লেখক: ই-কমার্স বার্তা

দ্রুত বিকাশমান মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ এর প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেড ‘উপায়’ ব্র্যান্ড নামে দেশব্যাপী এমএফএস সেবা প্রদান করে যাচ্ছে। ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য জনাব মোহম্মদ শওকত জামিল, জনাব বশির আহমেদ, জনাব এটিএম তাহমিদুজ্জামান, স্বতন্ত্র পরিচালক জনাব আশরাফ বিন তাজ এবং ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক জনাব সাইদুল হক খন্দকার। এছাড়াও উপায় এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশজুড়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানের লক্ষে ইউসিবি জুলাই ৩০, ২০২০ সালে ইউসিবি…

Read More

ক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ৫জি সংযোগ হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের ডিজিটাল মহাসড়ক। ৫জি`র উপর নির্ভর করেই চতুর্থ শিল্প বিপ্লব গড়ে উঠবে। আমরা প্রযুক্তির এই ডিজিটাল মহাসড়ক তৈরির প্রস্তুতি সম্পন্ন করেছি। ২০২১ সালের মধ্যেই ৫জি প্রযুক্তির যাত্রা শুরু হবে বলে আশা করছি। দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে বিদেশি বিনিয়োগের অপরিহার্য চাহিদার কথা বিবেচনা করে ইতিমধ্যে প্রাথমিকভাবে ৫টি অর্থনৈতিক অঞ্চলে ৫জি সংযোগ প্রদানের কাজ শুরু হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। মন্ত্রী শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশকে প্রস্তুত করা: উদ্ভাবন ও গবেষণায় ডিজিটাল রূপান্তর শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব তথ্য জানান। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর…

Read More

মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, টাঙ্গাইলের একটি মাদ্রাসায় পড়াশোনা করছেন। লকডাউনে বিকাশের মাধ্যমে তিনি শখের বশে পরিচিতদের মাঝে মোবাইল রিচার্জ শুরু করেন। কিন্তু গ্রাহক বেড়ে যাওয়ায় পরিচিত একজনের কাছ থেকে এজেন্ট সিম সংগ্রহ করেন। তারপর মেসেঞ্জার, টেলিগ্রাম ও হুয়াটসঅ্যাপে কয়েকটি গ্রুপ খুলে ফেসবুকের ফ্রেন্ডলিস্টে থাকা পরিচিতিদের অ্যাড করেন। সিম কোম্পানিগুলো রিচার্জ এজেন্টকে বেশি টাকার লোডে প্রায় ২০০ টাকা বা তারও বেশি টাকা পর্যন্ত কমিশন দিয়ে থাকে যার একটি তালিকা কোম্পানি এজেন্টদের কাছে সরবরাহ করেন। জনাব ওয়াজেদ কমিশনের কিছু টাকা লাভ রেখে বাকীটা মূল এমাউন্ট থেকে বিয়োগ করে আরেকটি তালিকা করেন। এরপর তালিকাটি গ্রুপগুলোতে শেয়ার করেন। যা গতানুগতিক রিচার্জ দোকানগুলো দেয় না। ফলে…

Read More

পহেলা আগস্ট থেকে শুরু হলো বিকাশের ৬ টি সারপ্রাইজ অফার। শুরুতেই অফার হিসেবে বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজ নাম্বারে ২৫ টাকা রিচার্জ করলেই ২০ টাকা ক্যাশব্যাক পাবেন। এভাবে ৬ আগষ্ট পর্যন্ত গ্রাহক অ্যাপের মাধ্যমে প্রতিদিন অফারগুলো পাবেন। আর পরবর্তী কার্যদিবসের মধ্যেই অফারের ক্যাশব্যাক পাওয়া যাবে। গ্রাহক বিকাশের অফিশিয়াল ফেসবুক পেইজে এবং অ্যাপে অফারগুলো বিস্তারিত জানতে পারবেন। বিভিন্ন ধরণের আর্থিক লেনদেন যেমন- সেন্ড মানি, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, অনুদান, কর পরিশোধ, বিভিন্ন অনলাইন নিবন্ধন ও সরকারি সেবার ফি পরিশোধ, স্কুল কলেজের বেতন পরিশোধসহ সকল লেনদেনে এই সুযোগ পেতে পারেন গ্রাহক।

Read More

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ ওঠে বেশ কিছুদিন আগে। এ নিয়ে তদন্ত করছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রাথমিক তদন্তে তারা এই প্রতিষ্ঠানটির টাকা পাচারের সত্যতা পেয়েছে। সিআইডির দায়িত্বশীল সূত্র বলছে, তাদের কাছে তথ্য ছিল, ধামাকা ৬০ থেকে ৭০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এ তথ্যের ভিত্তিতে তদন্ত করে প্রাথমিকভাবে টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে। শিগগিরই ধামাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হবে। এদিকে ধামাকার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসীম উদ্দীন চিশতি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি বার বার ডাকলেও তিনি আসেননি। ‘মহামারির কারণে তিনি দেশে ফিরতে পারছেন না’ বলে সিআইডিকে জানিয়েছে…

Read More

কার্যক্রম শুরুর ৭ মাস পূর্ণ হওয়ার আগেই ১০ লাখ কাস্টমারের স্মার্ট ডিভাইসে জায়গা করে নিয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম আলেশা মার্টের অ্যাপটি। ২৭ জুলাই ২০২১ তারিখে আলেশা মার্টের অ্যাপ ডাউনলােড ১ মিলিয়ন ছাড়িয়ে যায়। প্লেস্টোরে অ্যাপটি কাস্টমারদের কাছ থেকে ৪.০ রেটিং পেয়েছে। খুব শীঘ্রই অ্যাপটি অ্যাপল স্টোরেও পাওয়া যাবে। ‘ক্লিক, রিল্যাক্স, এনজয়’ স্লোগানে উজ্জীবিত আইএসও ৯০০১:২০১৫ সার্টিফায়েড আলেশা মার্ট এ পর্যন্ত কাস্টমারদের সাড়ে তিন লাখের বেশি অর্ডার সার্ভ করেছে। ক্রেতাদের সন্তষ্টির লক্ষ্যে আলেশা মার্ট মানসম্পন্ন বিভিন্ন পণ্যে আকর্ষণীয় ছাড় দিয়ে চলেছে। এ প্ল্যাটফর্ম থেকে মােটরবাইক ক্রেতাদের সুবিধা দিতে প্রতিষ্ঠানটি নিজস্ব ডেলিভারি পয়েন্ট গড়ে তুলেছে। চলমান ওভার দ্য ফোন কাস্টমার কেয়ার সার্ভিসের পাশাপাশি…

Read More

দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে ধাপে ধাপে হাজার কোটি টাকা বিনিয়োগ কর‌তে যাচ্ছে যমুনা গ্রুপ। প্রথম ধাপে ২০০ কোটি টাকা খুব শিগগিরই হস্তান্তর করা হবে বলে গত মঙ্গলবার জানানো হয়। এর পর ইভ্যালির একটি ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে গ্রাহকদের আরেকটি ‘সুখবর দিলেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল। ‘অফার, হেল্প অ্যান্ড রিভিউ’ নামক গ্রুপের পোস্টটিতে বলা হয়, ইভ্যালির কিছু ব্যাংক অ্যাকাউন্ট অপারেশনাল রয়েছে। ইনশাল্লাহ, আগামী সপ্তাহ থেকে লেনদেন শুরু করা যাবে। যাদের রিফান্ড ঝুলে আছে, তারা দয়া করে কনফারমেশন কলের অপেক্ষা করুন। আপনাদের সমর্থনেই আজ শক্ত অবস্থান পেয়েছে প্রতিষ্ঠানটি। আর কিছুটা সময় চেয়ে মোহাম্মদ রাসেল বলেন, কোনো অর্ডার ও রিফান্ড ঝুলে থাকবে না।…

Read More

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিতে শিশু-কিশোরদের নিয়ে ফ্রি কোডিং কর্মশালার আয়োজন করে মালয়েশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব ও হুইসেল। এই কর্মশালায় ৬২ জন শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। ৩০ জুলাই শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ এ ভার্চুয়ালি কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আনিকা নায়ার তুর্ণার সঞ্চালনায় কর্মশালায় হুইসেল এর প্রতিষ্ঠাতা ও সিইও আরেফীন দিপু ও ইয়ুথ হাবের কোষাধ্যক্ষ রাদিয়া রাইয়ান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিন ঘন্টা ব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার, ক্ষুদে কোডার নুসাইবা, সারাফ ও সিনান। ভার্চুয়ালি শুরু হওয়া এই কর্মশালাটি দুইমাস ব্যাপী চলবে। কর্মশালায় স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও এপইনভেন্টর শেখানো হচ্ছে বলে…

Read More

ফুড ডেলিভারি স্টার্টআপ Zomato পুজিঁবাজারে লিস্টিং হওয়ার প্রথম দিন থেকেই চমক দেখিয়ে যাচ্ছে। গত অর্থবছরে প্রায় ৩৫০০ কোটি টাকা লোকসান হওয়ার পরও কোম্পানিটি প্রতিটি শেয়ার ৭৬ টাকায় আইপিও(Initial public offering) অনুমোদন পায়। এতে Zomato প্রায় ১২৭ কোটি শেয়ারের বিপরীতে ৯৩৭৫ কোটি টাকা উত্তলনের অনুমোদন পায়। কোম্পানিটির আইপিও পরবর্তী মোট শেয়ারের সংখ্যা ছিল ৮৬৪ কোটি এবং বাজার মূল্য দাঁড়ায় ৬৪ হাজার কোটি টাকা। গত ২৩ শে জুলাই জোমাটো ও তার বিনিয়োগকারিদের জন্য ছিল বহুল প্রতীক্ষিত একটি দিন। NSE(National stock exchange of India) তে শেয়ারটির প্রথম দিনের লেনদেন শুরু হয় ১১৬ টাকা দিয়ে যা ছিল এর অফার প্রাইসের ৫২.৬৩ শতাংশ বেশি এবং…

Read More

আজকে জোমাটোর নাম কে না জানে! কিন্তু এর শুরুটাও একদিন হয়েছিল শূন্য থেকে। জোমাটো হল ফার্স্ট ইন্ডিয়ান ইউনিকর্ন স্টার্টআপ যা শেয়ার মার্কেটে লিস্টেড হল। আমাদের আগে বুঝতে হবে ইউনিকর্ন কি জিনিস, যে কোম্পানির টোটাল সম্পত্তির পরিমাণ ১ বিলিয়ন ডলারের বেশি হয় তাকে ইউনিকর্ন বলা হয়। ১ বিলিয়ন ডলার মানে ১০০ কোটি ডলার বা ৭৪০০ কোটি টাকা । জোমাটোর টোটাল সম্পত্তির পরিমাণ রাখা হয়েছিল প্রায় ৬৫ হাজার কোটি টাকা। ২৩শে জুলাই যখন শেয়ার মার্কেটে লিস্টিং হলো এর টোটাল সম্পত্তির পরিমাণ দাঁড়ালো এক লক্ষ কোটি টাকা ওয়ান ট্রিলিয়ন রুপিজ যেটা একটা অবিশ্বাস্য অ্যামাউন্ট। ভারতে খুব বেশি কোম্পানির টোটাল সম্পত্তির পরিমাণ এক লক্ষ…

Read More