লেখক: ই-কমার্স বার্তা
নারী উদ্যোক্তাদের সহায়তার ক্ষেত্রে ভূমিকা রাখায় গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ড ২০২৪-এ সেরা নারী উদ্যোক্তা ফাইন্যান্সিয়াল ক্যাটাগরিতে গ্লোবাল চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স। গত বুধবার ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্বজুড়ে এসএমই ফাইন্যান্সিংয়ে অসাধারণ অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এবং এসএমই ফাইন্যান্স ফোরাম এ পুরস্কার দিয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য আইপিডিসি ফাইন্যান্সের ঋণসুবিধা ‘আইপিডিসি জয়ী’র জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে। সম্মাননা গ্রহণ করে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ বলেন, ‘নারী উদ্যোক্তাদের জন্য গ্লোবাল চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পাওয়াটা আমাদের জন্য গৌরবের বিষয়। এটি আমাদের পুরো টিমের কঠোর পরিশ্রম এবং…
উইন্ডফ্রি এসি’র দুর্দান্ত সব ফিচার নিয়ে জানতে চলে আসুন স্যামসাং ও ইলেক্ট্রা’রঅভিনব এই আয়োজনে স্যামসাং ইলেক্ট্রনিকস ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজিত হল উইন্ডফ্রি এয়ার কন্ডিশনার এক্সপেরিয়েন্স জোন। স্যামসাংয়ের নিজস্ব উইন্ডফ্রি প্রযুক্তির অভিনব সব ফিচার নিয়ে বিস্তারিত জানার মাধ্যমে গ্রাহকদের এয়ার কন্ডিশনিংয়ের ভবিষ্যতে ঢুঁ মারার সুযোগ করে দিয়েছে এ আয়োজন। গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট, উত্তরার সেক্টর ৪ ও মিরপুর ১ -এর ৬ দারুস সালাম রোডেরস্যামসাং-ইলেক্ট্রা শোরুমগুলোতে স্থাপন করা হয়েছে এক্সপেরিয়েন্স জোনগুলো। বেশিরভাগ এসির ফিচার পণ্য বা ব্র্যান্ড-কেন্দ্রিক। ফলে, বাজারের অন্যান্য আধুনিক অ্যাপ্লায়েন্সের চাইতে এসির ফিচারগুলো নিয়ে ভালো মত জানা কিছুটা কঠিন মনে হতে পারে। আর এ…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও প্রায় অর্ধশত নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুরাও হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় গাজায় আরও অন্তত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ শিশু রয়েছেন। আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে। এ হামলায় নিহতদের মধ্যে ১৬ হাজার ৫০০ শিশুসহ শিশু রয়েছেন। এ ছাড়া হামলায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ হাজার শিশু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এ হামলায় সব মিলিয়ে গাজার ৯৫ হাজার ৪৯৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অধিকৃত…
বাংলাদেশের ই-কমার্স খাতে অগ্রণী ভূমিকা পালনকারীএবং দেশের অনলাইনে কেনাবেচার বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয়, ১২ বছর পূর্ণ করে ১৩তে পা দিয়েছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত বিক্রয় প্ল্যাটফর্মটি এখন একটি সুপরিচিত নাম, যেখানেগাড়ি, প্রপার্টি থেকে শুরু করে ইলেকট্রনিক্স, চাকরি এমনকি বিবাহ সংক্রান্ত পরিষেবাসহ বিভিন্নধরণের পণ্য ও সেবা পাওয়া যায়।বিক্রয় সম্প্রতি ঢাকার প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের গৌরবময় ১২তমপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এই অনুষ্ঠানে বিক্রয় এর সিইও ঈশিতা শারমিন, ম্যানেজমেন্টটিম এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন। উদযাপনটি ছিল বিক্রয়ের ১২ বছরেরসাফল্যকে তুলে ধরার একটি বিশেষ মুহূর্ত, যা দেশে দীর্ঘ সময় ধরে জনপ্রিয় ও স্বীকৃত অনলাইনমার্কেটপ্লেসগুলোর মধ্যে অন্যতম। বিক্রয়-এর কর্মকর্তারা পরিবর্তিত গতিশীল বাজারেপ্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি…
সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সকল পর্যায়ের পাঠ্যপুস্তকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও বিকল্প পণ্য তৈরি এবং ব্যবহার বিষয়ক অধ্যায় অন্তর্ভুক্ত করার অনুরোধ। টাইড টার্নার্স প্লাস্টিক চ্যালেঞ্জ (টিটিপিসি) বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য, যা এসইউপি (SUPs) নামেও পরিচিত। এগুলো সাধারণত একবার বা অল্প সময়ের জন্য ব্যবহার করে তারপর ফেলে দেওয়া হয়। এ ধরনের প্লাস্টিক পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তৃত এবং আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। কারণ এর ব্যবহার অত্যন্ত সুবিধাজনক। গত ৪০ বছরে বিশ্বব্যাপী প্লাস্টিক উৎপাদন চারগুণেরও বেশি হয়েছে এবং ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে সমুদ্র…
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৪:০০টায় ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেড- এর আয়োজনে রাজধানীর মিরপুরস্থ নিজস্ব অডিটোরিয়ামে “আগামীর উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান ও শ্রমবাজার” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয় । উক্ত সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংক গ্রুপের টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং (টিভিইটি) বিষয়ক উদ্ধতন পরামর্শক জনাব এবিএম খোরশেদ আলম, (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা- ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল (এনএসডিসি)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-র পরিচালক- গবেষণা ও উন্নয়ন ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং গণসক্ষরতা অভিযান-এর উপ-পরিচালক জনাব তপন কুমার দাস। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেড-…
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো’র ‘ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন’ এথ্রিএক্স সিরিজ সাড়া ফেলে যাচ্ছে। বাংলাদেশে আসার পর অত্যন্ত টেকসই এই ফোন গ্রাহকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। ফোনটির ফার্স্ট-ডে সেল ৩২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় অপো এথ্রিএক্স সিরিজের একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। নতুন অপো এথ্রিএক্স (৪জিবি+৬৪ জিবি) ভ্যারিয়েন্টটির পাশাপাশি সম্প্রতি বাজারে আসা ৪জিবি+১২৮জিবি মডেলটিও পাওয়া যাচ্ছে। সারা দেশে অপো অথোরাইজড স্টোরগুলোতে নতুন ভ্যারিয়েন্টটি ১৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। অপো এথ্রিএক্স (৪+৬৪ জিবি)-এর সাথে গ্রাহকরা পাবেন ২ বছরের ওয়ারেন্টি, ১টি অ্যাক্সেসরিজ কম্বো বক্স এবং জিরো লাইফ প্রোগ্রামের মাধ্যমে বিশেষ রিওয়ার্ড। অপো এ৩এক্স সিরিজের মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্সের কারণে ডিভাইসটি ১.২…
রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করার লক্ষ্যে ‘ভয়েস ফর রিফর্ম’ নামের নতুন একটি নাগরিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। তারা আগামী ৪ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে নানা অঙ্গনে সংস্কার বিষয়ে ‘মেরামত আলাপ’ শিরোনামে গুণগতমানের আলোচনা শুরু করবে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে। সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মের উদ্যোক্তারা বলেন, তাঁরা এ প্ল্যাটফর্ম নিয়ে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে যেতে চান। যেখানে বিশেষজ্ঞ থেকে শুরু করে জাতি–ধর্ম–বর্ণনির্বিশেষে সব গণতন্ত্রকামী নাগরিক, বিশেষত তরুণেরা তাঁদের বক্তব্য ও পরামর্শ দিতে পারবেন। এর মাধ্যমে কিছু নির্দিষ্ট সমাধান প্রস্তাব আকারে তৈরি করা হবে, যা নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করবে।…
মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগ প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন। ২০০৪ সালের পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইনের ৩১(১) ও (২) ধারা প্রতিপালন না করে ‘নগদ’-এ প্রশাসক নিয়োগের গত ২১ আগস্টের মেমো (আদেশ) কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক ‘নগদ’-এ প্রশাসক নিয়োগ বিষয়ে অভ্যন্তরীণ আদেশ জারি করে। এতে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম…
বৈশ্বিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ভিসতা। বিশ্বের দ্রুত অগ্রসরমান কোম্পানি চায়নার ‘অক্স’ ব্র্যান্ডের সঙ্গে এবার ‘যৌথ উদ্যোগ’ চুক্তি করল দেশীয় প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। এর আওতায় বাংলাদেশে ভিসতার কারখানায় তৈরি হবে ‘অক্স’ ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার (এসি)। স্থানীয় বাজারের বিক্রির পাশাপাশি তা বিভিন্ন দেশেও রপ্তানি হবে। যৌথ উদ্যোক্তা হিসেবে সম্প্রতি বাংলাদেশের ভিসতা ও চায়নার ‘অক্স’-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চায়নার নিংবো শহরে অবস্থিত অক্স-এর সদর দপ্তরে তাদের প্রধান আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) অফিসে ওই চুক্তি স্বাক্ষর হয়। ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সামছুল আলম। অক্স-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (আরএসি, এশিয়ান অঞ্চল) জি…

