লেখক: ই-কমার্স বার্তা
কর্মীদের বীমা সুরক্ষার আওতায় নিয়ে আসতে মেটলাইফের সাথে চুক্তি করেছে দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (এইচপিএল)। এই চুক্তির অংশ হিসেবে, এইচপিএলের কর্মীদের চিকিৎসা, দুর্ঘটনা ও জীবনহানির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন মেটলাইফ থেকে। মেটলাইফের কাস্টমাইজড সল্যুশন, অনলাইন বীমা নিষ্পত্তি সেবা, বীমা দাবির দ্রুত পেমেন্ট ও আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার জন্য মেটলাইফকে নির্বাচন করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ১৯৯৬ সালে তাদের ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট প্রতিষ্ঠা করে এইচপিএল। তখন থেকেই দেশের স্বাস্থ্যখাতে সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। বর্তমানে, দেশের ফার্মাসিউটিক্যাল খাতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস। বাংলাদেশে মেটলাইফ ৯০০টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত ৩,০০,০০০-এরও বেশি কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলদের বীমা সেবা প্রদান করছে। ২০২৩ সালে মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা বীমা…
ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকায় ফ্ল্যাট বুকিং ও বিক্রি কমে গেছে। এমনকি অনেক গ্রাহক আগে বুকিং দেওয়া ফ্ল্যাটের কিস্তিও নিয়মিত পরিশোধ করছেন না। এতে ছোট ও মাঝারি আবাসন প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে পড়েছে। এদিকে গত বছরের আগস্টে ঢাকা মহানগরের জন্য নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ (২০২২-৩৫ সাল) কার্যকর হওয়ার পর থেকে আবাসন খাতে নতুন প্রকল্পের সংখ্যা কমে গেছে। আগে ঢাকার বেশির ভাগ এলাকায় ভবনের যে আয়তন পাওয়া যেত, সেই তুলনায় এখন পাওয়া যাচ্ছে ৬০ শতাংশ আয়তন। ফলে জমির মালিকেরা আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে প্রকল্প করতে আগ্রহী হচ্ছেন না। আবাসন খাতের কয়েকজন ব্যবসায়ী জানান, ড্যাপ কার্যকর হওয়ার পর নতুন করে জমি…
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিজন ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে টঙ্গীর খাঁপাড়া এলাকায় এশিয়া পাম্পের সামনে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। এর আগে ১৭ সেপ্টেম্বর একই দাবিতে একই স্থানে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, সিজন ড্রেসেস লিমিটেড কারখানাটি টঙ্গীর খাঁপাড়া এলাকায় অবস্থিত। এ কারখানায় কাজ করেন ১ হাজার ৬০০ জন শ্রমিক। কারখানাটিতে গত জুলাই মাসের অর্ধেক ও আগস্ট মাসের পুরো বেতন বকেয়া আছে। ১৭ সেপ্টেম্বর বেতনের দাবিতে সড়ক অবরোধ করে…
মেসেজিং অ্যাপ টেলিগ্রাম চ্যাটিং, ফাইল শেয়ার ও বিটকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির লেনদেনের জন্য জনপ্রিয়। সম্প্রতি অপরাধমূলক কার্যকলাপের সুবিধা দেয়ার অভিযোগে গ্রেফতার হন কোম্পানিটির প্রধান নির্বাহী (সিইও) পাভেল দুরভ। এর পর থেকেই বর্তমানে আলোচনায় আসছে টেলিগ্রাম অ্যাপটি। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গত শুক্রবার ইউক্রেন সরকার দেশটির সরকারি কর্মকর্তা, সামরিক কর্মী ও প্রতিরক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর কর্মীদের রাষ্ট্রীয় ডিভাইসে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ ব্যবহার থেকে বিরত রাখতে নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে জাতীয় নিরাপত্তা বাড়ানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে রয়টার্সের প্রতিবেদন বলছে, ভারতের সবচেয়ে বড় স্বাস্থ্যবীমা কোম্পানি স্টার হেলথ থেকে চুরি হওয়া গ্রাহকতথ্য এখন টেলিগ্রামের চ্যাটবটের মাধ্যমে প্রকাশ্যে…
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ-সম্পদের হদিস পেতে সে দেশের সরকারের দ্বারস্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সহযোগীদের সম্পদ যুক্তরাজ্যে পাচার করা হয়েছে কি না, তা তদন্ত করতে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে। শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সদস্যদের ওপর নতুন সরকার যে কঠোর ব্যবস্থা নিচ্ছে, তার অংশ হিসেবে যুক্তরাজ্য সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, নতুন প্রশাসন তদন্ত করছে যে শেখ হাসিনার সরকার বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে ১৩ বিলিয়ন বা ১ হাজার ৩০০ কোটি পাউন্ডের সমপরিমাণ ২ লাখ কোটি টাকা বিদেশে সরানো হয়েছে কি না। যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি…
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের মধ্যেই তীব্রতর হচ্ছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ। লেবাননজুড়ে ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলকে ‘সাজা’ দেওয়ার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। এ হুমকির দিনই গোষ্ঠীটির ওপর সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে যেকোনো সময় মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল ও হিজবুল্লাহ। এরই মধ্যে গত মঙ্গল ও বুধবার লেবাননজুড়ে পেজার (যোগাযোগ যন্ত্র), ওয়াকিটকিসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হিজবুল্লাহ সদস্যসহ ৩৭ জন নিহত হন। আহত হন তিন হাজারের বেশি মানুষ।…
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের ফসল হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘ দেড় দশকের আন্দোলনের ফলে এই গণ আন্দোলন ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সফল গণঅভ্যুত্থানে পূর্ণতা পেয়েছে। বিগত দেড় দশক দেশে গণতন্ত্রের মোড়কে একটি নিপীড়নমূলক শাসন ব্যবস্থা চালু ছিল। কোন কোন অ্যাকাডেমিক এর মতে এ শাসন ব্যবস্থা মূলতঃ এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হয়েছে। বাংলাদেশের শাসন ব্যবস্থার সংকট ঐতিহাসিক হলেও বিগত দেড় দশকের শাসন ব্যবস্থার প্রকৃতি ও রাজনৈতিক ব্যবহার পূর্বাপর শাসন ব্যবস্থা হতে একদম ব্যতিক্রম ছিল। রাষ্ট্র এতো সর্বাত্মকভাবে নিপীড়ক হয়েছিল যে এর তূলনা বিরল। রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের এতো নির্মম ভঙ্গুরতা আর কখনোই এতো স্পষ্টভাবে প্রতিভাত হয়নি। নিপীড়ক শাসন ব্যবস্থায় কৃষক-শ্রমিক-জেলে-কুমার…
প্রযুক্তির মাধ্যমে সাংস্কৃতিক শিক্ষা ও বৈচিত্র্যের ক্ষমতায়নের লক্ষ্যে ইউনেস্কো (জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা) এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে যাচ্ছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। অপো’র দুই দশক পূর্তি উপলক্ষে এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে এই উদ্যোগের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে সহায়তা করার পাশাপাশি তরুণ সমাজকে নতুন আবিষ্কার ও বিভিন্ন সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপনে অনুপ্রাণিত করা হবে। এভাবে ’কানেক্টিং কালচার্স, ইন্সপায়ারিং ফিউচার্স’ অর্থাৎ ‘সংস্কৃতির মেলবন্ধন, আগামীর প্রেরণা”-এর চেতনাকে ধারণ করা হবে। ইমেজিং প্রযুক্তির মাধ্যমে সাংস্কৃতিক শিক্ষার ক্ষমতায়ন এবং ‘কালচারাল ডোনেশন’-এর আহ্বান এই অংশীদারিত্বের অংশ হিসেবে অপো আফ্রিকা ও এশিয়ার স্থানীয় তরুণদের শিক্ষা উন্নয়নের জন্য ১ হাজার অপো ট্যাবলেট দান করবে। এই ডিভাইসগুলোতে সাংস্কৃতিক প্রোগ্রামিং কোর্স থাকবে, যা ইউনেস্কো এবং শিশুদের প্রোগ্রামিং এডুকেশন ব্র্যান্ড কোডমাও-এর যৌথ উদ্যোগে চালু করা ‘ইয়ুথ কোডিং ইনিশিয়েটিভ’ প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে। এই উদ্যোগটির লক্ষ্য হলো প্রযুক্তির অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ব্যবহারকে প্রচার করা, আফ্রিকা ও এশিয়ায় সুষ্ঠু শিক্ষার উন্নয়ন এবং ডিজিটাল শিক্ষার মাধ্যমে স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা। ইউনেস্কোর প্রায়োরিটি আফ্রিকা অ্যান্ড এক্সটার্নাল রিলেশন্স এর অ্যাসিস্টেন্ট ডিরেক্টর জেনারেল ফারমিন ই. মাতোকো বলেন, “তরুণদের উদ্ভাবন ও শিক্ষার অগ্রগতিতে অপো’র অঙ্গীকার সত্যিই প্রশংসনীয়। আমি নিশ্চিত যে, ইউনেস্কোর লক্ষ্য ও প্রয়োজন অনুযায়ী অপো’র নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে আফ্রিকা ও এশিয়ার শিক্ষার্থী এবং শিক্ষকরা আরও বেশি উপকৃত হবে।” ইউনেস্কো’র প্রক্রিয়াগত পর্যালোচনা শেষ হলে এই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। ইউনেস্কো’র জন্য গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় কমিশন অপো’র এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। কালচারাল ডোনেশনের পাশাপাশি অপো #CaptureMyCulture শীর্ষক একটি বৈশ্বিক ক্যাম্পেইন চালু করেছে। এটি বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের স্থানীয় ঐতিহ্য উদযাপনের ছবি ও গল্প শেয়ার করার মাধ্যমে সংস্কৃতি সংরক্ষণে অবদান রাখতে উৎসাহিত করে থাকে। এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা ডোনেশনের অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগও পাবেন। সাংস্কৃতিক সংরক্ষণে অপো’র অব্যাহত প্রতিশ্রুতি ইউনেস্কোর সঙ্গে অংশীদারিত্বের বাইরেও সাংস্কৃতিক শিক্ষায় আরও বিস্তৃত পরিসরে অপো প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। এ বছরের শুরুতে অপো ডিসকভারি চ্যানেলের সঙ্গে যৌথভাবে ‘কালচার ইন আ শট’ প্রকল্প চালু করেছে। ইমেজিং প্রযুক্তির মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরা এবং সংরক্ষণের লক্ষ্য নিয়ে কাজ করছে এই বৈশ্বিক উদ্যোগটি। এই প্রকল্পে নিরলসভাবে কাজ করা বিভিন্ন ব্যক্তির প্রচেষ্টাগুলোকে তুলে ধরা হয়েছে। যেমন- থাইল্যান্ডের লিসু গোষ্ঠী তাদের ঐতিহ্যকে সঙ্গীতের মাধ্যমে সংরক্ষণ করছে; ইন্দোনেশিয়ার কারিগররা স্থানীয় ঐতিহ্যের চিত্রায়ণে প্রাচীন বাটিক শিল্পচর্চা করছেন; এবং স্পেনের ফ্লামেনকো নৃত্যশিল্পীরা তাদের শিল্পের মাধ্যমে আন্দালুসিয়ান সংস্কৃতির প্রতিফলন ঘটাচ্ছেন প্রতিটি গোষ্ঠী তাদের স্বতন্ত্র শিল্পরূপের মাধ্যমে অনন্য সাংস্কৃতিকে তুলে ধরছে। এর পাশাপাশি রেনো১২ সিরিজে এআই স্টুডিও চালু করেছে অপো। এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা স্টুডিওর সমমানের পোর্ট্রেট তৈরি করতে পারবে। যেমন, এর মাধ্যমে একজনের ছবিকে ফ্লামেনকো নৃত্যশিল্পীর রূপ দেওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা যেকোনো জায়গা থেকে সাংস্কৃতিক অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। সাংস্কৃতির সংরক্ষণ ও শিক্ষার মান উন্নয়নে অপো এআই ও ইমেজিং প্রযুক্তির দক্ষতা ব্যবহার করে প্রযুক্তিগত উদ্ভাবনের সীমা অতিক্রম করে চলেছে। সৃজনশীলতার প্রকাশ ও স্টোরিটেলিং টুল সরবরাহ করে অপো একইসঙ্গে সংস্কৃতির সংযোগ স্থাপন এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে সহায়তা করছে। ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অপো ‘টেকনোলজি ফর ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ড’ বা…
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও রেডিও ব্যবহার করে যেসব হামলা চালানো হয়েছে তা ‘সব সীমারেখা’ ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির নেতা হাসান নাসরুল্লাহ। এসব ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে তিনি একে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে টেলিভিশনে দেওয়া ভাষণে এসব কথা বলেছেন নাসরুল্লাহ। লেবাননে পেজার, ওয়াকিটকিসহ হিজবুল্লাহদের ব্যবহৃত যোগাযোগের বিভিন্ন যন্ত্র বিস্ফোরিত হওয়ার পর এটি ছিল তাঁর জনসম্মুখে দেওয়া প্রথম প্রতিক্রিয়া। বক্তব্যে নাসরুল্লাহ স্বীকার করেছেন যে হিজবুল্লাহকে নজিরবিহীন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তিনি লড়াই চালিয়ে যাওয়ার এবং এ ঘটনায় ‘ন্যায্য শাস্তি’ নিশ্চিত করার প্রতিজ্ঞা করেছেন। মঙ্গলবার ও বুধবারের বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা…
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার ব্যানারে শতাধিক মানুষ এ অবরোধে অংশ নেন। এর আগে তাঁরা সকাল সাড়ে ১০টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তাঁরা সমাবেশ করেন। এ সময় তাঁরা পাহাড়িদের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দুপুর পৌনে ১২টার দিকে তাঁরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান। প্রায় ২০ মিনিট তাঁরা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন। এ বিক্ষোভের আয়োজকদের অন্যতম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সতেজ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে এ ধরনের ঘটনা নতুন…

