লেখক: ই-কমার্স বার্তা

রাজধানীর পল্টনে কামাল মিয়া নামের এক রিকশাচালককে হত্যার মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. ইউসুফ প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষও ১০ দিনের রিমান্ড চায়। আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আদেশ দেন। পল্টন মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। তাঁরা প্রধান উপদেষ্টাকে জানান, তিনি (ড. মুহাম্মদ ইউনূস) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় পোশাকশিল্পে একটা ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে বৈশ্বিক ক্রেতাদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে আস্থা তৈরি হয়েছে। বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি আরশাদ জামাল, মো. নাসির উদ্দিন, মিরান আলী, আব্দুল্লাহ হিল রাকিব, রকিবুল আলম চৌধুরী, পরিচালক শহিদউল্লাহ আজিম, শোভন ইসলাম প্রমুখ।বিজিএমইএ…

Read More

আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে মেয়েদের দখলে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের রাতের রাজপথ। বুধবার (১৪ আগস্ট) রাতে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে রাস্তার দখল নিতে শুরু করে মেয়েরা। কলকাতা থেকে কুচবিহার, বনগাঁ থেকে বেহালা, সব জায়গায় মেয়েদের দখলে চলে গেছে রাতের রাজপথ। এমনকি রাত জাগছে রাজ্যের সীমানা পেরিয়ে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুও। ব্য়ানার ফেস্টুন হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে সবার মুখে গর্জে উছে। শত শত নারী সঙ্গে পথে নেমে পুরুষরাও। মশাল হাতে নারীদের মিছিল জমায়েত হতে দেখা যায় আরজি কর হাসপাতালের সামনে। রাতের শহর দখলে নিতে কারো হাতে জাতীয় পতাকা ,আবার কারো মুখে কালো কাপড় বাঁধা।রাত ৯টার আগে থেকেই ভিড় বাড়তে শুরু…

Read More

আইএসপি খাতের বৈষম্য অবসানের লক্ষ্যে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি’র সামনে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী আইএসপি জোট। জোটের অন্যতম সমন্বয়ক জুলফিকার হায়দারের নেতৃত্বে সকাল সোয়া ১১টার দিকে ৪ দফা দাবিতে মানব বন্ধনে শতাধিক আইএসপি ব্যবসায়ী অংশ নেয়। বিভিন্ন ব্যানার নিয়ে তারা প্রায় ঘণ্টাখানেক বিভিন্ন স্লোগানে দাবি দাওয়া পেশ করতে থাকে। দাবিগুলোর মধ্যে রায়েছে সকল লেয়ারে আইএসপি-দের লাইসেন্স আপগ্রেডেশন সুবিধা উন্মুক্তকরণ, আন্তর্জাতিক আইন মেনে সিডিএন ফিরিয়ে নেয়া, আইএসপিএবি’র সদস্যপদ ঐচ্ছিক রাখা এবং সকল লেয়ারে ব্যান্ডউইথ গ্রহণের সুবিধা বহাল রাখতে হবে। মানববন্ধন থেকে জোটের অন্যতম সমন্বয়ক জুলফিকার হায়দার বলেন, বিগত ৫ বছর ধরে দেশের প্রায় ২৭০০ আইএসপি’র সাথে বৈষম্যমূলকভাবে একাধিক নীতি গ্রহণ করায় প্রান্তিক…

Read More

দেশের আইসিটি খাতে আত্মাপ্রকাশ করতে যাচ্ছে ‘ডিজিটাল কমার্স ফোরাম’ নামের নতুন একটি প্লাটফর্ম। এই উপলক্ষে মঙ্গলবার রাজধানী ঢাকার ধানমিন্ডতে সমবেত হয়েছিলেন এই খাতের উদ্যোক্তা ও অন্যান্য স্টেক হোল্ডাররা। ফোরামের উদ্যোক্তারা জানিয়েছেন, ব্যবসায়িক পলিসি, রিসোর্স, ফাইন্যান্স, পাবলিক এওয়ারনেস, সমসাময়িক ব্যবসায়িক পরিবেশে করণীয় নিয়ে আলোচনা ও মুক্ত মতের প্লাটফর্ম হবে এটি। ফোরামের একজন নেতৃস্থানীয় সদস্য ও বেসিস পরিচালক বিপ্লব জি রাহুল জানিয়েছেন, ডিজিটাল কমার্স ফোরাম মূলত ডিজিটাল ব্যবসার ইকো সিস্টেমের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে বিভিন্ন পরামর্শ ও মতামত বিনিময়ের কাজ করবে। অরাজনৈতিক এই ফোরাম কথা বলবে ক্ষুদ্র সোশ্যাল উদ্যোক্তা থেকে শুরু করে আগামীর ইউনিকর্ন ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান গুলির হয়ে।

Read More

দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসার কারণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সরে দাঁড়িয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবার নির্বাচিত হন, তাহলে আমেরিকার নিরাপত্তা ‘প্রকৃত অর্থেই হুমকির মুখে পড়বে’ বলে তিনি মনে করেন। সিবিএস নিউজে গত রোববার প্রকাশিত এক আবেগঘন সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন। গত জুলাইয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এই প্রথম এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বললেন তিনি। বাইডেন বলেন, তাঁর অজনপ্রিয়তা নভেম্বরের নির্বাচনে প্রভাব ফেলতে পারে, প্রতিনিধি পরিষদ ও সিনেটের জ্যেষ্ঠ ডেমোক্র্যাটদের এমন আশঙ্কার বিষয়টি তিনি বিবেচনায় নিয়েছিলেন। তিনি বলেন, শেষ পর্যন্ত সার্বিক পরিস্থিতিই তাঁকে গুরুত্বপূর্ণ এই…

Read More

ঢাকার শেয়ারবাজারে আজ সূচকের উত্থান-পাতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। টানা চার দিন সূচকের বড় ধরনের উত্থানের পর আজ এই মিশ্র ধারা দেখা যাচ্ছে।আজ সূচকের উত্থানের মধ্য দিয়েই দিনের লেনদেন শুরু হয়। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিনের প্রথম ৩০ মিনিটে ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্টের মতো কমে যায়। তবে গতকালের মতো আজও লেনদেনের গতি ভালো। পরে অবশ্য সূচক কিছুটা ঘুরে দাঁড়ায়। আজ দিনের প্রথম ৫০ মিনিট লেনদেনের পর শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল নিম্নমুখী। এই সময় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮ দশমিক ৭৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ। ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক…

Read More

দেশে প্রশাসন, পুলিশসহ সার্বিকভাবে রাষ্ট্র সংস্কারের যে জনমত গড়ে উঠেছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বিএনপির সঙ্গে বৈঠকে দলটি অন্তর্বর্তী সরকারের সব বিষয়ে তাদের সমর্থন থাকার কথা জানিয়েছে। একই সঙ্গে বিএনপি নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি ও নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চেয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া অন্য দলগুলোরও সরকারকে সময় দিতে আপত্তি নেই বলে জানা গেছে। তবে দলগুলোর নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাঁদের বৈঠকে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। ছাত্রদের আন্দোলনের সময়…

Read More

পরিবর্তিত পরিস্থিতিতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজও ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। তবে গত দুই দিনে সূচকের যে গতিতে উত্থান হয়েছিল, আজ সেই গতি নেই। তবে লেনদেনের গতি গত দুই দিনের চেয়ে বেশি। আজ দিনের প্রথম এক ঘণ্টায় শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। দিনের প্রথম এক ঘণ্টার লেনদেনে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০৬ দশমিক ৮১ পয়েন্ট বা ১ দশমিক ৯০ শতাংশ; ডিএসইএস সূচক বেড়েছে ১৪ দশমিক ৬৮ পয়েন্ট বা ১ দশমিক ২০ শতাংশ আর ডিএস ৩০ সূচক বেড়েছে ৪৩ দশমিক ৭ পয়েন্ট বা ২ দশমিক ১৬ শতাংশ। এদিকে আজও ভালো কোম্পানিগুলোর মূল্যবৃদ্ধি অব্যাহত আছে। লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে…

Read More

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন ভারতের ব্যবসা–বাণিজ্য কী ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে, তা নিয়ে সে দেশে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের যেসব কোম্পনির বাংলাদেশে বড় ধরনের কার্যক্রম রয়েছে, তাদের মধ্যে অনেকেরই কপালে ভাঁজ পড়তে শুরু করেছে। তবে বাংলাদেশের ঘটনাবলিতে ভারতের পোশাক খাতের সুবিধা হতে পারে বলেও মনে করছেন দেশটির বিশ্লেষকেরা। ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশের অস্থিরতা ভারতীয় বেশ কিছু কোম্পানির ওপর যে প্রভাব ফেলেছে, তা বোঝা যাচ্ছে শেয়ারবাজারে তাদের শেয়ারের দামের দিকে তাকালে। বাংলাদেশের সঙ্গে যেসব কোম্পানির উল্লেখযোগ্য ব্যবসা রয়েছে অথবা বাংলাদেশের বাজারে যাদের উপস্থিতি রয়েছে, সেসব কোম্পানির শেয়ারের দাম কমেছে। শেখ হাসিনা ভারতের একজন ঘনিষ্ঠ মিত্র এ কথা উল্লেখ করে ইন্ডিয়া টুডে বলছে,…

Read More