লেখক: ই-কমার্স বার্তা
ই-কমার্স সূচকে অবনতি হয়েছে বাংলাদেশের। এক-দুই নয়, একবারে ১২ ধাপ পিছিয়ে বাংলাদেশের এখন র্যাংক ১১৫। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএনসিটিএডি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি বি টু সি (ক্রেতার কাছে সরাসরি বিক্রয়) ই-কমার্স সূচক ২০২০-এর তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, ২০১৯ সালে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১০৩। সেখানে মহামারির বছর ২০২০ সালে এসে হয়েছে ১১৫। সূচক হয়েছে ৩৩ দশমিক ৩ পয়েন্ট। ২০১৯ সালের তুলনায় কমেছে ৫ দশমিক ৮ পয়েন্ট। এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ই-কমার্স র্যাংকিংয়ে এগিয়েছে। ২০২০ সালে তালিকার ৭১ নম্বরে উঠে এসেছে দেশটি। ২০১৯ সালে তারা ৭৫ নম্বরে ছিল। এছাড়া ই-কমার্স র্যাংকে বাংলাদেশের পেছনে রয়েছে…
ই-কমার্স ও ফেসবুকে ব্যবসা করতে হলে এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস ইউনিক আইডেন্টিটিফিকেশন নম্বর নিতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। রোববার (১৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বাণিজ্য সচিব বলেন, এখন থেকে ই-কমার্সে ব্যবসা করতে গেলে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ে একটি উইং করা হবে। এছাড়া ফেসবুকে ব্যবসা নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে এখন থেকে সবাইকে বিজনেস ইউনিক আইডেন্টিটিফিকেশন নম্বর নিতে হবে। একটু সময় লাগবে। আমরা এক থেকে দুই মাস সময় নেবো। ব্যবসা বন্ধ হোক আমরা এটা চাই না।
দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি বর্তমান নীতিমালা মেনে বিজনেস করে সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি করবে। কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। ‘ইভ্যালি নিয়ে আমি শতভাগ আশাবাদী এবং এরচেয়েও বেশি আশাবাদী ইকমার্স নিয়ে। আমাদের একটু সময় দিন।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল। সেখানে তিনি বর্তমান নীতিমালা মেনে বিজনেস করে সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি করতে ইভ্যালিকে আরেকটু সময় দিতে গ্রাহকসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন জানান। মোহাম্মাদ রাসেলের ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হল- ঈদ পরবর্তি প্রথম কর্ম দিবস এ আমি লাইভ এ এসে অতীত এর অর্ডার, সেলার পেমেন্ট, বর্তমান এবং ভবিষ্যতে নিয়ে বিস্তারিত পরিকল্পনা জানাবো।…
বিভিন্ন অভিযোগে আলোচনা-সমালোচনার মুখে থাকা ইভ্যালি, ধামাকা শপিং, আলেশা মার্টসহ দেশের বিভিন্ন ই-কমার্স কোম্পানির ব্যবসায়িক মডেলগুলো যাচাই করবে সরকার। রোববার বিকেলে ই-কমার্স কোম্পানিগুলো নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি বৈঠক শেষে এ কথা বলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, যেসব কোম্পানি সম্প্রতি চালু হওয়া ই-কমার্স নীতিমালা মানবে না তাদের কারণ দর্শানোর নোটিশ দেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয় তাদের বিজনেস মডেলগুলো পর্যালোচনা করবে। কোনো প্রতিষ্ঠানের বিজনেস মডেল যদি দেশের চলমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানান বাণিজ্য সচিব। তিনি বলেন, বর্তমানে দেশে ব্যবসা করা সকল ই-কমার্স কোম্পানিকে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধন এবং বিজনেস আইডেনটিফিকেশন…
পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস। নিজের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের মহাকাশযান নিউ শেফার্ডে রওনা হবেন তিনি। মঙ্গলবার তার এই মহাকাশ অভিযানে তার সফর সঙ্গী থাকবেন ছোট ভাই মার্ক বেজোস। এছাড়া তাদের সহযাত্রী হিসেবে মহাশূন্যে ভাসার অভিজ্ঞতা নিবেন ১৮ বছর বয়সী অলিভার ডায়মেন ও ৮২ বছরের বৃদ্ধা উইলি ফ্র্যাঙ্ক। এই দু’জন মহাকাশ ভ্রমণের মাধ্যমে সবচেয়ে কনিষ্ঠ ও প্রবীণ হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন। মাত্র ১১ মিনিটের এই মহাকাশ যাত্রাকে অনন্য মাইলফলক হিসেবে দেখছেন বেজোস। অ্যামাজনের সাবেক নির্বাহী জেফ বেজোস বলেন, আমার বয়স যখন ৫ বছর তখন থেকেই আমি মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখতাম। আগামী ২০…
আসন্ন ঈদুল আজহার আগে দেশসেরা সাতটি সুপার শপের দৈনন্দিন কেনাকাটা আরো বেশি রঙিন ও আনন্দদায়ক করতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। সারাদেশে স্বপ্ন, প্রিন্স বাজার, ইউনিমার্ট, হোলসেল ক্লাব লিমিটেড, মিনা বাজার, ডেইলি শপিং এবং আগোরার প্রায় ৩০০ আউটলেটে ঈদের আগের দিন পর্যন্ত এ ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা। উল্লিখিত সুপারস্টোরগুলোতে যে কোনো পণ্যের কেনাকাটায় ‘নগদ’ অ্যাপ বা মোবাইল ইউএসএসডি-এর মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহক ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। এ ক্যাশব্যাকের আওতায় একজন গ্রাহক একটি সুপারশপ থেকে একবারই ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন। তবে চাইলে সাতটি সুপার শপে…
করোনার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এবার অনলাইনে কোরবানির পশু কেনাকাটাতেই বেশি জোর দিচ্ছে সরকার। শহর থেকে গ্রামে-গঞ্জে ডেল্টা ভেরিয়্যান্ট (ভারতীয়) সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও এবার হাটে জমায়েত হওয়ার পরিবর্তে অনলাইন মাধ্যম থেকে পশু কেনার পরামর্শ দিয়েছেন। এ উদ্দেশে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতর ও স্থানীয় প্রশাসন জেলা-উপজেলা পর্যায়ে অনলাইন প্ল্যাটফর্মে পশুর হাট পরিচালনা করছে। এতে এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজার পশু কেনাবেচা হয়েছে।লেনদেন হয়েছে প্রায় ২০৮ কোটি ৯০ লাখ টাকা। দিন যতই যাচ্ছে অনলাইনে বিক্রির পরিমাণ ততই বাড়ছে। এবার প্রায় ৫০ হাজার পশু বিক্রির মাধ্যমে ৫০০ কোটি টাকার লেনদেন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে আশা করা হচ্ছে। রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতরের…
বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগের জবাব দিতে প্রতিষ্ঠানটিকে ‘কারণ দর্শানোর সুযোগ’ দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। তপন কান্তি ঘোষ বলেন, “গ্রাহকদের কাছ থেকে তারা যেই টাকা নিয়েছে, তা তারা কীভাবে ফেরত দেবে সেই বিষয়ে তাদের ব্যাখ্যা জানতে চাওয়া হবে।” রবিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সচিব তপন কান্তি ঘোষ আরও জানান, “শুধু ইভ্যালি নয়, সার্বিকভাবে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো কীভাবে পরিচালিত হবে, সেবিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।” বৈঠকে ইভ্যালি সম্পর্কে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে তাতে প্রতিষ্ঠানটিকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ‘কারণ দর্শানোর সুযোগ’ দেয়া হবে বলে জানিয়েছেন তপন…
ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে এসওপি এ নিয়ম মেনে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে এবং তাদের মনিটর করা হবে ও নিয়ম ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। রোববার (১৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বাণিজ্য সচিব বলেন, এখন থেকে ই-কমার্সে ব্যবসা করতে গেলে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ে একটি উইং করা হবে। এছাড়া ফেসবুকে ব্যবসা নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে এখন থেকে সবাইকে বিজনেস ইউনিক আইডেন্টিটিফিকেশন নম্বর নিতে হবে। একটু সময় লাগবে। আমরা এক থেকে দুই মাস সময় নেবো। ব্যবসা বন্ধ হোক আমরা এটা চাই না।…
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ও ধামাকাসহ কয়েকটি ইকমার্স প্রতিষ্টানের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারনে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের ডাকা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। রোববার (১৮ জুলাই) সচিবালয়ে ই-কমার্স সংক্রান্ত বিষয় নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তাদেরকে এসওপি এ নিয়ম মেনে ব্যাবসা করার সুযোগ দেওয়া হবে। তাদের মনিটর করা হবে এবং নিয়ম ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত আসছে…

