লেখক: ই-কমার্স বার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ কোম্পানি ওপেনএআই তাদের জটিল অলাভজনক করপোরেট কাঠামো পরিবর্তনের পরিকল্পনা করছে। কোম্পানির সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি এক বৈঠকে এ কথা জানান। ফরচুনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সংস্থার কার্যক্রমকে সহজতর করার লক্ষ্যে পরিবর্তনটি আনা হচ্ছে। সিইও স্যাম অল্টম্যান বলেছেন, ‘ওপেনএআই একটি অলাভজনক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থেকে সরে এসে লাভজনক সংস্থায় পরিণত হবে।’ তবে পরিবর্তনটি কীভাবে বাস্তবায়ন হবে ও ওপেনএআইর নতুন করপোরেট কাঠামো কেমন হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ, যা সবার জন্য উপকারী। তারা আরো জোর দিয়ে বলছে, যদিও ওপেনএআই একটি লাভজনক মডেলে রূপান্তর হওয়ার দিকে আগ্রসর হচ্ছে, তবে এর অলাভজনক দিকটি এখনো তাদের মিশনের কেন্দ্রবিন্দু এবং কোম্পানির কার্যক্রমের অংশ হয়ে থাকবে। এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে ওপেনএআই একটি অলাভজনক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এটি দাতাদের কাছ থেকে আর্থিক সহায়তার ওপর নির্ভর করত। কোম্পানির দেয়া তথ্যানুযায়ী, সংস্থাটি কয়েক বছর ধরে মোট ১৩ কোটি ৫ লাখ ডলার অনুদান সংগ্রহ করেছে। পরে অপর্যাপ্ত তহবিল সমস্যা সমাধানের জন্য একটি লাভজনক সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করেছিল ওপেনএআই। ফরচুনের ব্যাখ্যা অনুযায়ী, ওপেনএআইর অলাভজনক সংগঠন বর্তমানে তার লাভজনক শাখার…

Read More

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘MTC GLOBAL AWARD FOR EXCELLENCE: 2024’ সম্মানে ভূষিত হয়েছে। এই গৌরবময় পুরস্কারটি বিশ্ববিদ্যালয়টিকে ‘বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়: ২০২৪’ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। ১৪তম ওয়ার্ল্ড এডু সামিটে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিরা এই পুরস্কারটি গ্রহণ করেন। পুরস্কারটি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শাহ আলম চৌধুরী। উল্লেখযোগ্য যে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল গত ১২ সেপ্টেম্বর ভারতের ব্যাঙ্গালুরে অনুষ্ঠিত ১৪তম ওয়ার্ল্ড এডু সামিটে অংশগ্রহণ করেছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পূর্বেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে, যা তার শিক্ষাগত উৎকর্ষতা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের…

Read More

বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেয়ার কথা জানান ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর। তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের অংশ হতে পেরে ভালো লাগছে। আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেয়া হবে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই। আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করবো। এ চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেয়ার জন্য। বৈঠকের পর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন…

Read More

উত্তর আমেরিকার গ্রিনল্যান্ডে গত বছরের সেপ্টেম্বর মাসে বড় ধরনের এক ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে সৃষ্ট বিশাল সুনামিতে (সামুদ্রিক ঢেউ) টানা ৯ দিন ধরেছে কেঁপেছে পুরো পৃথিবী। নতুন একটি গবেষণায় এ তথ্য জানা গেছে। গবেষকেরা বলছেন, ওই মাসে গ্রিনল্যান্ডে ১ দশমিক ২ কিলোমিটার (শূন্য দশমিক ৭ মাইল) উঁচু এক পর্বতচূড়া ধসে পড়ে। এতে সেখানকার খাঁড়িতে সামুদ্রিক ঢেউ ওঠানামা করে। আর এ ঘটনায় গোটা পৃথিবীর ভূত্বকে সৃষ্টি হয় কম্পন। গবেষণা অনুযায়ী, পর্বতের পাদদেশে হিমবাহ পাতলা হয়ে ওই বিরাট ভূমিধসের সৃষ্টি হয়। এর পেছনে কাজ করেছে জলবায়ুর পরিবর্তন। গবেষণায় যুক্ত ছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) বিজ্ঞানীরা। গবেষণা প্রতিবেদনের সহরচয়িতা স্টিফেন হিকস বলেন,…

Read More

২০২০ সালের ২৩ শে সেপ্টেম্বর বিবিসি বাংলা রিপোর্ট অনুযায়ী বিশ্বের ১৭২ টি দেশে কাজ নিয়ে যায় বাংলাদেশিরা। প্রতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে ২০ লক্ষ কর্মী বিদেশে যান বলে জানিয়েছে বায়রা, যাদের অধিকাংশই শ্রমিক ভিসাতে যায়। ২০২২ অর্থ বছরে প্রবাসী আয় প্রায় ২১ বিলিয়ন ডলারের মতো এসেছিল। অর্থাৎ একজন শ্রমিক যদি গড়ে ৩০০০০-৫০০০০ টাকা ইনকাম করে এবং ৩০% পারসেন্ট যদি সে তার পরিবারের জন্য বাংলাদেশে পাঠায় তাহলে এই সমপরিমাণ টাকা বাংলাদেশে আসে। আসুন অংকটা এবার অন্যভাবে করি, আমরা যদি তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ জনশক্তি ২০ লক্ষ পাঠাতে পারি তাহলে তার ন্যূনতম ইনকাম হবে ৩ লক্ষ টাকার মত এবং…

Read More

বাংলাদেশের টেলিকমখাতের বিটিএসগুলোতে (বেস ট্রান্সসিভার স্টেশন) ব্যবহারের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদনে একটি চুক্তি স্বাক্ষর করেছে হুয়াওয়ে ও ওয়ালটন। হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম আজ ঢাকায় হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়া ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, গ্রামীণফোনের টেকনোলজি ডিভিশনের টাওয়ার ইনফ্রার পরিচালক ও প্রধান মো. আব্দুর রায়হান এবং মোবাইল নেটওয়ার্ক/ক্যারিয়ার সংশ্লিষ্ট প্রায় ৩০ জন প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই চুক্তির আওতায় ওয়ালটন আগামী সাত মাসের (সম্ভাব্য)  মধ্যে টেলিকম লিথিয়াম ব্যাটারি বাংলাদেশে উৎপাদন ও বাজারজাত করবে।প্রতিষ্ঠানটি বছরে ৮০ হাজার ব্যাটারি উৎপাদনে সক্ষম একটি অত্যাধুনিক ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রোডাকশন লাইন তৈরি করার পাশাপাশি সারা দেশে এই ব্যাটারির বিক্রয় ও বিক্রয়-পরবর্তী সেবা পরিচালনা করবে। লিথিয়াম ব্যাটারি উৎপাদনের জন্য প্রযুক্তিগত সহায়তা, ডিজাইনের নির্দেশনা, কাঁচামাল ও প্রয়োজনীয় সহায়তা দিবে হুয়াওয়ে। বহু বছর ধরে বিটিএস টাওয়ার ব্যাকআপ পাওয়ারের উৎসের জন্য…

Read More

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটা বিপর্যয়ের মধ্যে দেশের পুলিশি ব্যবস্থা। এক মাস পার হলেও পুলিশি ব্যবস্থা এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি। বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মনোযোগ বা কার্যক্রম মূলত বদলি, পদোন্নতি ও পদায়ন ঘিরে। এই ক্ষেত্রে পুলিশের সাবেক ও বর্তমান সাত-আটজন কর্মকর্তার একটি গ্রুপ অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই গ্রুপ বিগত সময়ে ‘বঞ্চিত’ কর্মকর্তাদের তালিকা করছে। কে কোন থানার ওসি হবেন, কে কোন জেলার পুলিশ সুপার হবেন; রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে কারা যাবেন—সেটা ঠিক করছে এই গ্রুপ। এই ক্ষেত্রে পেশাদারত্ব কম গুরুত্ব পাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় পদোন্নতি পেয়েছেন, ঢাকায় চাকরি করছেন—এমন কর্মকর্তারাও ‘বঞ্চিত’…

Read More

রাশিয়ার সীমানার ভেতরে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর এ নিয়ে কোনো ধরনের ইঙ্গিত দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় বৈঠক করেন জো বাইডেন ও কিয়ার স্টারমার।দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার বিষয়ে বাইডেনকে রাজি করানোর প্রচেষ্টা সম্পর্কে জানতে চাইলে স্টারমার বলেন, তাঁরা দুজন দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা করেছেন। প্রত্যাশা অনুযায়ী ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়েও আলোচনা হয়েছে। হোয়াইট হাউস বলেছে, রাশিয়াকে ইরান ও উত্তর কোরিয়ার প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর আগে রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র…

Read More

গত জুলাই মাসজুড়ে ছাত্র–জনতার আন্দোলন ও সেটিকে কেন্দ্র করে ব্যাপক সংহিসতার জেরে দেশে–বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমে গেছে। দেশের অভ্যন্তরে জুলাইয়ে ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে প্রায় পৌনে ১৪ শতাংশ। আর বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে সাড়ে ৯ শতাংশ। দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৪টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে দেশের অভ্যন্তর ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাইয়ে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে…

Read More

নতুন বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারের পাশাপাশি বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে ব্যবসায়ীদের নিয়ে একটি দল হিসেবে কাজ করতে চাই। আমরা অতীতের পচা বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই। আসুন, আমরা একসঙ্গে কাজ করি।’ গতকাল বৃহস্পতিবার ‘ন্যাশনাল বিজনেস ডায়ালগে’ ড. মুহাম্মদ ইউনূস এ আহ্বান জানান। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) এবং ১৫টি জাতীয় বাণিজ্য সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। ব্যবসায়ীদের সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রচলিত ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় একটি অংশ বিনিয়োগ করুন। আপনাদের নিজ গ্রাম, উপজেলা কিংবা…

Read More