লেখক: ই-কমার্স বার্তা
বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের লক্ষ্যে ফেসবুক কাজ করছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ফেসবুক কর্তৃপক্ষ ও বিটিআরসির মধ্যে বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠকে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন এবং বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার। বৈঠকে ফেসবুকের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির সিঙ্গাপুর আঞ্চলিক কার্যালয় থেকে বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি সাবনাজ রশিদ দিয়া, হেড অব কানেকটিভি টম সি, ভার্গিস ও কানেকটিভিটি এফেয়ার্স কর্মকর্তা তাহানি ইকবাল। বৈঠকে বাংলাদেশের টেলিকমখাতের অগ্রগতির চিত্র উপস্থাপন করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। সভায় জানানো…
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের সমীক্ষা অনুসারে, ২০২১ সালের ২য় প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে রিয়েলমি। এদেশের বাজারে ব্র্যান্ডটি ২৫৮ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়াও রিয়েলমি সারা বিশ্বে সবচেয়ে দ্রুততম সময়ে দশ কোটি স্মার্টফোন বিক্রির মাইলফলক অর্জন করেছে। মার্কেট রিসার্চ কনসালটেন্সি স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের সমীক্ষা অনুসারে, ২০২০ ও ২০২১ সালে চলমান সংকটকালীন পরিস্থিতির মধ্যেও; শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে তিন বছরের মধ্যে রিয়েলমি বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে দ্রুততম সময়ে এই মাইলফলক অর্জন করেছে। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) তথ্য অনুসারে, রিয়েলমি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড, ব্র্যান্ডটির বছর শেষে প্রবৃদ্ধির হার…
স্মার্টফোন ব্র্যান্ড পোকো বাংলাদেশের বাজারে তাদের নতুন হ্যান্ডসেট ‘পোকো এম৩ প্রো ৫জি’ উন্মোচন করেছে। ফোনটিতে রয়েছে অত্যাধুনিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং দুর্দান্ত ৬.৫ ইঞ্চির ৯০হার্জের এফএইচডি প্লাস ডটড্রপ ডিসপ্লে সহ ফাইভজি ডুয়াল সিম সাপোর্ট। এই স্পেসিফিকেশনের মধ্যে অসাধারণ ডিজাইনের পোকো এম৩ প্রো ৫জি ফোনটি তরুণদের চাহিদায় থাকা অন্যতম স্টাইলিশ ফোন, এই ডিভাইসটিতে পাবেন প্রিমিয়াম সেবা। পোকো এম৩ প্রো ৫জি উন্মোচন সম্পর্কে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘পোকো এর আগে ফ্যানদের কাছ থেকে অসামান্য সাড়া পেয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারে পোকো এম সিরিজের নতুন পোকো এম৩ প্রো ৫জি…
সকলের জন্য একটি কানেক্টেড বিশ্ব সুনিশ্চিত করার লক্ষ্যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামোর শীর্ষস্থানীয় বৈশ্বিক সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে, ৯ আগস্ট অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্মার্ট ক্লাসরুম গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ডিজিটাল সরঞ্জাম এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা পণ্য প্রদান করেছে। এই কর্মসূচী বাস্তবায়নে হুয়াওয়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের সাথে অংশীদার হয়ে কাজ করেছে। অভিযাত্রিক ফাউন্ডেশন আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় ও সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উন্নত ডিজিটালাইজড বিশ্ব গড়ে তোলার একই আকাঙ্ক্ষা থেকে এই অংশীদারিত্ব হয়েছে। এই অংশীদারিত্বের আওতায়, হুয়াওয়ে বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন- হুয়াওয়ে ট্যাব, হুয়াওয়ে ল্যাপটপ, হুয়াওয়ে রাউটার, এক বছরের ইন্টারনেট সাবসস্ক্রিপশন, শিক্ষার্থীদের স্কুল ড্রেস,…
কানিজ-আল-হাক্ব। নামের চেয়ে “চাটগাঁইয়া শুঁটকি আপা” হিসেবে বেশি পরিচিতি তার । পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সম্মান শেষ বর্ষে। চট্টগ্রামের মেয়ে। ছোট থেকেই শুঁটকি খাওয়ার বেশ তোড়জোড় দেখে আসছেন। তবে শুঁটকি নিয়ে কটাক্ষ কিংবা কানাঘুষায় তার ভাবনায় নতুন চিন্তার উদ্রেক হয়। “ওরা শুঁটকি খায়— গন্ধ! ” এসব বাক্য যেনো প্রতিধ্বনিত হতো চারপাশে। কেবল একটা খাবারের কারণে কাউকে কেন হেয় করা হবে? এমনটা মেনে নিতে নারাজ তিনি। এই সমস্যাকে গোড়া থেকে নির্মূল না করলেই নয়। অনুসন্ধানের পর জানলেন এই বিকট গন্ধটা তৈরী হয় শুঁটকিগুলো সঠিক উপায়ে তৈরী এবং সংরক্ষণ করা হয় না বলে। এছাড়াও আছে যথেচ্ছ রাসায়নিকের ব্যবহার। উন্নত প্রযুক্তি এবং…
বাড়িদোকানে ডট কমে অনলাইনে দৈনন্দিন কেনাকাটা সহজ করতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। একজন গ্রাহক সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন। অফারটি গতকাল ৮ আগস্ট থেকে চালু হয়েছে। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর,২০২১ পর্যন্ত। ‘দেশি নগদ-এ বেশি লাভ’ এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘নগদ’-এর গ্রাহকদের জন্য অনলাইনে কেনাকাটাকে আরো সহজ করতে এই আয়োজন করেছে সরকারি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি। বিস্তারিত: https://nagad.io/jqo
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে মূল্য সূচকের রেকর্ড পরিমাণ উত্থানের মধ্যে দিয়ে পার হয়েছে।যদিও করোনার বিধিনিষেধের জন্য গত সপ্তাহে পাচঁ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসে লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ হাজার ৫০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। সপ্তাহজুড়ে সূচকটি ১৭০.৮২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। আজ থেকে শুরু হচ্ছে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। বিশ্লেষকদের ধারণা পুজিঁবাজারের এমন চাঙাভাব অব্যাহত থাকলে খুব শীগ্রই ডিএসইএক্স নতুন রেকর্ড করবে এবং প্রধান মূল্য সূচক ৭০০০ এর ঘর অতিক্রম করতে পারে।
ব্র্যান্ডপ্রেমী ক্রেতাদেরকে সুলভ মূল্যে আসল ব্র্যান্ডেড পণ্য কেনার চমৎকার সুযোগ করে দিতে আবারো ‘দারাজমল ফেস্ট’ ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের বৃহত্তম অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/)। ৬শ’রও বেশি নামী ব্র্যান্ডের শতভাগ আসল পণ্যের নিশ্চয়তা নিয়ে ৮ থেকে ১৪ আগষ্ট পর্যন্ত চলবে দারাজমল ফেস্ট ২০২১ ক্যাম্পেইনটি। প্রতিবারের মত এবারো দারাজমল ফেস্টে থাকছে মেগা ডিলস, নিউ অ্যারাইভালস, নিউ ইউজার গিফট, আই লাভ ভাউচারস, ব্র্যান্ড অব দ্যা ডে, অ্যাড টু কার্ট গিভঅ্যাওয়ে, রিভিউ এন্ড উইন কন্টেস্ট ও ব্র্যান্ড ফ্রি শিপিং- সহ দুর্দান্ত সব অফার। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালীন এবারের ফেস্টেও থাকবে এক্সক্লুসিভ স্পেশাল ভাউচারস। ক্রেতাদের জন্য ৪৯৯ টাকা, ৯৯৯ টাকা ও ১,৪৯৯ টাকার মধ্যে…
বাংলাদেশের অন্যতম চেইন সুপার শপ “স্বপ্ন”-এর ডিজিটাল সিস্টেম হ্যাক করে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের ডিজিটাল ভাউচার তৈরি ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে হ্যাকার চক্রের তিন সদস্যকে ০৭ আগস্ট, ২০২১ তারিখ রাতে গ্রেপ্তার করেছে ডিএমপি’র সিটিটিসি – সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। সুপার শপ “স্বপ্ন” তাদের ওয়েবসাইটের মাধ্যমে সারাদেশের ১৮২টি আউটলেটের সেলস মনিটরিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কর্মী ব্যবস্থাপনা, আর্থিক লেনদেনের হিসাব, ডিজিটাল ভাউচার ম্যানেজমেন্টসহ সকল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। “স্বপ্ন”-এর ডিজিটাল সিস্টেমটি তাই এডভান্স সাইবার সিকিউরিটি প্রটোকল অনুযায়ী অত্যন্ত সুরক্ষিত করে তৈরি করা হয়েছিল। “স্বপ্ন” সুপার শপের এই শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে ব্রিচ করে গত ২৬ জুন, ২০২১ থেকে ০৯ জুলাই,…
নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার জন্য নতুন কার্যক্রম চালু করতে চলেছে দেশের অন্যতম জনপ্রিয় ইকমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি। ইভ্যালিতে আপনার বিশ্বস্ত সুপার শপ স্বপ্ন এখন থেকে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস ও অন্যান্য গ্রোসারি প্রোডাক্টর বাসায় বসে অনলাইনে অর্ডারকৃত মাত্র ১ ঘণ্টায় ক্রেতাদের বাসায় পৌঁছে দিবে। ফলে অনলাইনে কেনা গ্রোসারি ডেলিভারি পেতে ক্রেতাদের আর কয়েক দিন বা ঘণ্টা অপেক্ষা করতে হবে না। মোহাম্মদ রাসেল বলেন, গ্রাহকদের ক্যাশব্যাক অফার দিচ্ছি যেন তারা ঘরে বসেই অনলাইনে পণ্য কিনতে আরোও বেশি আগ্রহী হন। কেনাকাটা নগদে পেমেন্ট করে ১০% (৫০০ টাকা পর্যন্ত)পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক। সাথে থাকছে প্রিমিয়াম কাস্টমার সার্ভিস ও…

