লেখক: ই-কমার্স বার্তা

ই-কমার্সভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠান ফুডপান্ডা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফুডপান্ডা অনলাইনভিত্তিক খাবার অর্ডার,গ্রহণ ও খাবার সরবরাহকারী একটি প্রতিষ্ঠান বা কোম্পানি। যেটি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে খাবারের অর্ডার গ্রহণ করে এবং তা হোম ডেলিভারি সেবার মাধ্যমে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়। প্রতিষ্ঠানের নাম– Food Panda পদের নাম– key account manager পদের সংখ্যা- উল্লেখ নেই কাজের ধরন– পূর্ণকালীন কর্মস্থল– ঢাকা আবেদন যোগ্যতা ১। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২। সংশ্লিষ্ট বিষয়ে ২-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩। আগ্রহী প্রার্থীকে Corporate sales,relationship management /key account management, sales & marketing এ অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। ৪।পুরুষ ও মহিলা উভয়ই আবেদন…

Read More

পোশাকে হাতের কাজ বলতে একটা সময় শুধু সুঁই সুতার নকশাকেই বোঝানো হত। তবে এখন শুধু সুঁইয়ের খোঁচায় সুতার রংয়ে বোনা ফুল, পাখি অথবা বাহারি নকশা নয়, কাপড়ের সৌন্দর্য বর্ধণ করতে শিল্পীর রং তুলির জনপ্রিয়তাও কম নয়। তেমনি রং আর তুলির স্পর্শে নকশা এঁকে পোশাক বর্ণিল করে তুলছেন তাহমিনা আক্তার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গতবছর করোনার শুরুতে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে পরিবারের কাছে কুমিল্লায় চলে যান। অবসর সময়টা নিজের শখের কাজ করতেন। এর মধ্যে রান্না ছিলো অন্যতম। একদিন হুট করে নিজের একটা টিশার্টের কাপড়কেই ক্যানভাস হিসেবে বেছে নেন, রং দিয়ে আঁকিবুঁকি করে ফেললেন। বাহারি রং এর পাতা দিয়ে…

Read More

ফুডপান্ডাতে ডেলিভারির ভিত্তিতে আয় করতে পারেন মাসে ২৫০০০ টাকা পর্যন্ত! আপনার একটি মোটরবাইক বা সাইকেল থাকলেই আপনি যোগ দিতে পারেন ফুডপান্ডাতে। ফুডপান্ডাতে থাকছে আপনার কাজের স্বাধীনতা। আপনি নিজেই বেছে নিতে পারেন আপনার কাজের সময় আপনার সুবিধামত ফুল টাইম বা পার্ট টাইম কাজ করতে পারেন। এছাড়া বাড়িতে সুবিধা হিসাবে থাকছে কাজের ভিত্তিতে পারফর্মেন্স বোনাস ও টীম ইভেন্টস। ফুডপান্ডাতে ফুড ডেলিভারিতে যোগ দিতে হলে অবশ্যই আবেদন কারীর বয়স ১৮+ হতে হবে এবং একটি এনড্রয়ড ফোন, একটি সাইকেল, স্কুটার অথবা মোটরবাইক থাকতে হবে। ফুডপান্ডাতে কাজের অভিজ্ঞিতা ও কাজের সুযোগ সুবিধা জানিয়ে আজিজুল ইসলাম শান্ত বলেন,আমি ৪ বছর ধরে ফুডপান্ডায় কাজ করছি এবং আমি…

Read More

বর্তমানে ই-কমার্স সাইটগুলোর বিরুদ্ধে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত ও হয়রানির অসংখ্য অভিযোগ আসছে। আদিয়ান মার্ট এর বিরুদ্ধেও অভিযোগ এসেছে। অধিকাংশ অভিযোগই নিত্যপণ্য বিক্রির পর সেগুলো ডেলিভারি না দেওয়ার। অভিযুক্ত প্রতিষ্ঠান আদিয়ান মার্ট অল্প দামে স্মার্টফোন বিক্রির জন্য ব্যাপক পরিচিতি পেলেও প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে পণ্য ডেলিভারি দিতে পারছে না। এ ব্যাপারে জানতে চাইলে ফোন ধরে না কাস্টমার কেয়ারের নাম্বারগুলো। আদিয়ান মার্টের বিরুদ্ধে গ্রাহকের টাকা আটকে রাখা, সময়মতো পণ্য ডেলিভারি না দেওয়া এবং ই-কমার্স ব্যবসার শর্তভঙ্গ ও নীতিমালা লঙ্ঘনসহ অসংখ্য অভিযোগ জমা পড়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর কাছে। ডাচ-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক,ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও…

Read More

কচ্ছপ গতিতে ডেলিভারি দিচ্ছে টেক-ফার্স্ট ডেলিভারি সাপোর্টের প্রতিশ্রুতি দেয়া লজিস্টিক কোম্পানি রেডক্স । এরুপ বেশ কিছু অভিযোগ উঠে এসেছে রেডক্স ডেলিভারির বিরুদ্ধে। অনলাইন পেইজ বা ই-কমার্স ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি এখন অহরহ অভিযোগ আসছে কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে। ডেলিভারি না দেওয়া বা সময়মত ক্রেতার কাছে ডেলিভারি না পৌঁছানো যেন তাদের কাছে খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে উঠেছে। তার এক বিশাল উদাহরণ হচ্ছে রেডক্স কুরিয়ার সার্ভিস। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিদিষ্ট সময়ে ডেলিভারি না দেওয়ার অভিযোগ করেছেন ভোক্তভোগী মোঃ রেদয়ানুজ্জামান সেজান। করোনাকালীন সময়ে বহু মানুষ কুরিয়ার সার্ভিস এর শরণাপন্ন হয়েছেন। মানুষই তাদের প্রয়োজনীয় সামগ্রী আনা নেওয়া করতে দ্বারস্থ হচ্ছেন কুরিয়ার সার্ভিস এর কাছে।…

Read More

সকল প্রতিবন্ধকতা কাটিয়ে ইভ্যালি গ্রাহকদের আস্থার সাথে সেবা দিয়ে যাবে বলে জানিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল । নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সেই স্ট্যাটাসে রাসেল লিখেছেন, এখন যারা অর্ডার করে তারা ডেলিভারি না পাইলে আমাদের হাতে টাকা আসে না। বর্তমান অর্ডারগুলোর ডেলিভারি হলেই কেবল এখন আমরা টাকা হাতে পাই । রাসেল জানান, আমরা পুরাতন অর্ডার এর কিছু রিফান্ড আজ দিয়েছি। ইনশাল্লাহ সকল পুরাতন অর্ডার আমরা ডেলিভারি করব। আমরা বিনিয়োগ বৃদ্ধি করে যাচ্ছি। বড় বড় সকল কোম্পানি আমাদের সাথে ধীরে ধীরে ব্যাবসা বৃদ্ধি করছে। এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে রাসেল জানান, আমাদের কিছু ব্যাংক একাউন্ট…

Read More

সম্প্রতি ফেসবুকে একজনকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দিয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সেই স্ট্যাটাসে রাসেল লিখেছেন, সুমন ভাই, এখন যারা অর্ডার করে তারা ডেলিভারি না পাইলে আমাদের হাতে টাকা আসে না। সরকারের এই উদ্যোগ কে কিন্ত স্বাগত জানাইতেই পারেন। এতে আশ্চর্য হতে হবে না। তাকে উদ্দেশ্যে করে রাসেল আরও লিখেন, আপনার ফলোয়ারদের পূর্বের অর্ডার ও সব ডেলিভারি করব ভাই। এতে কোনো লোন নিতেছি না ভাই, বিনিয়োগ নিচ্ছি।( বাংলায় যাদের পার্টনার বলে)। দোয়া রাখবেন। এর আগে একইদিনে অপর এক ফেসবুক স্ট্যাটাসে রাসেল জানান, আমাদের কিছু ব্যাংক একাউন্ট এখন অপারেশনাল। ইনশাল্লাহ…

Read More

জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডট কম এর হেড অফ পাবলিক রিলেশন এন্ড কমিউনিকেশন (প্রধাণ জনসংযোগ কর্মকর্তা) পদে যুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন। তিনি ই-কর্মাস প্রতিষ্ঠানটির গ্রাহক এবং কর্পোরেট বিভিন্ন পর্যায়ে জনসংযোগের দায়িত্ব পালন করবেন। এ প্রসঙ্গে শ্রেষ্ঠ ডট কমের সিইও খান ইমরান রাসেল বলেন,দেশ ও মানুষের জন্য যারা কাজ করেন সেইসব শ্রেষ্ঠ মানুষদের সাথে নিয়ে এগিয়ে যেতে চায় শ্রেষ্ঠ ডট কম। শ্রেষ্ঠ ডট কম এর হেড অফ ব্র্যান্ড রাহাত চৌধুরী প্রীতম বলেন, ই-কমার্সে জনসংযোগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ যেখানে ক্রেতারা তাদের আস্থার যায়গা থেকে প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হন। তাই আমরা চেষ্টা করেছি তারুণ্যের আইকন একজনকে আমাদের সাথে যুক্ত করার। উল্লেখ্য,শ্রেষ্ঠ…

Read More

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের পর শুরু হচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া আন্তর্জাতিক টি২০ সিরিজ। শােকের মাসে জাতির পিতাকে সম্মান জানিয়ে আয়ােজন করা এই সিরিজে প্রধান পৃষ্ঠপােষক হিসেবে থাকছে আলেশা হােল্ডিংস্ লিমিটেড। দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আলেশা হােল্ডিংস লিমিটেড গত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা হােম সিরিজেও পৃষ্ঠপোষক ছিল। এবার প্রধান পৃষ্ঠপােষক হিসেবে থাকছে তাদের আরেকটি অঙ্গপ্রতিষ্ঠান আলেশা কার্ড। উল্লেখ্য, আলেশা কার্ড হল একটি প্রিভিলেজ কার্ড। প্রিভিলেজ রিডিফাইন্ড’ স্লোগান নিয়ে আলেশা কার্ড কেনাকাটা, হেলথ সার্ভিস, হােটেল, রেস্টুরেন্ট এবং রিসাের্ট সার্ভিস সহ দৈনন্দিন বিভিন্ন প্রয়ােজনে মূল্যের উপর বিশেষ ছাড় প্রদানের মাধ্যমে কার্ড হােল্ডারদের জীবনটাকে আরও সহজতর করে তুলবে। এছাড়াও আলেশা কার্ডের অন্যতম বিশেষ সুবিধা…

Read More

প্রেরণা ফাউন্ডেশনের ‘আমরা শিখি, আমরা পারি’ কর্মসূচির অধীনে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের তৈরি ‘প্রেরণা মাস্ক’, এখন ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে পাওয়া যাচ্ছে। আগ্রহী ক্রেতারা তাদের পছন্দের ফ্যাব্রিক্স ফেসমাস্ক সম্পর্কে বিস্তারিত জানতে ও কিনতে ভিজিট করতে পারেন –https://www.daraz.com.bd/shop/prerona-foundation। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং অর্থবহ ক্রয়ের মাধ্যমে সমাজে সমতা নিশ্চিত করে তোলার প্রচেষ্টায় দেশের নাগরিকদের অবদান রাখার সুযোগ তৈরি করা এ প্রকল্পের মূল লক্ষ্য। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের ফলে আমাদের জীবনযাপন প্রতিদিন বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। করোনা সংক্রমণ রোধ করতে সবাইকে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হচ্ছে। মহামারিকালে প্রেরণা ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়নমুলক কর্মসূচির মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীদের জন্য জীবিকা অর্জনের সুযোগ তৈরির লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধি…

Read More