লেখক: ই-কমার্স বার্তা
দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) পদে যোগদান করলেন তাজদিন হাসান। ১ আগস্ট থেকে প্রতিষ্টানটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ তাজদিন হাসান। তারুণ্যের উন্নয়ন এবং মার্কেটিং সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ইতিপূর্বে ডেইলি স্টারের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার এবং হেড অফ মার্কেটিং হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি। এশিয়ান মার্কেটিং ফেডারেশন (এএমএফ) কতৃক ২০২০ সালে এশিয়ার বর্ষসেরা যুব মার্কেটিয়ার হিসেবে স্বীকৃতি পান তিনি। মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস ২০১৭’ অনুষ্ঠানে ‘দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল গ্লোবাল মার্কেটিং লিডার’ হিসাবে স্বীকৃতি পেয়েছেন তিনি। এছাড়াও ব্যবসায়িক সংগঠন ওয়ার্ল্ড এইচ আর ডি কনগ্রেস…
মহামারিতে বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফিক্স বেশ সাফল্য দেখলেও বর্তমানে নিজ দেশেই উল্টোটা দেখছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্র ও কানাডাতে চার লাখ ৩৩ হাজার গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স। সেখানে ডিজনিও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। তবে অন্যান্য দেশে পরিস্থিতি ভিন্ন। মূলত কম খরচে শুধুমাত্র মোবাইল প্যাকেজ সুবিধার কারণে এশিয়ার মতো অঞ্চলে এখনও ভালো অবস্থানে স্ট্রিমিং সেবাগুলো। ভারতে নেটফ্লিক্সের দুই দশমিক ৬৭ ডলারের প্যাকেজ রয়েছে। শুধুমাত্র গত প্রান্তিকেই এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এক মিলিয়ন নতুন গ্রাহক পেয়েছে। এবার ভারতে নিজেদের বৃহৎ সফলতা দেখতে মরিয়া হয়ে উঠেছে ডিজনি। বছরে মাত্র ছয় দশমিক ৭০ ডলারে মোবাইল স্ট্রিমিং সেবার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। স্থানীয়ভাবে সেবাটি ডিজনি প্লাস…
করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী মানুষের ভ্রমণ বেড়েছে। একইসাথে কেনাকাটা ও বিনোদনে অধিক খরচ করছেন লকডাউনে ঘরবন্দী মানুষগুলো। আর এসবের ফলে বিশ্বের বৃহত্তম পেমেন্ট প্রসেসর ভিসার আয় হয়েছে প্রত্যাশাতীত। খবর রয়টার্স। মঙ্গলবার বছরের দ্বিতীয় প্রান্তিকের হিসাব প্রকাশ করেছে ভিসা। সেখানে দেখা গেছে গত বছরের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ভিসার মাধ্যমে পেমেন্টের পরিমান ৩৪ শতাংশ বেড়েছে। এছাড়া ট্রানজেকশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৯ শতাংশ। গত জুনে যুক্তরাষ্ট্রে সামগ্রিক খুচরা বিক্রয় বৃদ্ধি পেয়েছে। লকডাউন শেষে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটিতে ভ্রমণ ও কেনাকাটার চাহিদা বেড়ে যাওয়ায় এই সাফল্য দেখছে ভিসা। আগামী মাসগুলোতেও সেটির প্রবৃদ্ধি ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। ভিসার প্রধান নির্বাহী কর্মকর্তা…
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম এবং দেশীয় অটোমোবাইল কোম্পানি রানার বিশ্বখ্যাত স্পোর্টস বাইক কেটিএম আরসি ১২৫ এবং এপ্রিলিয়া জিপিআর ১৫০ মডেলের বাইক দু’টি বাংলাদেশের ক্রেতাদের জন্য উন্মুক্ত করেছে। বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় কিউকম এর তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তিস্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশের ই-কমার্স ভিত্তিক ক্রেতারা শুধুমাত্র কিউকম থেকেই উক্ত মডেলের বাইক দুটি ক্রয় করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিউকম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রিপন মিয়া সহ কিউকম এবং রানার এর শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ।
ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসিম উদ্দিন চিশতির ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টসহ ধামাকা সংশ্লিষ্ট ১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। তাদের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থ পাচারের অভিযোগ উঠেছে। গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু ধামাকার নিজস্ব কোনো অ্যাকাউন্ট না খুলে ব্যক্তিগত অ্যাকাউন্টে ক্রেতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আসছিল তারা। সেই টাকার বিশাল একটা অংশ বিদেশে পাচার করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে কোম্পানিটির সঙ্গে সংশ্লিষ্ট ১৪টি অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ধামাকা শপিং ডটকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসিম উদ্দিন চিশতির ব্যক্তিগত ৫টি অ্যাকাউন্ট এবং তার মালিকানাধীন ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ৭টি,…
আগামীতে ক্রেতাদের কাছ থেকে পণ্যের মূল্য হিসেব বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করতে পারে অ্যামাজন। নিজেদের ‘পেমেন্টস টিম’-এর জন্য ডিজিটাল কারেন্সি ও ব্লকচেইন পণ্য প্রধান নিয়োগ দিচ্ছে অনলাইন রিটেইল জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। সম্ভাব্য উদ্যোগটির আভাস মিলেছে সেখান থেকেই। সাম্প্রতিক এক নিয়োগবার্তা বলছে, প্রতিষ্ঠানটির ‘পেমেন্টস এক্সেপ্টেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স টিম’ “অভিজ্ঞতাসম্পন্ন পণ্য প্রধান খুঁজছে অ্যামাজনের ডিজিটাল কারেন্সি এবং ব্লকচেইন কৌশল ও পণ্য রোডম্যাপ তৈরির জন্য। নিয়োগবার্তায় অ্যামাজন প্রার্থীর উদ্দেশ্যে বলছে, “আপনি ব্লকচেইন, ডিস্ট্রিবিউটেড লেজার, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি এবং ক্রিপ্টোকারেন্সিতে আপনার ডোমেইন দক্ষতা কাজে লাগাবেন।” সহজ ভাষায়, অ্যামাজন ওয়েব সার্ভিসেসসহ সরাসরি অ্যামাজনের বিভিন্ন টিমের সঙ্গে কাজ করবেন পণ্য প্রধান এবং গ্রাহক অভিজ্ঞতা, কারিগরি…
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস ও আইওটিসহ আগামী দিনের ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল দক্ষতা অর্জন করার বিকল্প নেই। ডিজিটাল কানেক্টিভিটি হচ্ছে আগামী সভ্যতার উন্নয়নের বাহন। তিনি নতুন প্রজন্মকে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে গড়ে তোলার জন্য ডিজিটাল দক্ষতা সৃষ্টির আন্দোলন গড়ে তুলতে সরকারের পাশাপাশি রোটারিয়ানদের এগিয়ে আসার আহ্বান জানান। মন্ত্রী ঢাকায় রোটারি ক্লাব অব আনন্দধারা, ঢাকার সপ্তম চার্টার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ানদের প্রতি এ আহ্বান জানান। মন্ত্রী রোটারিয়ানদের মানবসেবা কাজটিকে একটি মহৎ কাজ উল্লেখ করে বলেন, সেবাই হচ্ছে মানবতার ধর্ম। সেবা করার চেয়ে বেশি প্রশান্তি আর হতে…
ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি ‘নগদ’ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাধ্যমে ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ার ঘোষণা দিয়েছে। পাঁচ বছর মেয়াদান্তে যার ফেসভ্যালু হবে ৭৫০ কোটি টাকা। দেশের যে কোনো মোবাইল বা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানির জন্য এটিই প্রথম কোনো বন্ড ছাড়ার ঘটনা। ঘোষণার পর থেকে ‘নগদ’-এর বন্ডে বিনিয়োগ করতে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে কিউ গ্লোবাল লি. নামে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডিজিটাল কোম্পানি এই বন্ডে ৩০ মিলিয়ন সমপরিমাণ বাংলাদেশি টাকা বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে। একই সঙ্গে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড…
ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালির বিনিয়োগ পাওয়ার বিষয়টি দেশের ই-কমার্স খাতসহ পুরো প্রযুক্তি খাতের জন্যই এক মাইলফলক বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৮ জুলাই) গণমাধ্যমের সঙ্গে এক আলাপচারিতায় ইভ্যালির বিনিয়োগ পাওয়া নিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করে এ কথা বলেন পলক। জুনাইদ আহমেদ পলক বলেন, বিষয়টি সম্পর্কে গণমাধ্যমে দেখেছি। যমুনা গ্রুপ বা ইভ্যালি অফিসিয়ালি আমাদের কিছু জানালে আরও পরিষ্কার হওয়া যাবে বিষয়টা। হয়তো শিগগিরই জানাবে। তবে ইভ্যালিতে যমুনা গ্রুপের এ বিনিয়োগ দেশি ই-কমার্স খাতের পাশাপাশি পুরো প্রযুক্তি খাতের জন্যই একটা মাইলফলক। এটা সামগ্রিকভাবে দেশের স্টার্টআপ কালচারে ইতিবাচক ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির উদাহরণ দিয়ে পলক…
কোভিড-১৯ এর সংক্রমণ বাড়ায় ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘোষিত চলমান লকডাউনে পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যান্য যানবাহন যাতায়াতে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। তবে, আজ থেকে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর আবেদনের প্রেক্ষিতে নিত্যপণ্য ও জরুরি সেবায় নিয়োজিত ডেলিভারিম্যান ও ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানের কর্মীদের চলাচলে অনুমতি দিয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী সীমাবদ্ধ চলাচলের প্রেক্ষিতে অনলাইন ব্যবসায়ের নিত্যপণ্য ও জরুরি সেবায় নিয়োজিত ডেলিভারিম্যান ও ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানের কর্মীদের চলাচলের অনুমোদন দেয়া হয়েছে। ই-কমার্স সেবায় নিয়োজিত ব্যক্তি বা যানবাহনের সাথে ই-ক্যাব প্রদত্ত স্টিকার রাখতে হবে এবং প্রয়োজনে প্রশাসনকে প্রদর্শন করতে হবে।

