপমেন্টের জন্য হুয়াওয়ে আন্তর্জাতিক অপারেটর, এই শিল্পখাতের গ্রাহক ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সাথে একটি যৌথ উদ্যোগ নিয়েছে। এই আয়োজনে হুয়াওয়ে এফফাইভজি-এ ও নেট৫.৫জি-এর উন্নয়নের পদ্ধতি নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক অপারেটর ও এই শিল্পখাতের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সাক্ষাৎ করবে। হুয়াওয়ের বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর…
সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্সে (স্টেম) আগ্রহী শিক্ষার্থীদের জন্য আরও সমৃদ্ধ ও অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করতে কার্নেগি মেলন রোবোটিক্স একাডেমি’র সহযোগিতায় দ্বিতীয়বারের মতো কার্নেগি মেলন রোবোটিক্স সামার ক্যাম্পের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। গত ১৯-২৩ জুন স্কুল ক্যাম্পাসের আইএসডি ডিজাইন ল্যাবে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ৫ দিন ব্যাপী এই সামার ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অ্যাডভান্সড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও রোবোটিক্সের পড়াশোনা শুরু করার জন্যপ্রাথমিক ধারণা নেওয়ার সুযোগ পায়।এই ক্যাম্পে লেগো ও ভিইএক্স রোবোটিক্সের অ্যাডভান্সড এসেম্বলির ক্ষেত্রে মেকানিক্যাল ফাউন্ডেশন, সি++ এর মতো অ্যাডভান্সড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সর্বাধুনিক কোডিং ও কম্পিউটেশনাল থিংকিং, ভবিষ্যতমুখী ধারণা সহ রোবোটিক্স অটোমেশন ও বিহ্যাভিয়ার ইনফিউজডের ক্ষেত্রে ডায়নামিক…
ইভল্যুশনারি স্কেল নামের একটি নতুন উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) সম্প্রতি প্রযুক্তি দুনিয়ায় এটি বেশ আলোড়ন তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে প্রোটিন তৈরির কাজ করতে চায় স্টার্টআপটি। এ জন্য ইএসএম৩ নামের একটি এআই মডেলও তৈরি করেছে তারা। ওষুধ আবিষ্কার ও নতুন প্রোটিন তৈরি করতে পারে এই মডেল। এরই মধ্যে নিজেদের লক্ষ্য পূরণের জন্য চিপ নির্মাতা এনভিডিয়ার শাখা প্রতিষ্ঠান এনভেঞ্চার্স, ই-কমার্স সাইট অ্যামাজন ডটকম, ওয়েবভিত্তিক হোস্টিং সেবা গিটহাবের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ন্যাট ফ্রিডম্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ১ হাজার ৪২০ কোটি ডলার সংগ্রহও করেছে তারা। ইভল্যুশনারি স্কেলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী আলেকজান্ডার রিভস বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে প্রোটিন তৈরির…

